বাংলাদেশ

বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করে

post-img

আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করে- বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, বিএনপি কখনো জনগণের সমর্থনকে মূল হিসেবে মনে করে না, তাদের ইতিহাসটাই হলো গণতন্ত্র হত্যার। এখনো বিএনপির দূরভীসন্ধি হচ্ছে বিদেশিদের দাসত্ব করে কীভাবে ক্ষমতায় যাওয়া যায়, এ তকমাটি বিএনপির সঙ্গে লেগে আছে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.