post
এনআরবি বিশ্ব

ওমরা করতে গিয়ে সৌদি আরবে প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে ওমরা পালন করতে গিয়ে আব্দুল জলিল মুনদার নামে এক বাংলাদেশি মারা গেছেন। শুক্রবার (২২ মার্চ) ইফতারের পর স্ট্রোকজনিত কারণে মক্কার একটি হাসপাতালে তিনি মারা যান। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।জানা গেছে, ২০ মার্চ ইতালি থেকে তিনি সপরিবারে ওমরা পালনের উদ্দেশ্য গিয়েছিলেন। ওমরা শেষে দেশে গিয়ে ঈদ করার কথা ছিল তার। মৃত্যুকালে তিনি দুটি মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার দেশের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী গ্রামে। তার মৃত্যুতে ইতালি রোম বৃহত্তর চট্টগ্রাম সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তাফসির আলম ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিকন গভীর শোক প্রকাশ করেছেন।রোমের বাংলাদেশি অধ্যুষিত তরপিনাত্তারা টিএসসি মসজিদের খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করেন। তিনি লিখেন, ইতালি প্রবাসী সবার প্রিয় ও সদা হাস্যোজ্জ্বল, শান্ত প্রকৃতির আব্দুল জলিল, মাগফেরাতের মাস রমজানে পবিত্র ঘর বায়তুল্লাহর মুসাফির হয়ে ওমরা করার পর ইন্তেকাল করেন। আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তার মৃত্যুতে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রবাসীরা।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড ফিরিয়ে দিচ্ছেন ব্যারিস্টার সুমন!

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য পাওয়া গ্রিনকার্ড ফিরিয়ে দিচ্ছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বলেছেন, জন্ম-মৃত্যু সব এলাকার মানুষের সঙ্গেই বাধা তার।অন্যায়, অবিচার ও অসঙ্গতির বিরুদ্ধে লড়াই আগের মতোই অব্যাহত থাকবে বলে বার্তা দিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি: ভিডিও থেকে নেয়া অন্যায়, অবিচার ও অসঙ্গতির বিরুদ্ধে লড়াই আগের মতোই অব্যাহত থাকবে বলে বার্তা দিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র সফরে গেছেন ব্যারিস্টার সুমন। স্থানীয় সময় বুধবার (২০ মার্চ) তার সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। ওই পার্টিতে উপস্থিত হয়েই এসব কথা বলেন ব্যারিস্টার সুমন। এসময় যেকোনো অন্যায়, অবিচার, অসঙ্গতির বিরুদ্ধে তার লড়াই আগের মতোই অব্যাহত থাকবে বলেও বার্তা দেন এ সাংসদ।ইফতারের আগে প্রবাসীদের উদ্দেশে বক্তব্য দেন সুমন। জানান, এ দফায় তার যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্য দেশটির গ্রিনকার্ড ফিরিয়ে দেয়া। জনপ্রতিনিধিদের অন্য কোনো দেশে ‘সেকেন্ড হোম’ কিংবা ‘সেইফ এক্সিট’ নেয়ার সুযোগ নেই বলেও জানান স্পষ্টবাদী হিসেবে পরিচিত এ নেতা। এদিন ব্যারিস্টার সুমন দৃঢ়তার সঙ্গে বলেন, অন্যায়-অবিচার কিংবা কোনো অসঙ্গতি দেখলে আগের মতোই প্রতিবাদ চালিয়ে যাবেন তিনি। সংসদেও তুলে ধরবেন নিজের অবস্থান।ওই ইফতার পার্টিতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ এন মজুমদার, নূরুল আজিমসহ আরও অনেকে।

