post
আন্তর্জাতিক

ইতালিতে বাংলাদেশিদের ঈদ উদযাপন

ইতালিতে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে ঈদ উল আযহা উদযাপন করছে প্রবাসী বাংলাদেশিসহ মুসলিম অভিবাসীরা। রাজধানী রোমের পিয়াচ্ছা ভিক্টোরিয়াতে ঈদ উদযাপন পরিষদ আয়োজিত জাতীয় ঈদগাহ মাঠসহ প্রায় শতাধিক মসজিদ এবং খোলা মাঠে জামাত অনুষ্ঠিত হয়। এসময় দূতাবাসের চার্জ দ্য আফেয়ার্স মোঃ জসিমউদ্দিন নামাজ আদায় করেন। রোমসহ ইতালীর বিভিন্ন শহরে রেকর্ড সংখ্যক পশু কোরববানীর ব্যবস্থা করেছে ধর্মপ্রাণ মুসলমানেরা। ইতালীয় আইন কানুন মেনেই এসব কোরবানী করা হয়। এদিন সরকারি ছুটির দিন থাকলেও কর্মক্ষেত্রে ছুটতে হয়েছে প্রবাসীদের।

post
আন্তর্জাতিক

স্পেনেও ঈদুল আজহা উদযাপিত

ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হয়েছে। দেশটির মসজিদগুলো এবং কয়েকটি খোলা জায়গায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। রাজধানী শহর মাদ্রিদ, পর্যটন নগরী বার্সেলোনা, কানারিয়াস দ্বীপপুঞ্জসহ বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেন এবং একে অপরের সাথে কুশলাদি বিনিময় করেন। স্পেনে প্রকাশ্যে পশু কোরবাণী দেয়ার নিয়ম না থাকায় স্থানীয় গ্রোসারি দোকান থেকে মাংস কিনে নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

post
বাংলাদেশ

উঠে গেল মোহাম্মদপুর ছাত্রলীগের সেই হাট

রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল এলাকায় অবৈধভাবে বসানো ছাগলের হাট উঠিয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমানের তৎপরতায় দিনের ব্যবধানে হাটটি উচ্ছেদ করা হয়েছে। অভিযোগ উঠেছে, ছাগলের হাট বসানোর নেপথ্যে থানা ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেল। এ ঘটনায় হাসিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। তারা হলেন- পারভেজ আহমেদ (৩০) ও মো. ফাহিম (২২)। রোববার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান। তিনি বলেন, টাউন হল এলাকার ফুটপাতে অবৈধভাবে ছাগলের হাট বসানো হয়েছিল। বিষয়টি জানতে পেরে সেখান থেকে হাটটি উচ্ছেদ করে দিয়েছি। বর্তমানে সেখানে কোনো হাট নেই এবং পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় আমরা ওই ছাগলের হাট থেকে হাসিলসহ দুই যুবককে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

post
বাংলাদেশ

আগ্রাসী জান্তার সামনে আ.লীগ সরকার নির্বিকার

সেন্টমার্টিন ঘিরে গত কয়েকদিন মিয়ানমার যা করছে এটি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চূড়ান্ত হুমকি। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দীর্ঘদিন থেকেই চরম অস্থিরতা চলছে। অথচ মিয়ানমারের আগ্রাসী জান্তার সামনে আওয়ামী লীগ সরকার নির্বিকার বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৬ জুন) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ‘মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ঢুকছে। যুদ্ধ কবলিত মিয়ানমারের জান্তা সেনারাও বাংলাদেশের অভ্যন্তরে প্রায়ই ঢুকে পড়ছে। অথচ আওয়ামী লীগ সরকার জান্তা সেনাদের আগ্রাসী ভূমিকায় নির্বিকার রয়েছে।’ সেন্টমার্টিন প্রায় অবরুদ্ধ দাবি করে রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলাদেশের নাগরিকরা সেখানে যেতে নিরাপদ বোধ করছেন না। সেন্টমার্টিন ঘিরে গত কয়েকদিন মিয়ানমার যা করছে এটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি।’ সরকারকে টিকিয়ে রাখতে আজিজ-বেনজীরের মতো দুর্নীতিবাজদের ব্যবহার করে বাহিনীগুলোর সম্মান-গৌরব আওয়ামী লীগ ধূলিসাৎ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন রিজভী।

post
বাংলাদেশ

বিএনপি মহাসচিব দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রেখেছেন

সেন্টমার্টিন ইস্যুতে বিএনপি মহাসচিব দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রেখেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ সরকার কখনো নতজানু আচরণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। রোববার (১৬ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, একটা ইস্যু নিয়ে অহেতুক বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রেখেছেন। তিনি কূটনৈতিক প্রজ্ঞা ও কৌশলের বাইরে গিয়ে এমন কথা বলেছেন যা শুনে মনে হয় পরিস্থিতি নিয়ে তাদের ন্যূনতম ধারণা নেই। মির্জা ফখরুল ইসলামের বলার আগেই আমি বলেছি সরকার এখানে নিষ্ক্রিয় নয়। আক্রান্ত হলে পাল্টা আক্রমণে প্রস্তুত আছে সরকার। সেখান থেকে যুদ্ধজাহাজ এরইমধ্যে প্রত্যাহার হয়েছে। যান চলাচল নিয়মিত হয়ে গেছে, লোকজন যাওয়া আসা করছে। আমরা গায়ে পড়ে ঝগড়া করব না। মির্জা ফখরুলকে বলতে চাই এখানে উসকানি দিয়ে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ বাঁধাব? সারা বিশ্ব রণক্ষেত্রে পরিণত হয়েছে। যেকোনো সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় সরকার। রোহিঙ্গারা যখন দলে দলে বাংলাদেশে অনুপ্রবেশ করছিল ওইদিক থেকে তখনও কিছু উসকানি ছিল, আমরা উসকানিতে পা দেইনি। গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর ইচ্ছে নেই। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কয়েকদিন আগে মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে বিএনপি বেহুদা মন্তব্য করেছিল। এখনো তারা সেটাই করে যাচ্ছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নজরদারি অব্যাহত রয়েছে। সেনাবাহিনীসহ দায়িত্বপ্রাপ্তরা সতর্ক আছে। সেন্টমার্টিন সীমান্তে গোলাগুলি নিয়ে উদ্বিগ্ন, তবে আমরা সতর্ক আছি। সেন্টমার্টিনে গুলিটা আরাকানরা করেছে, মিয়ানমার সরকার করেনি।

