post
এনআরবি বিশ্ব

বৈধ উপায়ে টাকা পাঠানোর আহবান প্রতিমন্ত্রীর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশীদের রক্তচক্ষুকে ভয় করেন না। বঙ্গবন্ধুর মতো তিনিও দেশের জনগণের উপর আস্থাশীল। তাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদ থাকে। এসময় বিদেশ থেকে বৈধ উপায়ে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।মঙ্গলবার সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুরে প্রবাসীদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এ কথা বলেন। লন্ডন মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো: আনহার মিয়ার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন তাজপুর ইউপি চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক । অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

post
এনআরবি বিশ্ব

ফ্রান্সে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফ্রান্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে প্যারিসের মেট্রো হোসের একটি রেস্টুরেন্টে এ সভা করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোহরাব মৃধার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ। আলোচনায় বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ ফয়সল ইকবাল হাশমী, জাকির হোসেন ভূইয়া,মঞ্জুরুল হাসান সেলিম চৌধুরী, শাহজাহান রহমান, মোতালেব খান,উদয়ন বড়ুয়া,নগর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খান,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীন আরমান চৌধুরী সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করায় সবাইকে মিষ্টিমুখ করানো হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।

post
এনআরবি বিশ্ব

সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিব নির্বাচিত হওয়ায় বার্মিংহামে আনন্দ সভা অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব পুনরায় বিপুল ভোট নির্বাচিত হওয়ায় বার্মিংহামে এক আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে।দেশটির আস্টন এর একটি রেস্টুরেন্টে বার্মিংহামে বসবাসরত দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় কমিউনিটি নেতা কলিম উল্লাহ বকুল এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মিডল্যান্ডস যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তসলু ও সাবেক ছাত্রনেতা শাহ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি হিফজুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন মিডল্যান্ডস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুল হোসেন,সাইদুজ্জামান চৌধুরী,আশিক মিয়া,এমদাদুর রহমান সুহেজ,জুবের আলম,হাজি মধু মিয়া ও মোসাদ্দেক আহমদ শ্যামলসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

ফুটবল খেলতে গিয়ে আটক বাংলাদেশিসহ ৫৯ প্রবাসী

নিজ নিজ কাজ শেষে নিয়মিত খেলাধুলা করতে মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের জালান তোক জেম্বলের একটি মাঠে যেতেন ৬০-৬৫ জন প্রবাসী কর্মীর একটি দল। কিন্তু স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেই মাঠে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ অন্তত ৫৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে স্থানীয় অভিবাসন বিভাগ। স্থানীয় সময় রোববার (১৪ জানুয়ারি) তেরেঙ্গানু অভিবাসন বিভাগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তেরেঙ্গানু অভিবাসন বিভাগের পরিচালক আজহার আবদুল হামিদ। তিনি জানান, জালান তোক জেম্বলের মাঠে বিদেশিদের বড় একটি দল ফুটবল ম্যাচের আয়োজন করেছে বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পাই। তারপর অভিযান চালানো হয়। অভিযানের সময় কিছু বিদেশি খেলোয়াড় মাঠে ফুটবল খেলছিল, অন্যরা দর্শক হয়ে খেলা উপভোগ করেছিলেন। অভিযানের সময় জার্সি পরিহিত কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম) ও সড়ক পরিবহন বিভাগের (জেপিজে) সহযোগিতায় কর্মকর্তা ও ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কর্মীরা এলাকাটি ঘিরে ফেললে তাদের আটক করতে সক্ষম হয়।আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের মোট ৫৯ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদের মধ্যে বৈধ ট্রাভেল ডকুমেন্ট না থাকায় ২০ থেকে ৫০ বছর বয়সী তিন বাংলাদেশি ও মিয়ানমারের ১০ জনকে আটক করা হয়েছে। দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ৬(১)(সি) ধারা অনুযায়ী, আটকদের সবাইকে আরও অধিকতর তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। এদিকে, দেশটিতে অনিয়মিত অভিবাসীদের বৈধতা দিতে আরটিকে ২.০ নামের একটি বৈধকরণ প্রকল্প চালু করা হয়, যা শেষ হয়েছে ৩১ ডিসেম্বর। এ সময়ের মধ্যে যেসব অনিয়মিত অভিবাসী তাদের নাম নিবন্ধন করেছেন, তাদের আগামী ৩১ মার্চের মধ্যে আবেদনগুলোর যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে নিয়োগকর্তাদের বলা হয়েছে। আবেদন যাচাই শেষে যেসব বিদেশি কর্মী ভেরিফিকেশন প্রক্রিয়ায় বাদ পড়বেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও অভিবাসন বিভাগ থেকে বলা হয়।

