post
আন্তর্জাতিক

সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ ওমানের

প্রবাসী ও বিভিন্ন দেশের যাত্রীদের বেশি সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।৪ আগস্ট থেকে প্যাসেঞ্জার বোর্ডিং সিস্টেমের কার্যক্রম ফ্লাইট ছাড়ার ৪০ মিনিট আগে থেকেই শুরু হবে। আগে যা ২০ মিনিট আগে থেকে শুরু হতো। ঠিক সময়ে যাতে প্রি বোর্ডিং কার্যক্রম সম্পন্ন করা যায় এবং যাত্রীদের ফ্লাইট মিসিংয়ের বিষয়টি বিবেচনায় রেখে নতুন সময়সূচী ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের সবধরণের সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন তারা। নতুন এই টাইমিংয়ের কারণে যাত্রীদের ভোগান্তি কমবে কয়েকগুণ। এজন্য আগামী রোববার থেকে সবাইকে হাতে সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর জন্য অনুরোধ করা হয়েছে।

post
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় পৃথক অভিযানে বাংলাদেশিসহ আটক-৫৯

মালয়েশিয়ার কুয়ালালামপুর ও সেলাঙ্গরে পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৫৯ জনকে আটক করেছে অভিবাসন বিভাগ।সেলাঙ্গরের ক্লাং উপত্যকায় অভিযান চালিয়ে ২৫ জন ও কুয়ালালামপুরের কমপ্লেক্স দামাই এলাকা থেকে ৩৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে বলেন, মালয়েশিয়ায় থাকার বৈধ পাসপোর্ট বা পারমিট না থাকা,অতিবাহিত হওয়া এবং পাসপোর্টের শর্তাবলি মেনে চলতে ব্যর্থ হন তারা। আটক ৩৪ অভিবাসী,ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী আরও তদন্তে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে। অন্যদিকে, সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান, আটক ২৫ জনের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও চীনের ১৮ জন পুরুষ ও সাতজন নারী রয়েছে। তাদের আরও তদন্তের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে।

post
বাংলাদেশ

এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই - শিক্ষামন্ত্রী

এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে চারটায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আজও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে, এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই মহূর্তে সেই পরিস্থিতি (শিক্ষাপ্রতিষ্ঠান খোলা) তো নেই। আর আপনারা যেমনটি বলছেন কয়েকজন নেমেছে, কয়জন নেমেছে বা কী হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারব।আজ মন্ত্রিসভায় প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না। সেখানে কী আলোচনা হয়েছে সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না।বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদেল নাসের চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে গত ১ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ করে সর্বাত্মক কর্মবিরতিতে যান দেশের প্রায় ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এই কর্মসূচি শুরু হয়। এই ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তাদের বৈঠক হয়। কিন্তু সমাধান না আসায় আন্দোলন চালু রাখেন তারা।

