post
খেলা

মুশফিকের তোপে জিতল মোহামেডান

বিপিএলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বেশ কয়েকটি ম্যাচে নিজের পেস আগুনে প্রতিপক্ষকে পুড়িয়েছিলেন মুশফিক হাসান। এবার সেই ফর্ম তিনি ঢাকা প্রিমিয়ার লিগেও টেনে নিয়ে গেলেন। তার বোলিং তোপে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও দলটির দুই তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ জাতীয় দলের সিরিজের কারণে নেই ডিপিএলে।বিকেএসপিতে মঙ্গলবার মুশফিকের সঙ্গে মোহামেডানের বোলিং আক্রমণে ভালো সঙ্গ দিয়েছেন আরেক পেসার আরিফুল ইসলাম। মুশফিকের চার আর আরিফুলের তিন শিকারে সিটি ক্লাবকে ইমরুল কায়েসের মোহামেডান ৪৩ রানে হারিয়েছে। আগে ব্যাটিং করে তারা ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪০ রান তোলে। জবাবে সিটি ক্লাব ৪৬.২ ওভারে ১৯৭ রানে অল-আউট হয়ে যায়। আগে ব্যাট করতে নেমে মোহামেডানের ভিত গড়ে দেওয়া রান এনে দেন রনি তালুকদার। তিনি দলের হয়ে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন। ডানহাতি এ ব্যাটারের ১০৮ বলে সাজানো ইনিংসটিতে ছিল ৪টি করে বাউন্ডারি ও ছক্কার মার। এছাড়াও ৮৮ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৬৭ রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া রুবেল মিয়ার ৩৩ এবং আরিফুলের ১৯ রান ছাড়া উল্লেখযোগ্য রান পাননি কেউই। সিটি ক্লাবের হয়ে ৯.৩ ওভারে ৩৫ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মেহেদী হাসান। এছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন সঞ্জিত সাহা ও রাফসান আল মাহমুদ।

post
খেলা

ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ ও ভারত। ১০ মার্চের ফাইনালের আগে আজ গ্রুপের শেষ আনুষ্ঠানিক ম্যাচ ছিল বাংলাদেশ-ভুটানের। নেপালের কাঠমান্ডুর চেসাল স্টেডিয়ামে বাংলাদেশ ৬-০ গোলে ভুটানকে উড়িয়ে দিয়েছে। এক ম্যাচ আগে ফাইনাল নিশ্চিত হলেও একাদশে কোনো পরিবর্তন না এনেই ভুটানের বিপক্ষে নামে বাংলাদেশ। ১৩ মিনিটে এগিয়ে যায় লাল-সবুজের জার্সিধারীরা। ফাতিমা আক্তারের লম্বা ক্রস ধরতে সুরভী আকন্দ প্রীতি অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে যান। ৩৩তম মিনিটে বাংলাদেশকে দ্বিগুণ লিড এনে দেওয়া দুর্দান্ত গোলটি করেন ফাতেমা। বক্সের বেশ বাইরে থেকে এই মিডফিল্ডারের নেওয়া ফ্রি-কিক বল জালে জড়ায়। পরের মিনিটেই কর্নার থেকে ব্যবধান আরও বাড়ান ক্রাউচিং মারমা। ফাতিমার কর্নারে দূরের পোস্টে ফাঁকায় থাকা মারমা হেড দিয়ে জাল খুঁজে নেন।দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান সাথী মুন্ডা। বাঁ-প্রান্ত থেকে বদলি খেলোয়াড় মৌমিতা খাতুনের ক্রস থেকে সুরভীর পা ছুঁয়ে বল যায় পোস্টের মুখে অরক্ষিত সাথীর পায়ে। সহজ সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বড় করেন এই বাংলাদেশি উইঙ্গার। ৬৯ মিনিটে ব্যবধানটা আরও বড় করেন থুইনুই মারমা। ৭৭ মিনিটে সুরভী আকন্দ প্রীতি একাই বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে দলের হয়ে ষষ্ঠ গোল করেন।