post
এনআরবি বিশ্ব

নিউইয়র্কে অপহরণকারী চক্রের ৬ বাংলাদেশি সদস্য জেল হাজতে

নিউইয়র্কের একটি অপহরণকারী চক্রের ছয় বাংলাদেশি সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুই ব্যক্তিকে অপহরণ, মারধর ও যৌন নীপিড়ণের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন আইনজীবিরা।অভিযুক্তরা হচ্ছেন রুবেল আহমেদ, শাহেদ আলম, আবু চৌধুরী, আনজু খান, সুলতানা রাজিয়া ও ইফফাত লুবনা। এদের মধ্যে আবু চৌধুরী ও লুবনা স্বামী-স্ত্রী।গত বুধবার আদালত তাদের দোষী সব্যস্ত করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নথিতে দেখা যায়, এক ব্যক্তিকে অপহরণ ও অপহরণের ষড়যন্ত্রের একটি অভিযোগ রয়েছে এদের ছয় জনের বিরুদ্ধেই। আর আবু চৌধুরী ও তার স্ত্রী লুবনার বিরুদ্ধে পৃথক একটি অভিযোগ রয়েছে অপহরণের।ওই অপহরণের ঘটনায় এই দম্পতি আগেই দোষী সাব্যস্ত ছিলেন। বাংলাদেশি কমিউনিটিরই অপর ব্যক্তিকে তারা অপহরণ করেন বলে অভিযোগে বলা হয়েছে।নথিতে বলা হয়েছে অভিযুক্তরা অপহৃত ব্যক্তিদের ওপর শারীরিক নির্যাতন চালায় ও যৌন নিপীড়ণ করে। ইস্টার্ন ডিস্ট্রক্ট অব নিউইয়র্কের রাষ্ট্রীয় কৌসুলি ব্রেয়ন পিস বলেছেন, একই জাতিগত মানুষের ওপরই এই অন্যায় পরিচালিত হয়েছে। এবং একটির পর একটি অঘটন ঘটিয়েছে চক্রটি।প্রথম অপহরণের ঘটনাটি ঘটে ২০২৩ সালের ২৭ মার্চ। সেদিন রুবেল আহমেদ, শাহেদ আলম, আবু চৌধুরী, আনজু খান ও সুলতানা রাজিয়া একযোগে ষড়যন্ত্র করে ঘটনার শিকার ব্যক্তিকে অপহরণ করেন। জ্যামাইকার হিলসাইড এভিনিউর ১৮১ স্ট্রিটের কাছ থেকে তাকে অপহরণ করা হয়।আবু চৌধুরী এসময় অপহৃত ব্যক্তিকে জোরপূর্বক একটি হোন্ডা এসইউভি গাড়িতে তুলে নেন এবং বেদম মারধর করতে থাকেন। এসময় তার স্ত্রী গাড়ি চালিয়ে নিচ্ছিলেন। পরে গাড়ি থেকে নামিয়ে অপহৃত ব্যক্তিকে উলঙ্গ করে তা ক্যামেরায় ধারণ করেন তারা। রুবেল, শাহেদ, আনজু ও রাজিয়ার সঙ্গে তাদের ফোনে যোগাযোগ হচ্ছিলো। অপহৃতকে তারা মারধর করেন ও হত্যার হুমকিও দেন। এমনকি পানি পান করতে চাইলে অপহৃতকে তারা তার মধ্যে চেতনানাশক মিশিয়ে দেন। এতে তিনি চেতনা হারিয়ে ফেলেন। পরের দিন স্থানীয় একটি হাসপাতালে তার ঘুম ভাঙ্গে।ব্রুকলিন ফেডারেল কোর্টে গত বৃহস্পতিবার বিবাদী পক্ষের আইনজীবি সারাহ স্যাকস সুলতানা রাজিয়ার হয়ে আদালতে শুনানি করেন। তিনি দাবি করেন অপহৃত ওই ব্যক্তির হাতে তার মক্কেল গত ৫ বছর ধরে হয়রানির শিকার হয়ে আসছেন। আর সে কারণে আত্মরক্ষায় রাজিয়া এই ঘটনা ঘটিয়েছেন বলেই যুক্তি তুলে ধরেন আইনজীবি। তার দাবি অপহৃত ব্যক্তি রাজিয়ার চুল ধরে টানছিলেন আর তিনি আত্মরক্ষা করতে চেষ্টা করছিলেন।এর তিন দিন অপহরণের দ্বিতীয় ঘটনাটি ঘটে ১১ মে ২০২৩ তারিখে। সেদিন আবু চৌধুরী ও লুবনা অপর একজনকে অপহরণ করে। অপহৃত দেদিন উডসাইডের ব্রডওয়ে এভিনিউর ৭২ স্ট্রিটের কাছে লুবনার জন্যই অপেক্ষা করছিলেন। এসময় আবু চৌধুরী জোর করে অপহৃতকে একটি মিনিভ্যানে তুলে নেন এবং তাকে পেটাতে শুরু করেন। পরে তারা অপহৃতকে একটি হোটেলে নিয়ে যান এবং আবু চৌধুরী তার সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ক করেন।অপহৃতর বাবার কাছে ফোন করে আবু চৌধুরী ২০,০০০ ডলার মুক্তিপণ দাবি করেন বলেও আদালতের নথিতে উল্লেখ রয়েছে।অপহরণে তৃতীয় দিনে আবু চৌধুরী অপহৃত ব্যক্তিকে চোখ বেঁধে একটি পরিত্যক্ত বাড়িতে ফেলে রেখে যান বলেও এতে বলা হয়েছে। পরে অপহৃত ব্যক্তি তার চোখ খুলে একটি জানালা দিয়ে বাইরে আসেন এবং নেইবারহুডের লোকজনের কাছে ৯১১ কল করতে বলেন। রুবেল আহমেদ, শাহেদ আলম, আনজু খান ও সুলতানা রাজিয়াকে বৃহস্পতিবার আটক করা হয়। আর আবু চৌধুরী ও লুবনাকে আগেই আটক করা হয়। এই ঘটনায় ৭ম একজন আসামি পলাতক রয়েছেন।

