post
বাংলাদেশ

বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করে

আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করে- বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, বিএনপি কখনো জনগণের সমর্থনকে মূল হিসেবে মনে করে না, তাদের ইতিহাসটাই হলো গণতন্ত্র হত্যার। এখনো বিএনপির দূরভীসন্ধি হচ্ছে বিদেশিদের দাসত্ব করে কীভাবে ক্ষমতায় যাওয়া যায়, এ তকমাটি বিএনপির সঙ্গে লেগে আছে।

post
বাংলাদেশ

দেশে তাপপ্রবাহে দুর্বিষহ জনজীবন

দেশজুড়ে টানা তাপপ্রবাহের কারণে ভ্যাপসা গরমে দুর্বিষহ অবস্থা বিরাজ করছে জনজীবনে। সূর্যের প্রখর উত্তাপে, সবখানেই এখন প্রচন্ড গরম। কাজের জন্য বাইরে বের হওয়া লোকজনের যেন হাঁসফাঁস অবস্থা। গরম উপক্ষে করেই কাজ করথে হচ্ছে খেটে খাওয়া মানুষজনকে। নির্মাণ শ্রমিক,কৃষি শ্রমিক, ভ্যান-রিকশাচালকদের নাভিশ্বাস উঠেছে। প্রচন্ড গরমে তৃষ্ণা মেটাতে রাস্তার পাশে ঠান্ডা পানীয় বা শরবতের দোকানে বেড়েছে ভিড়। এদিকে, টানা গরম পড়ায় বাড়াছে মানুষের অসুস্থতা। প্রায় সব জেলা-উপজেলা হাসপাতালে প্রতিদিন বেড়েছে গরমে অসুস্থ রোগি। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। অতিরিক্ত তাপমাত্রার ভ্যাপসা গরম থেকে বাঁচতে বেশি বেশি পানি পান করার এবং ছায়াযুক্ত স্থানে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

post
বাংলাদেশ

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে বিবিসিসিআই’র সভা

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে মতবিনিময় করেছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী বিবিসিসিআই। প্রতিষ্ঠানটির সভা কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। বিবিসিসিআই এর ডাইরেক্টর জেনারেল এ এইচএম নুরুজ্জামানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু, লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট মনির আহমেদ, সাবেক প্রেসিডেন্ট ও এডভাইজার এমিরেটাস শাহগীর বখত ফারুক এবং সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদসহ আরো অনেকে।

post
বাংলাদেশ

সমাবর্তনের অজুহাতে আটকা সনদ

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক শেষ করেছেন রাইসুল ইসলাম সাগর। উচ্চশিক্ষা নিতে যেতে চান অস্ট্রেলিয়া। শুরু করেছেন প্রক্রিয়াও। এখন প্রয়োজন তার মূল সনদ, যা সমাবর্তন ছাড়া কোনোভাবেই দিতে চাইছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে দৌড়ঝাঁপ করেও লাভ হয়নি সাগরের। বাধ্য হয়ে সমাবর্তনের অপেক্ষায় তিনি। সাগরের মতো হাসনাত আবদুল হাইও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেছেন। একাধিক চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হলেও মৌখিক পরীক্ষায় মূল সনদ দেখাতে না পারায় বিপাকে পড়েছেন তিনি। হাসনাত আবদুল হাই বলেন, কবে সমাবর্তন হবে, সেটার জন্য তো চাকরির ইন্টারভিউয়ের তারিখ আটকে থাকে না। এ সমস্যার সমাধান হওয়া জরুরি। শিক্ষা মন্ত্রণালয় বলছে, সমাবর্তন ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সনদ দিতে আইনি কোনো বাধা নেই। সমাবর্তনের দোহাই দিয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সনদ আটকে না রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শিক্ষা সনদ দিতে আইনগত কোনো বাধা নেই। সুতরাং সমাবর্তন না হওয়া পর্যন্ত সনদ আটকে না রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, মালিকানা দ্বন্দ্ব, নিয়মিত উপাচার্য না থাকা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়ের বিধি বিধান না মানাসহ বিভিন্ন কারণে অনেক বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সমাবর্তনের অনুমোদন দেয় না সরকার। এ অজুহাতে হাজার হাজার গ্র্যাজুয়েটের সনদ আটকে রাখে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। সমাবর্তন ছাড়া মূল সনদ দিতে না চাওয়ার অভিযোগ থাকা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে গণমাধ্যম। তারা এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কথা বলতে রাজি হননি।