post
খেলা

অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে লড়াই ছিল ফাইনাল নিশ্চিত করার। মঙ্গলবার কাঠমান্ডুতে ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন সুরভী আকন্দ প্রীতিরা। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠেছে ফাইনালে। ভুটান ২ ম্যাচ হেরে বিদায় নিয়েছে। ভারত ও নেপালের ম্যাচের ফল নির্ধারণ করবে ফাইনালে কোন দেশকে পাবে বাংলাদেশ। ৯ মিনিটে আলপি আক্তারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ভারতের আনুস্কা গোল করে সমতায় ফিরিয়েছিলেন দলকে। সুরভী আক্তার প্রীতি গোল করে ২-১ গোলে লিড এনে দেন ৭৯ মিনিটে। শেষ বাঁশির কিছুক্ষণ আগে গোল করে বাংলাদেশের সহজ জয় নিশ্চিত করেন অর্পিতা। বাংলাদেশ পরের ম্যাচ খেলবে ৮ মার্চ ভুটানের বিপক্ষে। ফাইনাল ১০ মার্চ।

post
খেলা

বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন নান্নু

চলতি মাসেই প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রায় এক যুগ পর এই পদ ছাড়ছেন তিনি। তার জায়গায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবে গাজী আশরাফ হোসেন লিপু-হান্নান সরকার-আব্দুর রাজ্জাকের নির্বাচক প্যানেল। নান্নু-বাশারকে যখন নির্বাচক প্যানেল থেকে সরিয়ে দেয়া হয় তখন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, বিসিবিতেই রাখা হবে নির্বাচকের দায়িত্বে থেকে সরিয়ে দেয়া নান্নু ও হাবিবুল বাশার সুমনকে।  পরে সুমনকে আনুষ্ঠানিকভাবে নারী উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হওয়া। তবে বাকি ছিল প্রধান নির্বাচক নান্নুর নিয়োগ। তবে সম্প্রতি বিপিএলের চট্টগ্রাম পর্ব চলাকালে নান্নু জানিয়েছিলেন হেড অব প্রোগ্রাম পদটি পছন্দ তার। যে পদে ইতোমধ্যে দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ার ডেভিড মুরসে। এবার বিসিবিতে নিজের পছন্দের পোস্টেই নিয়োগ পাচ্ছেন নান্নু। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন। এ বিভাগে হেড অব প্রোগ্রাম অস্ট্রেলিয়ান ডেভিড মুরসের সঙ্গে মূলত কাজ করবেন নান্নু। বিসিবির বিভিন্ন প্রোগ্রাম আয়োজন, গেম ডেভেলপমেন্ট, টুর্নামেন্ট এসব নিয়ে কাজ করবেন তিনি। সার্বিকভাবে ক্রিকেটের সবকিছুর উন্নতিতেই চোখ থাকবে তাদের।  প্রায় এক যুগ বিসিবির প্রধান নির্বাচক ছিলেন নান্নু। নানা আলোচনা-সমালোচনার পর গত ১২ ফেব্রুয়ারি বোর্ডসভায় তার সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত হয়। ওই দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই বিসিবিতে নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন নান্নু।

