post
এনআরবি বিশ্ব

গ্রিসে ফ্রি অনুপ্রেরণামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

গ্রিসের এথেন্সে বসবাসরত বাংলাদেশি মা ও শিশু-কিশোরদের ফ্রি অনুপ্রেরণামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।মাইগ্রেশন বাংলার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরুজ্জামান ভূইয়া। প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় বিভিন্ন প্রশিক্ষণ দেন লন্ডন থেকে আগত তানজিলা জামান। এসময় উপস্থিত ছিলেন গ্রিসের সিনিয়র সাংবাদিক জাকির হোসাইন চৌধুরী মুন্না, গ্রিক বাংলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সৈকত ও আলম মাহমুদ এবং গ্রিক বাংলা প্রেসক্লাব সদস্য শাহ জামাল রুবেল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারী নেত্রী আমেনা জাহান রিনা, নীলা রহমান ,দিনা উম্মে হাবিবা ,নাসিমা সরকার ,মহুয়া মুক্তা ও মিলিসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

সৌদি আরবে এসএসসি পরীক্ষা শুরু

বাংলাদেশের সাথে মিল রেখে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয় বাংলা কারিকুলাম শাখায় এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।সৌদি আরব সময় সকাল ৭টায় এসএসসি পরিক্ষার্থীরা হলে প্রবেশ করেন এবং সুশৃঙ্খল পরিবেশের মধ্যে দিয়ে পরিক্ষা শুরু হয়। এসময় পরীক্ষা হল পরিদর্শন করেন বাংলাদেশ দুতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন দূতাবাসের সোনালী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান। মোট পরিক্ষার্থী সংখ্যা ৪৮ জন। এরমধ্যে ছেলেদের সংখ্যা ২৩জন এবং মেয়েদের সংখ্যা ২৫ জন।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়াগামী ৬৯ কর্মীকে স্মার্ট কার্ড প্রদান

উচ্চ অভিবাসন ব্যায় রোধে বেশ কিছু আন্তর্জাতিক কোম্পানি, বিনা খরচে কর্মী নিয়োগে বাংলাদেশের সাথে সম্মত হয়েছে। এক্ষেত্রে বিদেশগামী কর্মীর পাসপোর্ট থেকে শুরু করে বিমান টিকেট পর্যন্ত, সকল খরচ বহন করবে নিয়োগকর্তা। বাংলাদেশের প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশন্যাল কোম্পানির মাধ্যমে, এসকল কর্মীকে মালয়েশিয়া পাঠানো হচ্ছে। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দক্ষ কর্মীদের এ সুযোগ দেয়া হচ্ছে বলে জানান, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মো. রুহুল আমিন স্বপন। বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে চতুর্থ পর্যায়ে মালয়েশিয়াগামী ৬৯ কর্মীর মাঝে স্মার্ট কার্ড বিতরণ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন। এসময় তিনি এমন উদ্যোগকে সাধুবাদ জানান। দেশের সুনাম রক্ষার্থে বিদেশগামী কর্মীদের চ্যালেঞ্জ মোকাবেলা করার আহবান জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন। বিদেশ গিয়ে যেনো কোন কর্মী উচ্চ বেতনের লোভের ফাঁদে না পড়ে সেদিকে লক্ষ্য রাখার আহবান মন্ত্রণালয়ের।

post
এনআরবি বিশ্ব

প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে সেন্টার ফর এনআরবি প্রতিনিধিদলের বৈঠক

প্রবাসীদের দ্রুত আইনি সহায়তা প্রদানের জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন, অনিবাসী বাংলাদেশিদের সহায় সম্পদ রক্ষায় আইন, অবৈধ দখলদার দ্রুত আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি, ব্যবসা-বিনিয়োগ ও এফডিআই সহায়ক আইনি নিরাপত্তা, মন্ত্রিসভায় বিভিন্ন আইনের খসড়া অনুমোদনের পূর্বাহ্নে প্রবাসীসহ অংশীজনদের সঙ্গে মতবিনিময়, প্রবাসীদের জন্য ভার্চুয়াল কোর্ট পরিচালনা, রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের ধীরগতির ওয়েবসাইট উন্নয়ন, প্রবাসীদের সহায়ক এনআইডি আইন ইত্যাদি বিষয় নিয়ে সেন্টান ফর এনআরবির একটি প্রতিনিধিদল মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে তার সচিবালয় কাযার্লয়ে সাক্ষাৎ করেন।সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহাবুব আনাম, এবিএম মোস্তাক হোসেন, আওরঙ্গজেব চৌধুরী, মাশিউজ্জামান সেরনিয়াবাত ও শেখ মাসুমুল হাসান। বৈঠককালে মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, আমি এবং আমার সরকার প্রবাসীদের ব্যাপারে খুবই আন্তরিক। তিনি বলেন, প্রবাসীদের দ্রুত আইনি সেবা নিশ্চিত করার জন্য আপনাদের উত্থাপিত বিষয়গুলো আমি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করব। তিনি বলেন, সাক্ষ্য আইনের অধীনে দেওয়ানি মামলা ও ডিজিটাল সাক্ষ্যগ্রহণসহ কতিপয় বিষয় নিষ্পত্তি করা যাবে। বেঞ্চ গঠনসহ অন্যান্য বিষয় খুবই আন্তরিকতার সঙ্গে বিবেচনার এবং তার মন্ত্রণালয়ের অধীন বিষয়গুলো দ্রুত বিবেচনার আশ্বাস দেন মন্ত্রী। প্রয়োজনে প্রবাসীদের সঙ্গে জুম বৈঠকের বিষয়টি মন্ত্রী উল্লেখ করেন।