post
আন্তর্জাতিক

ব্রিটিশ নির্বাচন : আদায় হবে ক্যাপিটাল গেইন ট্যাক্স

ব্রিটিশ জাতীয় নির্বাচনী প্রচারণা এখন মাঝ পথে। আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হবে নির্বাচন। লেবার নেতা স্যার কিয়ার স্টারমার বললেন,তার দল সরকার গঠন করলে আদায় করবেন ক্যাপিটাল গেইন ট্যাক্স। টরি পার্টি লেবার দলের ট্যাক্স পলিসি নিয়ে বারবার সমালোচনার উত্তরে স্টারমার একথা বললেন। প্রধানমন্ত্রী ঋসি সুনাক সমালোচনা করে আবারো নিজের প্রতিশ্রুতি তুলে ধরলেন। 

post
দূতাবাস খবর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৩ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ১৮ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৪৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পাহাং রাজ্যের কোয়ান্তান শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাজ্যের ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বলছে, স্থানীয় জনসাধারণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে ১০৯ অভিবাসীর কাগজপত্র পরীক্ষা শেষে অভিবাসন আইনের শর্ত লঙ্ঘন করায় ৪৩ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ১৮ বাংলাদেশি, ৪ জন ইন্দোনেশিয়ান, মিয়ানমারের ১৮, ভারতের এক এবং পাকিস্তানের দুই নাগরিক রয়েছেন। তাদের রাজ্যের কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

post
দূতাবাস খবর

কাতারে বাংলাদেশি রেস্টুরেন্ট উদ্বোধন

কাতারের তরুণ ব্যবসায়ী আমানুল্লাহ গ্রুপ অব কোম্পানিজের স্বত্বাধিকারী মোঃ আমান উল্লাহর হাত ধরে যাত্রা শুরু করেছে আমান উল্লাহ রেস্টুরেন্টের তৃতীয় শাখা। কাতারের তরুণ ব্যবসায়ী আমানুল্লাহ গ্রুপ অব কোম্পানিজের স্বত্বাধিকারী মোঃ আমান উল্লাহর হাত ধরে যাত্রা শুরু করেছে আমান উল্লাহ রেস্টুরেন্টের তৃতীয় শাখা। দেশটির অভিবাসী অধ্যুষিত দোহা মানছুরা মিউনিসিপ্যালিটি অফিসের পিছনে আমান উল্লাহ রেস্টুরেন্ট এর তৃতীয় শাখা উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। সাংবাদিক আহসান উল্লাহ সজীবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা খাইরুদ্দিন, শ্রম কাউন্সিলার মাশহুদুল কবির ,তন্ময় ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান ,মোঃ ইসমাইল ,মোঃ মোক্তাদীর ,রবিউল ইসলাম ,কামাল হোসেন ,আবু সাঈদ,জোবায়ের ,আবদুর সাত্তার ,রমিজ উদ্দিন ,মহিউদ্দিন,আকবর চৌধুরী ও শাহ পরান।

post
আন্তর্জাতিক

বিলেতে কানেক্টিং সিনিয়র টেল্যান্টস সভা

বিলেতে প্রবীন প্রতিভাবান ব্যাক্তিবর্গ যাঁরা বাংলাদেশী কমিউনিটিতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন তাদের সমন্বয়ে গঠিত ‘কানেক্টিং সিনিয়র টেল্যান্টস’ সংগঠনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি হলে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধের ফটো সাংবাদিক ফেরদৌস হালিম খান। সঞ্চালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মি ও নাট্য ব্যক্তিত্ব ডক্টর আনোয়ারুল হক। সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, প্রাবন্ধিক এবং গবেষক দেওয়ান গউস সুলতান। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক এডভোকেট মজিবুল হক মনি, সমন্বয়ক বাবু চৌধুরী, হিরন বেগ এবং আবু জাফর। এছাড়া আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ সালাউদ্দিন, প্রফেসর মিসবাহ কামাল, ডক্টর কাজী মুখলেসুর রহমান, ডক্টর মুস্তাফিজুর রহমান, গৌরি কর ও জাগির আলম।

post
দূতাবাস খবর

গাজায় হামাসের হামলায় আট ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের চোরাগোপ্তা হামলায় আট ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শনিবার তারা নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে। রয়টার্স জানিয়েছে,হামাসের যোদ্ধাদের খোঁজে রাফার ভেতরে ও আশপাশে ব্যাপক তৎপরতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর পাশাপাশি তারা গাজার বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে। এ দিন তাদের হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.