post
এনআরবি বিশ্ব

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কার্য্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে, যুক্তরাজ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।নর্থ ইষ্ট রিজিওনালসহ বিভিন্ন কমিটি গঠনের ধারাবাহিকতায়, নিউক্যাসল শহরের একটি হলরুমে এ আয়োজন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় কনভেনার মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন, সদস্য সচিব ড.মুজিবুর রহমান ও সৈয়দ জিয়াউল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন, গ্রেটার সিলেটের প্রেট্রন ডক্টর হাসনাত এম হোসেইন এমবিই। সভায় সম্মতিক্রমে আব্দুল মান্নান মুন্নাকে আহব্বায়ক,মুজিবুল ইসলাম শাহ আলমকে যুগ্ম আহব্বায়ক,সৈয়দ জিয়াউল ইসলামকে সদস্য সচিব,শিপন আহমদকে যুগ্ম সচিব ও দিলাল আহমদ চৌধুরীকে অর্থসচিব কোরে ৫১ সদস্যের নর্থ ইষ্ট রিজিওনাল কমিটি ঘোষণা করা হয়। সভায় ভার্চুয়ালী বক্তব্য রাখেন গ্রেটার সিলেট প্রেট্রন এর সাবেক চেয়ারপার্সন কে এম আবু তাহের চৌধুরী।

post
এনআরবি বিশ্ব

সৌদি আরবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে সৌদি আরবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।সংগঠনটির ব্যনারে দিবসটি ছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ও রিয়াদ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অভিষেক প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়।মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নব-নির্বাচিত সভাপতি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাকিরুল হক মিঠু। এতে প্রধান অতিথি ছিলেন রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী তানভীর সিকান্দার। বিশেষ অতিথি ছিলেন রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী গোলাম মোহাম্মাদ কবির,সাংবাদিক মোহাম্মাদ আবুল বশির, রিপন সরকার। এসময় বক্তব্য রাখেন আল খারজ শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছ মিয়া, ফয়েজ আহমেদ,বক্তিয়ার মোহাম্মাদ, শেখ মোহাম্মাদ নাসির তানভীর হাসান,মাওলানা আব্দুস সালাম সহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

স্পেনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা আব্দুল লতিফ চৌধুরীর ১৬তম বার্ষিক ঈসালে সাওয়াব উপলক্ষ্যে স্পেনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বার্সেলোনার লতিফিয়া ফুলতলী জামে মসজিদে এ আয়োজন করা হয়। মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মসজিদ পরিচালনা কমিটির সাধরারণ সম্পাদক সদরুল ইসলাম। শুরুতে কোরআন তেলাওয়াত করেন লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র মো. তাহফিজুল ইসলাম এবং নাতে রাসুল (সাঃ) পাঠ করেন মো. মহিউদ্দীন অভি। মাহফিলে প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক মাওলানা হাফেজ মারজান আহমদ চৌধুরী। এ সময় মসজিদটি ফ্রিহোল্ড করতে স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের সহযোগীতা কামনা করা হয়। মাহফিলে আরও উপস্থিত ছিলেন আবুল কালাম, খোকন উদ্দিন, নজরুল ইসলাম, আব্দুস শহীদ, নজরুল ইসলাম আবির, আলী আকবর , হাফেজ হিফজুর রহমান, সাবেক ইমাম হাফিজ মহিবুর রহমান, সাবেক ইমাম হাফিজ আমির হোসেন, মাওলানা নাজিমুল ইসলামসহ স্থানীয় মুসল্লিরা।

post
এনআরবি বিশ্ব

স্পেনে বাংলাদেশী ব্যবসায়ী সংগঠনের সভা অনুষ্ঠিত

স্পেনের বার্সেলোনায় বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন বিজনেস এসোসিয়েশন ইন কাতালোনিয়ার, সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।পর্যটন নগরী বার্সেলোনার স্হানীয় একটি হলে এ সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। এতে বক্তব্য রাখেন, আফতাব নজরুল ইসলাম, আমিন আলী, শফিউল আলম শফি, জাহাঙ্গীর আলম , নুরুল আমিন, এলাইস মিয়া, নজরুল ইসলাম আবির সহ সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় বিজনেস এসোসিয়েশনের নামে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান এবং অফিস কেনার প্রস্তাব করা হয়। এসময় সম্মতিক্রমে পদক্ষেপ গ্রহনের জন্য ১৫ সদস্যের কমিটিও গঠন করা হয়। সভায়, ব্যবসা পরিচালনায় সিটি করপোরেশন প্রবর্তিত কিছু গুরুত্বপূর্ণ আইনের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন বক্তারা।

post
এনআরবি বিশ্ব

গ্রীসে পঞ্চ থানা সমাজ কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত

গ্রীসে সিলেট জেলা পঞ্চ থানা সমাজ কল্যাণ পরিষদের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।রাজধানী এথেন্সের একটি বাংলাদেশী রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কোরআন তেলাওয়াত করেন সহ সাধারণ সম্পাদক আলমির হুসাইন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: রাসেদ আহম্মেদ। সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান রাজার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সভাপতি দেওয়ান আনোয়ার হোসেন। এসময় বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে বক্তব্য দেন, সহ-সভাপতি মিয়া মো: খালেদ।

