post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মালয়েশিয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পাঁচ তারকা হোটেলে আনন্দঘন পরিবেশে কেক কেটে এ উদযাপন করে সংগঠনটির মালয়েশিয়া শাখা। শুরুতেই কোরআন তিলাওয়াত এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের জন্য দোয়া করেন সহসভাপতি সিদ্দিকুর রহমান । বঙ্গবন্ধু ফাউন্ডেশন  মালয়েশিয়ার শাখা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির এর সঞ্চালনায় উনুষ্ঠানের সভাপতিত্ব করেন সভাপতি দাতু আব্দুল রউফ লিটন। আলোচনা সভায় বক্তারা বলেন, ৭৫ এ ঘাতকরা বাংলাদেশকে আবার পাকিস্তান বানানোর জন্য বঙ্গবন্ধু ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করে। তবে আল্লাহর রহমাতে বেঁচে যান তার সুযোগ্য দুই কন্যা। কিন্তু এখনো দেশি বিদেশি ষড়যন্ত্র চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার। আমাদের সকালকে ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলকে একসাথে কাজ করতে হবে।

post
এনআরবি বিশ্ব

আওয়ামী লীগের বিজয়ে রিয়াদে আনন্দ উৎসব অনুষ্ঠিত

আওয়ামী লীগের বিজয়ে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগ, মহানগর যুবলীগ ও জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।ফ্রেন্ডস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক শহিদ মাতবরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহসভাপতি বীর মুক্তি যোদ্ধা গোলাম মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ওমর রিয়াজ , শাজাহান চঞ্চল, আব্দুল হামিদ খাঁন, আব্দুল হালিম মাদবর, শিক্ষক খাদেমুল ইসলাম ও অধ্যাক্ষ দেলওয়ার হোসেনসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

জেদ্দায় পিঠা উৎসব ও লোক সংগীত অনুষ্ঠিত

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল উদ্যোগে, পিঠা উৎসব ও লোক সংগীত অনুষ্ঠিত হয়েছে।কনস্যুলেট প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল মোঃ নাজমুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন কনস্যুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী,সামাজিক,সাংস্কৃতিক রাজনৈতিক ও সাংবাদিক।

post
এনআরবি বিশ্ব

অস্টেলিয়াতে বাড়ছে প্রবাসী বাংলাদেশীদের ব্যবসা প্রতিষ্ঠান

অস্টেলিয়াতে দিন দিন বাড়ছে প্রবাসী বাংলাদেশীদের ব্যবসা-বাণিজ্যে। পুরুষদের সঙ্গে সমান তালে এগোচ্ছে নারী উদ্যোক্তারাও। তবে দেশটিতে প্রবাসী নারীদের জন্য স্বতন্ত্র কোন সংগঠন না থাকায় পিছিয়ে পড়ছেন অনেকে। তাই তাদের স্বামলম্বী করে তুলতে কাজ শুরু করছেন কিছু প্রবাসী নারী সংগঠক। অভিবাসন বা উচ্চ শিক্ষার জন্যে অস্ট্রেলিয়াতে বসবাস করছেন প্রায় লাখো বাংলাদেশী। দেশটির প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে বাংলাদেশীদের অবস্থান। ব্যবসা-বাণিজ্যেও বড় সফলতা পাচ্ছেন তারা।অষ্ট্রেলিয়ায় পুরুষদের সাথে পাল্লা দিয়ে বাড়ছে  প্রবাসী বাংলাদেশী নারীদের ব্যবসা প্রতিষ্ঠানও। পরিশ্রমী এ নারীরা পাচ্ছেন ব্যবসায়ীক সফলতা।তবে উন্নত বিশ্বের দেশটিতে সামাজিকতার কারণে পিছিয়ে পড়ছেন অনেক নারী। তাই তাদের জন্যে কাজ করছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ওমেন্স চেম্বার অব কমার্স নামের সংগঠন। সংগঠনটির লক্ষ্য,ওশেনিয়ার দেশটিতে বাংলাদেশী নারীদের আরো বেশি সংখ্যক উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করা। আর সেই কাজে সহযোগিতা করছেন দেশটি প্রবাসী বাংলাদেশিরাও।

