ডামি সরকারের উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে- বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার রাজধানীর মিরপুরে পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণকালে একথা বলেন তিনি । এসময় রিজভী বলেন, অপরিকল্পিত নগরায়নের কারণে গাছপালা, বনজঙ্গল উজাড় করে ফেলা হয়েছে। নদী-নালা, খাল-বিল ভরাট করে এবং তাপবিদ্যুৎ ও কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থপান করে মানুষের জীবনকে সংকটে ফেলে দিয়েছে সরকার। দেশকে লুটপাটের আখড়া বানানো হয়েছে।