post
খেলা

বরিশালের জয়ে খুলনার বিদায়

বিপিএলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে ফরচুন বরিশাল। কুমিল্লার দেয়া ১৪২ রানের লক্ষ্য ২ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে টপকে যায় তামিম ইকবালের দল। এতে দল হিসেবে আসরের শেষ চারের টিকিট কাটলো বরিশাল।বরিশালের জয় নিশ্চিত হওয়ায় কপাল পুড়লো এনামুল হক বিজয়ের খুলনা টাইগার্সের। ফলে সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনার ম্যাচটি কেবলই নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছে। বরিশালের আগে রংপুর, কুমিল্লা ও চট্টগ্রাম নকআউট পর্ব নিশ্চিত করেছে। শেষ চারে যেতে হলে খুলনার জন্য ছিল নানা যদি-কিন্তুর হিসাব। কুমিল্লার বিপক্ষে বড় ব্যবধানে বরিশাল হারলে আর সিলেটের বিপক্ষে শর্ত অনুযায়ী বড় ব্যবধানে জিততে পারলে শেষ চারে যাওয়ার সুযোগ ছিল বিজয়ের দলের। তবে কুমিল্লার বিপক্ষে বরিশাল জয় পাওয়ায় সরাসরি শেষ চার নিশ্চিত হলো বরিশালের। এই জয়ে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে বরিশাল। চারে থাকা চট্টগ্রামের পয়েন্টও ১৪। আর সিলেটের বিপক্ষে খুলনা জয় পেলেও তাদের পয়েন্ট দাঁড়াবে ১২। শুক্রবার মিরপুরে বরিশালের বিপক্ষে ধুকতে থাকা কুমিল্লা শেষদিকে জাকের আলীর ক্যামিওতে ৮ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে। জাকের ১৬ বলে ৪ ছয় ও দুই চারে ৩৮ রানের অপরাজিত ঝড়ো ইনিংস খেলেন। ১৪২ রানের লক্ষ্য তাড়ায় বরিশাল অধিনায়ক তামিম ইকবাল খেলেন ৬৬ রানের ম্যাচ জয়ী ইনিংস। তার ইনিংসটি সাজানো ছিল তিনটি ছক্কা ও ছয় চারে। জয় থেকে ২০ রান দূরে থাকতে তামিম বিদায় নিলেও মাহমুদউল্লাহ ও সৌম্য জয় তুলে নিয়েই মাঠ ছাড়েন।

post
খেলা

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল হবে নিউজার্সিতে

৪৮ দলের অংশগ্রহণে তিন দেশে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে ১১ জুন বিশ্বকাপ শুরু হয়ে ফাইনাল হবে ১৯ জুলাই। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক দলের ম্যাচ দিয়ে শুরু হওয়ার পর ৩৯ দিনের আসরের সমাপ্তি হবে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে, ১৯ জুলাই।কানাডা তাদের উদ্বোধনী ম্যাচ খেলবে টরেন্টোতে, যুক্তরাষ্ট্র দলের প্রথম ম্যাচ রাখা হয়েছে লস এঞ্জেলসে। ৩২ দলের বিশ্বকাপে এতদিন ম্যাচ সংখ্যা ছিল ৬৪টি। এবার ৪৮ দলের আসরে তারা বেড়ে হচ্ছে ১০৪টি।গ্রুপ পর্বের ১০ ম্যাচসহ ১৩ ম্যাচ আয়োজন করবে কানাডার দুই শহর টরেন্টো ও ভ্যানকুবার। মেক্সিকোতেও হবে ১৩ ম্যাচ। মেক্সিকো সিটি, গুয়াদালজারা ও মনেটেরিতে হবে খেলা।  টুর্নামেন্টের বাকি ৭৮টি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে।১১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত গ্রুপ পর্বের লড়াই শেষে ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হবে শেষ ৩২ এর ম্যাচ।৪ থেকে ৭ জুলাই হবে শেষ ষোলোর লড়াই। কোয়ার্টার ফাইনাল ৯ থেকে ১১ জুলাই। কোয়ার্টার ফাইনাল হবে লস অ্যাঞ্জেলস, কানসাস সিটি, মায়ামি ও বোস্টনে। ডালাস ও আটলান্টায় দুই সেমিফাইনাল হবে ১৪ ও ১৫ জুলাই। ১৮ জুলাই মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ। এবং সবশেষে ১৯ জুলাই নিউজার্সিতে হবে ফাইনাল।

