post
এনআরবি বিশ্ব

নিউইয়র্ক পুলিশের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা তদন্ত হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকায় পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণের নিজ বাসায় নিহতের ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শনিবার দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান। ড. হাছান বলেন, ‘যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি যুবক উইন রোজারিওর বাসায় গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল। পরিবারের সাথে কথা বলে প্রতীয়মান হয় যে, পুলিশের গুলি করার প্রয়োজন ছিল না। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছি এবং এর তদন্ত হচ্ছে। তদন্তে পুলিশের ‘ওভার-রিএকশন’ বা দোষ প্রমাণিত হলে কর্তৃপক্ষ অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সোমালি জলদস্যুদের কবল থেকে নাবিকদের নিরাপদে উদ্ধার ও এমভি আব্দুল্লাহ জাহজকে মুক্ত করার জন্য সোমালিদের সঙ্গে যোগাযোগ চলছে। খুব সহসাই আলোচনার মাধ্যমে সমাধান হবে আশা করি। বাংলাদেশি নাবিকরা সবাই কেবিনে আছেন, ভালো আছেন। তাদের খাবার-দাবারের কোনো সমস্যা নেই। আশ্রয় নিতে বাংলাদেশে ঢুকে পড়া মিয়ানমারের সামরিক সদস্যদের ফেরত পাঠানো নিয়ে প্রশ্নে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ জানান, মিয়ানমারের মেজর, ক্যাপ্টেন ও সার্জেন্ট র‌্যাংকের তিন সামরিক সদস্য নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে। তারা বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির হেফাজতে আছে। এই তিনজনসহ বাংলাদেশে আগে ঢুকে পড়া মিয়ানমারের সকল সামরিক সদস্যকে খুব শীঘ্রই নৌপথে ফেরত পাঠানো হবে।

post
এনআরবি বিশ্ব

দেশের উন্নয়নে প্রবাসীদেরই হাত বাড়িয়ে দিতে হবে: যুক্তরাষ্ট্রে প্রধান বিচারপতি

প্রবাসীরা যেন দেশকে ভুলে না যায়, দেশকে নিয়ে ভাবে, দেশের জন্য কাজ করে সেই অনুরোধ রেখেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ২৮ মার্চ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এক ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।রাষ্ট্রীয় কাজে দশ দিনের সফরে যুক্তরাষ্ট্রে এসেছেন প্রধান বিচারপতি। তার সাথে এই সফরে আসা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, বাংলাদেশ সুপ্রিমকোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ, ও নারী বিচারপতি ফাহমিদা কাদের এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মকবুল হাসান টিটু অংশ নেন এই আয়োজনে।প্রধান বিচারপতি বলেন, "প্রবাসীদের উচিত তাদের সন্তানদের কাছে দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরা। এই ইতিহাস ঐতিহ্য জানলে দেশের প্রতি তাদের একটা টান তৈরি হবে। যার ফলে আটলান্টিক পাড়ি দিয়ে আসা বাবা-মায়ের শেকড়টা তারা কখনো ভুলতে পারবেনা।" তাই প্রবাসীদের দেশের বিষয়ে সন্তানদের নানাভাবে যুক্ত করার অনুরোধ রাখলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও অংশ নেন ইফতার অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকার প্রখ্যাত সাংবাদিক রোকেয়া হায়দার, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ ও পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ।দেশের বিচার বিভাগের সব শীর্ষ ব্যক্তিদের একসাথে নিজের বাসায় অতিথি হিসেবে পেয়ে আপ্লুত সাবেক অ্যাটর্নি মোহাম্মদ আলমগির।তিনি বলেন," পুরো গ্রেটার ওয়াশিংটন বাসীর জন্য আজকের এই মুহুর্তটি গর্বের, যে আমরা বাংলাদেশের প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেলকে একসাথে আমাদের মাঝে পেয়েছি। তাদের এই আগমন উপলক্ষ্যে আশে পাশের অনেকগুলো সংগঠনের নেতৃবৃন্দ ছুটে এসেছেন। আমাদের প্রধান বিচারপতি সম্পর্কে দিনে দিনে যতই জানছি ততোই অবাক হচ্ছি। তেমনি আমাদের অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলতে হয়, মেধা আর যোগ্যতার ভিত্তিতেই তিনি এমন সম্মানজনক দায়িত্ব পেয়েছেন" ঘরোয়া এই ইফতার অনুষ্ঠানের আয়োজনে সকলে যে উপস্থিত হয়েছেন তার জন্য সকলকে ধন্যবাদ জানান অ্যাটর্নি মোহাম্মদ আলমগীর।  একেবারে দেশীয় আমেজের ইফতার আয়োজনের প্রশংসা করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, " শত চ্যালেঞ্জ মোকাবেলা করেও শেখ হাসিনার নেতৃত্বে দারুণ গতিতে বাংলাদেশ এগিয়ে চলছে।" উদাহরণ হিসেবে বলেন, "ঢাকা বিমানবন্দরের সেবার মান অনেক বদলে গেছে। তৃতীয় টার্মিনাল চালু হলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম বিমানবন্দরে পরিণত হবে।" অ্যাটর্নি জেনারেল আরও বলেন, "দেশে এতো উন্নয়নের পরও বহির বিশ্বে নানা রকম নেতিবাচক কথা হয়।" দেশের ভাবমূর্তি উজ্জলের জন্য ইতিবাচক বিষয়গুলো সবার সামনে প্রবাসীদের নিয়ে আসা  উচিত বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। আয়োজনের শেষ দিকে এবছরের ৩১ অগস্ট ও ১লা সেপ্টেম্বর দুই দিন ব্যাপী কনভেনশনে অংশ নেবার জন্য চিফ জাস্টিস ওবায়দুল হাসান ও অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিনকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্র তুলে দেন মোহাম্মদ আলমগির।২৭ মার্চ বুধবার সকালে যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন জি রবার্টসের সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে দেশটির প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের কোনো প্রধান বিচারপতির এটিই প্রথম বৈঠক। দুই দেশের বিচার বিভাগের মধ্যে দ্বিপক্ষীয় পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এর ফলে দুই দেশের বিচার বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ। বাংলাদেশের যাবার জন্য আমন্ত্রণ জানালে তাতে ইতিবাচক সাড়া দেন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি। ৩১ মার্চ দশ দিনের সফর শেষে দেশে ফিরে যাবার কথা প্রধান বিচারপতির। তার এই সফরকালে এ পদে কার্যভার পালন করছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম।

