post
বাংলাদেশ

জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ন দাস মারা গেছেন

বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার ও জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস (৭৮) মারা গেছেন। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে তিনি রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।এর আগে, শিব নারায়ণ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। ১৯৭০ সালের ছয় জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) ১১৬ নং কক্ষে রাত ১১টার পর পুরো পতাকার নকশা সম্পন্ন করেন। এ পতাকাই পরবর্তীতে ১৯৭১-এর দুই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলিত হয়। শিবনারায়ণ দাসের বাবা সতীশচন্দ্র দাশ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদাররা তাকে ধরে নিয়ে হত্যা করে। শিবনারায়ণ দাসের স্ত্রীর নাম গীতশ্রী চৌধুরী এবং তাদের একমাত্র সন্তান অর্ণব আদিত্য দাস। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক শোক বার্তায় শিবনারায়ণ দাসের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

post
বাংলাদেশ

ভাইরাল সেই তরুণ-তরুণীর ঈদের দিন মারামারির কারণ জানা গেল

ভাইরাল হওয়া ভিডিওটি পটুয়াখালীর বাউফলের কালাইয়া শৌলা সড়কের। ওই তরুণ-তরুণী সম্পর্কে স্বামী-স্ত্রী।৪৬ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, প্রকাশ্যে রাস্তায় এক তরুণীকে দফায় দফায় মারছেন। সাদা পায়জামা ও কালো পাঞ্জাবি পরা এক তরুণ এক তরুণীর হাত ধরে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হেঁটে যাচ্ছেন। ওই তরুণের পেছনের দিকে পাঞ্জাবি অর্ধেক ছেড়া। হেঁটে যাওয়ার একপর্যায়ে একটি নির্মাণাধীন ভবনের সামনে তরুণীকে কিলঘুষি মারছেন তরুণ। সেই সঙ্গে চুল ধরে টানাটানিসহ দফায় দফায় তরুণীকে বিভিন্নভাবে আঘাত করে ফেলে দিচ্ছেন। রাস্তায় বহু মানুষ চলাচল করলেও তরুণীকে সাহায্য করেতে এগিয়ে আসছে না কেউ। জানা গেছে, নির্যাতিত তরুণী বাউফলের কালাইয়ার মিলন মিয়ার মেয়ে মিম আক্তার। আর ওই তরুণ উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের কামরুল ইসলাম। গত এক বছর আগে তাদের বিয়ে হয়। ঈদের দিন কামরুল শ্বশুরবাড়ি আসেন। পরে স্ত্রীর সঙ্গে অভিমান করে বাসা থেকে বের হয়ে গেলে তার স্ত্রী মিম তার পিছু নিলে রাস্তায় তাদের মাঝে মারামারি, ধস্তাধস্তি ও টানাটানির ঘটনা ঘটে। এ বিষয়ে বাউফল থানা পুলিশের ওসি শোনিত কুমার গায়েন বলেন, ভিডিওটি এমনই ভাইরাল হয়েছে যে থানায়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে নির্যাতিত তরুণীর পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবুও পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

post
বাংলাদেশ

বেড়েছে আলু,পেঁয়াজ ও ডিমের দাম

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৪ টাকা বৃদ্ধি এবং খোলা তেল লিটারে ২ টাকা কমানোর সিদ্ধান্ত বাজারে কার্যকর হয়নি। এদিকে,রাজধানীর বাজারগুলোতে ক্রেতার সংখ্যা কম থাকলেও গরু,খাসি ও মুরগি বিক্রি হচ্ছে বাড়তি দামে। নতুন করে বেড়েছে আলু,পেঁয়াজ ও ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায়,ক্ষোভ জানিয়েছেন সাধারন ক্রেতারা। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা নিত্যপণ্যের বাজার। ঈদের আগে বেড়ে যাওয়া মুরগির দাম এখন আরও বেশি। প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৩০ থেকে ২৫০ এবং সোনালি ৩৩০ থেকে ৩৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে,প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা দরে। ঈদের চার-পাঁচ দিন আগেও আলুর কেজি ছিল ৪৫ টাকা।ঈদের আগে দেশি পেঁয়াজের কেজি ছিল ৫০ টাকা। কয়েক দফায় বেড়ে এখন কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। ঘোষণা দিয়ে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারন করা হলেও বাজারে তার প্রভাব নেই। বিক্রেতারা বলছেন,দু-একদিনের মধ্যে নতুন দামের তেল সরবরাহ করবে কোম্পানিগুলো। শুধু দায়সারা মনিটরিং নয়, মাঠ পর্যায়ে তদারকি করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন ভোক্তারা।

