প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশীদের রক্তচক্ষুকে ভয় করেন না। বঙ্গবন্ধুর মতো তিনিও দেশের জনগণের উপর আস্থাশীল। তাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদ থাকে। এসময় বিদেশ থেকে বৈধ উপায়ে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
মঙ্গলবার সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুরে প্রবাসীদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এ কথা বলেন। লন্ডন মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো: আনহার মিয়ার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন তাজপুর ইউপি চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক । অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
