post
বাংলাদেশ

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা ভারতের

পেঁয়াজ রফতানিতে এবার অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করলো ভারত। এ সংক্রান্ত পরবর্তী আদেশ আসার আগ পর্যন্ত স্থগিত থাকবে পেঁয়াজ রফতানি। শুক্রবার (২২ মার্চ) রাতে এক আদেশের মাধ্যমে অনির্দিষ্টকালের এ নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। খবর টাইমস অব ইন্ডিয়ার। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশটির কেন্দ্রীয় সরকার এ পদক্ষেপ নিয়েছে। এর আগে, গত ডিসেম্বরে পেঁয়াজ রফতানিতে অস্থায়ী নিষেধাজ্ঞা দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। যেটির মেয়াদ ছিল ৩১ মার্চ পর্যন্ত। ওই সময় বলা হয়েছিল, দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে অস্থায়ী এ নিষেধাজ্ঞা। দিল্লির এই সিদ্ধান্তে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পেতে পারে শঙ্কা রয়েছে। এদিকে, মুম্বাইভিত্তিক একটি পেঁয়াজ রফতানি সংস্থার কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এই আদেশ হতবুদ্ধিকর ও পুরোপুরি অপ্রয়োজনীয়। এমনিতেই দেশের মধ্যে পেঁয়াজ এখন পানির দামে বিক্রি হচ্ছে, তার ওপর কিছুদিন পর নতুন ফসল আসবে। তখন কী হবে?’ ওই কর্মকর্তা আরও জানান, ডিসেম্বরে রফতানি নিষেধাজ্ঞা দেয়ার আগে মহারাষ্ট্রের পাইকারি বাজারগুলোতে প্রতি ১০০ কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪ হাজার ৫০০ রুপিতে। নিষেধাজ্ঞার পর থেকে পেঁয়াজের দাম কমতে শুরু করে। বর্তমানে বাজারগুলোতে প্রতি ১০০ কেজি পেঁয়াজের পাইকারি মূল্য ১ হাজার ২০০ রুপিতে নেমেছে। নতুন করে নিষেধাজ্ঞা দেয়ায় দাম আরও কমতে পারে। উল্লেখ্য, ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রকে দেশটির পেঁয়াজের রাজধানী বলা হয়। দেশটির পেঁয়াজের মোট চাহিদার বড় অংশই আসে এ রাজ্য থেকে।

post
বাংলাদেশ

তৃতীয় লিঙ্গের কেউ চাঁদাবাজি করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার

বাসাবাড়ি, সড়ক ও যানবাহনে তৃতীয় লিঙ্গের কেউ চাঁদাবাজি করলেই তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। শনিবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, সম্প্রতি শেরেবাংলা নগর থানা এলাকায় একটি ঘটনায় তৃতীয় লিঙ্গের একজনের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। তৃতীয় লিঙ্গের বিভিন্ন সদস্যের নামে বিভিন্ন ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের আলোকে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে থানায় আগত সেবাপ্রার্থীদের দ্রুততম সময়ে ও আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করতে হবে। মানুষ পুলিশের সেবা পেতে প্রথমে থানায় আসে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসেবায় কতটা আন্তরিক তা দ্রুততম সময়ে সেবা প্রদানের মাধ্যমে নগরবাসীকে বোঝাতে হবে।

post
বাংলাদেশ

রাজনৈতিক ইস্যু না পেয়ে বিএনপি ভারত বিরোধীতাকে সামনে আনছে: ওবায়দুল কাদের

রাজনৈতিক কোনো ইস্যু না পেয়ে বিএনপি এখন ভারত বিরোধীতাকে সামনে আনছে, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এখন পাকিস্তানি কায়দায় আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। রাজধানীতে অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে, তিনি এসব কথা বলেন। শনিবার ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানে বক্তৃতায় তিনি বলেন, বিএনপি এখন কোন ইস্যু না পেয়ে ভারত বিদ্বেষী বক্তব্য দিচ্ছে, ভারতীয় পণ্য বর্জনের ডাক নিয়ে দলটির নেতাদের নিজেদের মধ্যেই মতভেদ সৃষ্টি হয়েছে। ওবায়দুল কাদের বলেন, বন্ধু রাষ্ট্র ভারত বাংলাদেশকে সবসময় সহযোগিতা করেছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করার সময় ভারত পাশে ছিলো। দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে।