post
এনআরবি বিশ্ব

আমিরাত প্রবাসী বাংলাদেশিদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অসমাপ্ত পড়ালেখা চালিয়ে নেওয়ার সুযোগ পেলেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা।আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা জনতা ব্যাংকের দুবাই শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি ও এইচএসসি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের মিডিয়া উইং থেকে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নির্দেশিকায় উল্লেখিত ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ভর্তি নির্দেশিকায় উল্লেখিত ভর্তি ফি এসএসসি প্রথম বর্ষ ৫১৫ দিরহাম এবং এইচএসসি প্রথম বর্ষ ৬৬০ দিরহাম জনতা ব্যাংক দুবাই শাখায় জমা দিয়ে রশিদের মূল কপি এবং সম্পন্নকৃত অনলাইন ভর্তি আবেদনের হার্ড কপি কনস্যুলেটের শিক্ষা উইংয়ে জমা দিতে হবে।

post
এনআরবি বিশ্ব

সিলেট মহানগর যুবলীগে জয়কে সহ-সম্পাদক নির্বাচিত করায় যুক্তরাজ্যে আনন্দ সভা

সিলেট মহানগর যুবলীগের নবগঠিত কমিটিতে জাকেরিন রেজা চৌধুরী জয়কে সহ-সম্পাদক নির্বাচিত করায় যুক্তরাজ্যে আনন্দ সভা করা হয়েছে।মিডল্যান্ডস শাখা যুবলীগের উদ্যোগে বার্মিংহামের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। মিডল্যান্ডস যুবলীগের সভাপতি খোরশেদ আলম জুবেরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন যুগ্ন সম্পাদক লোকমান হোসেন কাজী। সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তসলু অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি হাজী কবীর উদ্দিনি। এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন। এছাড়াও বক্তব্য রাখেন বার্মিংহাম আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ রোকন আহমদ ,শাহ মর্তুজা আলী,মোস্তফা কামাল বাবলু,মোহাম্মদ ওয়াসিমুজ্জামান,নুরুল ইসলাম কিসলু,ফখরুল ইসলাম,জয়নাল ইসলাম,একেএম আলী হোসেন সহ অনেকে। সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করায় দেশের নাগরিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

post
এনআরবি বিশ্ব

ভোটাধিকার নিশ্চিতের আহবান প্রবাসীদের

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য।বৈদেশিক মুদ্রার রিজার্ভ অর্জনেও গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন এই রেমিট্যান্স যোদ্ধারা। কিন্তু দেশের নির্বাচনসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম থেকে বরাবর বঞ্চিত হচ্ছেন এ বাংলাদেশীরা। সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনেও সেই সুযোগ না পাওয়া এ অভিবাসীরা জানিয়েছেন ভোটাধিকার নিশ্চিতের আহবান। বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় দেড় কোটি বাংলাদেশী। ছড়িয়ে ছিটিয়ে থাকা এই প্রবাসীরা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। তবে দেশের জাতীয় নির্বাচনসহ নানা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন এই বাংলাদেশীরা।সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে সরকার গঠনের এই নির্বাচনে বরাবরই ভোট দেয়া থেকে বঞ্চিত হয়েছেন রেমিটেন্সযোদ্ধারা। এতে নিজেদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলেও অভিযোগ করছেন তারা।এদিকে দেশের আইনগত ত্রুটির কারণে প্রবাসীরা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ।তবে সকল আইনের উর্ধে রেখে প্রবাসে থেকেই ইলেক্ট্রনিক প্রদ্ধতির মাধ্যমে ভোটাধিকারের সুযোগ চান এই বাংলাদেশীরা। জীবিকার তাগিদে অন্তত ১৭০টি দেশে বসবাস করছেন বাংলাদেশীরা। এই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমে উৎসবমুখর নির্বাচন সৃষ্টির আহবান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যে ফজর হিরো প্রতিযোগিতা অনুষ্ঠিত

যুক্তরাজ্যে শাহ পরান মসজিদ এবং শাহ পরান ইয়ুথ প্রজেক্টের পার্টনারশিপে ফজর হিরো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব আতিক মিয়া এবং খতিব শায়েখ আবু ইয়াহিয়া। বিশেষ অতিথি ছিলেন মসজিদের জেনারেল সেক্রেটারি মোঃ আনসার মুস্তাকিম,ট্রেজারার মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং প্রজেক্টের স্বত্বাধিকারী ফখরুল ইসলাম। ফজর হিরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মসজিদের অন্যতম ট্রাস্টি হোসাইন আহমেদ ও দবির হুসাইনসহ মসজিদের অন্যান্য ট্রাস্টি। অনুষ্ঠান শেষে প্রায় দুই শতাধিক শিশু কিশোরকে পুরস্কৃত করা হয়।

post
এনআরবি বিশ্ব

আওয়ামী লীগ জয়লাভ করায় যুক্তরাজ্যে মিষ্টি মুখ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করায় যুক্তরাজ্যে মিষ্টি মুখ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে যুক্তরাজ্য আওয়ামী লীগের অঙ্গগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সিনিয়র সহ—সভাপতি জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী ও প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস। অনুষ্ঠান পরিচালনা করেন জামাল আহমদ খান, আব্দুল হেলাল চৌধুরী সেলিম ও সোহেল আহমদ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.