post
এনআরবি বিশ্ব

মার্কিনিদের মতো দুর্নীতি মুক্ত রাজনীতি করতে চান ব্যারিস্টার সুমন

মার্কিন রাজনীতিবিদদের মতো স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাজনীতি করতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্স প্যালেসে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটির দেওয়া নাগরিক গণ সংবর্ধনায় এসব কথা বলেন তিনি।ব্যারিস্টার সুমন বলেন, একজন তিনশ কোটি টাকার সম্পত্তি দখল করে রেখেছিলেন। দুই বছর মামলা চালিয়ে আমি গতকাল উচ্চ আদালত থেকে রায় পেয়েছি এই তিনশ কোটি টাকার সম্পত্তি এখন বাংলাদেশ সরকার পাবে। এর দুইমাস আগে হোটেল শেরাটন নির্মাণের জন্য নুর আলীর বোরাক রিয়েল এস্টেট নামের প্রতিষ্ঠান ১৪ বছর ধরে সাতশ কোটি টাকা আটকিয়ে রেখেছিলেন। আমি মামলা করার পর বাধ্য হয়ে তারা সেই সাতশ কোটি টাকা বাংলাদেশ সরকারকে ফেরত দিয়েছেন। আপনি বাংলাদেশের মতো একটি যদি দেশকে যদি ১ হাজার কোটি টাকা দিতে পারেন তাহলে স্বাভাবিক ভাবেই সরকারের কাছ থেকে একটি পুরস্কার আশা করতেই পারেন। কিন্তু আমার ১৪ বছরের কর্মকাণ্ডে পুরস্কার তো দূরের কথা ভালোভাবে স্বীকৃতিটুকুও পাইনি। তিনি বলেন, মানুষ যেখানে সম্মান দেয় না সেখানে সম্মান দেয় স্বয়ং বিধাতা। এটার প্রমাণ দিয়েছে আমার এলাকার মানুষ। একজন রানিং মিনিস্টারের বিরুদ্ধে আমাকে ১ লাখ ভোটে পাশ করিয়েছে এলাকার ভোটাররা। ব্যারিস্টার সুমন দুঃখ প্রকাশ করে বলেন, সারাজীবন ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগ করেছি তবুও আমি এখনও স্বতন্ত্র। স্বতন্ত্র হিসেবেই আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমার দলের লোকেরাই এখন বলেন ‘আরে ও তো স্বতন্ত্র’। তিনি বলেন, এলাকার উন্নয়নের জন্য দুই মাসে ২৯ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। গত ৫০ বছরে কোনো এমপি জনগণকে বলেননি ২০ কোটি বা ২৯ কোটি টাকা পেয়েছেন। ব্যারিস্টার সুমন বলেন, আমি যেটা বরাদ্দ পেয়েছি এটা তো আমার বাপের টাকা না। এটা আমার এলাকার সাড়ে ৬ লাখ মানুষের টাকা। মানুষ তখনই টাকার কথা লুকায়, যখন টাকা মারার ধান্দা থাকে। তিনি মার্কিন রাজনীতিবিদদের উদাহরণ টেনে জানান, সেখানে কোনো তহবিল তছরুপের ঘটনা থাকলে তারা পদত্যাগ করেন। এছাড়া তিনি মার্কিনীদের মতো আন্তর্জাতিক মানের রাজনীতি করে দৃষ্টান্ত স্থাপন করতে চান। মইনুল ইসলামের সঞ্চালনায় ওই সংবর্ধনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, এম এ আজিজ, অ্যাটর্নি ব্রুস ফিসার, মিজানুর রহমান শেফাজ, হেলাল চৌধুরী ও এম উদ্দিন আলমগীর প্রমুখ। 

post
এনআরবি বিশ্ব

শোয়াইবুর রহমান চৌধুরীর মৃত্যুর ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে সিলেট থেকে লন্ডন যাওয়ার পথে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শোয়াইবুর রহমান চৌধুরীর মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণ দাবি করেছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখা।এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলেন সংগঠনের সভাপতি প্রবীণ সাংবাদিক ও লেখক মো. রহমত আলী। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ২০১ সিলেট থেকে লন্ডন ফ্লাইটের পাইলটের দায়িত্ব অবহেলায় বাংলাদেশের বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শুয়াইবুর রহমান চৌধুরী ২০২৩ সালের ১২ নভেম্বর মৃত্যুবরণ করেন। নিয়ম অনুযায়ী যখন কোন যাত্রী বিমানে অসুস্থ হয়ে পরলে তখন বিমান থেকে নিকটতম বিমানবন্দরে একটি এসওএস প্রেরণ করা হয়। কিন্তু শুয়াইবুর রহমান চৌধুরীর অসুস্থ হওয়া থেকে শুরু করে মৃত্যু পূর্ব পর্যন্ত কোনো এসওএস নিকটতম বিমানবন্দরে প্রেরণ করা হয়নি। যদিও পাইলট ৩০ মিনিট সময় পেয়েছিলেন। যা আন্তর্জাতিক বিমান পরিচালনা নীতিমালাসহ আকাশপথে পরিবহন, বিমান দুর্ঘটনা ও মারাত্মক ঘটনার তদন্ত বিধিমালা পরিপন্থী। তাই তার নামে বিমানের কোনো স্থাপনার নামকরণ, ক্ষতিপূরণের ব্যবস্থা ও বিমানে ভ্রমণে যাতে বিনাচিকিৎসায় আর কোনো যাত্রীর মৃত্যুবরণ না হয় সে ব্যবস্থা গ্রহণে সংবাদ সম্মেলনে জোর দাবি জানানো হয়।

