post
এনআরবি বিশ্ব

জাপানে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে ইফাতার অনুষ্ঠান

জাপানের চিবা প্রিফেকচার এর নাগারেয়ামা সিটিকে প্রবাসী বাংলাদেশীদের অন্যতম একটি শহর হিসেবে গড়ে তুলতে নাগারেয়ামা বাংলাদেশ কমিউনিটির উদ্দ্যোগে আয়োজন করা হয় ইফাতার অনুষ্ঠান।আয়োজিত ইফতার অনুষ্ঠানে অতিথিদের মধ্যে প্রবাসী বাংলাদেশী ছাড়াও অংশগ্রহন করেন জাপানিজ মিশরী ইন্দোনেশিয়ান এবং পাকিস্তানের অতিথিরা। ইফতার অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশীদের একটি মিলনমেলায় পরিনত হয়। কর্মব্যস্ত জীবনে একত্রে ইফতার করতে পেরে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। আয়োজিত ইফতার অনুষ্ঠানে নাগারেয়ামা সিটি কাউন্সেলর মিহো কোন্দো অংশগ্রহন করেন। তিনি বলেন, আমরা চাই নাগারেয়ামা সিটিতে বিদেশীরা বিশেষ করে আরো বাংলাদেশীরা এবং বিভিন্ন ধর্মালম্বিরা বসবাস করুক। সে লক্ষে মসজিদ সহ অন্যান্য ধর্মের উপসানালয় তৈরি এবং তাদের জন্য বসবাসের পরিবেশ তৈরি করার চেস্টা অব্যাহত থাকবে। ইফতারে বিভিন্ন পদের বাংলাদেশী খাবারের পসরা সাজানো হয় । ইফতার অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াত এর মাধ্য দিয়ে পরে দোয়া ও মোনাজাত এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আয়োজক নাগারেয়ামা বাংলাদেশ কমিউনিটির অন্যতম সদস্য রনি পারভেজ তালুকদার, আব্দুস সাত্তার রানা, খলিলুর রহমান, জি এম খোকনসহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

post
এনআরবি বিশ্ব

ইতালিতে আওয়ামী লীগের ইফতার মাহফিল

ইতালি আওয়ামী লীগ নাপোলি শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বায়তুল ফালাহ জামে মসজিদে এ আয়োজন করা হয়। মাহফিল পরিচালনা করেন সংগঠনের আহবায়ক হাজী কবির মোড়ল ও সদস্য সচিব মামুন হাওলাদার। এতে অতিথি ছিলেন মাদারীপুরের রাজৈর পৌরসভার সাবেক মেয়র শামীম মুন্সী ও বাংলা প্রেসক্লাব ইতালির সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেন। এছাড়াও বাংলা কমিউনিটির মধ্য আসাদ সরদার, সিপন তালুকদার, সম্রাট মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন, মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাকির হোসেন জাকারিয়া।

post
এনআরবি বিশ্ব

অবৈধ অভিবাসীদের বড় সুখবর দিলো কুয়েত সরকার

কুয়েতে অবস্থানরত বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার।বৃহস্পতিবার (১৪ মার্চ) কুয়েতের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহর বরাত দিয়ে এ খবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমস। প্রতিবেদনে বলা হয়, আগামী ১৭ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। সাধারণ ক্ষমার নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা কুয়েত ছাড়লে ফের নতুন ভিসা নিয়ে নিয়মতান্ত্রিকভাবে তাদের কুয়েতে প্রবেশের সুযোগ দেওয়া হতে পারে। সবশেষ ২০২০ সালের এপ্রিল মাসে অবৈধ অভিবাসীদের কুয়েত ছাড়ার সুযোগ দিয়েছিল দেশটির সরকার। এবার নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা কুয়েত না ছাড়লে, তাদের কালো তালিকা করা হবে। আর এরপর ধরা পরলে তাদের কুয়েত থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। এদিকে কুয়েত প্রবাসীরা এখন থেকে তারা পরিবারের সদস্যদের দেশটিতে ভ্রমণ করানোর সুযোগ পাবেন। মাত্র ৪০০ দিনার বেতন থাকলেই যে কোনো পেশার বৈধ আকামাধারী প্রবাসী পরিবারের সদস্যদের নিতে পারবেন কুয়েতে। কুয়েত সরকারের নির্দেশনা অনুসারে, এখন থেকে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা তাদের মা, বাবা, স্ত্রী ও সন্তানদের কুয়েত ভ্রমণ করাতে পারবেন। পারিবারিক ভ্রমণ ভিসার ক্ষেত্রে যেকোনো পেশার বৈধ প্রবাসীর বেতন ৪০০ দিনার হলেই আবেদন করতে পারবেন। তবে পারিবারিক এবং বাণিজ্যিক ভিসার ক্ষেত্রে ৮০০ দিনার বেতনসহ বেশ কিছু শর্ত মানতে হবে ভিসা প্রত্যাশীদের। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। কুয়েতের পর্যটন খাত এবং অর্থনীতিকে আরও চাঙা করার জন্য নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। এরই অংশ হিসেবে ভিজিট ভিসা চালু করার বিষয়টিকে যুগোপযোগী সিদ্ধান্ত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

