post
আন্তর্জাতিক

বাংলাদেশে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে যুক্তরাজ্যে সমাবেশ

বাংলাদেশে সাধারন শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে একটি গোষ্ঠীর রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে যুক্তরাজ্যে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগ ওল্ডহ্যাম শাখার উদ্যোগে ওল্ডহ্যামের একটি রেস্টুরেন্টে এ সমাবেশ করা হয়।ওল্ডহাম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোফাজ্জেল খান। এতে বক্তব্য রাখেন, আজিজুর রহমান দারা, মদরিস আলী, নুরুল ইসলাম সোহাগ, লিয়াকত মিয়া, দুলাল মিয়া, ইরফার শাহজাহান, রিপন মিয়া ও সুলেমান খান। এসময় বক্তারা অপরাধীদের বিচারের দাবি জানিয়ে বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশকে ধ্বংস করতে, অপপ্রচার করে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে।

post
আন্তর্জাতিক

‘শান্তি আলোচনা নিয়ে ইউক্রেন পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে’

শান্তি আলোচনা নিয়ে ইউক্রেন পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শনিবার লাওসের রাজধানী ভিয়েনতিয়ানে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে তিনি বলেন, এসব কথা কানে তুলতে চান না তারা। সম্প্রতি চীন সফর করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। কুলেবার চীন সফরের পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তখন বলেছিলেন, ইউক্রেনের ভূখন্ডের অখণ্ডতাকে সমর্থন করে ‘স্পষ্ট ইঙ্গিত’ দিয়েছে বেইজিং। এই অবস্থায় জেলেনস্কি ও কুলেবার মন্তব্য নিয়ে ভিয়েনতিয়ানে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সম্মেলনে একটি বৈঠকে লাভরভকে প্রশ্ন করেন রুশ সাংবাদিকেরা। তখনই জেলেনস্কি ও কুলেবার মন্তব্য সরাসরি খারিজ করে দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

post
আন্তর্জাতিক

গাজায় হামলায় শিশুসহ নিহত অন্তত ৩০ ফিলিস্তিনি

গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল বালাহ শহরের একটি স্কুলে শনিবার ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন,হামলায় আহত হয়েছেন আরও শতাধিক। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও গণমাধ্যম দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে, ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি,তারা হামাসের একটি কমান্ড সেন্টারে আঘাত হেনেছে। স্কুলটি ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালাতে ব্যবহার করা হচ্ছিল বলেও অভিযোগ করেছে ইসরায়েল। এছাড়াও, স্কুলটিতে একটি অস্ত্রাগারও ছিল বলে দাবি তাদের। বিবৃতিতে ইসরায়েল বলেছে, আঘাত হানার আগে ওই এলাকার বেসামরিকদের সতর্ক করা হয়েছিল। দেইল আল বালাহ শহরের অধিকাংশ বাসিন্দাই বাস্তুচ্যুত ফিলিস্তিনি বলে জানিয়েছে রয়টার্স।

post
বাংলাদেশ

সহিংসতায় নিহত ৩৪ পরিবারকে সঞ্চয়পত্র-নগদ অর্থ দিলেন প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে সঞ্চয়পত্র ও নগদ অর্থ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৮ জুলাই) সকালে গণভবনে নিহতদের পরিবারের হাতে এ সহায়তা তুলে দেন তিনি। এ সময় স্বজন হারানো পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, আমি আপনাদের বেদনা বুঝি। আমাকে প্রতিনিয়ত বাপ-মা-ভাই হারানোর বেদনা নিয়ে চলতে হয়। আমি লাশটাও দেখতে পারিনি, দেশে ফিরতে পারিনি। ৬ বছর পর দেশে এসেছি। তারপর যখন এসেছি সারা দেশ ঘুরেছি। কারণ আমার বাবা বলত দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে হবে। আমি সেই কাজটাই করার চেষ্টা করছি। উল্লেখ্য, আন্দোলনের সময় সংঘর্ষে আহতদের দেখতে শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান প্রধানমন্ত্রী। যেখানে আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসার আশ্বাস দিয়ে তিনি বলেন, দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দিতে হবে, যাতে কেউ আর দেশবাসীর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।

