post
অনুষ্ঠান

আমিরাত প্রবাসীদের সিআইপি অ্যাওয়ার্ড প্রদান

বাংলা টিভির সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রবাসী বাংলাদেশীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সিআইপি,গোল্ডেন ভিসা এবং বিজনেসম্যান অ্যাওয়ার্ডের আয়োজন করে বাংলা টিভি দর্শক ফোরাম, দুবাই ও উত্তর আমিরাত। দুবাই এর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু দেরা ক্রিক এর 'আল জাবিল বলরুমে' আয়োজিত এই অনুষ্ঠানে আমিরাতের সাতটি প্রদেশ থেকেই বাংলাদেশ সরকার স্বীকৃত সিআইপি, গোল্ডেন ভিসা হোল্ডার, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্যবসায়ীরা অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবাইয়ের নেফলেক্স গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য একে আজাদ সিআইপি। জান্নাতুল ফেরদৌস সিদ্দিকী শিমুল ও মাহাবুব হাসান হৃদয়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলা টিভির দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর। পরে অনুষ্ঠানে আগত সিআইপি,গোল্ডেন ভিসাহোল্ডার ও বিশিষ্ট ব্যবসায়ীদের হাতে বাংলাদেশের মানচিত্রের আকারে তৈরি বিশেষ সম্মাননা তুলে দেয়া হয়। স্বেচ্ছাসেবী ক্যাটাগরিতে ও গোল্ডেন ভিসা ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করেন প্রবাসী কমিউনিটি ও ব্যবসায়ী নেতারা।

post
এনআরবি বিশ্ব

হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি নয়

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত গাজায় কোনো স্থায়ী যুদ্ধবিরতি হতে পারে না। তার এই মন্তব্যে একটি যুদ্ধবিরতি প্রস্তাবের মূল অংশ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, যে প্রস্তাবটি ইসরায়েল নিজেই তৈরি করেছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন। বাইডেন জানান, ইসরায়েল একটি চুক্তির প্রস্তাব করেছে যার মধ্যে শুরুতে ছয় সপ্তাহের জন্য যুদ্ধ বিরতির কথা বলা হয়েছে।এ সময় গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে প্রত্যাহার করা হবে এবং এর মধ্যে ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে কিছু জিম্মি বিনিময়ের বিষয়টিও রয়েছে,আর এ সময় দুই পক্ষ শত্রুতার স্থায়ী অবস্থান নিয়ে আলোচনা করবে।

post
এনআরবি চাকুরী

মাঠে ঢুকে ইসরায়েলকে ‘লাল কার্ড’

নারী ইউরো বাছাইয়ে গতকাল স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল ইসরায়েল। গ্লাসগোর হ্যাম্পডেন পার্কের এই ম্যাচে ফিলিস্তিনে হামলার প্রতিবাদ জানিয়েছেন প্রতিবাদকারীরা। মাঠের বাইরে প্রতিবাদকারীরা জমায়েত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কর্মসূচি পালন করেন। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে ছোট ছোট কফিন ও ফিলিস্তিনের পতাকা হাতে প্রায় ৪০০ সমর্থক জমায়েত হন। এ সময় এক প্রতিবাদকারী নিরাপত্তাবলয় ভেদ করে মাঠে ঢুকে পড়েন। যে কারণে ম্যাচ শুরু হয় খানিকটা দেরিতে। মাঠে ঢুকে কালো রঙের পোশাক পরা সেই প্রতিবাদকারী গোলপোস্টের সঙ্গে নিজেকে তালা মেরে আটকে রেখেছিলেন। তার টি-শার্টে একটি বার্তা লেখা ছিল, ‘ইসরায়েলকে লাল কার্ড’। এই প্রতিবাদকারী মাঠে ঢোকার আগে ‘হাই-ভিস ভেস্ট’ পরে ছিলেন, যে কারণে অনেকে তাকে মাঠের স্টুয়ার্ড ভেবে ভুল করেন। পুলিশ এবং স্টেডিয়ামের অন্য স্টাফরা মিলে সেই প্রতিবাদকারীকে গোলপোস্ট থেকে বিচ্ছিন্ন করেন।

