post
খেলা

বিসিবিতে নান্নু অধ্যায়ের পরিসমাপ্তি

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদিন নান্নুর মেয়াদ শেষ হয়েছে ২০২৩ সালের ৩১ ডিসেম্বরেই। তবে এরপরে নতুন কমিটি ঘোষণা না করায় দায়িত্ব পালন করে যাচ্ছিলেন তিনি। এর আগেও মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে চুক্তি করার ঘটনা আছে। তাই নান্নু অধ্যায়ের পরিসমাপ্তি হয়ে যাবে, সেটা বলা যাচ্ছিল না।কিন্তু শেষ পর্যন্ত তেমনটাই হলো। প্রধান নির্বাচক হিসেবে নান্নুর সঙ্গে আর নতুন করে চুক্তি করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুকে। এদিকে নির্বাচক প্যানেল থেকে বাদ পড়েছেন হাবিবুল বাশারও। তবে টিকে গেছেন আব্দুর রাজ্জাক। তার সঙ্গে প্যানেলে যুক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার হান্নান সরকার।

post
খেলা

তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব আল হাসান ওয়ানডে বিশ্বকাপের আগেই বলেছিলেন নেতৃত্বে আর থাকবেন না। বিষয়টা অনুমিতই ছিল। তবে সাকিব সব ফরম্যাটের নেতৃত্ব ছাড়বেন, নাকি কেবল ওয়ানডেতে সেটাই ছিল দেখার বিষয়। অবশেষে জানা গেলো, তিন ফরম্যাটেই দায়িত্ব ছেড়েছেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। সোমবার বোর্ডের পরিচালনা পর্ষদের সভা শেষে এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

post
খেলা

তৃতীয় টেস্টে যাদের বাদ দিলো ভারত

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা-বিসিসিআই। আগেই ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, সিরিজের বাকি ম্যাচগুলোও খেলবেন না কোহলি। এর আগে সিরিজের প্রথম দুই টেস্টের হঠাৎ করে নিজেকে সরিয়ে নেন কোহলি। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণে খেলতে পারবেন না তিনি। তবে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে না পারা রবিদ্র জাদেজা ও লোকেশ রাহুল তৃতীয় টেস্ট খেলতে দলে ফিরেছেন। স্কোয়াডে নাম থাকলেও তারা খেলতে পারবেন কিনা, সে বিষয়ে এখনো কোনো কিছু নিশ্চিত করে জানা যায়নি। মেডিকেল টিমের ছাড়পত্র পেলেই তারা খেলতে পারবেন। জাদেজা দলে ফেরায় বাদ পড়েছেন অর্থোডক্স স্পিনার সৌরভ কুমার। একই সঙ্গে পেসার মোহাম্মদ সিরাজ ফেরায় বাদ পড়েছেন আভেশ খান।স্কোয়াডে আছে এক নতুন মুখ। তিনি হলেন, বাংলার স্পিডস্টার খ্যাত আকাশ দিপ। সম্প্রতি ভারতের এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে প্রথম শ্রেণির খেলায় দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। আগামী ১৫ ফেব্রুয়ারি রাজকোটে শুরু হবে তৃতীয় ম্যাচ। এর আগের দু্টি ম্যাচে ১-১ সময় শেষ করেছে ভারত-ইংল্যান্ড।ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াডে রয়েছেন- রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহঅধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, লোকেশ রাহুল, রজত পতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), কেএস ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মো. সিরাজ, মুকেশ কুমার, আকাশ দিপ।