post
বাংলাদেশ

চাঁদাবাজী প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়কে চাঁদাবাজী প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে মিরপুর বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্স উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, অধিক মুনাফা লাভের আশায় যারা পণ্যের দাম বৃদ্ধি করে তারা চাঁদাবাজদের চেয়েও ভয়ংকর। তবে বাজার সিন্ডিকেটদের বিরুদ্ধে যেসব সংস্থা কাজ করছে তাদের সহায়তায় পুলিশ সচেষ্ট রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

post
বাংলাদেশ

কাতার চ্যারিটির অর্থায়নে কাদেরীয়া জামে মসজিদের উদ্বোধন

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া নতুনপাড়ায় কাতার চ্যারিটির অর্থায়নে কাদেরীয়া জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের আগে নতুন এ মসজিদটির উদ্বোধন করেন কাতার চ্যারিটির কান্ট্রি ম্যানেজার মোঃ ইকবাল হোসেন। এসময় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য সহিদুজ্জামান রাজা, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আফাজ উদ্দিন, ব্যবসায়ী মোঃ হামিদুল ইসলাম ও ইমাম হাফেজ মাওলানা মোঃ খালিদ সাইফুল্লাহসহ অনেকে। কাতার চ্যারিটির অর্থায়নে তিন মাস আগে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটির নির্মাণ করতে ১৮ লাখের বেশি টাকা ব্যয় হয়েছে বলে জানান মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

post
বাংলাদেশ

অপকর্মের সব রেকর্ড আছে, বেশি কথা বললে ফাঁস করে দেব-পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির অনেক নেতাদের অপকর্মের রেকর্ড রয়েছে। বেশি কথা বললে সেগুলো ছেড়ে দেওয়া হবে বলে বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপির দু-একজন নেতাকে ঘন ঘন প্রেস কনফারেন্স করতে দেখা যাচ্ছে। যারা সরকারের সঙ্গে লাইন দিয়েছিলেন। রাজনীতির কাক যেখানে ক্ষমতার উচ্ছিষ্ট পায় সেখানে যায়। বেশি কথা বললে তাদের সবকিছু ফাঁস করে দেব। শুক্রবার (২২ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যে রাজনৈতিক শক্তি স্বাধীনতাবিরোধী তাদের পরবর্তী প্রজন্ম পেছনে নেওয়ার ষড়যন্ত্র করছে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক অপশক্তির সঙ্গে ব্যক্তিবিশেষ যোগ দিয়েছিল। দরিদ্র দেশ বলে বহির্বিশ্বে উপস্থাপন করে পুরস্কার নেয় তারা। ড. ইউনূসকে বন্যা, দুর্যোগে মানুষের পাশে দেখা যায় না। তার আগ্রহ শুধু তদবির করে পুরস্কার নেওয়া। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন প্রতিহত করতে ব্যর্থ হয়ে তারা ষড়যন্ত্র করছে। তারেক রহমান বোরাকে করে উড়ে এসে বিএনপির পাশে দাঁড়াবে এমন স্বপ্ন বাস্তবায়িত হয়নি। দেশটাকে মগের মুল্লুক বানানোর স্বপ্ন ভেস্তে যাওয়ায় খেই হারিয়ে ফেলেছে বিএনপি।