post
এনআরবি সাফল্য

আমিরাতে সফল চট্টগ্রামের নাজিম

২০২১ অর্থবছরে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হয়েছেন ৩১ জন আমিরাত প্রবাসী। এদের মধ্যে একজন আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী মো. নাজিম সিআইপি। দেশটিতে তার রয়েছে ২১ টি প্রতিষ্ঠান সম্মিলিত আল মাজাল গ্রুপ অব কোম্পানিজ। পাশাপাশি বাংলাদেশেও রয়েছে তার বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। আমিরাতে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় পাঁচশত বাংলাদেশীর। জানা যায়,চট্টগ্রামের চন্দনাইশ থানার সাতবাড়িয়া ইউনিয়নের মাওলানা আব্দুল সালামের ছেলে মোঃ নাজিম সিআইপি। ১৯৯৬ সালে বড় ভাই মোঃ মহিউদ্দিন এর হাত ধরে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। দুই ভাই এর অক্লান্ত পরিশ্রমে তৈরি হতে থাকে একের পর একটি প্রতিষ্ঠান। আল মাজাল কারস ওয়াশিং এন্ড সার্ভিস স্টেশন, আল বাদিয়া রিয়েল এস্টেট এলএলসি সহ ২১ টি প্রতিষ্ঠান নিয়ে গড়ে তুলেন আল মাজাল গ্রুপ অব কোম্পানিজ। বাংলাদেশেও তৈরি করেন বেশ‌ কয়েকটি কোম্পানী। বর্তমানে তিনি এনআরবিসি ব্যাংকের পরিচালক হিসেবেও দ্বায়িত্ব পালন করছেন। তার এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে প্রায় পাঁচশত বাংলাদেশীর। বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে ২০২১ অর্থবছরে অর্জন করেন বাংলাদেশ সরকারের দেয়া সর্বোচ্চ সম্মান সিআইপি অ্যাওয়ার্ড। তিনি বলেন, আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা বন্ধ থাকায় বাধ্য হয়ে অন্য দেশ থেকে কর্মী আনতে হচ্ছে তাকে। এতে রেমিটেন্স চলে যাচ্ছে অন্য দেশে। ভিসা সমস্যা সমাধান হলে শিগগিরই আরো কয়েকটা প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ নেবেন বলে জানান সফল এই রেমিটেন্স যোদ্ধা।

post
এনআরবি বিশ্ব

পারমাণবিক অস্ত্র তৈরিতে ঝুঁকছে ইরানে

ইরানের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় এমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ সমানতালে এগিয়ে নেয়া হচ্ছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ‘র সঙ্গে সম্পর্ক উন্নয়নে আলোচনা স্থবির হয়ে পড়ার পর ইরান তাদের কার্যক্রমে গতি এনেছে। আইএইএর দুটি গোপন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি বলেন, ইরানে আইএইএ বেশ কিছু কঠিন সমস্যার মধ্যে পড়েছে। গত বছর তাদের যৌথ বিবৃতিতে দেওয়া প্রতিশ্রুতির সামান্য কিছু পদক্ষেপ ইরানে গ্রহণ করা সম্ভব হয়েছে। এ মাসে গ্রোসি ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য ও সহযোগিতা জোরদার করতে ইস্পাহান যান। কিন্তু এরপর থেকে তাঁদের আলোচনা আবার স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন।

post
অনুষ্ঠান

কাতারে বাংলাদেশি প্রতিষ্ঠানে ৫০০ প্রবাসীর কর্মসংস্থান

কাতারের বাংলাদেশি মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠান জারুক গ্রুপ কোম্পানির অফিস পরিদর্শন করেছেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। প্রতিষ্ঠানটির কর্ণধার কাতারের পরিচিত বাংলাদেশি উদ্যোক্তা ও প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির কারিগর ইরফান উদ্দিন। রাজধানী দোহার নাজমা ফোর্ড গাড়ি শোরুম বিল্ডিংয়ের ৫ তলায় অবস্থিত কোম্পানিটির অফিস পরিদর্শনে আসলে রাষ্ট্রদূতকে শুভেচছা জানানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবীর, শ্রম কাউন্সিলর তন্ময় ইসলাম, কাউন্সিলর মাহাদি হাসান, দূতালয় প্রধান নাসির উদ্দীন, কাতার বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু, মোহাম্মদ সালাউদ্দিন, নাজমুল হোসেন, আব্দুর রাজ্জাক ও আতিকুল মাওলা মিঠুসহ অনেকে। জারুক গ্রুপ কোম্পানির বিভিন্ন শাখায় পাঁচশোর বেশি অভিবাসী শ্রমিক কর্মরত রয়েছেন। এর মধ্যে তিনশোর বেশি বাংলাদেশি। কাতার ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে ব্যবসা রয়েছে প্রতিষ্ঠানটির।