post
বাংলাদেশ

বিকেল ৩টায় চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট-পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আজ (রোববার) বিকেল ৩টায় সারা দেশে ফোর-জি নেটওয়ার্ক চালু হবে।রোববার (২৮ জুলাই) বিভিন্ন মোবাইল অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফ্রিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।তিনি বলেন, সাম্প্রতিক সময়ের মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।পলক বলেন, বাংলাদেশ কখনোই ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়নি। কেপিআইগুলোতে ইন্টারনেট ছিল না। আমরা কোনও অ্যাপ বন্ধ রাখার পক্ষে নই। বিশ্বের মোড়লরাই এসব করে।পলক আরও বলেন, গতকাল ফেসবুক-টিকটক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে তাদের জবাব দিতে ৩০ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। দেশের সংবিধান ও আইন না মানায় এই চিঠি পাঠানো হয়েছে জানিয়ে পলক বলেন, আমরা যে কন্টেন্টগুলো মুছতে বলেছি তার খুব কমই তারা মুছেছে। উগ্রপন্থিদের পেজ চালু থাকলেও আওয়ামী লীগ সমর্থিত ৫০টি পেজ টেকডাউন করে দিয়েছে। প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতার জেরে গত ১৮ জুলাই বন্ধ করা হয় সব অপারেটরের থ্রি-জি ও ফোর-জি নেটওয়ার্ক পরিষেবা। ফলে গত ১০ দিনের বেশি সময় ধরে সারাদেশেই ৫টি অপারেটর কোম্পানির গ্রাহকরা মোবাইল ডাটা ব্যবহার করে কোনো কাজ করতে পারছেন না।

post
বাংলাদেশ

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী ধ্বংসযজ্ঞে যারা আহত হয়েছেন তাদের দেখতে আজ শনিবার সকালে পঙ্গু হাসপাতাল নামে পরিচিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) পরিদর্শন করেছেন। সরকার প্রধান গুরুতর আহত নিটোরে চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে কথা বলেন ও তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় তিনি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।নিটোরের পরিচালক অধ্যাপক ড. কাজী শামীম উজ্জামান আহতদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। শেখ হাসিনা আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে বলেন। প্রধানমন্ত্রী আহতদের অবস্থা দেখে আবেগাপ্লু হয়ে পড়েন এবং চোখের পানি ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম. তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো.নাঈমুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

post
প্রযুক্তি

দেশের ‘বাছাইকৃত এলাকায়’ আংশিকভাবে ইন্টারনেট চালু

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সম্পূর্ণ বন্ধ হওয়ার প্রায় ১২০ ঘণ্টা পর দেশে ইন্টারনেট আংশিকভাবে চালু হয়েছে। গত ১৭ জুলাই বুধবার রাত থেকে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় সরকার। পরদিন বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও। ফলে, পুরো দেশ সব ধরনের ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর মঙ্গলবার রাত ৯টার দিকে 'অগ্রাধিকারভিত্তিতে বাছাইকৃত এলাকায়' ইন্টারনেট সংযোগ চালু হলো।মঙ্গলবার বিকেলে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, 'অগ্রাধিকারভিত্তিতে বাছাইকৃত এলাকায় আজ রাত থেকেই পরীক্ষামূলকভাবে চালু হবে ব্রডব্যান্ড ইন্টারনেট।' তবে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্বৃত্তদের দেওয়া আগুনে মহাখালীর ডেটা সেন্টার পুড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা।