post
বাংলাদেশ

দেশে ধারাবাহিকভাবে বাড়ছে ম্যালেরিয়া

দেশে ম্যালেরিয়া নির্মূলে সরকারিভাবে গতানুগতিক নানান উদ্যোগ নেওয়া হলেও মশা ও মানুষের জীবনাচরণ পরিবর্তনে তা কোনোভাবে কাজেই আসছে না। সরকার ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য গ্রহণ করেছে। তবে লক্ষ্য অর্জনের বদলে প্রতিবছর বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সাধারণত পার্বত্য অঞ্চলে ম্যালেরিয়ার বাহক মশা সবচেয়ে বেশি থাকলেও সম্প্রতি ঢাকায় অ্যানোফিলিস মশা ও মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এভাবে গতানুগতিক ধারায় কার্যক্রম পরিচালনা করলে ২০৩০ সালের মধ্যে বা তারও বেশি সময়েও লক্ষ্য পূরণ হবে না। শুধু অপচয় হতে থাকবে সরকারি অর্থ। সেজন্য প্রয়োজন মশা নির্মূলের পদ্ধতিতে নতুনত্ব। এমন পরিস্থিতি বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ম্যালেরিয়া দিবস। এবারে দিবসটির প্রতিপ্রাদ্য ‘ন্যায়সঙ্গত বিশ্বের জন্য ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই আরও গতিশীল করতে হবে’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ২০২২ সালে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ২৪ কোটি ৯০ লাখ মানুষ। আর এতে মৃত্যু হয়েছে ৬ লাখ মানুষের। ম্যালেরিয়ায় মৃত্যুর ৯০ শতাংশই হয়েছে আফ্রিকা অঞ্চলে। সরকারের ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগনিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২০ সালের পরবর্তী চার বছরে রোগী বেড়েছে কয়েক গুণ। এরমধ্যে ২০২২ সালে ম্যালেরিয়ায় আক্রান্ত ছিল সর্বোচ্চ ১৮ হাজার ১৯৫ জন। অন্যদিকে মৃত্যু হয়েছিল ১৪ জনের। এর তুলনায় গত বছর, ২০২৩ সালে আক্রান্ত কিছুটা কমে হয়েছিল ১৬ হাজার ৫৬৭ জন, আর মৃত্যূ হয়েছে ৬ জনের। ২০২১ সালে আক্রান্ত হয় ৭ হাজার ২৯৪ জন ও মৃত্যু হয় ৯ জনের। ২০২০ সালে আক্রান্ত ছিল ৬ হাজার ১৩০ জন ও মৃত্যু ৯ জনের।

post
বাংলাদেশ

সালমান শাহর মতোই জয়কে টার্গেট করা হলো

এফডিসিতে সাংবাদিকদের উপরে অভিনয়শিল্পীদের হামলার ঘটনায় চিত্রনায়ক জয় চৌধুরী নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছেন অনেকে। এই ঘটনার পরে জয়কে ‘আজীবনের’ জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। একইসঙ্গে জয়কে নিয়ে কোনো পরিচালক কিংবা প্রযোজক কাজ করলে তাদের সংবাদ বয়কটেরও ডাক দিয়েছেন সাংবাদিক নেতারা। সাংবাদিকদের সঙ্গে অভিনয়শিল্পীদের সেই গণ্ডগোলের ঘটনায় জয় চৌধুরী ‘ষড়যন্ত্রের শিকার’ বলে দাবি করেছেন তার স্ত্রী চিত্রনায়িকা রোমানা ইসলাম নীড়। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমনটা দাবি করেন তিনি। যেখানে রোমানা বলেন, এই ১১ বছরের ফিল্ম জীবনে কেউ বলতে পারবে না জয় করো সাথে কোনো দিন কোনো বিষয় নিয়ে বেয়াদবি করেছে। শুধু সাংবাদিক ভাইয়েরা না চলচ্চিত্রের সাথে জড়িত কোনো একটা মানুষ বলতে পারবেনা। এমনকি আমাদের বিএফডিসিতে যে ঝাড়ুর কাজ করে তার সাথেও হেসে কথা বলে তাদের সমস্যায় পাশে থেকেছে। এতটাই ভালোবাসা পেয়েছে যে, শিল্পীরা তাকে ভালোবেসে ভোট দিয়ে শিল্পীদের নেতা বানিয়েছে। ২৩ তারিখ কি এমন হলো যে এই পরিবেশ হলো? সেদিনের ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত কি না প্রশ্ন রেখে জয়ের স্ত্রী বলেন, আপনার শিল্পীকে কেউ বাউন্ডারি ক্রস করে মারতে আসবে আর আপনি কি সেটা চেয়ে চেয়ে দেখবেন? এটাই কি কাম্য আপনাদের? ভিডিওতে সবাই দেখেছে, শিল্পী সমিতির বাউন্ডারি ক্রস করে একজন ভিতরে ঢুকছিল শিল্পীকে আঘাত করার জন্য। সেটা দেখে আরেকজন শিল্পী প্রতিবাদ করেছে! এটাইতো শিল্পীদের ধর্ম হওয়া উচিত। খুব অবাক হলাম, একা জয় চৌধুরীকে দোষ দিয়ে তাকে কোণঠাসা করা হচ্ছে? এটা কোনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে না তো?

