বাংলাদেশ

দুর্নীতি ঢাকতেই সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

post-img

আওয়ামী লীগের এমপি মন্ত্রী ও ঘনিষ্ঠজনদের দুর্নীতি লুটপাট লুকিয়ে রাখতেই, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ।

রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে তিনি একথা বলেন। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে নিষেধাজ্ঞার সমালোচনা কোরে রিজভী বলেন,নিজেদের লোকজনের দুর্ণীতি লুটপাট আড়াল করতেই এমন নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বলেন, যারা ব্যাংক ডাকাতি, লুটপাট, নদী-নালা খাল বিল দখল কোরে সম্পদের পাহাড় গড়ছে, তারাই দুর্দান্ত প্রতাপে সারাদেশ দাঁপিয়ে বেড়াচ্ছে। এমন দুর্নীতিগ্রস্ত সরকারকে দেশের জনগণ ক্ষমতায় দেখতে চায়না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.