post
বাংলাদেশ

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলাই রাজনৈতিক নয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলাই রাজনৈতিক নয়। বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। বলেন, মামলা নিয়েও মিথ্যাচার করছে বিএনপি। কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে গনভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময়, আগুন সন্ত্রাসীদের নামে চলমান মামলাগুলো দ্রত নিষ্পত্তির তাগিদ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে গণভবনে সংগঠনটি নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের সূচনা বক্তৃতায়, বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের ঐতিহ্য এবং ঐতিহাসিক সংগ্রামের কথা তুলে ধরেন সরকার প্রধান। পাশাপাশি ফসলের মাঠে শিক্ষিত কৃষকের সংখ্যা বাড়াতে, কৃষক লীগকে কাজ করার নির্দেশ দেন তিনি। লাখ নেতা কর্মী রাজনৈতিক মামলায় বন্দি রয়েছে বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন,বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে কোন মামলা রাজনৈতিক নয়, সবই হয়েছে অগ্নিসন্ত্রাস সহ নানা অপরাধে। যারা বাস,লঞ্চ,রেল পুড়িয়েছে,আগুন দিয়ে মানুষ হত্যা করেছে তাদের বিচার দ্রুত নিষ্পত্তির তাগিদ দেন প্রধানমন্ত্রী। পরে কৃষকলীগ নেতাদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন, সাংগঠনিক নেতা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

post
বাংলাদেশ

দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান

গ্রিসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিত নবম ওশান কনফারেন্সে দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সবার সম্মিলিত প্রয়াসের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় আওয়ার ওশান কনফারেন্সের শেষ দিনে থিমভিত্তিক পররাষ্ট্রমন্ত্রীদের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় হাছান মাহমুদ এ আহ্বান জানান। এসময় তিনি বলেন, সমুদ্রের টেকসই ব্যবস্থাপনা এমন হওয়া কাম্য যাতে সমুদ্র উপকূলে বসবাসকারী মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় থাকে। মানুষের একমাত্র আবাস পৃথিবীকে টিকিয়ে রাখা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমুদ্র ও সামুদ্রিক সম্পদের দায়িত্বশীল ও সংযত ব্যবহার একান্ত প্রয়োজন। পররাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের আর্থসামাজিক উন্নয়নে টেকসই সমুদ্র ব্যবস্থাপনা এবং সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে গৃহীত নানা উদ্যোগ তুলে ধরেন। মন্ত্রী বিবিএনজে চুক্তি অনুমোদন এবং মহাসাগরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য তহবিল বরাদ্দে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

post
বাংলাদেশ

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়ল

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়ল। আর খোলা তেলের দাম লিটারে ২ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি জানান, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পাঁচ লিটার বোতলের দাম ১৮ টাকা বাড়িয়ে ৮১৮ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে দুই টাকা কমিয়ে,১৪৭ টাকা করা হয়েছে। আর পাম ওয়েলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা। তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন,আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে,সয়াবিন তেলের যৌক্তিক মূল্য ঠিক রাখার চেষ্টা করা হচ্ছে।

post
বাংলাদেশ

দেশের মানুষের খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত করেছে সরকার

দেশের মানুষের খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত করেছে সরকার। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন ঘোষনা দিয়েও ডাল ভাত খাওয়াতে ব্যার্থ হয়েছিলো বিএনপি সরকার। সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে, তিনি এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ দেন প্রধানমন্ত্রী। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্যমেলার মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের সূচনা বক্তৃতায়, পশু পালন,মাংস উৎপাদন ও প্রক্রিয়াকরণ স্বাস্থ্যসম্মত উপায়ে করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।বিএনপির শাসনামলে দেশে খাদ্য ঘাটতি ছিল উল্লেখ করে তিনি বলেন, সেই ঘাটতি পূরণ করে, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বলেন, ঘোষনা দিয়েও দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যার্থ হয়েছিলো বিএনপি সরকার। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তাই পুষ্টিমানের ওপর বিশেষ গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।এছাড়া কৃষি উৎপাদন ও তার প্রক্রিয়াজাতকরণে পরিছন্নতার পাশাপাশি, প্যাকেটজাত করনে আন্তর্জাতিক নিয়মনীতি অনুসরণ করার কথা বলেন সরকার প্রধান।

