post
এনআরবি বিশ্ব

নরসিংদীর শিবপুরের আইয়ুবপুর প্রবাসী কল্যাণ পরিষদ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

আমিরাতে অবস্থানরত নরসিংদীর শিবপুরের আইয়ুবপুর প্রবাসী কল্যাণ পরিষদ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দুবাইয়ের জেবল আলী লেবার ক্যাম্প মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুধাবির ব্যবসায়ী মোহাম্মদ মামুন মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবসায়ী মোহাম্মদ হিজবুল্লাহ। এসময় বক্তব্য রাখেন মাহবুব রহমান বাবু, সাইফুল ইসলাম, আবুল কালাম, মামুন ভুইয়া,সোহেল রানা, মোহাম্মদ ইয়াকুব,হেদায়েত উল্লাহ, মোবারক হোসেন,মোহাম্মদ রুবেল, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ এনামুল মোহাম্মদ ফরিদ ও কাজী জোবাইর জামীসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

সৌদি আরবের আবহায় শুরু হয়েছে দু'মাস ব্যাপি বাণিজ্য মেলা

সৌদি আরবের আবহায় শুরু হয়েছে দু'মাস ব্যাপি বাণিজ্য মেলা। মেলায় অংশ নিয়েছেন বিভিন্ন দেশের নাগরিক। মেলার বাংলাদেশি স্টলে দেশীয় গার্মেন্টস পন্য ব্যাপকভাবে নজর কেড়েছে বিদেশীদের। বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি ছুটির দিনে ভিড় জমান প্রবাসী বাংলাদেশিরাও।মরুর দেশ সৌদি আরবে ভিশন ২০৩০ সামনে রেখে প্রতি বছরের মতো এ বছরও আবহা প্রদেশে শুরু হয়েছে বানিজ্য মেলা। মাহাইল আছির প্রদেশে ২ মাস ব্যাপী এ মেলায় দেশটির নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসীরাও স্টল সাজিয়েছেন। তবে এ মেলার বেশিরভাগ স্টলের মালিক বাংলাদেশীরা। বরাবরের মতো মেলার বাণিজ্যিক আধিপাত্য ধরে রেখেছেন প্রবাসী রেমিট্যান্স যোদ্বারা। তাদের স্টলে স্হান পেয়েছে বিভিন্ন ধরনের কসমেটিক,পারফিউম, বোরকা, জুয়েলারি, মোবাইল, কফি সপ ,মশলা, বেবি টয় এবং বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা। তবে,বিদেশি নাগরিকদের নজর কেড়েছে বাংলাদেশি নিজস্ব পোশাক। মেলায় বেচা কেনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্টল মালিকরা। এখানে শিশুদের জন্য রয়েছে সব আকর্ষণীয় রাইড। স্হানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দ খোঁজেন প্রবাসীসহ স্থানীয়রা। এছাড়া দর্শনার্থীদের স্বাস্হ্য সুরক্ষায় রয়েছে ভ্রাম্যমাণ চিকিৎসক দল।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাষ্ট্রে সাংবাদিক ইলিয়াস গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসেনকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। স্থানীয় সময় রোববার নিউইয়র্কের অদূরে একটি দ্বীপ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জ্যামাইকার ১১৩ প্রেসেন্ট হাজতে নেওয়া হয়েছে। সোমবার ইলিয়াসকে জামিনের জন্য আদালতে তোলা হবে।পুলিশের ডিটেকটিভ ব্রায়ান গ্রানশো জানান, নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় ভিডিও করার পর থেকে তাঁর খোঁজ শুরু করে পুলিশ। পরে ফোন ট্র্যাকিং করে তাঁকে গ্রেপ্তার করা হয়।জানা গেছে, সম্প্রতি মামলার বাদীর বাড়িতে বোমা হামলার হুমকিসহ আদালত অবমাননার অভিযোগে ইলিয়াসের নামে হুলিয়া (পলাতক আসামিকে হাজিরের নোটিশ) জারি করে পুলিশ। অনলাইন অ্যাক্টিভিস্ট মিল্টন জ্যাকব ও প্রিমা রব্বনীর করা মামলায় ১ ফেব্রুয়ারি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে গেলে তাঁকে আটক করা হয়। তবে ছেড়ে দেওয়া হয় ছয় ঘণ্টা পর। ১৭ জানুয়ারি আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। নিউইয়র্কের কুইন্স কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট ইলিয়াসকে ধরিয়ে দেওয়ার জন্য তার বাড়ির দরজা ও শহরের বিভিন্ন স্থানে ‘ধরিয়ে দিন’ পোস্টার লাগায়।অভিযোগ রয়েছে, ২০ জানুয়ারি দুপুরে মামলার বাদী মিল্টন জ্যাকবকে ফোন করে তার বাড়িতে বোমা নিয়ে আসবেন বলে হুমকি দেন ইলিয়াস। জ্যাকব মিল্টন ও প্রিমা রব্বনীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেন ইলিয়াস, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে ভিডিওটি মানহানিকর ও ভিত্তিহীন দাবি করে সিভিল ও ক্রিমিনাল আইনে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা করেন মিল্টন ও প্রিমা রব্বনী। এরই পরিপ্রেক্ষিতে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন যুক্তরাষ্ট্রের আদালত।এছাড়া মিতু হত্যা মামলা নিয়ে মিথ্যা ও অসত্য তথ্য ছড়ানোর অভিযোগে ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার ধানমন্ডি থানায় পালিয়ে থাকা সাংবাদিক ইলিয়াস ও বাবুল আক্তারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেন।

