post
এনআরবি বিশ্ব

কুয়েতে অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেক পরিবারকে ১৫হাজার মার্কিন ডলার দেয়া হবে

সম্প্রতি কুয়েতের মাঙ্গাফ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে, দেশটির আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ।নির্দেশনা অনুযায়ী নিহতদের প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে, ১৫হাজার মার্কিন ডলার দেয়া হবে। আরব টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় যেসব প্রবাসীরা প্রাণ হারিয়েছেন, তাদের নিজ নিজ দূতাবাস গুলোতে ক্ষতিপূরণের অর্থ পাঠিয়ে দেয়া হবে। গত ১২ জুন মাঙ্গাফ এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৯ জন প্রবাসী মারা যান। এছাড়াও আহত হন ৫০ জন। নিহতদের মধ্যে ৪০ জনই ছিলেন ভারতের নাগরিক। তবে, ওই দুর্ঘটনায় কোনো বাংলাদেশী হতাহতের খবর পাওয়া যায়নি।

post
এনআরবি বিশ্ব

আমিরাতেও উদযাপিত হয়েছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা

ধর্মীয় ভাবগাম্ভীর্য আর ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমিরাতেও উদযাপিত হযেছে, মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা।দেশজুড়ে ঈদুল আজহার নামাজ হয় সকাল ৫টা ৪০ মিনিটে। নামাজ শেষে প্রবাসীরা একে অন্যের সাথে কোলাকুলি এবং ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে না পারলেও দূরদূরান্তে থাকা বন্ধুবান্ধব ও নিকট আত্মীয়ের সাথে আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়েছেন প্রবাসীরা। এদিকে, বিদেশের মাটিতে পশু কোরবানী করতে না পারলেও তাদের পরিশ্রমের টাকায় কোরবানী হচ্ছে পরিবারে, আর এতেই প্রকৃত আনন্দ খুজে পান প্রবাসী বাংলাদেশিরা।

post
এনআরবি বিশ্ব

তীব্র গরমে হাজীদের প্রাণহানির সংখ্যা ১ হাজার ছাড়াল

সৌদি আরবে পবিত্র হজ পালনের সময় তীব্র তাপদাহ ও অসহনীয় গরমে মৃত হজযাত্রীদের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। আবার অনেক হজযাত্রী নিখোঁজ হওয়ায় তাদের পরিবারের সদস্য এবং স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এবারের হজের সময় প্রচণ্ড তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছেন সৌদিতে অবস্থানরত বিভিন্ন দেশের হজযাত্রীরা।পবিত্র মক্কা নগরীতে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে হজ করতে আসা অনেক হজযাত্রীকে খুঁজে না পেয়ে তাদের স্বজনরা হাসপাতালে খোঁজ নিতে শুরু করেন। অনেকেই সামাজিক মাধ্যমেও সাহায্য চেয়েছেন বলে জানা গেছে। চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৮ লাখ মানুষ হজের উদ্দেশ্যে সৌদি আরবে সফর করছেন। তবে এদের মধ্যে অধিকাংশই বয়স্ক এবং দূর্বল। সৌদিতে এবারের গ্রীষ্মের তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ফলে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে প্রচণ্ড গরম এবং রোদের তাপে হজযাত্রীরা অসুস্থ হয়ে পড়েছেন।

post
অনুষ্ঠান

লেবাননে ঈদ আনন্দ

লেবাননে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সালোমি এলাকায় স্থানীয় একটি মাঠে আলোর পথ ইসলামী সংগঠনের উদ্যোগে এই ঈদ জামাতে অংশ নেন মুসল্লিরা।হাফেজ আব্দুল মতিনের ইমামতিতে প্রায় শতাধিক বাংলাদেশি জামাতে অংশ নিয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে বিশেষ মোনাজাতে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা এবং ফিলিস্তিনের নির্যাতিত গাজাবাসীর জন্য দোয়া করা হয়। পরে মুসল্লিরা পরস্পর কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের জামাতকে সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিক ভাবে সহযোগিতা করেন রফিকুল ইসলাম, রমজান, জাকির হোসেন, ফয়সাল ভূইয়া ও ইমরান।

post
এনআরবি বিশ্ব

প্রবাসী বাংলাদেশিদের অনুদানে ফিলিস্তিনিরা পেল কোরবানির মাংস

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে প্রবাসী বাংলাদেশিদের অনুদানে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। কোরবানির মাংস নিয়ে গাজার বাসিন্দাদের পাশে দাঁড়ালো যুক্তরাষ্ট্রভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের মানবিক সংগঠন আশ ফাউন্ডেশন ইউএস এইনক। বাংলাদেশের এনজিও সংস্থা আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন প্রবাসীদের পাঠানো অনুদান দিয়ে ফিলিস্তিনে একটি মানবিক সংস্থার সহযোগিতায় ঈদের দিন পাঁচটি পশু কোরবানি করে গাজার খান ইউনিসের আল মায়াউশি ও রাফায় আল ক্বারারা উদ্বাস্তু শিবিরের শরণার্থীদের মাঝে মাংস বিতরণ করে। মানবিক সংস্থা দুটির স্বেচ্ছাসেবীরা গাজাবাসীকে ঈদের দিনে‌ কোরবানির মাংসগুলো তাঁবুতে তাঁবুতে গিয়ে পৌঁছে দেন। এসময় অসহায় ফিলিস্তিনের উদ্বাস্তুরা বাংলাদেশি আশ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে ফ্রি ভিসায় আসা অভিবাসীদের গ্রেপ্তার