post
বাংলাদেশ

টানা দ্বিতীয়বার বেসিসের "সার্ভিস এন্ড ওয়েল ফেয়ার" সদস্য হলেন মাশরুল হোসাইন খান লিওন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর টানা দ্বিতীয় বারের মতো "সার্ভিস এন্ড ওয়েল ফেয়ার" এর স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন। মঙ্গলবার (১৭ জুলাই)  বেসিসের ওয়েবসাইটের মাধ্যমে একটি তালিকা প্রকাশ করা হয়।বেসিসের সার্ভিস এন্ড ওয়েল ফেয়ার কমিটির আনিসুল হক ভুঞাকে চেয়ারম্যান করে ২২ সদস্যের একটি তালিকায় টানা দ্বিতীয় বারের মত মাশরুল হোসাইন খান লিওনকে সদস্য নির্বাচিত করা হয়।এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে সার্ভিস এন্ড ওয়েল ফেয়ার কমিটির সদস্য নির্বাচিত হোন পিপলএনটেকের ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন। টানা দ্বিতীয় বারের মত সদস্য নির্বাচিত হওয়ায় বেসিসের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে মাশরুল হোসাইন খান লিওন বলেন,  "১৯৯৮ সালে প্রতিষ্ঠিত  সংস্থা বেসিস দেশে গতিশীল সফটওয়্যার ও আইটি পরিষেবা শিল্পের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। প্রতিটি কাজের স্বচ্ছতা রেখে স্মার্ট বাংলাদেশের জন্য সামনে থেকে প্রযুক্তি নির্মাতাদের হয়ে লীড দেয়ার জন্য স্মার্ট বেসিস প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়ে 'সার্ভিস এন্ড ওয়েল ফেয়ারের সদস্য হয়ে স্মার্ট বেসিস নির্মাণ করার লক্ষ্যে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই"।

post
নারী ও শিশু

তরুণ নারী উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা এবং সহযোগিতার এক অনন্য সভা

একটি দেশের সার্বিক উন্নয়নে নারীর অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়ন অপরিহার্য। ন্যায়পরায়ণ সমাজের জন্য নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন নিয়ে সবসময় কাজ করে যাচ্ছে নারী মৈত্রী। সেই প্রেক্ষাপটে ‘স্পিকার সেশন অন এমপাওয়ারিং উইমেন এন্টারপ্রেনার্স ফর এন ইকুইটেবল সোসাইটি’ শীর্ষক এক বিশেষ বক্তৃতা অধিবেশন আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা নারী মৈত্রী ও লেডিস অব লিবার্টি অ্যালায়েন্স (ললা)। শনিবার (১৩ জুলাই) সকাল ১১ টায় রাজধানীর আগারগাঁও নারী মৈত্রীর প্রধান কার্যালয়ের প্রফেসর লতিফা আকন্দ মিটিং রুমে এই সভা অনুষ্ঠিত হয়।নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই ও বিশেষ কর্মসূচি বিভাগের যুগ্ম পরিচালক শাহরিয়ার নাসরিন ও জয়িতা ফাউন্ডেশনের সিনিয়র উদ্যোক্তা মোছা: ফারজানা নাজনিন শাম্মি এবং অনুষ্ঠানের বিষয় বস্তু উপস্থাপন করেন লোলা ঢাকা বাংলাদেশের চ্যাপ্টার লিডার জেড বি নিশাত ।শাহীন আকতার ডলি বলেন “আমাদের আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য নারীদের উদ্যোক্তা সম্পর্কিত উদ্যোগ এবং নেতৃত্বের ভূমিকা অনুসরণ করতে অনুপ্রাণিত করা, উদ্যোক্তাদের চ্যালেঞ্জগুলো অতিক্রম করার জন্য ব্যবহারিক পরামর্শ এবং কৌশল প্রদান করা, পারস্পরিক সমর্থন এবং সহযোগিতার জন্য উচ্চাকাঙ্ক্ষী এবং প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তাদের মধ্যে সংযোগ সহজতর করা। নারী মৈত্রী সবসময়ই নারী উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে যাচ্ছে এবং একটি ন্যায়সঙ্গত সমাজ গঠনে তরুন নারী উদ্যোক্তাদের পাশে সর্বদা থাকার আশ্বাস দেন তিনি।  ফারজানা নাজনিন শাম্মি বলেন ‘বর্তমান যুগে নারীরা কোনভাবে পিছিয়ে নেই। পুরুষদের সাথে তাল মিলিয়ে তারাও বিভিন্নভাবে সফলতা অর্জন করছে এবং এগিয়ে যাচ্ছে। একজন নারী উদ্যোক্তা হওয়ার অনেক উপায় আছে যা সঠিকভাবে কাজে লাগাতে পারলে সফলতা নিশ্চিত। নারী উদ্যোক্তা হওয়ার জন্য নিজের লক্ষ্য ও দক্ষতা শনাক্ত করা, নিজেকে আত্মবিশ্বাসী করে তোলা, ব্যবসার পূর্ব পরিকল্পনা করা, দক্ষতা অর্জন করা, নেটওয়ার্কিং বৃদ্ধি করা এবং নিজের পরিচয় তৈরি করতে বিশেষ পরামর্শ দেন তিনি। নারী মৈত্রী এবং ললার উদ্দ্যেশে তরুণ নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন নিয়ে এই বিশেষ আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ ব্যাংকের এসএমই ও বিশেষ কর্মসূচি বিভাগের যুগ্ম পরিচালক শাহরিয়ার নাসরিন। তরুণ নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণার জন্য তিনি বলেন- এই ডিজিটাল যুগে হাজার হাজার সম্ভাবনা নিয়ে বাংলাদেশে প্রতিনিয়ত তৈরি হচ্ছে এক একজন নারী উদ্যোক্তা এবং বৃদ্ধি পাচ্ছে নারীর ক্ষমতায়ন। দেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে নারী উদ্যোক্তারা বিশেষ জায়গা করে নিয়েছে। ফলে সরকার নারী উদ্যোক্তাদের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং তা বাস্তবায়ন করছে। নারী উদ্যোক্তারা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবেও ব্যবসা করার সুযোগ পাচ্ছে যা খুবই প্রশংসনীয়। আমি আশা রাখি আজকের তরুন উদ্যোক্তারাই একদিন আমাদের দেশে সুনাম বয়ে নিয়ে আসবে।“ পাশাপাশি তিনি জানান বাংলাদেশ ব্যাংক এ রয়েছে ৩ হাজার কোটি টাকা তহবিল যেখানে সুদ মাত্র ৫%। এছাড়াও আর্থিক সাক্ষরতার বিষয়ে ট্রেইনিং প্রদান করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকে রয়েছে নারী উদ্যোক্তা ইউনিট যেখানে নারী উদ্যোক্তারা তাদের সমস্যার কথা তুলে ধরতে পারবে।