post
এনআরবি বিশ্ব

ইতালিতে আব্দুল্লাপুর সমিতির কমিটি ঘোষণা

ইতালিতে বৃহত্তর কিশোরগঞ্জ জেলার আব্দুল্লাপুর প্রবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতির দুইবছরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।ভেনিসের ঢাকা বিরিয়ানি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।প্রবীণ কমিউনিটি নেতা জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভা যৌথ পরিচালনা করেন বশির আহমেদ ও জিয়াউর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান,সাবেক সভাপতি তাজুল ইসলাম,আলমাস মিয়া,শাহীন মিয়া,শফিকুল ইসলাম,সুহেল রানা,আলম সরকার,পলাশ বাঘা,মোহাম্মদ আলী,নজরুল ইসলাম,রতন মিয়া ও রাজীব বাঘা। এসময়ে আব্দুল্লাপুর সমিতির সার্বিক উন্নয়ন ও সমিতির বিভাজন রোধে এ কমিটি ঘোষণা করা হয় বলে জানান বক্তারা। পরে মতিউর রহমানকে সভাপতি, নোওয়াজ শরীফকে সাধারণ সম্পাদক ও আলামিন মোহাম্মদকে সাংগঠনিক সম্পাদক করে আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিসের আংশিক এ কমিটি ঘোষণা করা হয়।

post
এনআরবি বিশ্ব

টাইমস স্কয়ারে হাজারো মুসল্লির তারাবির নামাজ আদায়

গত বছরের ন্যায় এবারও নিউইয়র্কের টাইমস স্কয়ারে হাজারো মুসল্লি তারাবির নামাজ আদায় করেছেন। গত রোববার নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে রমজানের প্রথম তারাবির নামাজ পড়তে মুসলমানরা সমবেত হন। যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসল্লিদের কয়েকটি সামাজিক সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানান, ইসলামভীতি দূর করা, ধর্মের প্রকৃত সৌন্দর্য সম্পর্কে জানানো এবং সম্প্রীতির বার্তা তুলে ধরাই ছিল এর উদ্দেশ্য। এছাড়া সারা বিশ্বে বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত টাইমস স্কয়ারে তারাবির নামাজে নারীরাও অংশ নেন। এতে ইমামতি করেন ফরাজ হাসান।সিটি অব দ্য ওয়ার্ল্ডে টানা দ্বিতীয় বছরের মতো এমন আয়োজনের উদ্যোক্তা সামাজিক যোগাযোগমাধ্যমের মুসলিম ইনফ্লুয়েন্সার এসকিউ। সহযোগিতায় ছিল মুসলিমস গিভিং ব্যাক ও ড্রপলেটস অব মার্সি। এ সময় নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পালন করে নিউ ইয়র্ক পুলিশ। টাইমস স্কয়ারে তারাবির জামায়াত শেষে এক মুসল্লি বলেন, সংযম, দান, প্রার্থনার মধ্য দিয়ে পবিত্র রমজান পালন করা হয়। কুরআন তিলাওয়াত ও তরজমার মধ্য দিয়ে সে বিষয়টি প্রচার করতে চেয়েছি আমরা। তারাবির নামাজকে কেন্দ্র করে সন্ধ্যার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় টাইমস স্কয়ার। সুশৃঙ্খলভাবে জামায়াত আদায় করা হয় মাগরিবের নামাজও। বহু অমুসলিমও হাজির হন এ আয়োজন দেখতে। নামাজ পড়তে যাওয়া একজন মুসল্লি বলেন, ইসলাম নিয়ে অনেকের মাঝে ভীতি আছে। উগ্র মানুষ সব ধর্মেই আছে। সেই অল্প সংখ্যক মানুষ কখনই সংখ্যাগরিষ্ঠের চরিত্র হিসেবে বিবেচিত হতে পারে না।

