আন্তর্জাতিক

গাজায় হামলায় শিশুসহ নিহত অন্তত ৩০ ফিলিস্তিনি

post-img

গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল বালাহ শহরের একটি স্কুলে শনিবার ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন,হামলায় আহত হয়েছেন আরও শতাধিক।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও গণমাধ্যম দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে, ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি,তারা হামাসের একটি কমান্ড সেন্টারে আঘাত হেনেছে। স্কুলটি ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালাতে ব্যবহার করা হচ্ছিল বলেও অভিযোগ করেছে ইসরায়েল।

এছাড়াও, স্কুলটিতে একটি অস্ত্রাগারও ছিল বলে দাবি তাদের। বিবৃতিতে ইসরায়েল বলেছে, আঘাত হানার আগে ওই এলাকার বেসামরিকদের সতর্ক করা হয়েছিল। দেইল আল বালাহ শহরের অধিকাংশ বাসিন্দাই বাস্তুচ্যুত ফিলিস্তিনি বলে জানিয়েছে রয়টার্স।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.