post
এনআরবি বিশ্ব

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চিকিৎসককে ২৭ বছর ধরে খুঁজছে এফবিআই

যুক্তরাষ্ট্র প্রবাসী একজন বাংলাদেশি চিকিৎসককে গত ২৭ বছর ধরে খুঁজে বেড়াচ্ছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। জাহিদুল ইসলাম (৬৯) নামের ওই বাংলাদেশি চিকিৎসক হাসপাতালে কর্মরত অবস্থায় একজন নারী রোগীকে ধর্ষণ করেন, এমন অভিযোগ আছে। এ অপরাধে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় অভিযোগ দায়ের করার পর ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পুলিশ ও এফবিআইয়ের সদস্যরা আজও তাকে খুঁজে পায়নি। ফলে এখনও এফবিআইয়ের ওয়েবসাইটে দাগী আসামিদের তালিকায় রয়েছে জাহিদুলের নাম।এফবিআইয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ২৭ বছর আগে ১৯৯৬ সালের ৩ অক্টোবর পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ার একটি বড় হাসপাতালে কর্মরত অবস্থায় একজন নারী রোগীকে ওষুধ দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন জাহিদুল ইসলাম। ভুক্তভোগী ছিলেন অস্ত্রোপচার থেকে সেরে ওঠা একজন অসুস্থ নারী। তিনি হাসপাতালের চিকিৎসক জাহিদুলের কক্ষে ধর্ষণের শিকার হন। এ ঘটনার প্রায় ১০ মাস তদন্তের পর জাহিদুলের বিরুদ্ধে একটি রাষ্ট্রীয় অভিযোগ দায়ের করা হয়। ১৯৯৭ সালের জুলাই মাসে পেনসিলভানিয়ার পূর্ব জেলা থেকে তাকে গ্রেপ্তারের জন্য কেন্দ্রীয় (ফেডারেল) গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। জাহিদুলের জাতীয় অপরাধ তথ্য কেন্দ্র (এনসিআইসি)নম্বর-ডব্লিউ ০১৩১৬৫২৭৫। যদি কেউ এ ব্যক্তির বিষয়ে কোনো তথ্য থাকে, তাহলে নিকটস্থ এফবিআই অফিস বা নিকটস্থ আমেরিকান দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন এফবিআইয়ের কর্মকর্তারা। 

post
এনআরবি বিশ্ব

পর্তুগালে সিটি ব্যাংকের রোড শো

পর্তুগালের রাজধানী লিসবনে সিটি ব্যাংকের আয়োজনে রোড শো অনুষ্ঠিত হয়েছে। এদিন প্রায় পাঁচশ প্রবাসী বাংলাদেশীদের সামনে অফশোর ব্যাংকিংয়ের ফিক্সড ডিপোজিটের নানান সুবিধা তুলে ধরা হয়। এসব তথ্য তুলে ধরেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন। সিটি ওক মানদো রেস্তোরায় আয়োজিত রোড শোতে প্রবাসী ব্যবসায়ী জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন,পর্তুগালস্থ বাংলাদেশ হাইকমিশনের কনসুলার লায়লা মুনতাজেরী দীনাসহ পর্তুগালের প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী,সাংবাদিক এবং কমিউনিটির বিশিষ্টজনেরা।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় তিন বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার রাতে সেলাঙ্গর রাজ্যের কাজাং কেটিএম পুনচাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বার্নামার প্রতিবেদনে বলা হয়েছে, রাত সোয়া ১২টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্থান্তর করেছে রেসকিউ বিভাগ।সেলাঙ্গর রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক ওয়ান মো. রাজালি ওয়ান ইসমাইল জানান, রাত ১০টা ৫৩ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়া যায়। পরে কাজাং স্টেশন থেকে পাঁচজনের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। নিহতদের মরদেহ রেললাইনের পাশে পড়েছিল। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তাৎক্ষণিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় পাওয়া যায়নি।