post
এনআরবি বিশ্ব

বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়ার সভা

বরিশাল কমিউনিটি ইন সাউথ কোরিয়া ২০২৪ এর পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রাজধানীর সিউলের ইথেউয়নে বরিশাল কমিউনিটির উপদেষ্টা শাহ জালাল এর সভাপতিত্বে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল কমিটির নবনিযুক্ত সভাপতি রাকিবুল আলম এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনি, উপদেষ্টা আমিনুল ইসলাম, সহ- সভাপতি হাইয়ান আহমেদ রাসেল ও যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সরদারসহ দক্ষিণ কোরিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে বাংলাদেশের পর্যটন মেলা

বাংলাদেশের বৈচিত্রময় পর্যটন খাত ও সেবাগুলো বিশ্ববাজারে উপস্থাপন করতে প্রথমবারের মতো কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত হলো পর্যটন মেলা। মেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের সংস্কৃতি, সৌন্দর্য ও সভ্যতাকে তুলে ধরাতে চেষ্টা করেছেন বলে জানান রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আশিকুজ্জামান।কুয়েতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৭ মার্চ) কুয়েতের আল শহীদ পার্কের অডিটরিয়ামে পর্যটন মেলার আয়োজন করে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। দেশের হস্তশিল্প, প্রাচীন যুগের ইতিহাস, শিল্প, সাহিত্য, কালচার, ঐতিহাসিক স্থানসমূহ তুলে ধরতে অডিটরিয়াম সাজানো হয় রঙ বেরঙের ফেসটুন ব্যানারে। পর্যটন প্রদর্শনীতে বাংলাদেশের আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলো নিয়ে নির্মিত অডিও-ভিজ্যুয়াল এবং রঙ্গিন পোস্টার, ব্যানার, ফটোগ্রাফ, বাংলাদেশের হস্তশিল্প ইত্যাদি প্রদর্শিত হয়। এছাড়াও বাংলাদেশের প্রসিদ্ধ পর্যটন কেন্দ্রগুলো নিয়ে প্রকাশিত পুস্তিকা, ট্রাভেল ম্যাপ, ট্রাভেল গাইড ইত্যাদি প্রদর্শনীতে আগত অতিথিদের মাঝে বিতরণ করা হয়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে প্রদর্শনী শুরু হয়। রাষ্ট্রদূত তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সকল রাষ্ট্রদূত ও বিশিষ্ট অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন খাতের নৈসর্গিক সৌন্দর্যের কথা তুলে ধরেন এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও আতিথেয়তা উপভোগ করতে সবাইকে তাদের সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পর্যটন শিল্পকে তুলে ধরার চেষ্টা করেছেন বলেও জানান বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি বলেন, এই মেলার মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্পকে বিশ্ববাসীর কাছে তুলে ধরাসহ কুয়েতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হবে। সম্প্রতি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হয়েছে এবং চলতি এপ্রিল মাসে কুয়েতে বাংলাদেশ মিশন প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ হবে। বাংলাদেশ-কুয়েতের সম্পর্কের সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপন করতে বাংলাদেশে দূতাবাস, কুয়েত ২০২৪ সাল জুড়ে বিভিন্ন কর্মসূচি এবং অনুষ্ঠান করার পরিকল্পনা করেছে। এরই অংশ হিসেবে এই পর্যটন প্রদর্শনীর আয়োজন করা হয়।