post
এনআরবি বিশ্ব

কাতারে রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কাতারে রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রাজধানী দোহার ঘরোয়া রেস্টুরেন্ট গ্রেন্ড হলে রাঙ্গুনিয়ার কৃতি সন্তান পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপিকে প্রধান উপদেষ্টা করে এ কমিটি ঘোষণা করা হয়। কাতার প্রবাসী ব্যবসায়ী আব্দুস সালামকে সভাপতি, ব্যবসায়ী মবিনুল হক চৌধুরীকে সাধারণ সম্পাদক ও নাসির উদ্দীন তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। কমিটির অন্যন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি কাজী ফারুক পেয়ারুক, আলম শাহ তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অসীম কুমার শীল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সজল মালাকার। এ সময় নবনির্বাচিত কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেন অনুষ্ঠানের প্রধান বক্তা শফিকুল ইসলাম তালুকদার বাবু। এসময় আরো উপস্থিত ছিলেন নাসির উদ্দিন চৌধুরী, রিদোয়ানুল ব্যারি পারবেজ, এস পি সালাউদ্দিন সহ চট্টগ্রাম সমিতি, রাউজান সমিতি, সন্দীপ সোসাইটি, কুমিল্লা সমিতি ও নবীনগর সমিতির শীর্ষ নেতৃবৃন্দ।

post
এনআরবি বিশ্ব

পর্তুগালে বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড অনুষ্ঠিত

বার্সেলেনা, প্যারিস ও ভেনিসের পর পর্তুগালের লিসবন শহরে অনুষ্ঠিত হয়েছে বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড-২০২৪।লিসবনের একটি পাঁচতারকা হোটেলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন বাংলা কাগজ পরিবারের সদস্যসহ যুক্তরাজ্য, স্পেন ও ইতালি থেকে বৃটিশ বাঙালীরা। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে পর্তুগালের বাঙালী কমিউনিটিতে সাফল্য অর্জনকারী ১৭ কীর্তিমান ব্যক্তি ও ১ পর্তুগিজ নাগরিককে এওয়ার্ড দেয়া হয়। যুক্তরাজ্যভিত্তিক এ কমিউনিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের জন্য শহীদ মিনার স্থাপনে অবদানের জন্য পুরস্কার পান বাংলা টিভির সাংবাদিক সেলিম উদ্দিন। পুরস্কার তুলে দেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিসেস রেজিনা আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সাবেক বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী,স্কটিশ পার্লামেন্ট মেম্বার ফয়সাল চৌধুরী ও বামিংহাম বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জয়নাল ইসলাম সহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