post
লাইফ স্টাইল

সকালের নাস্তায় স্বাস্থ্যকর যে ৫ খাবার

ভারতীয় পুষ্টিবিদ নমামি আগরওয়াল কিছু খাবার সম্পর্কে বলেছেন যেগুলো সকালের নাস্তার জন্য স্বাস্থ্যকর। তাই সকালের খাবারের দিকে বিশেষ মনোযোগী হওয়া জরুরি। চলুন জেনে নেওয়া যাক সকালের নাস্তায় কোন খাবারগুলো বেশি স্বাস্থ্যকর হতে পারে-মাখানা অনেকের কাছেই পরিচিত একটি বীজ। এই ক্রাঞ্চি রোস্টেড পদ্মের বীজ সকালের নাস্তা হিসেবে বেশ স্বাস্থ্যকর। স্বাস্থ্যকর চর্বি, কার্বোহাইড্রেট এবং প্রোটিন সমৃদ্ধ মাখানা শক্তি জোগায় এবং মধ্য-সকালের সুগার ক্রেভিং দূর করতে সাহায্য করে। খেজুরের গুড় যা নলেন গুর নামেও পরিচিত। খেজুরের রস থেকে প্রাপ্ত এই প্রাকৃতিক মিষ্টি পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রনের মতো প্রয়োজনীয় খনিজের একটি সমৃদ্ধ ভান্ডার। খেজুরের গুড় ধীরে ধীরে এনার্জি বাড়াতে সাহায্য করে, যা আপনাকে দীর্ঘ সময় ধরে উদ্দীপিত রাখে। মাখনের বদলে আপনার সকালের নাস্তায় ঘি যুক্ত যোগ করতে পারেন। এটি আপনার স্বাস্থ্যের জন্য বিস্ময়কর কাজ করতে পারে। ফ্যাটি অ্যাসিডের পরিপূর্ণ ঘি মস্তিষ্কের কার্যকারিতা এবং সামগ্রিক সুস্থতার জন্য অপরিহার্য। এটি ভিটামিন শোষণেও সাহায্য করে। মস্তিষ্কের আকৃতির এই বাদামে ফাইবার, প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিড থাকে। আখরোট মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে, মনোযোগ উন্নত করে এবং দীর্ঘ সময়ের জন্য পেট ভরিয়ে রাখে। যার ফলে অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে বিরত থাকা সম্ভব হয়। সুতরাং, এটি আপনার সকালের খাবারে যোগ করে সুস্বাস্থ্য নিশ্চিত করুন।

post
বাংলাদেশ

কোয়ার্টারে উঠতে সামনে যে সমীকরণ আর্জেন্টিনার

মরক্কোর বিপক্ষে বিতর্কিত ম্যাচে হার দিয়ে প্যারিস অলিম্পিকের ফুটবলে যাত্রা শুরু করেছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দেড়ঘণ্টা পর বাতিল হওয়া গোলে তারা ২-১ ব্যবধানে তিক্ত হারের স্বাদ পায়। ফলে অলিম্পিকে টিকে থাকতে পরের ম্যাচটি হয়ে পড়ে ডু অর ডাই। সে ম্যাচে অবশ্য আলবিসেলেস্তেরা ইরাককে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে টিকে রয়েছে। তবে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে তাদের মেলাতে হবে কিছু সমীকরণ। অলিম্পিক ফুটবলের ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গী মরক্কো, ইরাক ও ইউক্রেন। আলবিসেলেস্তেদের প্রথম ম্যাচে হারানো মরক্কো নিজেদের দ্বিতীয় লড়াইয়ে ইউক্রেনের কাছে ২-১ গোলে হেরেছে। আবার ইউক্রেন তাদের প্রথম ম্যাচে ২-১ গোলে হারে ইরাকের কাছে। সেই ইরাকি যুবারা আবার পরের ম্যাচে হেরেছে আর্জেন্টিনার কাছে। অর্থাৎ প্রতিটি দল ইতোমধ্যে দুটি করে ম্যাচ খেলেছে। মজার বিষয় হচ্ছে এর মধ্যে প্রত্যেকেই জিতেছে একটি করে ম্যাচ। সে কারণেই ‘বি’ গ্রুপের দলগুলোকে কোয়ার্টারে ওঠার ক্ষেত্রে সমীকরণের অঙ্ক মেলাতে হবে।

post
বাংলাদেশ

সোমবার দেশে আসছে শাফিনের মরদেহ

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি মসজিদে শুক্রবার (২৬ জুলাই) প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে প্রয়াত ব্যান্ড তারকা শাফিন আহমেদের। এবার মাতৃভূমিতে ফেরার পালা, সোমবার (২৯ জুলাই) বিকাল সাড়ে ৫টায় ঢাকা বিমানবন্দরে নামার কথা রয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুলাই) বাদজোহর গুলশান আজাদ মসজিদে হবে জানাজা। এরপর বনানী কবরস্থানে হবে দাফন। যেখানে শায়িত আছেন শাফিন আহমেদের বাবা সংগীতগুরু কমল দাশ গুপ্ত এবং মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগম। শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে।

post
বাংলাদেশ

‘শ্রীলঙ্কা স্টাইলে গণভবন ও ক্ষমতা দখল করত তারা’