post
খেলা

লিটনের ক্যারিয়ার সেরা ইনিংসের পরও কুমিল্লার হার

অধিনায়ক লিটন কুমার দাসের ক্যারিয়ার সেরা ইনিংসের পরও পরাজয় এড়াতে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের গত দুই আসরের টানা চ্যাম্পিয়নদের ১২ রানে হারাল সিলেট স্ট্রাইকার্স।সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭৭ রান করে সিলেট। দলের হয়ে মাত্র ৩১ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেন বেনি হাওয়েল। এছাড়া ২৫ বলে ৩৩ রান করেন কেনার লুইস। ২০ বলে ২৮ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। টার্গেট তাড়া করতে ওপেনিংয়ে নেমে ব্যাটিংয়ে শেষ ওভার পর্যন্ত খেলে ৫৮ বলে ৭টি চার আর তিন ছক্কায় ক্যারিয়ার সেরা ৮৫ রান করেন লিটন। তার এমন বিধ্বংসী ইনিংসের পরও অন্য ব্যাটসম্যানরা দায়িত্বশীল ইনিংস খেলতে না পারায় ১২ রানে হেরে যায় কুমিল্লা এই জয়ে তেমন কোনো লাভ হয়নি সিলেটের। ১১ ম্যাচ খেলে ৭টিতে হেরে যাওয়ায় আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে সিলেটের। কুমিল্লা হারলেও তাদের তেমন সমস্যা নেই। তারা ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে। শেষ দুই ম্যাচে জিতে ফুরফুরে মেজাজে প্লে-অফে যেতে চায় বিপিএলের গত নয় আসরে রেকর্ড চারবারের শিরোপাজয়ী দলটি।

post
খেলা

ট্রফি বুঝে পেলো বাংলাদেশ, জোড়া পুরস্কার সাগরিকার

ট্রফি হাতে বাধভাঙ্গা উল্লাস হতে পারতো ৮ ফেব্রুয়ারি ফাইনালের পরই। ওই দিন কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মহানাটকের পর ক্রীড়ামন্ত্রীর হাত থেকে ট্রফি গ্রহণ করে বাংলাদেশের মেয়েরা আনন্দ করলেও তাতে ঘাটতি ছিল। ছিল প্রাণহীন।কারণ, ট্রফিতো বাংলাদেশেরই পাওয়ার কথা ছিল। বাংলাদেশ ও ভারতের অধিনায়কের গ্রহণ করা ট্রফি দিয়ে দেওয়া হয় অতিথি দলকে। তখনই সাফ থেকে বলা হয়েছিল, বাংলাদেশকে আরেকটি ট্রফি দেওয়া হবে। অবশেষ ১০ দিন পর রোববার সেই ট্রফি বুঝে পেলো আফঈদা-সাগরিকারা। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বাফুফে ভবনের সামনে মাঠে আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে দিয়েছেন চ্যাম্পিয়ন মেয়েদের হাতে। এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের সাগরিকা। পেয়েছেন সর্বাধিক গোলদাতার পুরস্কারও। এক কথায় যুবতীদের এই সাফ চ্যাম্পিয়নশিপের সব আলো কেড়ে নিয়েছেন ঠাকুরগাঁয়ের এই মেয়ে। সাগরিকাময়ই হয়ে থাকলো মহানাটকে ভরা এই টুর্নামেন্ট। টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে ৪ গোল করেছেন সাগরিকা। তার সমান গোল করেছেন ভারতের পুজা ও শিবানি দেবি। তিনজন যৌথভাবে সর্বাধিক গোলদাতা হয়েছেন। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন সাগরিকা। এরপর রাউন্ড রবিন লিগে ভারতকে ১-০ তে হারানো গোলটিও তার। ফাইনালে ভারত যখন ১-০ গোলে জয়ের কাছাকাছি চলে গিয়েছিল, ঠিক তখন ৯২ মিনিটে ম্যাচে সমতা ফিরিয়ে এনেছিলেন সাগরিকা।