post
বাংলাদেশ

১০০ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ

দেশের ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি ঋণের পরিমাণ ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সাল শেষে সামগ্রিক বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০০ দশমিক ৬ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১০ টাকা ধরে) এ ঋণের পরিমাণ ১১ লাখ ৭ হাজার ৪০ কোটি টাকা। এসব ঋণের ৭৯ শতাংশই নিয়েছে সরকার এবং বাকি ২১ শতাংশ ঋণ নিয়েছে বেসরকারি খাত। বাংলাদেশ ব্যাংকের বিদেশি ঋণের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন অনুসারে, ১৫ বছর আগে ২০০৮ সাল শেষে ঋণের পরিমাণ ছিল ২২ বিলিয়ন ডলারের কিছু বেশি। অর্থাৎ গত ১৫ বছরে দেশের বিদেশি ঋণ বেড়েছে ৭৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার বা প্রায় ৩৪২ শতাংশ। এতে দেখা যায়, ২০২৩ সালের শেষ তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) দেশের বিদেশি ঋণ ৪ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলার বেড়েছে। এ সময়ে সরকারের বিদেশি ঋণ বেড়েছে ৪ দশমিক ৪২ বিলিয়ন ডলার। সরকারের বাড়লেও বেসরকারি খাতে বিদেশি ঋণ ৩৩ কোটি ডলার কমেছে। গত ডিসেম্বর শেষে সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলোর বিদেশি ঋণের পরিমাণ ছিল ৭৯ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। আর বেসরকারি খাতের বিদেশি ঋণের পরিমাণ ২০ দশমিক ৯৪ বিলিয়ন ডলারের ঘরে নেমে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২০১৫-১৬ অর্থবছর শেষে বিদেশি ঋণের পরিমাণ ছিল ৪১ দশমিক ১৭ বিলিয়ন ডলার। ২০২২-২৩ অর্থবছর শেষে তা দাঁড়ায় ৯৮ দশমিক ১১ বিলিয়ন ডলারে। এর মানে গত ৮ বছরে দেশের বিদেশি ঋণ বেড়েছে দ্বিগুণের বেশি। প্রতিবেদন অনুসারে, ২০১৮ সালের পর বিদেশি ঋণ সবচেয়ে বেশি বেড়েছে। ২০১৯-২০ অর্থবছর শেষে বিদেশি ঋণের পরিমাণ ছিল ৬৮ দশমিক ৫৫ বিলিয়ন ডলার। ২০২০-২১ অর্থবছরে ১৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮১ দশমিক ৬২ বিলিয়ন ডলারে। ২০২১-২২ অর্থবছরে এ ঋণের পরিমাণ ৯৫ দশমিক ৪৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। ২০২২-২৩ অর্থবছর শেষে বিদেশি ঋণের পরিমাণ ৯৮ দশমিক ৯৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়। আর গত বছর শেষে এ ঋণের পরিমাণ ছাড়িয়েছে ১০০ বিলিয়ন ডলার। বিদেশি এসব ঋণ এসেছে সরকারি বিভিন্ন মেগা প্রকল্প নির্মাণের জন্য। এর মধ্যে সর্বোচ্চ এসেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে। এ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে ১১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে রাশিয়া। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ২ দশমিক ৪৮ বিলিয়ন ডলার ঋণ নেওয়া হয়েছে চীন থেকে। আর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে ভারত। এছাড়া মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রসহ অন্যান্য প্রকল্প ঘিরে জাপান থেকে ৪৩ হাজার ৯২১ কোটি টাকা ঋণসহায়তা নেওয়া হচ্ছে। সরকারের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোও বিদেশি বিভিন্ন উৎস থেকে ঋণ নিচ্ছে। সরকারি প্রতিষ্ঠানগুলোর বিদেশি ঋণের পরিমাণ এখন ১১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। জনশুমারি ও গৃহগণনা শুমারির সর্বশেষ উপাত্ত অনুসারে, দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ। সেই হিসাবে গত ডিসেম্বরের পরে মাথাপিছু বিদেশি ঋণ দাঁড়িয়েছে ৫৯২ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৫ হাজার টাকা। তবে গত জুনের হিসাবে তা ছিল ৫৭৪ ডলার। ৮ বছর আগে যা ছিল ২৫৭ ডলারের কিছু বেশি।

