অবরুদ্ধ গাজা সিটি থেকে অধিবাসীদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। উত্তর গাজায় অভিযান জোরদার হওয়ার মুখে ইসরায়েল বিমান থেকে লিফলেট ছড়িয়ে জরুরি ভিত্তিতে অধিবাসীদের সরে যেতে বলেছে। তবে ফিলিস্তিনিরা বলছে,তাদের যাওয়ার নিরাপদ কোনও জায়গা নেই। দক্ষিণের বিভিন্ন স্থানেও তারা হামলার মুখে পড়ছে। বেশির ভাগ মানুষই তাঁবুতে গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে থাকছে বলে খবর পাওয়া যাচ্ছে। আরব নিউজ জানায়, গাজার মধ্য, দক্ষিণ এবং উত্তরে বোমা হামলা চলছে। ওদিকে, কর্মকর্তারা কাতারে বসে একটি যুদ্ধবিরতি চুক্তি করার চেষ্টা চালাচ্ছেন।