post
এনআরবি বিশ্ব

দেশের মানোন্নয়নে প্রবাসীদের কাজ করার আহ্বান

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে প্রবাসীদের দেশ ও প্রবাসে দেশের মানোন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। গত রোববার রাতে সংযুক্ত আরব আমিরাতে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সম্মাননা ও উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই আহ্বান জানান।দুবাইয়ে একটি পাঁচ তারকা হোটেলে এই সম্মাননার আয়োজন করা হয়। অনুষ্ঠানে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন ৩২ দেশের ৯৫ জন সিআইপিকে বিশেষ সম্মাননা প্রদান করে। এসময় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের দক্ষকর্মীর চাহিদা রয়েছে। আমরা আরও দক্ষ কর্মী তৈরির ব্যবস্থা করবো। আপনাদের সচেতনতা ও সহযোগিতা জরুরি। সিআইপিদের বিভিন্ন দাবির প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমি নিজেও একজন প্রবাসী। আপনারা যে দাবি দাওয়া দিয়েছেন, সেটি নিয়ে আমি আশির দশক থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। আপনাদের দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি দিলে আমি সেটি নিয়ে সরাসরি কাজ করব। আপনাদের দাবি দাওয়ার সঙ্গে আমিও একমত পোষণ করছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. আবু জাফর, বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। এর আগে উন্মুক্ত আলোচনায় এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান নাসির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন চৌধুরীসহ বিশ্বের নানা দেশ থেকে আসা সিআইপিরা তাদের বিভিন্ন দাবি উপস্থাপন করেন। বক্তারা সিআইপিদের জন্য দেশে পৃথক অর্থনৈতিক অঞ্চল তৈরি, জাতীয় সংসদে প্রবাসীদের জন্য সংরক্ষিত আসন রাখা, ওমানের ভিসা চালুর জন্য কূটনৈতিক প্রচেষ্টা, প্রবাসী শ্রমিক ও নারীকর্মীদের সুযোগ সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা, বাংলাদেশ বিমানের টিকিট মূল্য কমানো ও প্রয়োজনে প্রবাসীদের জন্য সরকারের ভর্তুকি প্রদান এবং বিমান বন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি করেন। এসব দাবির প্রেক্ষিতে কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, দেশের স্বার্থে নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়ার নামই দেশপ্রেম। এদেশ (আরব আমিরাত) যখন দক্ষ শ্রমিকের সার্টিফিকেট যাচাইয়ের মাধ্যমে কর্মী নেওয়া শুরু করে তখন দেখা গেল ৭০ শতাংশ সার্টিফিকেট জাল। সার্টিফিকেট যাচাই করতে গিয়ে দেখেছি প্রায় শতভাগ সার্টিফিকেট ভুয়া। যে কারণে আমাদের এখন ভিসা জটিলতার বহুমুখী সমস্যা পোহাতে হচ্ছে। রাষ্ট্রদূত মো. আবু জাফর তার বক্তব্যে বলেন, বাংলাদেশি ব্যবসায়ীরা এখন পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগ করে যাচ্ছেন। আমাদের উচিত আরও বড় পরিসরে বিনিয়োগ করা। যেখানে ভারতীয়রা স্বাস্থ্যখাতে ব্যাপক বিনিয়োগ করে একচেটিয়া ব্যবসা করে যাচ্ছে অথচ এই খাতে সম্ভাবনা থাকলেও আমাদের বিনিয়োগ নেই। শিক্ষাখাতে রয়েছে অপার সম্ভাবনা, তবে এই খাতেও আমাদের কোন বিনিয়োগ নেই। এসব খাতে বিনিয়োগ করলে আমাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রবাসীদের জন্যই বৈদেশিক মুদ্রা আয়ের সকল কোটা পরিপূর্ণ হচ্ছে উল্লেখ করে বলেন, বাংলাদেশের প্রথম ও একমাত্র সম্পদ বাংলাদেশের মানুষ। দেশের মানুষ কাজ করছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। বিশেষ করে সারাবিশ্বে ছড়িয়ে থাকা এক কোটি প্রবাসী দেশের অন্যতম অর্থনৈতিক চালিকাশক্তি। এসময় তিনি করোনাকালীন চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়টিও তুলে ধরেন।

