ভালবাসার বসন্ত নামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে উদীচী শিল্পী গোষ্ঠি ও বাংলাদেশ বৌদ্ধ সমিতি ইউকে।
ইস্ট লন্ডনের এক বিজনেস সেন্টারে এ আয়োজন করা হয়। সংগীত শিল্পী তানজিন বারী সোমা ও উদিচি শিল্পী গোষ্ঠীর সদস্য মুন্নী বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন ফামিয়া খান তিথি, নিরা মোস্তফা ও ফারজানা ইসলাম মাধবী। এসময় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য শাখার প্রধান সভাপতি গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ এসোসিয়েশন ইউকের সভাপতি সুজন বড়ুয়া।
