কুয়েতের বানইদ আল-গার, জিলিব আল-শুয়ুখ ও মুতলাসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশীসহ ৭৫০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। জানিয়েছেন কুয়েত প্রতিনিধি আ হ জুবেদ।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব টাইমস প্রতিবেদনে বলেছে,কুয়েতে এক লাখ বিশ হাজার অবৈধ অভিবাসী রয়েছে। যাদের মধ্যে নির্দিষ্ট সময়ে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছে মাত্র ৩৫ হাজার। বাকি ৮৫ হাজার এই সুযোগ গ্রহণ করেনি। আর তাদের বিরুদ্ধেই এই অভিযান চলছে। রেসিডেন্সি অ্যাফেয়ার্স জেনারেল ডিপার্টমেন্টের সহকারী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজিয়াদ আল-মুতাইরি প্রবাসীদের সতর্ক করে বলেছেন,বর্ধিত সময়সীমা শেষ হয়ে গেলে কোনও আইন লঙ্ঘনকারী পালিয়ে থাকতে পারবে না।