post
বাংলাদেশ

লাগামহীন দ্রব্যমূল্যে চোখে অন্ধকার দেখছে মানুষ: ফখরুল

লাগামহীন দ্রব্যমূল্যে মানুষ চোখে অন্ধকার দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবনে নেমে এসেছে দুর্বিষহ সংকট। ক্ষমতাসীনদের দৌরাত্ম্য এবং দাপটে মানুষ চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তাই সব অপকর্মকে আড়াল করতেই ডামি সরকার নতুন করে জুলুমের মাত্রা বাড়িয়েছে।শুক্রবার এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলসহ অন্যান্য নেতাকর্মীদের জামিন বাতিল হওয়ায় উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন তিনি। এতে মির্জা ফখরুল আরও বলেন, ৭ জানুয়ারির আওয়ামী ডামি সরকার তাদের অনৈতিক ক্ষমতাকে পাকাপোক্ত করতে সারাদেশে বিরোধীদলের নেতাকর্মীদের ওপর যে জুলুম চালাচ্ছে, এর আরও একটি কু-নজীর স্থাপিত হলো মাহমুদুল হক রুবেলসহ ২২ নেতাকর্মীর জামিন নামঞ্জুর হওয়ার মধ্যদিয়ে।

post
বাংলাদেশ

ভারতীয় পণ্য বয়কটের নামে বাজার অস্থির করছে বিএনপি-কাদের

ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি দেশের বাজার ব্যবস্থাকে অস্থির করার গভীর ষড়যন্ত্র করছে। তবে জনগণ তাদের ডাকে সাড়া দেবে না। মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন পথহারা পথিকের মতো দিশেহারা আচরণ করছে।শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ভারতীয় পণ্য বর্জনে বিএনপি যে ডাক দিয়েছে তার নিন্দা জানান তিনি। বলেন, বিশ্ব বাস্তবতায় এবং আঞ্চলিক ভূকৌশলগত অবস্থানের দিক দিয়ে, ভারত বাংলাদেশের তিনদিকেই বেষ্টিত। ফলে, তাদের থেকে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে পণ্য পাওয়া যায়। তারপরও বিএনপি এ নিয়ে অপরাজনীতি করছে। কাদের বলেন, গণতন্ত্রের পথ থেকে সরে এসে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে জন সম্পৃক্ততা হারিয়ে অদ্ভুত আচরণ করছে বিএনপি । যারা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে,দেশের জনগণ তাদেরই বয়কট করবে বলে জানান, ক্ষমতাসীন আওয়ামী লীগের এই শীর্ষনেতা।

post
বাংলাদেশ

আবারও অস্থিতিশীল চালের বাজার

আবারও অস্থিতিশীল হয়ে উঠছে চালের বাজার ।সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালে ৩ থেকে ৫ টাকা বেড়েছে। অপরদিকে পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ২০ টাকা।তবে এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডাল,মুরগী ও আলুসহ অন্যান্য নিত্য পণ্য।ফলে রোজার মাসে ক্রেতাদের ভোগান্তির শেষ নেই।বিশ্বের বিভিন্ন দেশে রমজান মাসে পণ্যমুল্যে ছাড় দেয়া হলেও,বাংলাদেশে চলে দাম বাড়ানোর প্রতিযোগীতা। রমজান মাসে দেশের বাজারে চালের চাহিদা কম থাকলেও,হঠাৎ করে কেন দাম বেড়েছে,তার ব্যাখ্যা দিলেন ব্যবসায়ীরা। এদিকে,সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না অধিকাংশ পণ্য।প্রতিকেজি ব্রয়লার মুরগিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পরযন্ত। শুধুমাত্র লোক দেখানো অভিযান না করে,সুষ্ঠু তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। বাজারে নতুন আসা সবজির দাম আকাশচুম্বি। এছাড়া অন্যান্য সবজির দামে এখনও স্বস্তি আসেনি। এদিকে ২৯ পন্যের দাম সরকারীভাবে নির্ধারণ করে দিলেও,তা মানতে নারাজ খুচরা ব্যবসায়ীরা,পাইকারি ব্যাবসায়ীরা কারসাজি করে দাম বাড়িয়েছে বলে অভিযোগ তাদের।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.