অস্ট্রিয়ায় অমর একুশে কাপ-২০২৪ অনুষ্ঠিত

বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার উদ্যোগে অমর একুশে কাপ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রিয়ার একটি ইনডোর হলে এ আয়োজন করা হয়।খেলায় দুই গ্রুপে মোট আটটি দল অংশগ্রহণ করে। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস ভিয়েনা কাউন্সিলর ও চ্যান্সারি প্রধান তানভীর আহমেদ তরফদার এবং কাউন্সিলর মোঃ তারাজুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন দেশটির প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আঞ্চলিক সমিতির সভাপতি-সেক্রেটারি ও রাজনৈতিক-সামাজিক ব্যক্তিসহ অনেকে। ফাইনালে প্রজন্ম স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয় সিলেট এক্সপ্রেস। এতে সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন শামীম মিয়া মোহাম্মদ। এছাড়াও অনুষ্ঠানে শিশু-কিশোরদের জন্যেও খেলার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

post
এনআরবি বিশ্ব

চিরন্তন বাউল সংঘ কাতারের বিদায় সংবর্ধনা

দীর্ঘ চব্বিশ বছরের প্রবাসী জীবনের ইতি টেনে স্থায়ীভাবে স্বদেশে ফিরছেন চিরন্তন বাউল সংঘ কাতার এর সিনিয়র সহ-সভাপতি মামুন আহমেদ নুর। তার এ স্বদেশ ফেরা উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছে চিরন্তন বাউল সংঘ কাতার।রাজধানী দোহার স্টার অব ঢাকা রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি আবেদুর রহমান ফারুকের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সিরাজুল ইসলাম শাহিন এবং মো: বদরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন, বিসিকিউর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল মতিন পাটোয়ারী, বাবু শিবু দত্ত, শফিকুল কাদের, কপিল উদ্দিন, সৈয়দ আনা মিয়া ও শফিকুল ইসলাম প্রধান। এছাড়া বক্তব্য রাখেন মামুন আহমেদ নুর, আব্দুল হান্নান পান্না, বদরুল ইসলাম, আলাল খান, ফয়েজ আহমেদ, শাহ আলমসহ কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

post
এনআরবি বিশ্ব

পাসপোর্ট নিয়ে নতুন নির্দেশনা কুয়েতের

করোনা মহামারির সময় কুয়েতের সঙ্গে বিভিন্ন দেশের ফ্লাইট বন্ধ হওয়ার কারণে আকামা নবায়ন নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল প্রবাসীদের। ঠিক সেই মুহূর্তে পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে আকামা নবায়নের সুযোগ দিয়েছিল দেশটির সরকার। বর্তমানে জীবনযাত্রা স্বাভাবিক হওয়ায় ১ জুন থেকে সেই সুযোগ আর থাকছে না।এক নির্দেশনায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আগামী ১ মে থেকে খারেজিয়ার মাধ্যমে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি সেবা বন্ধ করতে যাচ্ছে কুয়েত। এ কারণে আর্থিক ও আইনি ঝামেলা এড়াতে মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই পাসপোর্ট নবায়নের অনুরোধ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। তিনি জানান, কুয়েত সরকার জানিয়েছে ১ জুন থেকে সেই ম্যানুয়াল পদ্ধতি তারা আর গ্রহণ করবে না। তাই সিদ্ধান্ত নেয়া হয়েছে ১ মে থেকে এটা বন্ধ করে দেয়া হবে।