post
খেলা

কুমিল্লার টানা পঞ্চম জয়, টানা পাঁচ হার খুলনার

বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যটা হাতের নাগালেই ছিল কুমিল্লা ভিক্টরিয়ান্সের। এরপর লক্ষ্য তাড়ায় তাওহিদ হৃদয়ের দুর্দান্ত এক ইনিংস। দারুণ সঙ্গ দেন জাকের আলীও। তাতে খুলনা টাইগার্সের বিপক্ষে সহজ জয় পেয়েছে লিটন দাসের দল। টানা পঞ্চম জয়ে যৌথভাবে শীর্ষে উঠে এলো তারা। অন্যদিকে টানা চার জয়ের পর টানা পাঁচ ম্যাচ হারল খুলনা। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সকে ৭ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টরিয়ান্স। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৪ রান করে খুলনা। জবাবে ২১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় গতবারের চ্যাম্পিয়নরা।এই জয়ে নয় ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে যৌথভাবে রংপুর রাইডার্সের সঙ্গে শীর্ষে উঠল কুমিল্লা। সমান নয় ম্যাচে সমান ১৪ পয়েন্ট তাদেরও। তবে রানরেটে এগিয়ে রয়েছে তারা। অন্যদিকে নয় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে খুলনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার প্রথম সেঞ্চুরিটা করেছিলেন তাওহিদ। এদিনও তিন অঙ্কের দিকেই ছুটছিলেন তিনি। লক্ষ্যটা আরেকটু বড় হলে হয়তো পেয়েও যেতে পারতেন। তবে শেষ পর্যন্ত অপরাজিত ৯১ রানে সন্তুষ্ট থাকতে হয় তাকে। ৪৭ বলে সমান ৭টি করে চার ও ছক্কায় এ রান করেন এই তরুণ। তবে রান তাড়ায় নেমে দলীয় ৩ রানেই অধিনায়ক লিটনকে হারায় কুমিল্লা। আগের ম্যাচে রানের ফেরার ইঙ্গিত দিলেও এদিন ফিরেছেন ব্যক্তিগত ২ রানেই। এরপর উইকেটে নামেন তাওহিদ। হাল ধরেন আরেক ওপেনার উইল জ্যাকসের সঙ্গে। তবে ৪১ রানের জুটি গড়েই মুকিদুল ইসলামের শিকার হন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান। ১০ বলে ১৮ রান করেন তিনি। এরপর খুব বেশিক্ষণ টিকতে পারেননি জনসন চার্লসও। ব্যক্তিগত ১৩ রানে ফিরেছেন নাহিদ রানার বলে। এরপর জাকেরের সঙ্গে তাওহিদের সেই জুটি। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৮৪ রানের জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এ দুই ব্যাটার। ৩১ বলে ৪০ রানে অপরাজিত থাকেন জাকের। এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে খুলনা। দলের প্রায় সব ব্যাটারই সেট হয়েছেন উইকেটে। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি কেউই। তবে ব্যাটারদের ছোট ছোট ইনিংসে গড়ে ওঠে ছোট ছোট জুটি। তাতে লড়াকু পুঁজিই পায় দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন এভিন লুইস। ২০ বলে ৩টি চার ও ২টি ছক্কায় এ রান করেন তিনি। আফিফ হোসেন করেন ২৯ রান। এছাড়া মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে আসে ২৮ রান। কুমিল্লার পক্ষে ৪ ওভার বল করে ৩৬ রানের খরচায় ২টি উইকেট শিকার করেন ম্যাথিউ ফোর্ড। ৪ ওভার বল করে ৪৬ রানের বিনিময়ে ২টি উইকেট পান মঈন আলী।

post
খেলা

কাতারের জয়ে উল্লাসে মাতলো বাংলাদেশিরা

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠে রূপকথার জন্ম দিয়েছিল জর্ডান। তবে ফাইনালে সেই ছাপটা রাখতে পারলো না আরবের দেশটি। স্বাগতিকদের কাছে ৩-১ গোলে হেরে গেছে দলটি। এই জয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার রাজা হলো কাতার। শনিবার লুসাইল স্টেডিয়ামে এশিয়ান কাপ ফাইনাল দেখতে আসেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। গ্যালারিতে কাতারের আধিপাত্যে উল্লাসে মেতে ওঠেন বাংলাদেশিরাও। টানা দুইবার এশিয়ান কাপ বিজয়ে কাতারীদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিয়েছে প্রবাসী বাংলাদেশীরা। রাতভর আতশবাজি আর আনন্দ উল্লাসের নগরি ছিল দোহা। এর আগে,২০১৯ সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল কাতার। সে বছর ফাইনালে হারিয়েছিল জাপানকে। আর এবার প্রথম এশিয়া কাপ ফাইনালে আসা জর্ডানের স্বপ্ন ভাঙলো কাতার।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.