post
এনআরবি বিশ্ব

আমিরাতে মাহফিল অনুষ্ঠিত

ছৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ:) এর মাসিক ফাতেহা ও হযরত খাজা মঈন উদ্দিন চিশতি (রা:)এর বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে আমিরাতে মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গাউছিয়া কমিটি বাংলাদেশ বৃহত্তর মোছাফ্ফা শাখার উদ্যোগে মোছাফ্ফার ৭ নং ছানাইয়ায় এ আয়োজন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী জামাল। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জানে আলম । অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। এ সময় সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসিম, সাধারন সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম আনচারী, মাওলানা মোহাম্মদ সিরাজ, মাওলানা মোহাম্মদ ইমরানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

post
এনআরবি বিশ্ব

ইতালির বায়তুস সালাত খুলে দেয়ার আহবান

ইতালির মনফালকনে ইসলামিক কালচারাল সেন্টার বায়তুল সালাম ও বায়তুস সালাত জামে মসজিদ খুলে দেয়ার দাবিতে ও কন্যসুলেট সার্ভিস সেবাদানে সহায়তা না পাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী বাংলাদেশীরা।সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক কালচারাল সেন্টার বায়তুল সালামের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল আমিন খন্দকার,বায়তুস সালাতের সভাপতি রেজাউল হক রাজু,সোশ্যাল এক্টিভিস্ট মাসুম আহমেদ।পরে লিখিত বক্তব্যে হামিম আহমেদ মনফালকনে দু‘টি ইসলামিক কালচারাল সেন্টারের নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে ভ্রাম্যমান কন্যসুলেট সার্ভিসসহ বিভিন্ন সেবা প্রদানের অনুরোধ করেন।

post
এনআরবি বিশ্ব

ফ্রান্সে দেশীয় পোশাক শিল্পের প্রচারণা

ফ্রান্সে আমাদের কথা পত্রিকার দশ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এতে প্রথমবারের মতো ফ্যাশন শো'র মাধ্যমে দেশীয় পোশাক শিল্পকে তুলে ধরা হয়।প্রবাসী নারী উদ্যোক্তাদের চারটি প্রতিষ্ঠান বাংলাদেশের পোশাক শিল্পকে ফ্যাশন শো'র মাধ্যমে তুলে ধরে। তারা হলেন সাথী ফ্যাশন, ফ্যাশন কর্নার‌ প্যারিস, জয়নাব ফ্যাশন,নাভা হ্যান্ডক্রাপস। এর আগে সাংবাদিক লুৎফুর রহমান বাবু ও নুসরাত জাহান নাবিলার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন প্রকাশক ফাতেমা খাতুন মরিয়ম।এতে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান ও হেড অব চ্যান্সরী ওয়ালিদ বিন কাশেম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি ও শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন, বাংলা অটো ইকুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান, মির্জা গ্রুপের চেয়ারম্যান মাজহারুল বার্নার্ড মির্জা, বিডি ফার্নিচার'র চেয়ারম্যান মিয়া মাসুদ,এস এ ওয়ার্ল্ড'র চেয়ারম্যান সাব্বির আহমেদ, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুরুল হাসান চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ সহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

ইতালিতে পিঠা উৎসব ও মিলন মেলা অনুষ্ঠিত

বৃহত্তর নোয়াখালী ব্যাংকার সমিতির উদ্যোগে ইতালিতে শীতকালীন মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রোমের একটি রেস্টুরেন্টের হলরুমে এ মিলন মেলার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া। সভায় বক্তব্য রাখেন হাজী আব্দুল ওহাব, নুরুল আবছার, রায়হান কামাল ও শাহ মোঃ তৌহিদ কাদের সহ অনেকে। এসময় বক্তারা বলেন, বছরব্যাপী ব্যবসায়িক কার্যক্রমে ব্যস্ত থাকলেও নিজেদের পারস্পরিক সম্পর্ককে সমুন্নত করতেই এই আয়োজন। এছাড়াও দেশটিতে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করেছে নবজাগরণ নারী কল্যাণ সমিতি। রোমে অনুষ্ঠিত পিঠা উৎসবে আবহমান বাংলার সংস্কৃতি ও কৃষ্টিকে তুলে ধরেন প্রবাসী বাংলাদেশি নারীরা। সমিতির সভাপতি সানজিদা ইসলাম সঙ্গীতা, সাধারণ সম্পাদক নুরনাহার আক্তার লিপি, সিনিয়র সহসভাপতি রেহানা আক্তার শিল্পী এবং সাংগঠনিক সম্পাদক রওশন আরা খুকুর আমন্ত্রণে প্রায়অর্ধ শতাধিক বাহারি পিঠা তৈরি করেন নারী সদস্যরা। মেলায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নয়না আহমেদ, উম্মে হানি চৌধুরী, হালিমা খাতুন মান্নান ও শামসুন্নাহার বেগমসহ অনেকে।  

post
এনআরবি বিশ্ব

সৌদির শরাফিয়া বিএনপির নতুন কমিটি ঘোষণা

সৌদি আরবের আছির প্রদেশ বিএনপির অন্তর্গত শরাফিয়া শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।ব্যবসায়ী মোঃ আবু নোমানকে সভাপতি ও সাজ্জাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ এ কমিটি ঘোষণা করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী আবু নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহাজান সিরাজ। প্রধান বক্তা ছিলেন ইকবাল বাহার চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইয়ুব চৌধুরী,ব্যবসায়ী সাজ্জাদ হোসেন, শামসুল হক,মিঠু,মোহররম, ফোরকান, শরিফ, এমরান সহ অনেকে। এসময় বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়া সহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