post
খেলা

দাপটের সাথে শীর্ষস্থান ধরে রাখলো রংপুর

শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মৌসুমের প্রথম দুইশ’ ছাড়ানো স্কোর করে রংপুর রাইডার্স। রংপুরের রান পাহাড় টপকাতে হলে স্পেশাল কিছুই করে দেখাতে হতো চট্টগ্রামের ব্যাটারদের। ২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানে শেষ হয় চট্টগ্রামের ইনিংস। তাতে ৫৩ রানের জয় পায় রংপুর। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে দলটির অবস্থান আরও শক্ত হলো। সমান ম্যাচে চট্টগ্রামের পয়েন্ট ১০। তারা রয়েছেন তিন নম্বর স্থানে। ১০ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।২১২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধুঁকতে থাকে চট্টগ্রাম। দলীয় ৫০ রানের মধ্যে তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বন্দর নগরীর দলটি। তবে কার্টিস ক্যাম্ফারকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন ওপেনার সৈকত আলি। ৫৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ১০৮ রানে ২১ বলে ২৪ রান করে আউট হন ক্যাম্ফার। এর মধ্যেই ৪২ বলে নিজের ফিফটি তুলে নেন সৈকত আলি।এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় চট্টগ্রাম। সৈকত ৪৫ বলে ৬৩ ও শহিদুল ইসলাম ৪ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান। শেষ দিকে অধিনায়ক শুভাগত হোমের ১২ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস শুধু হারের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত ৫৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর রাইডার্স। দলের পক্ষে সাকিব ও নিশাম নেন ২টি করে উইকেট।

post
খেলা

ফুটবলে যুক্ত হচ্ছে নীলকার্ড

সাধারণত ফুটবল খেলায় দুই ধরণের কার্ডের প্রচলন রয়েছে। খেলোয়াড়দের অপরাধের মাত্রার উপর ভিত্তি করে এই কার্ড দেখানো হয়। কোনো ফুটবলারকে লালকার্ড দেখানো হলে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। অন্যদিরক কম শাস্তির জন্য দেখানো হয় হলুদকার্ড। এবার দুই কার্ডের বাইরে শাস্তিমূলক আরো একটি কার্ডের অবতারণা করালো আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। শুক্রবার ভিন্নধর্মী শাস্তির জন্য নীলকার্ডের ব্যবহারের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ফুটবলের নিয়মনীতি প্রণয়নকারী সংস্থাটি। গত বছরের নভেম্বর থেকে ফুটবলে নতুন কার্ডের ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন ফুটবল সংশ্লিষ্ট আইনপ্রণেতারা। মাঠে ম্যাচ অফিসিয়ালদের প্রতি খেলোয়াড়দের আচরণকে নিয়ন্ত্রণ করতে এমন প্রস্তাব দিয়েছিলেন। যেন খেলোয়াড়রা ম্যাচের কর্মকর্তাদের সম্মান দিয়ে কথা বলেন। নিয়মে বলা হয়েছে কোনো খেলোয়াড় যদি এমন ফাউল করেন যেটা লালকার্ড দেওয়ার জন্য প্রাপ্য নন; আবার হলুদকার্ডও কম শাস্তি হয়ে যায়, তখন ম্যাচ রেফারি তাকে নীলকার্ড দিবেন। আর নীলকার্ড পাওয়ার পর সেই খেলোয়াড়কে ১০ মিনিট মাঠের বাইরে থাকতে হবে। এই নিয়মকে সিন-বিন বলে। এরই মধ্যে নিম্ন-স্তরের খেলায় এই কার্ডের ব্যবহার হচ্ছে। তবে এখনো ফুটবলের বড় আসর ও ম্যাচগুলোতে এর ব্যবহার হয়নি। নীলকার্ড নিয়ে আগামী ১ মার্চ বৈঠকে বসবে আন্তজার্তিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তখন দিক বিবেচনায় সিদ্ধান্ত নেবে ফিফা।

post
খেলা

৫ ঘণ্টার নাটক আর বিতর্কের পর যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-ভারত