post
এনআরবি বিশ্ব

এমসি টিভির আনুষ্ঠানিক যাত্রা শুরু

যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটির চাহিদা মেটাতে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে এমসি টেলিভিশন। প্রবাসে মুসলিম সম্প্রদায় ও ইসলামের খেদমতে কাজ করবে এমন ঘোষণা দিয়ে দু’মাস আগে যাত্রা শুরু করে টেলিভিশনটি। তবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে গত ৮ মার্চ।  পবিত্র রমজানে ‘সত্যের সন্ধানে আল কোরআন' এ শিরোনামে নতুন একটি অনুষ্ঠানমালা শুরু করছে এমসি টেলিভিশন। এ উপলক্ষে গত ৮ মার্চ তহবিল সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন এমসি টেলিভিশনের চেয়ারম্যান কাজী শামসুল হক ও সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক ফকির সেলিম। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী মুসলিম কমিউনিটির নেতারা বলেন, যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটির জন্য একটি ভালো মানের টেলিভিশনের প্রয়োজন। আর এ চাহিদা মেটাতে সক্ষম হবে এমসি টেলিভিশন। তারা বলেন, পৃথিবীতে সব প্রযুক্তিকেই ভালো কাজে ব্যবহার করা যায়। আধুনিক যুগে নতুন নতুন প্রযুক্তিকে ইসলামের খেদমতে ব্যবহার করুন। প্রতিটি জিনিসকে ভালো কাজেও ব্যবহার করা যায়, আবার মন্দ কাজেও ব্যবহার করা যায়। দোষ কিন্তু জিনিসের বা প্রযুক্তির নয়। বরং এখানে ব্যবহারকারী মূলত দায়ী। আমরাও যদি প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করি তাহলে তা হবে ইসলাম ও মুসলিমদের জন্য কল্যাণকর।এমসি টেলিভিশনের কর্মকর্তারা বলেন, আমরা ইসলামিক অনুষ্ঠানের পাশাপাশি প্রবাসীদের সংবাদসহ সব ধরনের অনুষ্ঠান প্রচার করব। সংবাদমাধ্যমে ‘হলুদ সাংবাদিকতার’ যে প্রবাদ রয়েছে এমন দিন আসবে সেদিন এ শব্দটিও মুছে যাবে।সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- এমসি টেলিভিশনের চেয়ারম্যান কাজী শামসুল হক, নির্বাহী পরিচালক ফকির সেলিম, প্রেসিডেন্ট ও সিইও আব্দুর রব চৌধুরী মিরন, বাণিজ্যিক পরিচালক ফারহানা চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, নার্গিস আহমেদ, টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, দ্য অপটিমিস্টের প্রেসিডেন্ট মিনহাজ আহমেদ শাম্মু, জয়নাল আবেদীন, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, আকবর হায়দার কিরন, রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম, আলমগীর খান আলম, মাকসুদুল চৌধুরী, আবুল কাশেম, মেহের চৌধুরী, আবিদ রহমান, জাসির, মীর্জা প্রপেল, আব্দুস সাত্তার, এম মুজিব, জাহিদ রহমান, রিজু আহমেদ, সাজ্জাদ হোসেন ও রাজিব প্রমুখ।

post
এনআরবি বিশ্ব

মালদ্বীপে ৭ই মার্চ পালন

যথাযোগ্য মর্যদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। এদিন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে হাইকমিশনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন মিশনের শ্রম কাউন্সিলর ও দূতালয় প্রধান মো: সোহেল পারভেজ, প্রবাসী ব্যবসায়ী সিআইপি আলহাজ্ব সোহেল রানা এবং আলহাজ্ব দুলাল মাদবরস সহ অনেকে। সভায় পবিত্র কোরআন  তেলাওয়াত শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বানী পাঠ এবং বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণেরর উপর নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়।

post
এনআরবি বিশ্ব

প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনকে সামনে রেখে মফিজ-গোলজার-মনির প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সুইনডনের স্থানীয় একটি হলে এ আয়োজন করা হয়। এতে সুইন্ডনসহ পাশ্ববর্তী শহরের ট্রাস্টিরা অংশ নেন। সভায় ট্রাস্টের উন্নয়নে ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টি নোয়াব আলী। প্রফেসর ফরিদ আহমদ ও শরিফুল ইসলামের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন প্রবীণ ট্রাস্টি আবুল কালাম আজাদ, শফিক মিয়া, আলাউদ্দিন বাবুল, মাসুক মিয়া ও মকরম আলী আফরোজ। সভায় সাধারণ সম্পাদক গোলজার খান ও ট্রেজারার প্রার্থী মনির আহমদ নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। অন্যদিকে তাহির-আজম -আখলাক প্যানেলও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.