আন্তর্জাতিক

বাংলাদেশে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে যুক্তরাজ্যে সমাবেশ

post-img

বাংলাদেশে সাধারন শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে একটি গোষ্ঠীর রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে যুক্তরাজ্যে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগ ওল্ডহ্যাম শাখার উদ্যোগে ওল্ডহ্যামের একটি রেস্টুরেন্টে এ সমাবেশ করা হয়।

ওল্ডহাম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোফাজ্জেল খান। এতে বক্তব্য রাখেন, আজিজুর রহমান দারা, মদরিস আলী, নুরুল ইসলাম সোহাগ, লিয়াকত মিয়া, দুলাল মিয়া, ইরফার শাহজাহান, রিপন মিয়া ও সুলেমান খান।

এসময় বক্তারা অপরাধীদের বিচারের দাবি জানিয়ে বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশকে ধ্বংস করতে, অপপ্রচার করে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.