post
এনআরবি বিশ্ব

কাতারে কুমিল্লা প্রবাসী পরিষদের আত্মপ্রকাশ

কাতারে বৃহত্তর কুমিল্লা প্রবাসী কল্যাণ পরিষদ নামে নতুন কমিটির আত্মপ্রকাশ হয়েছে। দোহার বিন মাহমুদ দি ভিক্টোরিয়া হোটেল হলরুমে এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি বেলাল মিয়াজি, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল খন্দকার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ ও সাংগঠন সম্পাদক সাইফুল ইসলামকে পরিচয় করিয়ে দেন সংগঠনের উপদেষ্টা গোলাম মাওলা হাজারী। এতে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সানসিটি গ্রুপের চেয়ারম্যান এম সাইফুল আলম , বিসিকিউর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন , মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী ও বিসিকিউর সম্পাদক মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার আবু রায়হান। এ সময় বক্তব্য রাখেন আনোয়ার হোসেন সুমন, জামাল হোসেন, আব্দুল কাদের, জহিরুল ইসলাম ভূঁইয়া, সুমন আহমেদ ও দুলাল হোসেন। 

post
এনআরবি বিশ্ব

জাপানে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ দূতাবাসের

জাপানের রাজধানী টোকিওতে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করে বাংলাদেশ দূতাবাস।এদিন সকালে দূতাবাস ভবন প্রাঙ্গণে প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। এরপর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পতাকা উত্তোলন শেষে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। দ্বিতীয় পর্বে টোকিওর একটি পাঁচ তারকা হোটেলে কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৬ মার্চ মঙ্গলবার হোটেল নিউ ওতানিতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুগে ইয়োশিফুমি।জাপানের তথ্যপ্রযুক্তি বিষয় মন্ত্রী কোনো তারোসহ দেশটির রাজনৈতিক নেতৃবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তারা, চেম্বার প্রতিনিধি, টোকিওর বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও কূটনীতিক এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন। স্বাগত ও শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রম ও প্রাজ্ঞ নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি আজ সমগ্র বিশ্বে স্বীকৃত।' উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষা ও প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান তিনি। রাষ্ট্রদূত তার বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মের তথ্য উপস্থাপন করেন। তিনি বাংলাদেশ ও জাপানের মধ্যে পারস্পরিক মূল্যবোধ, বিশ্বাস ও ঐতিহাসিক বন্ধনের ওপর ভিত্তি করে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন। বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাপানের স্থানীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্রও প্রকাশ করা হয়। প্রসঙ্গত, এ বছরের ২৬শে মার্চ রমজান মাসে পড়ায়, দূতাবাস স্বাধীনতা এবং জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠান ইফতার দিয়ে শুরু হয়।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে গ্রাফিক্যাল টাওয়ার কোম্পানীর ইফতার