post
এনআরবি বিশ্ব

শপথ নিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরামের র্কাযকরী পরিষদ

ভাবগাম্ভীর্য আর আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে গ্রেটার ওয়াশিংটন ডিসিস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফোরাম ইনক ২০২৪-২৫ এর কার্যকরী পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) ভার্জিনিয়ার এনানডেলস্থ ম্যাসন ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট সেন্টারে নয় সদস্যের এই কার্যকর কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ভয়েজ অব আমেরিকার সিনিয়র সাংবাদিক আনিস আহমেদ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ বাক্য পাঠ করান।এবারের নির্বাচনে মাহসাদুল আলম রূপম সভাপতি ও সোহানা সোনালী সিদ্দিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাচিত অন্যান্যরা হলেন  কানিজ জাফরিন - সহ-সভাপতি, মোহাম্মদ জাভেদ চৌধুরী - সহ-সাধারণ সম্পাদক, ইসকাত আলম -অর্থ সম্পাদক, মিলড্রেড থমাস গনসালভেজ - প্রচার, প্রকাশনা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক। নির্বাহী সদস্যরা হলেন - সামসুল আনোয়ার জামাল, মোহাম্মদ বদরুল আলম ভূঁইয়া ও মীর নাজিউর রহমান নিক্সন।অনুষ্ঠানে উত্তরীয় পরিয়ে নতুন কমিটিকে বরণ ও পুরাতন কমিটিকে বিদায় জানানো হয়। এছাড়া, এই প্রথমবারের মত একটি সুন্দর নির্বাচন পরিচালনার জন্য ফোরামের পক্ষ থেকে তিন নির্বাচন কমিশনার - আনিস আহমেদ, মোহাম্মদ আলম ও ড. তারিক আজিমকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বিশেষ সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।নতুন সভাপতি মাহসাদুল আলম রূপম ফোরামের সদস্যদের মাঝে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অভিবাসী ছাত্রছাত্রীদের সহযোগিতা করা, চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সিইউ অ্যালামনাই এবং ইউএসএ-ভিত্তিক সকল সিইউ অ্যালামনাইদের সাথে যোগাযোগ জোরদার, রিসোর্স পয়েন্ট হিসেবে ফোরামের ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজ নতুন করে ডিজাইন করা, বছরব্যাপী প্রোগ্রাম ক্যালেন্ডার তৈরি, কমিউনিটি সার্ভিস প্রদান, পেশাগত উন্নয়নমূলক কর্মশালার আয়োজন ইত্যাদি কর্মসূচি তুলে ধরে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

