post
প্রবাস রাজনীতি

লেবাননে প্রবাসী সংগঠনের নতুন কমিটির অভিষেক

লেবাননে সিলেটের শাহজালাল প্রবাসী সংগঠনের অন্তর্ভুক্ত ৩টি শাখা কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে। শাখা ৩টি হলো- জালা জলদ্বীপ, এন্তেলিয়াস ও নাহারের মউত।দাওড়া সি.আই.টি কলেজের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। সংগঠনটির জালা জ্বলদ্বীপ শাখার সভাপতি মুকাদ্দির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন, আব্দুল হান্নান ও রুমেল আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা জিয়াউল হক। বক্তব্য রাখেন, খালেদ আহম্মেদ, জামিল আহমদ, আব্দুল কাদির, ছয়বুর রহমান ও তারেক আহমদ। সংগঠনটি দেশটির অসহায় প্রবাসী বাংলাদেশীদের সাহায্যের প্রত্যয় নিয়ে কাজ কবে বলে আশা করেন বক্তারা।

post
অনুষ্ঠান

আবুধাবিতে চট্টগ্রামের সাংসদকে সংবর্ধনা

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনিকে সংবর্ধনা দিয়েছে আবুধাবির ফটিকছড়ি প্রবাসীরা।আমিরাতে সফরকালে আবুধাবীর ইলেক্ট্রারার ইব্রাহিম রেস্টুরেন্টে এ সংবর্ধনা দেয়া হয়। আলহাজ্ব ওসমান গণি জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন, মোহাম্মদ মউন উদ্দিন মঈন ও ছৈয়দ মুহাম্মদ লুৎফর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতি আবুধাবীর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, খাদিজাতুল আনোয়ার সনির স্বামী আনোয়ার পারভেছ হীরা ও হাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ইমনসহ অনেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল বশর। এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ নাসির মাহমুদ আজম, নাসির উদ্দীন তালুকদার, মোজাম্মেল হক মনির, জানে আলম জাহাঙ্গীর,রবিউল ইসলাম তালুকদার, আজিম উদ্দিন শিকদার, জাকির হোসেন জসীম, এসকান্দর শওকত, কাজী লোকমান, আবু তৈয়্যব ও নাসির মামুনসহ অনেকে।

post
আন্তর্জাতিক

গাজার অধিবাসীদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ

অবরুদ্ধ গাজা সিটি থেকে অধিবাসীদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। উত্তর গাজায় অভিযান জোরদার হওয়ার মুখে ইসরায়েল বিমান থেকে লিফলেট ছড়িয়ে জরুরি ভিত্তিতে অধিবাসীদের সরে যেতে বলেছে। তবে ফিলিস্তিনিরা বলছে,তাদের যাওয়ার নিরাপদ কোনও জায়গা নেই। দক্ষিণের বিভিন্ন স্থানেও তারা হামলার মুখে পড়ছে। বেশির ভাগ মানুষই তাঁবুতে গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে থাকছে বলে খবর পাওয়া যাচ্ছে। আরব নিউজ জানায়, গাজার মধ্য, দক্ষিণ এবং উত্তরে বোমা হামলা চলছে। ওদিকে, কর্মকর্তারা কাতারে বসে একটি যুদ্ধবিরতি চুক্তি করার চেষ্টা চালাচ্ছেন।

post
অনুষ্ঠান

আমিরাতে প্রবাসীদের সাথে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের সাথে আজমানে মতবিনিময় করেছেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাতের প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরীর আজমানস্থ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, আল হারামাইন পারফিউমস গ্রুপ অফ কোম্পানিস এর চেয়ারম্যান আলহাজ্ব মাহতাবুর রহমান নাছির, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি বাবু রাখাল কুমার গোপ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ও আমিরাতের সভাপতি আলহাজ্ব আব্দুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ কাছা উদ্দিন,আমিরুল ইসলাম চৌধুরী এনাম, ইঞ্জিনিয়ার তৈয়ব আলি তালুকদার, জি এম জায়গীরদার, সালেহ আহমেদ তালুকদার, জুবায়ের আহমেদ, সুলতান আহমেদ ও স্বপন কুমার পালসহ অনেকে।

post
দূতাবাস খবর

‘কুয়েতে দূতাবাসকে প্রবাসীবান্ধব হিসেবে গড়ে তোলা হবে’

কুয়েতের বাংলাদেশ দূতাবাসকে আধুনিকীকরন করাসহ প্রবাসীবান্ধব হিসেবে গড়ে তোলা হবে বলে জানালেন, নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।সোমবার দেশটির মিসিলাস্থ বাংলাদেশ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। এর আগে দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত। প্রবাসীদের দোরগোড়ায় কনসুল্যার সেবা পৌছে দিতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান কনস্যুলার সেবা চালুর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। এছাড়াও, দেশটির সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের প্রত্যাশাও ব্যক্ত করেন বাংলাদেশের এই কূটনীতিক। এসময় প্রবাসী বাংলাদেশীদের কুয়েতের আইন-কানুন মেনে চলার পাশাপাশি বৈধ চ্যানেলে দেশে অর্থ প্রেরণের অনুরোধ জানান নবনিযুক্ত রাষ্ট্রদূত।