post
এনআরবি বিশ্ব

ওমানে বাংলাদেশি রেস্টুরেন্ট উদ্বোধন

ওমানের রাজধানী মাস্কাট মাবেলা সানাইয়ায় ইউছুপ হারুন পার্টনার এলএলসি এর রেস্টুরেন্ট ও কেসিং সামগ্রীর দোকান উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে দোকানের শুভ উদ্বোধন করেন, হাটহাজারী সমিতি ওমানের সভাপতি আব্দুল হান্নান তালুকদার এবং চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াছিন চৌধুরী-সিআইপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিফ। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সহাবুদ্দিন-সিআইপি এবং দোকানের সত্বাধিকারী ইউছুপ হারুন ও মুসা আলম মুসা সহ অনেকে। প্রতিষ্ঠানটির সত্বাধিকারীরা জানান, নিজস্ব কারখানায় তৈরি হোটেল রেস্টুরেন্ট ও কেসিং সামগ্রীর পসড়া রাখার পাশাপাশি গুনগত মানের দিকটিও গুরুত্ব দেয়া হবে।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে দ্বিতীয় বারের মতো রেমিট্যান্স অ্যাওয়ার্ড

প্রবাসীদের সম্মানিত করতে বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের পক্ষ থেকে দ্বিতীয় বারের মতো ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ দেয়ার ঘোষণা দেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশি অধিবাসীদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৩ এর জন্য ১৫ মার্চ আবেদন দাখিলের শেষ তারিখ থাকলেও তা বর্ধিত করে ৩১ মার্চ করে বিজ্ঞপ্তি দিয়েছে কনস্যুলেট অফিস। বুধবার কনস্যুলেট অফিসের ফেসবুক পেজে প্রথম সচিব শাহনাজ পারভিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানায় তারা। এবছর সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে মোট ৪৫ জনকে পুরস্কার প্রদান করবে কনস্যুলেট। এদের মধ্য সাধারণ কর্মী-১ এর জন্য ১০ জন, সাধারণ কর্মী-২ এর জন্য ১০ জন, ব্যবসায়ী পুরুষ ১০ জন, নারী ব্যবসায়ী ৫ জন এবং বিভিন্ন পেশাজীবী প্রবাসীদের মধ্যে পাবেন ১০ জন।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশ বিজিনেস কাউন্সিল কুয়েতের অভিষেক

বাংলাদেশ বিজিনেস কাউন্সিল কুয়েতের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লুতফুর রহমান মুখাই আলী। সাধারণ সম্পাদক মো: এমাদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। নবগঠিত প্রবাসী ব্যবসায়ীদের এই সংগঠনকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত প্রবাসীদের দেশীয় পণ্য বিদেশের বাজারে নিয়ে আসতে পরামর্শ দেন। অভিষেক অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন।

post
এনআরবি বিশ্ব

নিউইয়র্কে হালাল খাদ্য বিতরণ

পবিত্র রমজান উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হালাল খাদ্য বিতরণ করছে সেইভ দ্যা পিপলস নামের একটি সাহায্য সংস্থা।ইউএমআর এবং সেইভ দ্যা পিপলস যৌথভাবে নিউইয়র্কের জ্যামাইকায় এ আয়োজন করে। এসময়ে স্থানীয় বিভিন্ন সমাজসেবী প্রবাসীরা উপস্থিত ছিলেন। সেইভ দ্যা পিপলস এর প্রেসিডেন্ট শহিদুল্লাহ জানান, প্রায় ২ শতাধিক পরিবারের কাছে হালাল খাবার পৌছে দেয়া হয় এ কার্যক্রমের মাধ্যমে। এসময়ে নিউইয়র্ক পুলিশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ আয়োজন শুধু খাদ্য বিতরণই না সামাজিক সম্প্রীতিকে আরো বৃদ্ধি করবে বলে মনে করেন আয়োজকরা।

post
এনআরবি বিশ্ব

জাতির জনকের জন্মদিনে নিউইয়র্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সমাবেশ

