খেলা

দাপটের সাথে শীর্ষস্থান ধরে রাখলো রংপুর

post-img

শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মৌসুমের প্রথম দুইশ’ ছাড়ানো স্কোর করে রংপুর রাইডার্স। রংপুরের রান পাহাড় টপকাতে হলে স্পেশাল কিছুই করে দেখাতে হতো চট্টগ্রামের ব্যাটারদের। ২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানে শেষ হয় চট্টগ্রামের ইনিংস। তাতে ৫৩ রানের জয় পায় রংপুর। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে দলটির অবস্থান আরও শক্ত হলো। সমান ম্যাচে চট্টগ্রামের পয়েন্ট ১০। তারা রয়েছেন তিন নম্বর স্থানে। ১০ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

২১২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধুঁকতে থাকে চট্টগ্রাম। দলীয় ৫০ রানের মধ্যে তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বন্দর নগরীর দলটি। তবে কার্টিস ক্যাম্ফারকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন ওপেনার সৈকত আলি। ৫৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ১০৮ রানে ২১ বলে ২৪ রান করে আউট হন ক্যাম্ফার। এর মধ্যেই ৪২ বলে নিজের ফিফটি তুলে নেন সৈকত আলি।

এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় চট্টগ্রাম। সৈকত ৪৫ বলে ৬৩ ও শহিদুল ইসলাম ৪ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান। শেষ দিকে অধিনায়ক শুভাগত হোমের ১২ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস শুধু হারের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত ৫৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর রাইডার্স। দলের পক্ষে সাকিব ও নিশাম নেন ২টি করে উইকেট।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.