post
এনআরবি বিশ্ব

ফ্রান্সে শহীদ মিনার বিতর্কে উদ্বিগ্ন প্রবাসীরা, দূতাবাসকে এগিয়ে আসার আহ্বান

ফ্রান্সের তুলুজে প্রথম স্থায়ী শহীদ মিনার নির্মাণের পর হঠাৎ শহীদ মিনারের মালিকানা দাবি করে উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলার হুমকিসহ উকিল নোটিশ পাঠানোর অভিযোগ উঠেছে ভাস্কর নভেরা আহমেদের স্বামী দো ব্রোন গ্রেগোয়ারের বিরুদ্ধে। আর এ শহীদ মিনার বিতর্কে উদ্বিগ্ন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।শহীদ মিনার মালিকানার দাবি নিয়ে প্যারিসের বাংলাদেশ দূতাবাসের হলরুমে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দে।এ মতবিনিময় সভায় ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মাধ্যমে ফ্রান্সের তুলুজে নির্মিত শহীদ মিনার কেন্দ্রিক সৃষ্ঠ বিতর্ক বিষয়ে বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত খন্দকার এম তালহাকে অবহিত করা হয়।সভার শুরুতে কমিউনিটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ ইউনেস্কোর রিকশার স্বীকৃতি প্রাপ্তির কারণে মান্যবর রাষ্ট্রদূতের চেষ্টা ও শ্রমের প্রশংসা করেন এবং মান্যবর রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।এসময় কমিউনিটি নেতৃবৃন্দ সম্প্রতি নির্মিত দ্বিতীয় শহীদ মিনারের মালিকানা সমস্যা নিয়ে রাষ্ট্রদূতকে অবগত করেন এবং তারা এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।শহীদ মিনারের মালিকানার দাবি করে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটি ফ্রান্সের মূল ধারায় ফরাসি কমিউনিটিতে বাংলাদেশিদের ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করে এক্ষেত্রে দূতাবাসের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপের আহবান জানানো হয়।রাষ্ট্রদূত কমিউনিটি নেতৃবৃন্দের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং এর সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন।সভায় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে প্রবীন নেতা সোহরাব মৃধা, মনজুরুল হাসান চৌধুরী সেলিম, সাত্তার আলী সুমন, দেলোয়ার হোসেন কয়েস, আবু তাহির, কৌশিক রাব্বানী, মো. লুৎফুর রহমান বাবু, মাসুদ মিয়া, সালাম হোসেন রহমান, মারুফ অমিতসহ অনেকেই।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যে ‘সাম্য ও অসাপ্রদায়িক কবি নজরুল’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