‘ডিজিটাল বাংলাদেশের পথ বেয়ে স্মার্ট বাংলাদেশ রচনার প্রত্যাশা পূরণের পর সুখ-সমুদ্ধশালী বাংলাদেশ রচিত হলেই জনকের আত্মা শান্তি পাবে এবং জনকের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা সম্ভব হবে’-এমন অভিমত পোষণ করা হয় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ১০৫তম জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সমাবেশ থেকে। ১৭ মার্চ নিউইয়র্ক সিটির ওজোনপার্কে রাধুনি রেস্টুরেন্টের পার্টি হলে ‘স্মরণ পরম শ্রদ্ধা আর গভীর মমতায়’ শীর্ষক এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া এবং সঞ্চালনা করেন কম্যুনিকেশন্স ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার। বিশেষ সম্মানীত অতিথি ছিলেন কম্যুনিটি লিডার ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধান রেজাউল বারি, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাফরউল্লাহ।এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগণের একাত্তরের স্মৃতিচারণী ডক্যুমেন্টারি রিলিজের ঘোষণা দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার বলেন, ‘মুক্তিযুদ্ধের গল্প’ নামক ভিডিও চিত্রটি উৎসর্গ করা হলো জাতিরজনকের প্রতি। একাত্তরে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম জনকের ডাকে। সেই তাড়নায় এই ভিডিও ডক্যুমেন্টারিটির সমস্ত কৃতিত্ব তাঁরই প্রাপ্য।’ উল্লেখ্য, ৭০ মিনিট ৫৪ সেকেন্ডের ডক্যুমেন্টারিতে ২৭ বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ রয়েছে। সেটি এখন ইউটিউব এবং ফেসবুকে দেখা যাচ্ছে।সভাপতির সমাপনী বক্তব্যে আব্দুল কাদের মিয়া বলেন, সততা ও নিষ্ঠার সাথে সকলে যদি বঙ্গবন্ধুর চেতনাকে হৃদয়ে ধারণ করে কাজ করি তাহলে সেটি হবে নেতার প্রতি সম্মান জানানোর উত্তম উপায়। ইতিমধ্যেই তা দৃশ্যমান হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্বে উন্নয়ন-অভিযাত্রায় বাংলাদেশ অনেক সাফল্য অর্জন করায়। আশা করি সামনের দিনগুলোতেও রাজনীতি-সমাজনীতি-প্রশাসনের সর্বত্র অনিয়ম ও দুর্নীতি মুক্ত হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করা সহজ হবে।সমাবেশে বীর মুক্তিযোদ্ধাগণের মধ্যে আরো ছিলেন আবুল বাশার চুন্নু, শামসুল আলম চৌধুরী, গুলজার হোসেন, হেলাল মজিদ, হাবিব রহমান প্রমুখ। বিশিষ্টজনদের মধ্যে ছিলেন কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরামের সভাপতি সায়েদুল হক, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন পারভেজ, আরিফুল ইসলাম, মাস্টার হুমায়ূন কবীর, রেদওয়ান বারি, লিটন চৌধুরী, আসাদুল হক কামাল, ওসমান চৌধুরী, আবুল কাশেম, সাখাওয়াত হোসেন মুরাদ, মোহাম্মদ আক্রাম, আশরাফ আলী খান লিটন, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট আবুল মহসিন, হাসিবুর রহমান, হৃদয়, মামুন, আফসার প্রমুখ।

post
এনআরবি বিশ্ব

ইতালির মনফালকনে ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইতালির মনফালকনে ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দেশটির স্থানীয় একটি হলরুমে ইফতার মাহফিলে শুরুতে রোজাদার মুসল্লিদের স্বাগত জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম মোস্তাক ও সাধারণ সম্পাদক মোঃ বশির উদ্দিন। ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য নিয়ে ইসলামিক আলোচনা করেন স্থানীয় দুই মসজিদের ইমাম। ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতা করেন সমিতির উপদেষ্টা আনোয়ার হক এমএইচ কবির , মনির মিয়া , জসীমউদ্দীন ,সহ-সভাপতি ইয়াসিন মিয়া ,আল মামুন ,সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মিয়া, সহ সাধারণ সম্পাদক নাসির লতিফ ও প্রচার সম্পাদক আতিকুর হকসহ অনেকে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.