মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশীদের ক্রীড়া সংগঠন বৃহত্তর ফরিদপুর স্পোর্টিং ক্লাব কুয়েত এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দেশটির ফারওয়ানিয়া এলাকায় বৃহত্তর ফরিদপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়। সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে নান্দনিক রেস্টুরেন্ট মিক্স ইয়াকিতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মোঃ মানিক মোল্লা।সাধারণ সম্পাদক মীর শাহীনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আমিনুর রহমান খান,রাশেদ মোশাররফ পাঠান,সহ-সভাপতি মোঃ মাহমুদুর রহমান,সাইফুল ইসলাম বাবুল,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন মিয়া,টিম পরিচালক মোঃ বাদশা মিয়া ও প্রবাসী কমিউনিটি নেতা ইসমাইল হোসেনসহ অনেকে। পরে মোঃ মানিক মোল্লাকে সভাপতি ও মীর শাহীনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