post
এনআরবি বিশ্ব

প্রবাসীদের জন্যে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

প্রবাসী বাংলাদেশিদের চেষ্টায় ২০০৪ সালে গড়ে ওঠে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল। অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের ব্যবসায়িক সহযোগীতার লক্ষ্যেই গড়ে তোলা হয় বাণিজ্যিক এ প্রতিষ্ঠানটি। বিদেশের মাটিতে নতুন উদ্যোক্তা তৈরিতেও কাজ করছে সংগঠনটি। সেই সাথে বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধিতেও ভূমিকা রাখছে তারা। সংশ্লিষ্টরা জানান, অভিবাসন বা উচ্চ শিক্ষার জন্যে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন, প্রায় লাখো  বাংলাদেশি। ব্যবসা-বাণিজ্যসহ দেশটির প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে, বাংলাদেশিদের অবস্থান। আর তাদের সেবায় কাজ করছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের মতো প্রবাসীদের কিছু সংগঠনও।  সংগঠনটির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ বলেন, দেশটিতে বাংলাদেশিদের ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করতেও, সহযোগিতা করছে তারা। এছাড়াও বাংলাদেশের ব্যবসায়িক উন্নয়নেও কাজ করছে এই বিজনেস কাউন্সিল। সেই সাথে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, বৃদ্ধি করারও অঙ্গিকার করছে সংগঠনটি। এদিকে উদ্যোক্তাদের ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির লোক্ষ্যে, সম্প্রতি অস্ট্রেলিয়ায় সেমিনার করেছে সংগঠনটি। যেখানে বাংলাদেশ থেকে অংশ নেন উর্ধ্বতন কর্মকর্তরাও।

post
এনআরবি বিশ্ব

সাংবাদিক ইলিয়াসকে খুঁজছে নিউইয়র্ক পুলিশ

মামলার বাদীর বাড়িতে বোমা মারার হুমকিসহ আদালত অবমাননার অভিযোগে যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের নামে হুলিয়া (পলাতক আসামিকে হাজিরের নোটিশ) জারি করেছে নিউইয়র্ক পুলিশ। নিউ ইয়র্কের কুইন্স কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট ইলিয়াসকে ধরিয়ে দেওয়ার জন্য তার বাড়ির দরজা ও শহরের বিভিন্ন স্থানে ‘ধরিয়ে দিন’ পোস্টার লাগিয়েছে। অনলাইন অ্যাক্টিভিস্ট মিল্টন জ্যাকব ও প্রিমা রব্বনীর কুইন্স কাউন্টির ক্রিমিনাল আদালতে দায়ের করা মামলায় ১ ফেব্রুয়ারি তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে গেলে তাকে আটক করা হয়। আটকের ৬ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয় আলোচিত এ সাংবাদিককে। ১৭ জানুয়ারি সশরীরে আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। ফলে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।অভিযোগ রয়েছে- ২০ জানুয়ারি দুপুরে মামলার অপর বাদী মিল্টন জ্যাকবকে ফোন করে তার বাড়িতে বোমা নিয়ে আসবেন বলে হুমকি দেন ইলিয়াস। জ্যাকব মিল্টন ও প্রিমা রব্বনীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছাড়েন ইলিয়াস, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে ভিডিওটি মানহানিকর ও ভিত্তিহীন দাবি করে মিল্টন ও প্রিমা রব্বনী সিভিল ও ক্রিমিনাল আইনে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন যুক্তরাষ্ট্রের আদালত। ১৭ জানুয়ারি সশরীরে আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল তার। জানা গেছে, আদালতে আত্মসমর্পণ করে ইলিয়াসের জামিন আবেদনের শেষ দিন ছিল ১ ফেব্রুয়ারি। এ দিন নিউইয়র্কে পুলিশের কাছে আত্মসমর্পণ করে জামিন চান ইলিয়াস। পরে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো জামিনযোগ্য হওয়ায় ওইদিন (১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয়। ২১ ফেব্রুয়ারি ইলিয়াস হোসেনের আদালতে হাজিরার দিন ধার্য করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.