post
এনআরবি বিশ্ব

প্রবাসীদের সকল অধিকারের আইনগত স্বীকৃতির জোরদাবি

বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের সর্বোচ্চ অংশগ্রহণ ও তাদের নাগরিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসী পেশাজীবীদের সমম্বয়ে করোনাকালে এই সংগঠনটি গড়ে উঠে। সে সময় সব যোগাযোগ বিচ্ছিন্ন থাকা অবস্থায়ও লেবানন, কুয়েত,  লিবিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও পশ্চিমের বিভিন্ন দেশে শুধু তথ্য প্রযুক্তি ও যোগাযোগের মাধ্যমে প্রবাসীদের কল্যাণে কার্যক্রম পরিচালনা করে এই সংগঠন। লন্ডনভিত্তিক পেশাজীবীদের এই আন্তর্জাতিক সংগঠনের বার্ষিক আবাসিক সমাবেশ (রেসিডেন্সিয়াল মিটিং) ২১ ও ২২ জানুয়ারি নিউ ক্যাসেলের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সকলপক্ষকে আলোচনার মাধ্যমে সুস্থ ও গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা ও সমুন্নত রাখার আহ্বান জানানো হয়।প্রবাসী পেশাজীবী নেতৃবৃন্দ স্বাধীনতার দীর্ঘ ৫২ বছর পরেও প্রবাসীদের ভোটাধিকার ও অন্যান্য নাগরিক অধিকার প্রদানে সরকারের ব্যর্থতায় হতাশা ব্যক্ত করেন‌। তারা বলেন, লাখো শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখিয়ে বাংলাদেশকে আধুনিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। দেড় কোটি প্রবাসীর নাগরিক অধিকার অস্বীকার করে আধুনিক ও মানবিক দেশ গঠন সম্ভব নয়। তারা অবিলম্বে সরকার ও অন্যান্য সকল রাজনৈতিক দলকে প্রবাসীদের অধিকার নিশ্চিতের ব্যাপারে তাদের সুস্পষ্ট অঙ্গীকার ঘোষণা ও বাস্তবায়নের জোর দাবি জানান। তারা বলেন, আগামীতে যে কোন জাতীয় নির্বাচনের আগেই এই দাবির শতভাগ পূরণ করতে হবে। অন্যথায় প্রবাসীরা এ ব্যাপারে তাদের কার্যকর প্রতিবাদ গড়ে তুলবে। ইতিমধ্যে সরকারিভাবে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির নামে সময়ক্ষেপণ এবং পরে জটিল ও আমলাতান্ত্রিক ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে প্রবাসীদের জন্য সহজ ও জটিলতামুক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের চেয়ারপারসন ড. হাসনাত এম হোসাইন এমবিই'র সভাপতিত্বে ও ডিরেক্টর জেনারেল কাউন্সিলর ওহিদ আহমেদ এর পরিচালনায় অন্যান্যের মধ্যে অংশ নেন- ডক্টর ওয়ালি তছর উদ্দিন, অধ্যাপক আব্দুল কাদির ছালেহ, শামসুল আলম লিটন, মাহতাব মিয়া, সৈয়দ নাদির দারাজ, সাদিকুর রহমান, মিসেস সাঈদা রহমান ও মিসেস শাহীদা হোসাইন।ভয়েস ফর গ্লোবালের সভায় গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যা এবং যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বিপর্যস্ত মানবতার পাশে দাঁড়াতে বিশ্বব্যাপী বাংলাদেশ কমিউনিটিকে ত্রাণ সহায়তা, জনমত গঠন ও স্থানীয় নেতৃবৃন্দের উপর চাপ প্রয়োগের তৎপরতা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়। এ ছাড়া যুক্তরাজ্যসহ বিপুল প্রবাসী অধ্যুষিত দেশগুলোতে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে জোরালো ভূমিকায় অংশগ্রহণের উপর জোর দেওয়া হয়। যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে কমিউনিটির কার্যকর অংশগ্রহণের সুযোগ ও সমন্বয়ের জন্য একটি সাব-কমিটি গঠন করা হয়। এই কমিটির সদস্যরা হলেন- কাউন্সিলর ওহিদ আহমেদ, ব্যারিস্টার আফজাল, আনোয়ার জাকির খান, নাসিত রহমান ও শামসুল আলম লিটন। এ দিকে বাংলাদেশে প্রবাসীদের অধিকার আদায়ের ক্ষেত্রে সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয়ের জন্য ড. ওয়ালি তসর উদ্দিন ও  মাহিদুর রহমানকে সদস্য করে পৃথক আরেকটি সাব-কমিটি গঠন করা হয়।সভায় ব্যারিস্টার আফজাল জামি ও আনোয়ার জাকির খানকে নির্বাহী সদস্য এবং আতাহির খান ও দিলওয়ার হোসেনকে সর্বসম্মতিক্রমে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ভয়েস ফর গ্লোবালের বর্তমান কার্যকরী কমিটিকে পরবর্তী চার বছরের জন্য পুনঃনির্বাচন এবং আগামী আগস্ট মাসে ফ্রান্সের রাজধানী প্যারিসে কিংবা কানাডার টরেন্টোতে কার্যকরী কমিটির পরবর্তী সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।

post
এনআরবি বিশ্ব

বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয় কল্যান পরিষদ ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক

বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যান পরিষদ ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। লুৎফুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সাধারণ সম্পাদক বাহরাম খান ও সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি মেয়র— মাইয়ুম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর—ইকবাল হোসাইন ও আব্দুল মতিন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী—আনছার আহমদ উল্লাহ, বালাগঞ্জ ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের সভাপতি বদরুল ইসলাম, লুৎফুর রহমান ছায়াদ এবং যুব সংগঠক জামাল আহমেদ খান।

post
এনআরবি বিশ্ব

বিসিএ মিডিলসেক্স রিজিওনের উদ্যোগে কেন্দ্রিয় কমিটিকে সংবর্ধণা

যুক্তরাজ্যে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন-বিসিএ মিডিলসেক্স রিজিওনের উদ্যোগে কেন্দ্রিয় কমিটিকে সংবর্ধণা দেওয়া হয়েছে।বিসিএর ডেপুটি সেক্রেটারি মুজিবুর রহমান জুনুর সভাপতিত্বে স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়। এতে সঞ্চালনা করেন শহিদুল চৌধুরী লিটন এবং আব্দুর রউফ। সভায় বক্তব্য রাখেন সংগঠনটির নবনির্বাচিত প্রেসিডেন্ট অলি খান এমবিই, সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরী, কাউন্সিলর মুজিবুর রহমান জুনু, সিনিয়র সহসভাপতি ফয়জুল হক,সহ-সভাপতি মেহেরল ইসলাম ও আব্দুল রাজ্জাকসহ অনেকে। এসময় কমিটির কর্মকর্তারা জানান, কারী শিল্পের বিভিন্ন সংকট বিষয়ে আলোচনা করতে শিগগিরই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে দেখা করা হবে।

post
এনআরবি বিশ্ব

আব্দুস শহীদকে কৃষিমন্ত্রী করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আব্দুস শহীদকে কৃষিমন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়েছেন আমিরাত প্রবাসী কমলগঞ্জ-শ্রীমঙ্গল বাসী। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ আসনের আওতাধীন কমলগঞ্জ-শ্রীমঙ্গল থেকে ৭ম বারের মতো নির্বাচিত সংসদ সদস্য।দুবাইয়ের শারজাহের নুর আল হেলাল রেস্টুরেন্টে আয়োজিত সভায় এ কৃতজ্ঞতা জানানো হয়। অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক আব্দুল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম। সভা যৌথ পরিচালনা করেন সদস্য সচিব রুজেল তরফদার ও যুগ্ন সদস্য সচিব ইমদাদুল হক ইমরান। এতে প্রধান বক্তা ছিলেন উদযাপন কমিটির যুগ্ন আহবায়ক শেখ মোহাম্মদ জহির উদ্দিন। বিশেষ অতিথি যুগ্ন আহবায়ক এম এ মুহিত চৌধুরী, আজমান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, শারজাহ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বচন মিয়া তালুকদার, সভাপতি আব্দুল আওয়াল, দুবাই আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আল রাজী, খোরফাক্কান আওয়ামী লীগের সভাপতি শিশু মিয়া, মুনিম আহমদ চৌধুরী চুনু, প্রফেসর কবির আহমদ , আজমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মুকিদ,যুগ্ম-সাধারণ সম্পাদক এম আলী আসকর , খোরফাক্কান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা দরবেশ আলী, হারুনূর রশীদ রঙ্গু, শেখ দরবেশ আলী,ব্যবসায়ী মোজাহিদ আহমদ চৌধুরী,ব্যবসায়ী আব্দুল মালিক, জামাল মিয়া, মসুদ মিয়া, ইব্রাহিম মিয়া, এম এ মুবিন, জসিম উদ্দিন, শুয়েব আহমদ আমিন, ব্যবসায়ী কয়েস আহমদ ।

post
এনআরবি বিশ্ব

লেবাননে মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রবাসীদের উদ্যোগে লেবাননে ‘অটোফর্ম এলবি’ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশিদের ১৫টি দল। নিউ ইজদাইদি স্পোর্টিং ক্লাবের আয়োজনে ইজদাইদি ফুটবল মাঠে শুরু হয় এ টুর্নামেন্ট।খেলা উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান ‘অটোফর্ম এলবি’ এর সত্বাধিকারী জোজেফ ও শের্জ সোলাহিয়ান। আরিফ দর্জির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবিউল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের সহযোগী স্পন্সর হালিম খায়েরুল্লাহ। টুর্নামেন্টের সহযোগীতায় ছিলেন শাহিন খান, জামাল মল্লিক, পলাশ বেপারি, মোঃ মহসিন, আনিসুর রহমান ও মুরাদ হোসেন। উদ্বোধনী দিনে ৪টি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় মাঠে নামে আদবাইয়া ফুটবল ক্লাব বনাম নাভা স্পোর্টিং ক্লাব। প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলাটি ১-১ গোলে ড্র হয়।