post
এনআরবি বিশ্ব

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মহান ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে বুধবার (২১ ফেব্রুয়ারি) যথাযোগ্য মর্যাদায় ‘শহিদ দিবস’ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ঐতিহাসিক দিনটি স্মরণে দূতাবাস বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন উৎসর্গকারী সকল ভাষা বীরদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে দিনব্যাপী এক কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, মার্কিন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ ইমরান এতে স্বাগত বক্তব্য রাখেন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী জনাব স্কট উরবম।রাষ্ট্রদূত ইমরান তাঁর বক্তব্যে মহান ভাষা আন্দোলনের শহিদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি মহান ভাষা আন্দোলনের চেতনাকে বাঙালি জাতির ‘বাতিঘর’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘ভাষা সৈনিকদের রক্তের বিনিময়ে অর্জিত সমৃদ্ধ বাংলা ভাষা বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার উপযুক্ত কূটনৈতিক মাধ্যম হতে পারে। মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক সক্ষমতা নিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মকে সমৃদ্ধ বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে আরও জানার জন্য উৎসাহিত করতে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানাই।’অনুষ্ঠানের সম্মানিত অতিথি স্কট উরবম বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘গত ৫০ বছরে তারা স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য খাতে বাংলাদেশে বিপুল পরিমান বিনিয়োগ করেছে। যুক্তরাষ্ট্র আগামী ৫০ বছর এবং এরপরেও বাংলাদেশের সঙ্গে এই অংশীদারিত্ব আরও দৃঢ় করতে আগ্রহী।’স্কট উরবম বলেন, ‘মাতৃভাষা দিবস শুধুমাত্র বাংলাদেশের জনগনের হৃদয়েই নয়, সমগ্র পৃথিবীর মানুষের হৃদয়েও বিশেষ স্থান করে নিয়েছে।’ তিনি শ্রদ্ধার সঙ্গে সেইসব বীরদের মহান আত্মত্যাগের কথাও উল্লেখ করেন যারা বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বাংলা ভাষা রক্ষায় অনেক ত্যাগ স্বীকার করেছেন।মার্কিন ভারপ্রাপ্ত উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ বাংলা পৃথিবীতে অন্যতম সর্বাধিক উচ্চারিত ভাষা হিসেবে স্থান করে নিয়েছে এবং এটি সারা বিশ্বে বাংলা ভাষার প্রভাব ও গুরুত্বের প্রমাণ বহন করে।’ পরে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দূতাবাস পরিবার, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের কর্মকর্তারা এবং ভারত, নেপাল, জাপান ও শ্রীলঙ্কার শিল্পীরা এবং একটি বাংলাদেশি সাংস্কৃতিক দল কবিতা আবৃত্তি, সঙ্গীত ও দলীয় নৃত্য পরিবেশন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেন। পরে রাষ্ট্রদূত ইমরান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দূতাবাস আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।এর আগে সকালে বঙ্গবন্ধু মিলনায়তনে এই গৌরবোজ্জ্বল দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহেদুল ইসলাম অংশ নেন।রাত ১২টা ১ মিনিটে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের নেতৃত্বে দূতাবাস প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং ‘প্রভাত ফেরি’ বের করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ প্রতিকৃর্তিতে পুষ্পস্তবক অর্পন, ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন, তথ্যচিত্র  প্রর্দশন এবং বিশেষ প্রার্থনার আয়োজন।এ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করেন মিনিস্টার (ইকনোমিক) ড. মো. ফজলে রাব্বি, মিনিস্টার (পলিটিক্যাল) মোঃ রাশেদুজ্জামান এবং ফার্স্ট সেক্রেটারি অহিদুজ্জামান নূর।দিনব্যাপী অনুষ্ঠানটি পরিচালনা করেন কাউন্সেলর ও দূতালয় প্রধান শামীমা ইয়াসমিন স্মৃতি, ফার্স্ট সেক্রেটারি (পাসপোর্ট এবং ভিসা উইং) মুহাম্মদ আব্দুল হাই মিলটন এবং ফার্স্ট সেক্রেটারি মো. আতাউর রহমান।

post
এনআরবি বিশ্ব

এনআইডি সেবা সহজিকরণের আশ্বাস কমিশনারের

ইউরোপের প্রথম দেশ হিসেবে ইতালিতে গত বছর শুরু হয় এনআইডি বা জাতীয় পরিচয় পত্রের সেবা কার্যক্রম। এক্ষেত্রে দূতাবাসের সেবায় প্রবাসীরা সন্তুষ্ট থাকলেও দেশে নানান জটিলতায় আটকে রয়েছে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র। তবে রোম দূতাবাসে এনআইডি বিতরণ অনুষ্ঠানে সেবা সহজিকরণের কথা জানালেন সফরত নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এছাড়াও প্রবাসীরা যাতে সহজে এনআইডির জন্য আবেদন করতে পারেন, সে ব্যাপারেও কাজ করার আশা ব্যক্ত করেন তিনি। ইউরোপের অন্যান্য দেশের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশীর বসবাস ইতালিতে। প্রায় আড়াই লাখ বাংলাদেশী রয়েছে দেশটিতে।২০২৩ সালের ২৭ অক্টোবর রোমস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এনআইডি বা জাতীয় পরিচয় পত্রের সেবা কার্যক্রম শুরু হয়। তবে বিভিন্ন কারণে সেই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রবাসীরা।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যে ভালবাসার বসন্ত অনুষ্ঠিত

