বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে মতবিনিময় করেছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রী বিবিসিসিআই।
প্রতিষ্ঠানটির সভা কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। বিবিসিসিআই এর ডাইরেক্টর জেনারেল এ এইচএম নুরুজ্জামানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু, লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট মনির আহমেদ, সাবেক প্রেসিডেন্ট ও এডভাইজার এমিরেটাস শাহগীর বখত ফারুক এবং সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদসহ আরো অনেকে।