post
সংবাদ

আমিরাতে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছে। নিহতরা ঢাকার নবাবগঞ্জ ও দোহার থানার বাসিন্দা বলে জানা গেছে। আমিরাতের আজমান প্রদেশে তারা বসবাস করতেন।রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রবাসীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে পাঁচ প্রবাসী কাজের উদ্দেশে বের হয়ে আবুধাবি যাচ্ছিলেন। এসময় রাস্তায় তাদের বহন করা গাড়িটি আবুধাবির রাস্তার সাহামা এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এর মধ্যে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের চারজন ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার একজন রয়েছেন। নিহত প্রবাসীরা হলেন– নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা, আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ, শেখ ইরশাদের ছেলে মো. রাজু, শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম এবং দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া।

post
এনআরবি বিশ্ব

গাজায় স্কুলে ইসরায়েলি বিমান হামলা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরেকটি বিদ্যালয়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। গাজায় এ নিয়ে পরপর দুই দিনে দুটি বিদ্যালয়ে হামলা চালালো ইসরায়েল। দুটি বিদ্যালয়ই চলমান যুদ্ধে ফিলিস্তিনি উদ্বাস্তুদের সাময়িক আবাস হিসেবে ব্যবহার হয়ে আসছিল। হামাস নিয়ন্ত্রিত গাজার বেসরকারি নিরাপত্তা-সংক্রান্ত একটি সংস্থা জানিয়েছে, রোববার গাজা নগরীর হলি ফ্যামিলি বিদ্যালয়ে হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, গাজা নগরীর ওই বিদ্যালয় প্রাঙ্গণে হামাস যোদ্ধারা লুকিয়ে ছিলেন। সেই সঙ্গে ওই বিদ্যালয়ে হামাসের জন্য গোপনে অস্ত্র বানানো হতো।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশীসহ ৭৫০ অবৈধ অভিবাসীকে আটক

কুয়েতের বানইদ আল-গার, জিলিব আল-শুয়ুখ ও মুতলাসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশীসহ ৭৫০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। জানিয়েছেন কুয়েত প্রতিনিধি আ হ জুবেদ।কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব টাইমস প্রতিবেদনে বলেছে,কুয়েতে এক লাখ বিশ হাজার অবৈধ অভিবাসী রয়েছে। যাদের মধ্যে নির্দিষ্ট সময়ে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছে মাত্র ৩৫ হাজার। বাকি ৮৫ হাজার এই সুযোগ গ্রহণ করেনি। আর তাদের বিরুদ্ধেই এই অভিযান চলছে। রেসিডেন্সি অ্যাফেয়ার্স জেনারেল ডিপার্টমেন্টের সহকারী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজিয়াদ আল-মুতাইরি প্রবাসীদের সতর্ক করে বলেছেন,বর্ধিত সময়সীমা শেষ হয়ে গেলে কোনও আইন লঙ্ঘনকারী পালিয়ে থাকতে পারবে না।

post
খেলা

ফরিদপুর স্পোর্টিং ক্লাব কুয়েত এর আলোচনা সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশীদের ক্রীড়া সংগঠন বৃহত্তর ফরিদপুর স্পোর্টিং ক্লাব কুয়েত এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দেশটির ফারওয়ানিয়া এলাকায় বৃহত্তর ফরিদপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়। সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে নান্দনিক রেস্টুরেন্ট মিক্স ইয়াকিতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মোঃ মানিক মোল্লা।সাধারণ সম্পাদক মীর শাহীনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আমিনুর রহমান খান,রাশেদ মোশাররফ পাঠান,সহ-সভাপতি মোঃ মাহমুদুর রহমান,সাইফুল ইসলাম বাবুল,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন মিয়া,টিম পরিচালক মোঃ বাদশা মিয়া ও প্রবাসী কমিউনিটি নেতা ইসমাইল হোসেনসহ অনেকে। পরে মোঃ মানিক মোল্লাকে সভাপতি ও মীর শাহীনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

post
সংবাদ

স্ত্রীর সামনেই কুয়েত প্রবাসীর আত্মহত্যা

কুয়েতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মেহেদী হাসান রিদয় নামে এক প্রবাসী বাংলাদেশি। (গত ২৫ জুন রাতে) দেশটির কাবাদ এলাকায় নিজ গৃহে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ পাওয়া যায়। মেহেদী হাসান কুমিল্লা জেলার চান্দিনা থানার মাইজকার ইউনিয়নের আওড়াল গ্রামের আবু তাহেরের ছেলে। জানা যায়,স্ত্রীকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মেহেদী। তার ভাই সাজ্জাদ হোসেন সাগর জানান, প্রেম করে বিয়ে করলেও বিয়ের পর থেকেই স্ত্রীর সাথে সম্পর্ক ভালো ছিলো না মেহেদীর। স্ত্রীর সাথে পারিবারিক কলহের কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। ২০১৮ সালে কুয়েতে পাড়ি জমান মেহেদী। সেখানে তিনি ইলেক্ট্রিকের কাজ করতেন। তার ছয় বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.