post
বাংলাদেশ

বিএনপি ক্ষমতায় আসার জন্য মরিয়া

বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নেতারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে উল্লেখ কোরে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এতে আরও বলা হয়, বিএনপি গণবিরোধী রাজনীতি করে আসছে। রাষ্ট্রক্ষমতায় থাকাকালে তারা জনগণকে শত্রুজ্ঞান কোরে শাসন-শোষণ ও অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। আর এখন সাংবিধানিকভাবে বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে, জনগণকে হাতিয়ার হিসেবে ব্যবহার কোরে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে।

post
বাংলাদেশ

আবারও ডামি উপজেলা নির্বাচন হচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ডামি উপজেলা নির্বাচন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাতদিনের ধারাবাহিক কর্মসূচির প্রথম দিনে, তীব্র তাপদাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময়ে রিজভী বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নেতারাও অংশ নেয়ার সুযোগ পাচ্ছে না। মন্ত্রী-এমপিদের পরিবার ও আত্মীয়-স্বজনদের কাছে জনগণ জিম্মি হয়ে পড়েছে।

post
বাংলাদেশ

উপজেলা নির্বাচন নিয়ে কাদেরের হুঁশিয়ারি

আসন্ন উপজেলা নির্বাচনে মন্ত্রী, এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে, কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে, প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা মানবেন বলে প্রত্যাশা করেছেন তিনি। এছাড়া বিএনপির কর্মকর্মসূচীর দিনে, জনগণের স্বার্থে চোরাগোপ্তা হামলা প্রতিহত করতে আওয়ামী লীগ মাঠে থাকবে বলেও জানান ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে, সাংবাদিকদের এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আসন্ন উপজেলা নির্বাচনে প্রথম পর্যায়ে প্রার্থিতা প্রত্যাহারের সময় পেরিয়ে গেলেও, অনেক মন্ত্রী, এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার করেনি, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গেলে ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনের এখনো বেশ কিছু দিন বাকি আছে জানিয়ে কাদের বলেন, তাদের প্রার্থিতা প্রত্যাহারের সময় আছে। দল শেষ পর্যন্ত অপেক্ষা করবে।

post
বাংলাদেশ

ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন নারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে দেড় বছর বয়সী সন্তানকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন তাহমিনা আক্তার (২৪) নামের এক নারী। আজ বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার কাজীগাঁও এলাকায় চাঁদপুর-লাকসাম রেলপথে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিকেলে ঘটনাস্থল থেকে মা ও শিশুর লাশ উদ্ধার করেন চাঁদপুর রেলওয়ে থানা-পুলিশ। তখন হাজীগঞ্জ থানা-পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহত তাহমিনা আক্তার হাজীগঞ্জের ধড্ডা গ্রামের দেওয়ানজি বাড়ির মো. রফিকুল ইসলামের মেয়ে। ২০১৯ সালে একই উপজেলার সন্না গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে মো. মাসুদুজ্জামান হাওলাদারের সঙ্গে তাহমিনার সামাজিকভাবে বিয়ে হয়। সম্প্রতি পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। তাহমিনার সঙ্গে মারা যাওয়া শিশুসন্তানের নাম আবদুর রহমান। তাহমিনার মুনতাহা নামে পাঁচ বছর বয়সী আরেকটি মেয়ে আছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা আড়াইটার দিকে ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার আগে নিজের ফেসবুক টাইমলাইনে একটি পোস্ট করেন তাহমিনা। পোস্টে তিনি তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নন ও মেয়েকে দেখে রাখার অনুরোধ করে গেছেন। এর আগে গত ২৮ মার্চ স্বামী ও তাঁর স্বজনদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন তাহমিনা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.