post
অনুষ্ঠান

জালালাবাদ এসোসিয়েশন বাহরাইনের সম্মেলন অনুষ্ঠিত

জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। দেশটির জুফায়ের শহরের আল মনজিল হোটেলে এ আয়োজন করা হয়। মোহাম্মদ রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারন সম্পাদক সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী। সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, মো. আরিফ, ছানু মিয়া, চিকন আহমেদ,ওলি উদ্দিন শামিম,বিষ্ণুপদ দেব, টিপু সুলতান, কালা মিয়া চৌধুরী, সাহেদ আহমেদ, ওলিউর রহমান, মোহাম্মদ সুমন ,শওকত, রুজেল ও আজমল আহমেদসহ অনেকে। এসময় আগামী দুই বছরের জন্য মোহাম্মদ কায়েছ আহমেদকে পুনরায় সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং লিমন আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

post
এনআরবি বিশ্ব

গাজায় সাংবাদিক হত্যা: আইসিসিতে অভিযোগ

গাজায় ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে অভিযোগ দায়ের করা হয়েছে। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস-আরএসএফ’ সোমবার এ অভিযোগ দায়েরের কথা জানায়। অভিযোগে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের আহ্বানও জানানো হয়েছে। আরএসএফ বলেছে, গত ১৫ ডিসেম্বর থেকে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত কমপক্ষে ৯ জন ফিলিস্তিনি সাংবাদিক ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধের শিকার হওয়ার অভিযোগ তদন্তে আইসিসিতে আবেদন করেছে তারা। এই নিয়ে তৃতীয়বারের মতো আইসিসিতে এ ধরনের অভিযোগ দায়ের করল আরএসএফ। এর আগে গত ৩১ অক্টোবর ও ২২ ডিসেম্বর আইসিসিতে দুটি অভিযোগ করেছিল সংগঠনটি।

post
এনআরবি বিশ্ব

গাজায় আশ্রয় শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযান

ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে চিহ্নিত তাল আস-সুলতান এলাকায় একটি আশ্রয় শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বোমা হামলার পর ওই শিবিরের তাঁবুগুলো আগুনে পুড়ে গেছে। ফিলিস্তিনের স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা বলছেন, এ সময় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক মুখপাত্র তাল আস-সুলতানে ইসরায়েলি হামলার সমালোচনা করেছেন। তিনি বলেন, এই হামলা ইসরায়েলের ‘সীমা অতিক্রমকারী হত্যাযজ্ঞ। রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে আরও বলা হয়েছে, আশ্রয় শিবিরের তাঁবুর ভেতর অনেক মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে।

post
অভিবাসন

কুয়েতে বাড়ছে দক্ষ শ্রমিকের চাহিদা

সম্প্রতি কুয়েতে গিয়েছেন প্রায় ৭শ বাংলাদেশি নার্স। সংশ্লিষ্ট কাজের দক্ষতা নিয়ে যাওয়ায় সুনামের সাথেই দায়িত্ব পালন করছেন তারা। সরকারের জি টু জি চুক্তির মাধ্যমে দেশটিতে কর্মী পাঠানোর এই ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। জানা যায়, মধ্যপ্রাচ্যের ধনী দেশ, কুয়েতে বসবাস করছেন, বিভিন্ন দেশের অভিবাসীরা। জ্বালানি সমৃদ্ধ দেশটিতে রয়েছে দক্ষ শ্রমিকের ব্যপক চাহিদা। অভিবাসন নির্ভর কুয়েতে বাংলাদেশিদের সংখ্যাও প্রায় ৩ লাখ। তবে, পার্শবর্তী ভারতসহ বিভিন্ন দেশের সাথে শ্রম প্রতিযোগীতায় টিকতে পারছে না বাংলাদেশ। মূলত, দক্ষ জনশক্তির অভাবে আরবের দেশটিতে পিছিয়ে পড়ছেন শ্রম নির্ভর বাংলাদেশের শ্রমিকেরা। জানিয়েছেন, কুয়েত প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইউছুফ আরাফাত। তিনি আরও বলেন, ভিসা জটিলতাসহ নানান কারণে দেশটিতে যেতে পারছেন না অনেক বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা। ফলে রেমিট্যান্স সরবরাহে বড় ব্যঘাত ঘটছে বলে মনে করছেন এই বাংলাদেশি। এছাড়াও, কুয়েতে অভিবাসন ব্যয়ে বরাবরই ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা। পাশ্ববর্তী দেশগুলোর চেয়ে কয়েকগুণ বেশি খরচ হওয়ার অভিযোগ এই রেমিট্যান্স যোদ্ধাদের।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.