আমিরাতে গ্রাফিক্যাল টাওয়ার জেনারেল মেন্টেইন্যান্স কোম্পানীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আবুধাবির শিল্পনগরী মুসাফফার মুক্তামনি রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়। কোম্পানির স্বত্বাধিকারী ও পরিচালক মোহাম্মদ মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ সালাউদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী সামির মোহাম্মদ তাওফুর। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আরিফ, ব্যবসায়ী তৌহিদুল আলম , ইকরামুল হক সাইফু এবং মোহাম্মদ মঞ্জু। এসময় বক্তব্য রাখেন দিদারুল আলম বাবু, মোহাম্মদ আনাস, কোম্পানির আল আইন প্রতিনিধি জাকের আহমেদ এবং দুবাই- রাস আল খাইমা প্রতিনিধি মোহাম্মদ আব্বাস। মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- মোহাম্মদ নাছের লিটন, মোহাম্মদ আলম এবং মোহাম্মদ আজম সহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকায় পুলিশের গুলিতে এক বাংলাদেশি তরুণ (১৯) নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা বলছেন, ওই তরুণ পুলিশ সদস্যদের দিকে এক জোড়া কাঁচি নিয়ে তেড়ে গেলে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায় গতকাল বুধবার কুইন্সের নিজেদের বাসায় এ ঘটনা ঘটে। এর আগে মানসিক যন্ত্রণায় ভোগা ওই তরুণ ৯১১ নম্বরে ফোন করে সহায়তা চান। পরে তাঁর বাসায় যান পুলিশ সদস্যরা।  ঘটনাটি নিয়ে পুলিশি বর্ণনার সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য দিয়েছেন নিহত বাংলাদেশি তরুণের ভাই। তিনি বলেন, ঘটনার সময় তাঁদের মা ছেলেকে বাধা দিচ্ছিলেন। তখন পুলিশের গুলি করার মতো কোনো পরিস্থিতি ছিল না। গুলিবিদ্ধ হওয়ার কিছু পরই উইন রোজারিও নামের ওই তরুণকে মৃত ঘোষণা করা হয়। বুধবার বেলা ১টা ৪৫মিনিটের দিকে ওজন পার্কের ১০৩ নম্বর স্ট্রিটে তাঁদের দ্বিতীয় তলার অ্যাপার্টমেন্টে ঘটনাটি ঘটে বলে জানায় পুলিশ। পুলিশ কর্মকর্তা জন চেল এক সংবাদ সম্মেলনে বলেন, মানসিক যন্ত্রণায় থাকা ওই তরুণের ব্যাপারে ৯১১ নম্বরে ফোনকল পেয়ে দুই পুলিশ সদস্য ওই বাসায় যান। সেখানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ, বিশৃঙ্খলা ও বিপজ্জনক হয়ে ওঠে। পুলিশের ধারণা, রোজারিও নিজেই ওই নম্বরে কল করেছিলেন। জন চেল বলেন, বাসায় গিয়ে পুলিশ সদস্যরা রোজারিওকে হেফাজতে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি একটি ড্রয়ার থেকে জোড়া কাঁচি বের করে পুলিশের দিকে আসেন। তখন দুই পুলিশ সদস্যই গুলি ছুড়ে তাঁকে বশে আনেন। এর আগে তাঁর মা তাঁকে সহায়তা করতে এগিয়ে এসেছিলেন। ওই মুহূর্তে আত্মরক্ষার্থে পুলিশের গুলি ছোড়া ছাড়া কোনো বিকল্প ছিল না বলে দাবি করেন পুলিশ কর্মকর্তা চেল। তবে রোজারিওকে কতটি গুলি করা হয়, সে বিষয়ে তিনি কিছু বলেননি। পরিবার অবশ্য বলেছে, তাঁকে ছয়টি গুলি করা হয়। পুরো ঘটনার দৃশ্য পুলিশ সদস্যদের সঙ্গে থাকা ক্যামেরায় ধারণ করা হয়েছে বলে জানান জন চেল। তবে তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ওই ঘটনা নিয়ে এক সাক্ষাৎকারে রোজারিওর ছোট ভাই উশতো রোজারিও (১৭) পুলিশি ভাষ্যের ভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে। সে বলেছে, গুলি ছোড়ার আগে পুরোটা সময় তার মা ভাইকে জাপটে ধরে রেখেছিলেন। এমনকি ভাইকে ধরা রাখা অবস্থায়ই গুলি ছোড়ে পুলিশ। এই গুলি ছোড়ার কোনো প্রয়োজন ছিল না। এ নিয়ে গত দুই মাসে নিউইয়র্কে পুলিশের গুলিতে তিনজন নিহত হলেন। নিহত উইন রোজারিওর বাবা ফ্রান্সিস রোজারিও বলেন, ১০ বছর আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন তাঁরা। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল উইনের