post
এনআরবি বিশ্ব

বৈষম্যহীন বাংলাদেশ চেয়ে টরন্টোতে পিডিআইয়ের সম্মেলন

মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের দাবিতে টরন্টোতে অনুষ্ঠিত হয়েছে প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ (পিডিআই) কানাডার প্রথম সম্মেলন। সম্মেলনে আজফার সাঈদ ফেরদৌসকে সভাপতি ও সাবেক ছাত্রনেতা মনির জামান রাজুকে সাধারণ সম্পাদক এবং নাট্যকর্মী রোমান চৌধুরীকে কোষাধ্যক্ষ করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।সম্মেলনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন সোলায়মান তালুত রবিন। সম্মেলনের প্রথম পর্বে ছিল কাউন্সিল অধিবেশন ও দ্বিতীয় পর্বে উন্মুক্ত অধিবেশন। কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন আজিজুল মালিক এবং পরিচালনায় ছিলেন মনির জামান রাজু। উন্মুক্ত অধিবেশন পর্বে সভাপতিত্ব করেন বিদ্যুৎরঞ্জন দে এবং পরিচালনায় ছিলেন মাহবুব আলম। সম্মেলনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. মাশুক মিয়া, ডাকসুর সাবেক এজিএস নাসির উদ দুজা, সাবেক ছাত্রনেতা সৌমেন সাহা, উদীচী কানাডা সংসদের সাধারণ সম্পাদক মিনারা বেগম, লেখিকা ও অনুবাদক ফারহানা আজিম শিউলী, টরন্টো বাঙালি কমিউনিটির সক্রিয় কর্মী শিবু চৌধুরী, সাংবাদিক শওগাত আলী সাগর, মিডিয়া ব্যক্তিত্ব আসমা আহমেদ, টরন্টো ফিল্ম ফোরাম সভাপতি এনায়েত করিম বাবুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সফিউদ্দিন আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন মনা। সম্মেলন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা সংগীত হিসেবে গান পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী শাহজাহান কামাল। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা গন সংগীত পরিবেশন করে। কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী শেখর গোমেজ, রেজা অনিরুদ্ধ ও রওশন জাহান উর্মি। 