ভালবাসার বসন্ত নামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে উদীচী শিল্পী গোষ্ঠি ও বাংলাদেশ বৌদ্ধ সমিতি ইউকে।ইস্ট লন্ডনের এক বিজনেস সেন্টারে এ আয়োজন করা হয়। সংগীত শিল্পী তানজিন বারী সোমা ও উদিচি শিল্পী গোষ্ঠীর সদস্য মুন্নী বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন ফামিয়া খান তিথি, নিরা মোস্তফা ও ফারজানা ইসলাম মাধবী। এসময় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য শাখার প্রধান সভাপতি গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ এসোসিয়েশন ইউকের সভাপতি সুজন বড়ুয়া।

post
এনআরবি বিশ্ব

প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে

প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন,সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রবাসীদের সেবা করার প্রত্যয়ে কাজ করছে মন্ত্রণালয়।রাজধানীর কারওয়ানবাজারে নিজস্ব ভবনে বৃহত্তর সিলেটবাসীর সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় মন্ত্রী প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা জানাতে সরাসরি যোগাযোগের অনুরোধ জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সি এম কয়েস সামি। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমা চৌধুরী মনির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রবাসী কল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান ইশতিয়াক আহমদ চৌধুরী। মূল প্রবন্ধ পাঠ করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক শোয়াইব আহমদ খান। এছাড়াও প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশের ১২ দফার স্মারকলিপি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন আ হ জুবেদ, টি এইচ এম জাহাঙ্গীর ও আনহার সমশাদ।

post
এনআরবি বিশ্ব

বার্সেলোনায় বন্ধু সুলভ মহিলা সমিতির আয়োজনে বসন্ত উৎসব

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্পেনের পর্যটন নগরী খ্যাত বার্সেলোনায় বন্ধু সুলভ মহিলা সমিতির আয়োজনে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে।সংগঠনের সভাপতি শিউলি আক্তারের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। জান্নাতুল ফেরদৌস নিগারের পরিচালনায় বন্ধুসলুভ মহিলা সমিতির সকল নেতৃবন্দের সাথে নিয়ে কেক কাটা হয়। উৎসবের আনুষ্ঠানিক সুচনা করেন প্রধান অতিথি বাংলাদেশ থেকে আগত মডেল ও অভিনেতা অন্তু করিম। এসময় উপস্হিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নাজমা জামাল,সিনিয়র সহ সভাপতি খাদিজা আক্তার মনিকা,সাংগঠনিক সম্পাদক হিরা জামান,বার্সেলোনা বাংলা স্কুলের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী,স্পেন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি, বিজনেস ক্লাবের সভাপতি সোহেল গাজী,ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন স্পেন এর মঞ্জুরুল হাসান শুভ ও শরিয়তপু জেলা সংগঠন এর সহ সভাপতি সাগর খাঁন।

post
এনআরবি বিশ্ব

কাতারে ১০ হাজার প্রবাসীকে মেজবান খাওয়ালেন মুহান্নাদি গ্রুপ

কাতারে মরুর বুকে প্রায় ১০ হাজার প্রবাসীকে চট্টগ্রামের মেজবান খাওয়ালেন কাতার প্রবাসী আল মুহান্নাদি গ্রুপের কর্ণধার সিআইপি এনামুল হক চৌধুরী।দেশটির আল-মহান্নাদী গ্রুপের কর্ণধার সিআইপি এনামুল হক চৌধুরীর বাড়ীর আঙ্গিনায় দেশীয় পদ্ধতিতে চেয়ার-টেবিলে বসিয়ে মেজবানি আপ্যায়ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নেপাল, ভারত,পাকিস্তান, মিশর, সুদানসহ প্রায় ২৫ টি দেশের নাগরিকরা। মেজবানের সবচেয়ে লক্ষণীয় ছিল নারী ও শিশু-কিশোরদের সরব উপস্থিতি। সপ্তাহের শেষ দিন হওয়ায় পরিবারগুলো হাজির হয়েছে স্ব-দলবলে। তাদের এ উপস্থিতিতে হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। সন্ধ্যা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা এ মেজবানের শেষে দিকে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.