বাংলাদেশ

খোলা তেলে স্মার্ট বাংলাদেশ সম্ভব নয়

post-img

খোলা ভোজ্যতেল দিয়ে স্মার্ট বাংলাদেশ সম্ভব নয়, তাই খাদ্য নিরাপত্তা ‍নিশ্চিত করতে হলে এ বিষয়ে সতর্ক প্রদক্ষেপ নেয়া দরকার- বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান।

শনিবার রাজধানীতে নিরাপদ খাদ্য ও কৃষি বিষয়ক সংগঠন ‘বিসেফ ফাউন্ডেশন’ ও লিমরা এক্সিবিউশনের উদ্যোগে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। অনুষ্ঠানে, সাবেক কৃষি সচিব ও বিসেফ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার ফারুকের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফুড টেকনোলজিষ্ট ড. শ্রীকান্ত শীল। বিসেফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকের সঞ্চালনায় সেমিনারে আলোচক ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’র সদস্য ড. মোহাম্মদ শোয়েব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের পরিচালক অধ্যাপিকা খালেদা ইসলামসহ অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.