post
এনআরবি বিশ্ব

জমকালো আয়োজনে নিউইয়র্ক মাতালো এনআরবিসি টিভি নিউ ইয়ার সেলিব্রেশন ডিনার নাইট

গত ২১ই জানুয়ারি রবিবার জ্যাকসন হাইট উডসাইডের কুইন্স প্যালেসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এনআরবিসি টিভি নিউ ইয়ার সেলিব্রেশন ডিনার নাইট। অনুষ্ঠানটির আয়োজনে ছিলো এনওয়াই মিউজিক। অনুষ্ঠানের চিফ গেষ্ট ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ও পিপলএনটেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এনআরবিসি টিভির সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। এছাড়াও উপস্থিত ছিলেন নিউইয়র্কে বসবাসরত সকল শ্রেনীপেশার প্রবাসী বাঙ্গালী, কমিউনিটি লিডার, বিদেশী হাই আফিসিয়াল সহ কমিউনিটির জনপ্রিয় সব মুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিলো মুখরোচক বাঙ্গালী খাবারের আয়োজন। ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বলেন, "এনআরবিসি টিভি হলো বিশ্বব্যাপী অনাবাসিক বাংলা ভাষাভাষীদের জন্য একটি উন্মুক্ত সংবাদ প্ল্যাটফর্ম এবং টেলি ভিডিও বিনোদনের একটি প্ল্যাটফর্ম যা কোনো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ছাড়াই বাঙ্গালি সম্প্রদায়ের কাছে খবর পৌঁছে দিতে নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছে।" অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতায় ছিলেন -বিশিষ্ট ব্যবসায়ি শাহনেওয়াজ, গিয়াস আহমেদ, নূরুল আজিম, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এটর্নী মঈন চৌধুরী, ডা. সারয়ার হাসান, ডা. বানালী হাসান, ইন্জিনিয়র খালেক, আব্দুর রশিদ বাবু, শিরিন আক্তার ও ইসতিয়াক রুমি। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অভিনেতা আহমেদ শরীফ, নাসির আলী খান পল, লিটন চৌধুরী, কাজী আজম, রহমান মালিক, রওনক আহমেদ, আহসান হাবীব সহ অনেকেই । বিদেশী হাই আফিসিয়াল ও কমিউনিটি এক্টিভিষ্টদের মধ্যে ছিলেন সাগির খান, ভেন্ডি লি, জগজিত সিং প্রমুখ । বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ বলেন - সংস্কৃতি ও মেধা চর্চার জন্য এই রকম অনুষ্ঠান দরকার আঁছে ,যাতে করে সংস্কৃতি ও আনন্দ দু'টোই হতে পারে। গিয়াস আহমেদ, নুরুল আজীম, ডা. হাসান সহ সকলেই আয়োজনের ভূয়সী প্রসংসা করেন ও কমিউনিটি বিনির্মান এ এনআরবিসি টিভির পথচলাকে সাধুবাদ জানান। জমজমাট মন মাতানো গান দিয়ে দর্শকের মন আকৃষ্ট করে রাখে স্থানীয় শিল্পী নাজু, রানু নেওয়াজ, কৃষনা তিথি প্রেমা, অনব , রিয়া , জনি, কাজল, অনিক রাজ ও পারভেজ সোহেল । এছাড়াও কবিতা আবৃত্তি করেন জামান বাবু । পুরো আয়োজনটি প্রাণবন্ত করে রাখেন সঞ্চালক নওসিন এবং তাকে সহযোগীতা করেন শান্তনো। বিগত বছরে এনআরবিসি টিভির কার্যক্রম নিয়ে একটি প্রমান্য চিত্র দেখানো হয়। এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আয়োজক জলি আহমেদের মিডিয়ায় পথচলার উপর একটি বয়োগ্রাফি প্রদর্শন করা হয় । এনআরবিসি টিভি এবং তার মিডিয়া জীবন সম্পর্কে জলি আহমেদ বলেন "কঠোর পরিশ্রম ও সততার সঙ্গে কাজের প্রাপ্তি সকলের ভালোবাসা।” পুরো অনুষ্ঠান আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলে এজাজুল ইসলাম নাইম, জলি আহমেদ ও আরিফুল ইসলাম আরিফ । মনমাতানো গানের মুছনায় আর বাহারী বাঙ্গালীয়ানা খাবারের ডিনার শেষে সবাই খুব সুন্দর একটি সন্ধায় কাটিয়ে বাড়ি ফিরেন ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.