post
এনআরবি বিশ্ব

সবার সহযোগিতা পেলে ভার্জিনিয়ার ফোবানা সম্মেলন হবে ইতিহাসের সেরা: রোকসানা

‘যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের ঐকান্তিক সহযোগিতা পেলে চলতি বছর গ্রেটার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) ৩৮তম সম্মেলনকে ইতিহাসের সেরা সম্মেলন করা সম্ভব হবে। বহির্বিশ্বে প্রবাসীদের সবচেয়ে বড় ফোবানা সম্মেলন এককভাবে কোনো সংগঠন বা ব্যক্তির পক্ষে সফল বা সার্থক করা সম্ভব নয়। এর জন্য দেশ ও বিদেশের ব্যবসায়ী, সমাজসেবী ও জনহিতৈষী ব্যক্তিদের পৃষ্ঠপোষকতার জরুরি প্রয়োজন।’ গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের হলিডে ইন হোটেলের মিলনায়তনের অনুষ্ঠিত সাক্ষাৎ ও অভিবাদন সভায় এ কথা বলেন ৩৮তম ফোবানা সম্মেলনের কনভেনার রোকসানা পারভিন।বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি) আয়োজিত উক্ত সভায় তিনি বলেন, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সকলেই আমাদের পাশে এসে দাঁড়ালেই আমরা ইতিহাসের সেরা ফোবানা সম্মেলন উপহার দিতে পারব। চলতি বছর গ্রেটার ওয়াশিংটন ডিসিতে লেবার ডের সপ্তাহান্তে ৩০-৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ভার্জিনিয়া আর্লিংটনের ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়টে অনুষ্ঠিত হবে ৩৮তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি। আয়োজক সংগঠন এবং ফোবানা নির্বাহী পরিষদ একটি সফল সম্মেলন করবার জন্য ইতিমধ্যেই সকল প্রকার কর্মকাণ্ড শুরু করেছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের হলিডে ইন হোটেলে সাক্ষাৎ ও অভিবাদন সভায় এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন নির্বাহী কমিটি ও আয়োজক সংগঠনে নেতারা। ৩৮তম ফোবানা সম্মেলনের কনভেনার রোকসানা পারভীনের সভাপতিত্বে এবং নির্বাহী সচিব আবীর আলমগীর ও সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান তাসকিন বিনতে সিদ্দিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সাক্ষাৎ ও অভিবাদন সভায় ফোবানার চেয়ারপারসন মোহাম্মদ আলমগীর বলেন, এবারের সম্মেলনকে ভিন্ন আঙ্গিকে সাজানোর চেষ্টা করছি। ইতোমধ্যে একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি গঠনকালে অনেক বাধা-বিপত্তি দেখা দিয়েছিল। ৩৮তম ফোবানা সম্মেলনের আহ্বায়ক ও প্রসিডেন্ট যাদেরকে নির্বাচিত করা হয়েছে তাদের বিকল্প হিসেবে গ্রেটার ওয়াশিংটন ডিসিতে আর কাউকে খুঁজে পাইনি। এবারের কমিটির টিমে যারা রয়েছেন তাদের যথেষ্ট অভিজ্ঞা রয়েছে। তাদেরকে সুপরামর্শ দিতে পেছনে রয়েছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন ফোবানার নেতারা।’ সম্মেলনের নির্বাহী সচিব আবীর আলমগীর বলেন, ‘যুক্তরাষ্ট্রে ফোবানা সম্মেলন কিন্তু একটাই। এ সংগঠন থেকে বেরিয়ে গিয়ে কেউ যদি একই নাম দিয়ে কিছু করে থাকেন সেটাকে কখনই ফোবানা সম্মেলন বলা যাবে না। যে সম্মেলনে ২২টি শহরেরে ৭৮টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যোগ দিয়ে থাকে সেটাকেই একমাত্র ফোবানা সম্মেলন বলা যায়। এর আর কোনো বিকল্প নেই।’ সম্মেলনের সদস্য সচিব আবু রুমি বলেন, এর আগে গ্রেটার ওয়াশিংটন ডিসি এলাকায় আরও চারটি ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম বারের মতো গ্রেটার ওয়াশিংটন ডিসি এলাকায় এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিশ্রতি দিচ্ছি এবারের সম্মেলনে অনেক কিছু থাকবে ব্যতিক্রম। সেরা সম্মেলন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সম্মেলনের প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু বলেন, এবারে ফোবানা সম্মেলনের জন্য যে হোটেল আমরা নির্ধারণ করেছি সেটি গ্রেটার ওয়াশিংটন ডিসির সবচেয়ে বড় হোটেল। এর আগে আর কখনও এতবড় হোটেলে ফোবানা সম্মেলন হয়নি। হোটেলের লোকেশন থেকে সকল দর্শনীয় স্থান হাতের কাছেই। ফোবানা সম্মেলনে যারা আসবেন, তারা অবকাশে এসে সবকিছুই অনায়াসেই দর্শনীয় স্থানগুলো দেখতে এবং ঘুরতে পারবেন। সম্মেলনের অর্থ কমিটির চেয়ারম্যান ফখরুল ইসলাম স্বপন বলেন, আমরা যে কমিটি নিয়ে কাজ শুরু করেছি সেটি অত্যন্ত সুশৃঙ্খল। তাদের মধ্যে অনেকেরই ফোবানা সম্মেলনের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। আশা করছি ৩৮তম ফোবানা সম্মেলন সফল ও সার্থক হবেই। অন্যান্য বক্তারা বলেন, ফোবানা একটি সম্মেলন, এটাকে শুধুমাত্র বিনোদন হিসেবে দেখলে হবে না। বহির্বিশ্বে বাংলাদেশিদের সর্ববৃহৎ সম্মেলন হচ্ছে ফোবানা। এ বিষয়টিকে সবসময় মাথায় রাখতে হবে। অতীতের সমস্ত ভুল-ক্রুটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অতীতে যেসব ভুলের কারণে ফোবানা সম্মেলন বিফল হয়েছিলে সে সমস্ত ভুল আগেই শোধরাতে হবে, তাহলেই একটি সফল ফোবানা সম্মেলন আমরা আশা করতে পারবো। তবে এবারেই সবচেয়ে বেশী যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্য থেকে সাক্ষাত ও অভিবাদন সভায় ফোবানার নেতারা যোগ দিয়েছেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ৩৮তম ফোবানা সম্মেলনের কনভেনার রোকসানা পারভিন, ফোবানার নির্বাহী কমিটির অর্থ সচিব প্রিয়লাল কর্মকার, যুগ্ম নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ, সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান তাসকিন বিনতে সিদ্দিক, সাবেক কর্মকর্তা ডিউক খান, জয়নাল আবেদীন, মাহবুব রেজা রহিম, রবিউল করিম বেলাল, রেহান রেজা, নাহিদুল খান সাহেল, মাহবুবুর ভুঁইয়া, পারভীন পাটোয়ারী, মাজহারুল ইসলাম, ভয়েস অব আমেরিকার সাবেক প্রধান রোকেয়া হায়দার, ভয়েস অব আমেরিকার সাবেক কর্মকর্তা সরকার কবির উদ্দিন, দেশের জনপ্রিয় নৃত্যুশিল্পী লায়লা হাসান, এটর্নি জন কাপুর, প্রকৌশলী আবু হানিফ, হীরন চৌধুরী, মাহমুদুন নবী বাকি, তাপস মজুমদার, ডা: আনোয়ারুল করিম, মাহবুব লস্কর ও বুলবুল ইসলাম প্রমুখ। আগামী ২৪ ফেব্রুয়ারি শনিবার ঢাকায় সাক্ষাতে অভিবাদন (মিট অ্যান্ড গ্রিট) অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ঢাকায় সাক্ষাত ও অভিবাদন অনুষ্ঠানটি হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে ফোবানার স্বাগতিক কমিটি এবং নির্বাহী কমিটিসহ ফোবানার নেতৃত্ববৃন্দরা ঢাকায় যাচ্ছেন। ঢাকার সাক্ষাত ও অভিবাদন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, সুধীজন, শিল্পী এবং বিভিন্ন সংবাদমাধ্যমের ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্পনসর প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ব্যক্তিবর্গ।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে প্রবাসীদের উদ্যোগে সংবর্ধনা সভা

আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পটিয়া প্রবাসী সমিতির উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।শিল্পনগরী মুছাফফার ডায়মন্ড সিটি রেষ্টুরেন্টের হলরুমে এ আয়োজন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আলম এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদক মোহাম্মদ মোর্শেদ আলম । এতে সংবর্ধিত অতিথি ছিলেন আমিরাতে সফররত পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা এবং পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল করিম। অনুষ্ঠানে প্রধান ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শওকত আকবর। সভায় ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক মোহাম্মদ আলম, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সিনিয়র যুগ্ন-সম্পাদক মইন উদ্দিন মইন ও গোলাম কাদের ইফতি, হাটহাজারী সমিতি আবুধাবির সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন বাদল, আবুধাবি শাখা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব খন্দকার সহ অনেকে। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন-সম্পাদক মোহাম্মদ এরশাদ।

post
এনআরবি বিশ্ব

প্রবাসী মামুনের সমর্থনে কাতারে সভা

আসন্ন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন হোসেন। সম্ভাব্য এ প্রার্থীর সমর্থনে মতবিনিময় সভা করেছেন কাতার প্রবাসী কোম্পানীগঞ্জ উপজেলা বাসী।রাজধানীর দোহার ফিরোজ আব্দুল আজিজ ঘরোয়া রেস্টুরেন্টের গ্র্যান্ড হলে এ আয়োজন করা হয়। কাতার প্রবাসী ব্যবসায়ী মামুন হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন কাতার আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর শরীফ। এতে প্রধান অতিথি ছিলেন কাতার আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহ আলম । বিশেষ অতিথি ছিলেন কাতার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জাকির হোসেন বাবু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম, কাতার আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মিঠু, সহ-সভাপতি মহিন উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান,যুবলীগ নেতা একে আজাদ ও হাফেজ মাওলানা সাইদুল হক সহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

লেবাননে খাজাবাবা ফরিদপুরীর উরস

হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরীর বিশ্ব উরস শরিফ উদযাপন করেছে জাকের পার্টি লেবানন শাখা।দেশটির দাওড়ায় সিআইটি কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকের পার্টি লেবানন শাখার সহ-সভাপতি জামাল উদ্দিন। এতে উপস্থিত ছিলেন মাহাবুর রহমান, নূর মোহাম্মদ, দিলীপ বিশ্বশর্মা, বিল্লাল বেপারী ও মোঃ আকরাম সহ অনেকে। এসময় দেশ ও জাতির সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি এবং বিশ্ব মানবতার শান্তি কামনায় মোনাজাত করা হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.