post
বাংলাদেশ

বাংলা ব্লকেড আন্দোলনের কারনে যাত্রী চাপ মেট্রোরেলে, স্টেশনে উপচে পড়া ভিড়

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। এ কারণে রাজধানীজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এর চাপ পড়েছে মেট্রোরেলের ওপর। যাত্রীদের চাপ সামলাতে মতিঝিল স্টেশনে প্রবেশ ফটক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।আজ বিকেল পৌনে চারটায় কারওয়ান বাজার মেট্রো স্টেশনে গিয়ে দেখা যায়, বসুন্ধরা সিটি প্রান্তের প্রবেশমুখে যাত্রীদের ভিড় সিঁড়ি পর্যন্ত চলে এসেছে। স্টেশনের ভেতরে ঠাঁই নেই অবস্থা। টিকিট কাউন্টার ও টিকিট কেনার মেশিনের সামনে উপচে পড়া ভিড়।মিরপুর যাওয়ার জন্য মেট্রো স্টেশনে এসেছেন আনিসুর রহমান। সঙ্গে তাঁর স্ত্রী ও মেয়ে। তিনি বলেন, ‘নিচে গাড়ি নেই দেখে হেঁটে মেট্রো স্টেশনে এসেছি। এখনো স্টেশনে ঢুকতেই পারিনি। কতক্ষণে টিকিট কেটে ট্রেন পাব বুঝতে পারছি না। নিচে দাঁড়িয়ে থেকেও তো লাভ নেই।’সরকারি চাকরিতে নিয়োগে ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’ কোটা বাতিল এবং সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য সংরক্ষিত কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করার দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীদের একটি দল শাহবাগ মোড়ের সড়ক অবরোধ করে। এ ছাড়া কারওয়ান বাজার, বিজয় সরণি, আগারগাঁও, সায়েন্স ল্যাবরেটরি, ফার্মগেটসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা।রাজধানীর প্রায় সব সড়কে যানবাহন স্থবির হয়ে আছে। লোকজন অনেকটা বাধ্য হয়ে মেট্রো স্টেশনে ছুটছেন, কিন্তু সেখানেও যাত্রীর চাপে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.