কুয়েতের বিনেদ আল-গার এলাকায় আবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। অভিযানে ফ্রি ভিসা নামধারী বিভিন্ন দেশের কয়েক শতাধিক অভিবাসীকে আটক করা হয়েছে।স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গ্রেপ্তার প্রবাসীদের শ্রম আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কুয়েতের শ্রম আইনে এক মালিকের ভিসায় আসার পর অন্য মালিকের কাজ করাকে, দালালরা নাম দিয়েছে ফ্রি ভিসা,যেটি স্থানীয় আবাসন আইনের লঙ্ঘন। এই আইন লঙ্ঘনকারীদের জেল-জরিমানা ও নিজ দেশে ফেরত পাঠানোর বিধান রয়েছে। জনসংখ্যার ভারসাম্য ফিরিয়ে আনতে বিভিন্ন অপরাধী ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে কুয়েত।

post
অনুষ্ঠান

বাহরাইনে নোয়াখালী সোসাইটির ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ

বাহরাইনে নোয়াখালী সোসাইটির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাহরাইনে বসবাসরত নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের প্রবাসীদের নিয়ে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সোসাইটি বাহরাইনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির। বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হক, লিন্নাস গ্রুপের চেয়ারম্যান জয়নুল আবেদিন, স্কয়ার মেডিকেল সেন্টারের চেয়ারম্যান তাওলাদ হোসেনসহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রীতি ফুটবল ম্যাচে সংগঠনের সদস্যদের নিয়ে গঠন করা হয় সাদা ও লাল দল। এই দুই দলের প্রতিযোগিতামূলক খেলায় সাদা দল ৭-৫ গোলে বিজয়ী হয়। সাদা দলের নেতৃত্ব দেন দূতাবাসের শ্রমসচিব মাহফুজুর রহমান। লাল দলের নেতৃত্ব দেন নোয়াখালী সোসাইটির সাধারণ সম্পাদক শহীদ হোসেন।

post
অনুষ্ঠান

কুয়েতে প্রবাসী চট্টগ্রামবাসীর ঈদ উৎসব অনুষ্ঠিত

কুয়েতে অবস্থানরত চট্টগ্রামের প্রবাসীদের উদ্যোগে ঈদ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে এ অনুষ্ঠান হয়।চট্টগ্রামের সংগঠক ব্যক্তিত্ব শামসুল হকের সভাপতিত্বে ও বেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বাংলাদেশ কমিউনিটির সভাপতি মুরাদুল হক চৌধুরী মুরাদ। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন— চট্টগ্রাম বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন, চট্টগ্রামের বিভিন্ন উপজেলার সংগঠক ব্যক্তিত্বদের মধ্যে নুরুন্নবী, মুসা চৌধুরী, কামাল উদ্দিন, আবু তাহের, লোকমান হোসেন, মো. মনসুর, গাজী তোফাজ্জল হোসেন, মো. রাশেদ, মোহাম্মদ ইউনুস, সুমন বড়ুয়াসহ চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। কুয়েতে অবস্থানরত চট্টগ্রামের প্রবাসীদের সুখে দুঃখে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার অঙ্গীকার করেন। যে যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন বক্তারা।

post
অভিবাসন

ঈদ উদযাপন করলো আমিরাত প্রবাসীরা

ইদের নামাজ,কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে ঈদ উদযাপন করেছে দুবাই, শারজাহ, আজমানসহ উওর আমিরাতের প্রবাসী বাংলাদেশীরা।আমিরাতের সকল প্রদেশে ঈদের নামাজ আদায় করা হয়েছে। পরস্পরের সাথে কুশল বিনিময় করেছে আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। আমিরাতে বেশিরভাগ বাঙালি কোরবানী না দিতে পারলেও যারা কোরবানী করেছেন তারা তাদের দেশী ভাইদের সাথে মেতেছেন ঈদ আনন্দে। এরই ধারাবাহিকতায় দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন ও তাঁর সহধর্মিণী আবিদা হোসেন সরকারি বাসভবনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছেন।অনুষ্ঠানে কমিউনিটি ব্যক্তিবর্গদের মাঝে উপস্থিত ছিলেন আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এবং এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আলহাজ্ব মাহাতাবুর রহমান নাসির,কমিউনিটি নেতা আবু জাফর চৌধুরী, আইয়ুব আলী বাবুল, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলীসহ আরো অনেকে। এছাড়া দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে বাড়লো অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার সময়

পবিত্র ঈদুল আজহার ছুটির কারণে কুয়েতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার সময় ১৩ দিন বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল-সাবাহ নতুন এ ঘোষণা দিয়েছেন। এদিকে, অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণায় বেড়েছে কুয়েত-ঢাকা রুটের বিমান টিকেটের মূল্য। এজেন্সিগুলোতেও বেড়েছে প্রবাসীদের ভিড়। অন্যান্য সময়ের তুলনায় ৩ থেকে ৪ গুণ বেশি দামে টিকিট কাটার অভিযোগ করেছেন প্রবাসীরা। জানা যায়, আকামা ও পাসপোর্টের মেয়াদ না থাকা ৪ হাজার বাংলাদেশিকে আউট পাস দিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। সমস্যা সমাধানে কুয়েত ঢাকা-রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার দাবিও জানিয়েছেন এই রেমিট্যান্সযোদ্ধারা। আগামী ১৭ জুন পর্যন্ত অবৈধ অভিবাসীদের কুয়েত ত্যাগের শেষ সময় ছিল।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.