খেলা

ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

post-img

টুর্নামেন্টের প্রথম আসরের মতো দ্বিতীয় আসরেও ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত।

আগামী ৮ ফেব্রুয়ারি কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম শিরোপা নড়াইয়ে নামবে আফঈদা খন্দকাররা। লিগ পর্বে বাংলাদেশের কাছে ভারতের হার একটা সম্ভাবনা তৈরি করেছিল নেপালের সামনে। হিমালয়ের দেশটি জিতলেই উঠতো ফাইনালে। ভারতের দরকার ছিল ড্র। তবে নেপাল এই টুর্নামেন্টে ভারতকে হারিয়ে ফাইনালে উঠতে পারবে তেমন সামর্থ্য দেখাতে পারেনি।

এদিকে বাংলাদেশের কাছে ৩-১ গোলে হেরে ভুটানকে কোনোমতে ১-০ গোলে হারিয়ে টিকেছিল নেপাল। ভারত শক্তিশালী দল হিসেবেই নেপালকে উড়িয়ে দিয়ে উঠে গেছে ফাইনাল। ২০২১ সালের ফাইনালে বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরেছিল ভারত।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.