এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় তিন বাংলাদেশি নিহত

post-img

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার রাতে সেলাঙ্গর রাজ্যের কাজাং কেটিএম পুনচাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বার্নামার প্রতিবেদনে বলা হয়েছে, রাত সোয়া ১২টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্থান্তর করেছে রেসকিউ বিভাগ।

সেলাঙ্গর রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক ওয়ান মো. রাজালি ওয়ান ইসমাইল জানান, রাত ১০টা ৫৩ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়া যায়। পরে কাজাং স্টেশন থেকে পাঁচজনের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। নিহতদের মরদেহ রেললাইনের পাশে পড়েছিল। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তাৎক্ষণিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.