post
এনআরবি বিশ্ব

প্যারিসে এফবিএ’র সদস্য ফরম উন্মোচন

ফ্রান্স বাংলা এসোসিয়েশন-এফবিএ’র সদস্য নিবন্ধন ফরম এর মোড়ক উন্মোচন করা হয়েছে। প্যারিসের শাহ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। তোফায়েল আহমেদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক ওবায়দ উল্লাহ জুয়েল। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জনকল্যাণ সমিতি ফ্রান্সের সভাপতি সাত্তার আলী সুমন এবং প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আলী ভুট্টো, নাশির উদ্দিন ভূঁইয়া, মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম সুমন, কোষাধ্যক্ষ মোহাম্মদ হাসান,প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম তোরাব, ক্রীড়া সম্পাদক আলিফ ইয়াবিন পারভেজসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে ৭ হাজার বাংলাদেশীর সম্মানে ইফতার

সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৭ হাজার প্রবাসী বাংলাদেশীর সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতারের আয়োজন করেন দেশটির বাংলাদেশী প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান মোঃ মাহাতাবুর রহমান নাসির। আজমানের আল হারামাইন গ্রুপের নিজস্ব ভবনে এ আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির পরিচালক মুনিরা রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো.মহিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। এছাড়াও এতে আমিরাতের ব্যবসায়ী, শিল্পপতি, কমিউনিটি নেতৃবৃন্দসহ দেশটির বেশ কিছু রয়েল পরিবারও উপস্থিত ছিলেন। বিশাল এ আয়োজনের নিরাপত্তায় ছিলো আজমানের স্থানীয় প্রশাসন। এসময় বিশ্ব মুসলিম উম্মাহ জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম।

post
এনআরবি বিশ্ব

সিডনিতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ইফতার

গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (এবিবিসি) উদ্যোগে ইফতার ও নৈশভোজের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ড. মুনিরুজ্জমান জয় কোরআন পাঠ করেন।এর পর সংগঠনের সভাপতি ফয়েজ দেওয়ান অতিথিদের স্বাগত জানান এবং পবিত্র মাসে সংহতি ও একতা প্রকাশে তাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ার অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের মুখপাত্র মোহাম্মদ দুয়ার ফিলিস্তিনে শান্তি ফিরিয়ে দেওয়ার গুরুত্ব ও মানবিক সমর্থনের বিষয়গুলো নিয়ে বক্তব্য দেন। দার ইবনে আব্বাসের অধ্যক্ষ শাইখ আব্দুল করিম আবদুল্লাহ পবিত্র রমজানের গুরুত্ব ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ ঐক্য, সাংস্কৃতিক বিনিময় ও সম্প্রদায়ের অংশগ্রহণের প্রসারে এবিবিসির প্রতিশ্রুতি সম্পর্কে জানিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

post
এনআরবি বিশ্ব

কাতারে চট্টগ্রামের শালিকা রেস্টুরেন্ট উদ্বোধন

কাতারের বাংলাদেশি অধ্যুষিত আল মানছুরা লুলু এক্সপ্রেসের পাশে চালু করা হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শালিকা রেস্টুরেন্টের নতুন শাখা। রেস্তোরাটির স্বত্বাধিকারী মোহাম্মদ তারেককে সাথে নিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এতে অতিথি ছিলেন বিসিকিউর ফাউন্ডার প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান সবুজ, এইচ এম রিয়াজ রেজা, প্রতিষ্ঠানের ম্যানেজার নুসরাত জাহান নিশো, প্রেসক্লাব সভাপতি আকবর হোসেন বাচ্চু, সাংবাদিক এম এ সালাম, কাজি শামিম ও সজল মালাকার সহ অনেকে। এসময় প্রতিষ্ঠানটির উদ্যোক্তরা জানান, শালিকা রেস্টুরেন্টে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানসহ স্বদেশী খাবার নিয়ে ২৪ ঘন্টাই খোলা থাকবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.