মূল ম্যাচ ড্র হওয়ার পর টাইব্রেকারের ১১ শটে মীমাংসা না আসায় টসের বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাতে জিতে সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের উল্লাসে মাতে ভারত। তবে ম্যাচ কমিশনার নিজের ভুল শোধরাতে যাওয়ায় ফের তৈরি হয় নাটক। টসের সিদ্ধান্ত বাতিল করলে ভারত আর খেলতে রাজী হয়নি। বাংলাদেশ দল ৩০ মিনিট মাঠে অবস্থান করার পর, লম্বা আলোচনা শেষে দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামাল স্টেডিয়ামে শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার ডি সিলভা জয়সুরিয়ার ভুলে জন্ম হয়েছে অতি নাটকীয়তার। শেষ পর্যন্ত সেই ভুল শোধরাতে চ্যাম্পিয়ন দুই দলই।এর আগে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে ৮ মিনিটে শিবানি দেবির গোলে এগিয়ে যায় ভারতের মেয়েরা। পুরো ম্যাচে দাপট দেখিয়ে গোল ধরে রেখে জয়ের দিকে ছুটতে থাকে তারা। গোল শোধ করতে না পারার হতাশায় কাবু বাংলাদেশ যখন হারের কিনারে তখনই বদলে যায় ছবি। নির্ধারিত ৯০ মিনিট পর যোগ করা সময়ের শেষ মিনিটে সাগরিকা দেখান ঝলক। তার দারুণ গোলে ম্যাচ শেষ হয় সমতায়। টাইব্রেকারে পরে দুই দলের এগারো শটের সবগুলোই গোল হলে খেলা বন্ধ করে ম্যাচ রেফারির কাছে ম্যাচ কমিশনার টস করার বার্তা দেন। এমন সিদ্ধান্ত বিস্ময় প্রকাশ করে বাংলাদেশ। যদিও টস করতে যান বাংলাদেশ অধিনায়ক আফিদা খাতুন। তাতে জিতে ভারত আনন্দ শুরু করলে হতাশায় নুয়ে পড়ে স্বাগতিকরা। নাটকের যে তখনো বড় অংশ বাকি কে জানত!ম্যাচ কমিশনার পরে নিজের ভুল বুঝতে পারেন। টসের সিদ্ধান্ত বাতিল করে টাইব্রেকারের পেনাল্টি শ্যুট আউট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে আগে একবার জয়ী ঘোষণা করায় ভারত খেলতে রাজী হয়নি। তারা মাঠ ছেড়ে বেরিয়ে যায়। বাংলাদেশ দল মাঠে অবস্থান করে সিদ্ধান্তের অপেক্ষা করতে থাকে। ৩০ মিনিট অপেক্ষার পর মাঝমাঠে মঞ্চ সাজানো হয়। সেখানে সাফ কর্তৃপক্ষ দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করে। শেষ হয় প্রায় পাঁচ ঘন্টার ঘটনাবহুল ফাইনাল।

post
খেলা

বিপিএল ছাড়লো আরও তিন পাকিস্তানি

মঙ্গলবারই এবারের বিপিএলে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন পাকিস্তানী ক্রিকেটার বাবর আজম । এছাড়াও এবারের মতো বিপিএল শেষ হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আরও তিন পাকিস্তানী ক্রিকেটারের। বুধবার রাতেই দেশে ফিরে যাচ্ছেন এই তিন পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ ও আমির জামাল। বুধবার বিকেলে শেরে বাংলায় খুলনা টাইগার্সের বিপক্ষে ৩৪ রানে জয়ের পর সোজা ড্রেসিং রুম থেকে সোজা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে গেছেন ওই তিন খেলোয়ার। ম্যাচ শেষে কুমিল্লা মিডিয়া ম্যানেজার খান লিটন জানিয়েছেন এ তথ্য। তিনি বলেন, আমাদের তিন পাকিস্তানি ক্রিকেটার সরাসরি স্টেডিয়াম থেকে বিমানবন্দরে চলে যাবেন। রাতের ফ্লাইটে তারা দেশে ফিরে যাবেন। এই পাকিস্তানিরা চলে গেলেও তাদের বিকল্প হিসেবে আপাতত একজন ভিনদেশিকে দলে ভেড়াচ্ছে কুমিল্লা। মিডিয়া ম্যানেজারের দেওয়া তথ্য অনুযায়ী ২১ বছর বয়সী ক্যারিবিয়ান মিডিয়াম পেসার ম্যাথিউ ফোর্ড কুমিল্লার হয়ে খেলতে আসছেন।