একমাত্র বঙ্গবন্ধুই কবি নজরুলকে ধারণ করতে পেরেছিলেন বলে মনে করেন, নজরুল গবেষক ও শিক্ষাবিদ ড. আলী হোসেন চৌধুরী। যুক্তরাজ্যের ব্রিকলেইনে, বাংলাদেশ ওয়েলফেয়ার ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ‘সাম্য ও অসাপ্রদায়িক কবি নজরুল’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে। সংগঠনের পরিচালনা পরিষদের সদস্য বিধান গোস্বামীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন, সাংবাদিক তানভীর আহমেদ। এসময় বক্তব্য রাখেন, শওগাত আলী বেনু,পলি জাহান,নিহারিকা রয়, সুলতানা রশিদ নাসরিন ও ব্যরিস্টার মঞ্জু সহ অনেকে। আলোচনা শেষে কেক কেটে ড.আলী হোসেন চৌধুরীর ৭১তম জন্মদিন উদযাপন করা হয়।

post
এনআরবি বিশ্ব

প্রবাসীদের সমস্যা সমাধান করাই প্রধান চ্যালেঞ্জ: শফিকুর রহমান চৌধুরী

প্রবাসীদের সমস্যা সমাধান করাই প্রধান লক্ষ বলে জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন,শিগগিরই মাইগ্রেশন খরচ কমাতে রিক্রুটিং এজেন্টদের সাথে আলোচনার পাশপাশি, প্রাবাসী সেল মজবুত করতে পদক্ষেপ নেয়া হবে। মন্ত্রণালয়ে প্রথম অফিস করতে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। রোববার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে, প্রথম দিনের অফিস করতে আসেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এসময় সাংবাদিকদের সাথে কথা কথা বলেন তিনি।মন্ত্রী বলেন,মন্ত্রণালয়ে দ্বায়িত্ব পালন করাটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী জানান, প্রবাসীদের সমস্যা সমাধান করেই এখন তার প্রধান লক্ষ্য।শফিকুর রহমান চৌধুরী প্রবাসীদের দক্ষ হয়ে বিদেশ যাওয়ার পরামর্শ দেন। প্রবাসীদের সহায়ক শক্তি হিসেবে, মন্ত্রণালয় তাদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।এসময় সাংবাদিকদের এক প্রশ্নে মন্ত্রী বলেন, বিদেশগামী কর্মীদের মাইগ্রেশন খরচ কমাতে, শিগগিরই রিক্রুটিং এজেন্টদের সাথে কথা বলবেন তিনি।

post
এনআরবি বিশ্ব

ইউএসএ ইনকের, নতুন কমিটির অভিষেক

ঢাকা জেলার আমেরিকা প্রবাসীদের প্রাণের সংগঠন দোহার উপজেলা ইউএসএ ইনকের, নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।নিউইয়র্কের কুইন্সে একটি হলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইমিগ্রান্ট হোম কেয়ারের স্বত্বাধিকারী ও দোহার উপজেলার প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদ। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মুল অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন দুলাল বেহেদু। এ সময় বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক মোস্তফা কামাল মুকুল, সিনিয়র সহ-সভাপতি শাহিনুর রহমান বিপ্লব ও বাংলাদেশ সোসাইটির সভাপতি রব মিয়াসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

শফিকুর রহমান চৌধুরীকে প্রতিমন্ত্রী করায়, যুক্তরাজ্যে আনন্দ সভা

শফিকুর রহমান চৌধুরীকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায়, যুক্তরাজ্যে আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানান যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথ-ওসমানীনগরবাসী। আনন্দ সভায় সভাপতিত্ব করেন আজাদ বক্স চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরিফ। সভায় শামিম আহাম্মেদ ও যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদক জামাল আহাম্মেদ খানসহ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্যরা অংশগ্রহন করেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.