post
এনআরবি বিশ্ব

প্রতিমন্ত্রী হিসেবে শফিকুর রহমান চৌধুরীকে মনোনীত করায় যুক্তরাজ্যে মিষ্টি বিতরণ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শফিকুর রহমান চৌধুরীকে মনোনীত করায় যুক্তরাজ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে।দেশটিতে বসবাসরত ওসমানী নগর ও বিশ্বনাথ বাসীর উদ্যোগে ক্যাম্বারলির জাল রেস্টুরেন্ট এ আয়োজন করা হয়। আশিক মিয়ার সভাপতিত্বে এ আনন্দ  সভা পরিচালনা করেন হাবিব আলী। সভায় বক্তব্য রাখেন আব্দুল মুহাইমিন, রকিব আলী, মঈনুল রশীদ, আজিজ মিয়া, ইসলাম আলী,বসির মিয়া, আলকাস মিয়া, বাদশা মিয়া, আসকর আলী, মিলন চৌধুরী, মকলিস মিয়া, লিটন মিয়া, মুরাদ চৌধুরী, আবুল কালাম, আজিজুল হক, শুহেল মিয়া সহ অনেকে।এসময় তাকে প্রতিমন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়। এছাড়াও সাংসদ শফিকুর রহমান চৌধুরীর নির্বাচনী সিলেট-২ এর আওতাধীন ওসমানী নগর ও বিশ্বনাথের উন্নয়ন এবং বাংলাদেশের জন্য তিনি কাজ করে যাবেন, এমনটাই প্রত্যাশা করেন বক্তারা।

post
এনআরবি বিশ্ব

ইতালির সার্দেনিয়া দ্বীপে বাংলাদেশিদের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা দেবে দূতাবাস

ইতালির সার্দেনিয়া দ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা দেবে দূতাবাস। আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারী দ্বীপের কাগলিয়ারী নামক স্থানে সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই সেবা প্রদান করা হবে। নিজ ব্যবস্থাপনা ও উদ্যোগে কনস্যুলার ক্যাম্প পরিচালনা করবে বাংলাদেশ দূতাবাস রোম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাসপোর্ট আবেদন ও সার্টিফিকেট সেবা গ্রহণের জন্য ২৯ জানুয়ারী বিকেল ৩ টা থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেয়া হবে। তবে, পাসপোর্ট ডেলিভারি, এনভিআর বা নো ভিসা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য সেবার জন্য অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই।

post
এনআরবি বিশ্ব

ইতালিতে প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের যুগবর্তী উৎসব পালিত

আমরা আছি সারা বিশ্ব জুড়ে- এই স্লোগানের মধ্য দিয়ে ইতালিতে পালিত হয়েছে প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের যুগবর্তী উৎসব।মিলানের একটি রেস্তোরাঁয় সংগঠনটির একযুগ পূর্তি উপলক্ষ্যে এ আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী ভিআইপি ক্লাবের প্রধান সমন্বয়কারী শফিক খান। ভিআইপি ক্লাবের কেন্দ্রীয় সমন্বয়কারী ও মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছারের সঞ্চালনায় এতে সভাপতির বক্তব্য রাখেন আরিফুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন মামুন হাওলাদার,আব্দুল বাসিত দলই,জিয়া গাজী,সৈয়দ মনিরুল ইসলাম, নুরুল ইসলাম মাস্টার,শাজাহান সহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের মাধ্যমে মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

post
এনআরবি বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম রাজিব নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।দক্ষিণ আফ্রিকার কুরুমান এলাকায় অঞ্চলিক সড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই কামরুল ইসলাম রাজিব মারা যায়। ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পথেই মৃত্যু হয় রাজিবের, এমনটা জানিয়েছেন চিকিৎসকরা। নিহতের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়। তিনি দীর্ঘ বছর দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকায় ব্যবসা করে আসছিলেন।

post
এনআরবি বিশ্ব

৩৯৭ বাংলাদেশীকে ফেরত পাঠিয়েছে রোমানিয়া

অবৈধ অভিবাসনের দায়ে ২০২৩ সালে বিভিন্ন দেশের মোট ১ হাজার ২২২ নাগরিককে ফেরত পাঠিয়েছে রোমানিয়া। এসব অভিবাসীদের মধ্যে ৩৯৭ জন বাংলাদেশের নাগরিক বলেও নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।মঙ্গলবার রোমানিয়ার অভিবাসন কর্তৃপক্ষের জনসংযোগ দপ্তর জানায়, গেল বছর রোমানিয়া থেকে জোরপূর্বক ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। আর দ্বিতীয় সর্বোচ্চ ১৫৪ জন অভিবাসী রয়েছে পাকিস্তানী। এছাড়াও তালিকায় নেপালের ১২৩, শ্রীলঙ্কার ১০৪, ভারতের ৮৮, মলডোভার ৫৮, মিশরের ৫২, মরক্কোর ৩৯, ভিয়েতনামের ৩২ জন রয়েছে। এসব নাগরিককে ২০২৩ সালের বিভিন্ন সময়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রোমানিয়ার জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন। গত বছরের ৩১ মার্চ থেকে আংশিকভাবে ইউরোপের অবাধ চলাচলের অঞ্চল, শেঙ্গেন জোনে প্রবেশের অনুমতি পায় রোমানিয়া। ইউরোপিয় ইউনিয়নের সুনজরে থাকতে সাম্প্রতিক বছরগুলোতে বেআইনি উপায়ে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের আটক অব্যাহত রেখেছে দেশটির সরকার।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.