post
খেলা

সিরিজের মাঝপথেই ভারত ছাড়লো ইংল্যান্ড

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে এসেছিল ইংল্যান্ড। এর মধ্যে শেষ হয়েছে দুই ম্যাচ। সিরিজের প্রথম ম্যাচে হায়দরাবাদে ভারতকে ২৮ রানে হারিয়েছে ইংল্যান্ড। বিশাখাপত্তমে পরের ম্যাচে ১০৬ রানের ব্যবধানে জিতে ১-১ সমতায় ফিরেছে ভারত। এখনো বাকি আছে আরও তিন ম্যাচ। কিন্তু বাকি ম্যাচগুলো রেখেই সিরিজের মাঝপথে হঠাৎ ভারত ছেড়েছে ইংল্যান্ড দল। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশাখাপত্তমের টেস্ট ম্যাচ শেষ করেই আবুধাবিতে চলে গেছেন বেন স্টোকসরা। জানা গেছে, তৃতীয় টেস্টের আগেই যথাসময়ে ভারতে ফিরবে ইংল্যান্ড দল। আর প্রস্তুতিও আবুধাবিতেই সারবেন। কারণ, ভারতের পিচের সঙ্গে আবুধাবির পিচের তেমন কোনো পার্থক্য নেই। গুঞ্জন আছে, ভারতে থাকলে ইংলিশ ক্রিকেটারদের সব সময় নজরদারিতে রাখা হয়। তারা এখানে স্বাচ্ছন্দে অনুশীলন করতে পারেন না। যে কারণে, স্বাচ্ছন্দে অনুশীলনের জন্যই আবুধাবিতে চলে গেছেন তারা। সিরিজের চতুর্থ ম্যাচটি শুরু হবে রাঁচিতে ২৩ ফেব্রুয়ারি। ফাইনাল ম্যাচটি আরম্ভ হবে ৭ মার্চ ধর্মশালায়।

post
খেলা

ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

টুর্নামেন্টের প্রথম আসরের মতো দ্বিতীয় আসরেও ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। আগামী ৮ ফেব্রুয়ারি কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম শিরোপা নড়াইয়ে নামবে আফঈদা খন্দকাররা। লিগ পর্বে বাংলাদেশের কাছে ভারতের হার একটা সম্ভাবনা তৈরি করেছিল নেপালের সামনে। হিমালয়ের দেশটি জিতলেই উঠতো ফাইনালে। ভারতের দরকার ছিল ড্র। তবে নেপাল এই টুর্নামেন্টে ভারতকে হারিয়ে ফাইনালে উঠতে পারবে তেমন সামর্থ্য দেখাতে পারেনি। এদিকে বাংলাদেশের কাছে ৩-১ গোলে হেরে ভুটানকে কোনোমতে ১-০ গোলে হারিয়ে টিকেছিল নেপাল। ভারত শক্তিশালী দল হিসেবেই নেপালকে উড়িয়ে দিয়ে উঠে গেছে ফাইনাল। ২০২১ সালের ফাইনালে বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরেছিল ভারত।

post
খেলা

উদ্বেগের কিছুই দেখছেন না সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে জাতীয় ক্রিকেটারদের ব্যর্থতায় উদ্বেগের কিছু দেখছেন না সাকিব আল হাসান। তবে কেন উদ্বেগের কিছু নেই, সেই ব্যাখ্যা দিতে গিয়ে পিচের সমস্যা সামনে টানলেন সাকিব, বললেন- অনেক সময় জাতীয় ক্রিকেটাররা টানা খেলার কারণে ঘরোয়া লিগে রিলাক্সড হয়ে পড়েন।তিনি বলেন, ‘বিপিএল একটা টাফ কম্পিটিশন। এবারের পিচগুলোও খুব একটা আদর্শ না। গতবারের পিচ কিংবা কন্ডিশন দুটোই ভালো ছিল, অনেক রান হচ্ছিল। যেটা আসলে এবার হচ্ছে না। স্বাভাবিকভাবেই জাতীয় দলের খেলোয়াড়রা বেশি খেলতে খেলতে অনেক সময় একটু রিলাক্সড হয়ে যায়। হয়তো এখান থেকে বিল্ডআপ করে বিশ্বকাপে ভালো করবে। আমার কাছে মনে হয় না, এটা নিয়ে হতাশ বা উদ্বিগ্ন হওয়ার কিছু আছে।’সাকিব বলেন, দল হিসেবে গত এক দেড় বছর টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো করেছে। এ বছর যেহেতু বিশ্বকাপ আছে, আমি আশা করবো সবাই যেন ভালো করে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.