post
বাংলাদেশ

বারের সামনে তরুণীদের হাতাহাতির ভিডিও ভাইরাল, যা জানালেন ডিবি হারুন

সোশ্যাল মিডিয়ায় গত ১৪ এপ্রিল রাতে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন সাদা পোশাক পরা নারী ও লাল শাড়ি পরা নারীর মধ্যে হাতাহাতি হচ্ছে। এ সময় চিৎকার-চেঁচামেচিও করছিলেন তারা। ঘটনাস্থলে থাকা কয়েকজন পুরুষ তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এ ঘটনায় মারধরের শিকার এক নারী থানায় অভিযোগ করলে পুলিশ তিন তরুণীকে গ্রেফতার করেছে।সেদিন রাতে আসলে কী ঘটেছিল, সে বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। বুধবার (১৭ এপ্রিল) বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সম্প্রতি গুলশান-২ নম্বরের ক্যাফে সেলেব্রিটা বারের সামনে কয়েকজন তরুণীর মধ্যে হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ভুক্তভোগী মামলা করেন। পরে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত তিন নারীকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, ওই নারীরা সেদিন রাতে বারে মদপান করতে গিয়েছিলেন। তাদের কারো লাইসেন্স ছিল না। এরপরও বারের লোকজন তাদের মদ দেয়। বারের মালিকের উচিৎ ছিল তাদের কাছে লাইসেন্স আছে কি না দেখা। আবার অতিরিক্ত মুনাফার আশায় তারা এত পরিমাণ মদ খাওয়ালেন যে সবাই মাতাল হলেন, বেসামাল হলেন। তাদের উচিৎ ছিল নারীদের নিয়ন্ত্রণ করা। ডিবিপ্রধান বলেন, বার থেকে বের হয়ে ওই নারীরা পাবলিকলি মারামারি করলেন। গুলশান সোসাইটির মানুষ দেখলেন, ভিডিও করে ভাইরাল করলেন। এতে আমাদের সমাজের যারা সাধারণ মানুষ তারা এই ভিডিও দেখে কী মনে করবেন। নগর সভ্যতায় রাস্তায় দাঁড়িয়ে মারামারি করবে, মাতলামি করবে, অসভ্য আচরণ করবে অভিভাবকরা তা মেনে নেবে না।অভিভাবকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই নারীরা কারো না কারো ঘরের সন্তান। আপনার মেয়েরা শেষরাতে কোথায় যায়, কোথায় গিয়ে কী করছে খোঁজ রাখা উচিৎ। আজকে এসব নারী বারে গিয়ে মদ খেয়ে মাতাল হয়ে মারামারি করেছে, কাপড় খোলার কাজ করেছে। এটা অন্য কারো ক্ষেত্রে ঘটতে পারে। ডিবিপ্রধান আরও বলেন, যে মেয়েটা মার খেয়েছে তিনিও মাতাল ছিলেন। তিনি অভিযোগ করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতে বাকি সবাইকে গ্রেফতার করা হয়েছে। ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে হারুন বলেন, লাইসেন্স না থাকার পরও যে বার মদ বিক্রি করেছে এবং ওই নারীদের নিয়ন্ত্রণ করেনি তাদের বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা নেব। 

post
বাংলাদেশ

ঝালকাঠিতে ৫ গাড়িকে চাপা দিল বেপরোয়া ট্রাক, রাস্তায় ঝরল ১২ প্রাণ

ঝালকাঠিতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি গাড়িকে চাপা দেওয়ায়, শিশুসহ ১২ জন প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়, আরও বেশ কয়েকজন। দুপুরে, বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির গাবখান সেতু এলাকায়, এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস,পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালাচ্ছে। আহত বেশ কয়েকজনকে উদ্ধার কোরে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। এখন পর্যন্ত ১২ জন মারা গেছেন এবং আহত অন্তত ২০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

post
বাংলাদেশ

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের আজকের দিনে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ, সর্বস্তরের জনগণ। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপিসহ স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে প্রতিহত করা হবে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে, মহান এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে, কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর, দলের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে, আওয়ামী লীগ সভাপতি হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের বিজয়কে সুসংহত করার প্রতিবন্ধক বিএনপি, তারা কখনই স্বাধীনতায় বিশ্বাসী ছিল না। এরপর, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। শ্রদ্ধা জানান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.