বিএনপির প্রতি অভিযোগ তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনাদের (বিএনপি) নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে। ক্ষমতার জন্য লন্ডনের পলাতক (তারেক রহমান)...গণ–অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে (১৯ জুলাই) ছিল। যদি কারফিউ জারি না হতো। শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা এবং অভ্যুত্থানের ওপর ভর করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করত।’রোববার (২৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি করে ডাল ও লবণ এবং ১ লিটার তেল দেওয়া হয়। সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি এখন স্বাধীনতাবিরোধী, দেশবিরোধী, উন্নয়নবিরোধী অপশক্তিকে নিয়ে নতুন প্ল্যাটফর্ম করার কথা জানাচ্ছে। তাদের আহ্বানে তাদের দোসররা সাড়া দেবে—এটাই স্বাভাবিক। মাথা যেদিকে যাবে, লেজও সেদিকে যাবে। এতে নতুনত্ব কিছু নেই।

post
বাংলাদেশ

‘সমন্বয়করা ঝুঁকিমুক্ত মনে হলে ছেড়ে দেওয়া হবে’

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘তারা ঝুঁকিমুক্ত, পুলিশ এটা মনে করলে তাদের ছেড়ে দেওয়া হবে।’ রোববার সচিবালয়ে এক সংবাদ বিফিংয়ে মন্ত্রী এ কথা জানিয়েছেন।পাঁচজন সমন্বয়ককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের কবে নাগাদ পরিবারের কাছে ফিরে যেতে দেওয়া হবে- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখুন, তারা নিজেরাই বলছিল যে, তারা ঝুঁকিতে আছেন। সেজন্য আমরা তাদের নিরাপত্তার জন্য নিয়ে এসেছি।’ তিনি বলেন, তাদের জিজ্ঞাসা করা হচ্ছে, কোন কোন রাজনৈতিক দল কিংবা কারা তাদের প্ররোচনা দিয়েছে। পরবর্তীতে যে আন্দোলন সহিংস রূপ নিল সেগুলো আমরা তাদের জিজ্ঞাসা করছি। এগুলোর উত্তরও তারা দিচ্ছেন।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এখনও তাদের গ্রেপ্তার করিনি। আমাদের হেফাজতে আছে। আমরা চিন্তা করছি তাদের ঝুঁকিটা যদি মুক্ত হয়ে যায় তাহলে আমরা তাদের ছেড়ে দিতে পারবো কিনা, সেটি হিসাব-নিকাশ করছি। পুলিশ যদি মনে করে তারা ঝুঁকিমুক্ত তাহলে তখনই তাদের ছেড়ে দেওয়া হবে। আমরা তাদের গ্রেপ্তার করিনি।

post
আন্তর্জাতিক

রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘মেকানিক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৮ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: মেকানিক পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা (অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং) অভিজ্ঞতা: ০৩ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা The Bangladesh Red Crescent Society এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ০৮ আগস্ট ২০২৪ সূত্র: বিডিজবস ডটকম

post
আন্তর্জাতিক

ফ্রান্সের ট্রেনে হামলা : এখনো স্বাভাবিক হয়নি দ্রুতগতির ট্রেন

ফ্রান্সের রাজধানী প্যারিস ঘিরে রেল-ব্যবস্থাপনায় হামলার পর এখনো স্বাভাবিক হয়নি দ্রুতগতির ট্রেন চলাচল। হামলার শিকার গুরুত্বপূর্ণ তিনটি রেললাইন শনিবারও পুরোপুরি মেরামত করা সম্ভব হয়নি। আগামী সোমবার নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।প্যারিসে শুক্রবার সন্ধ্যায় শুরু হয়েছে অলিম্পিক গেমস। এদিনই ভোরে প্যারিস ঘিরে তিনটি রেল নেটওয়ার্কের বক্সে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে বন্ধ হয়ে যায় লন্ডন থেকে প্যারিসের বেশির ভাগ দ্রুতগতির ট্রেন চলাচল। ফলে চরম ভোগান্তির মুখে পড়ে অলিম্পিক গেমসের দর্শনার্থীসহ সাধারণ যাত্রীরা। ফ্রান্সের ট্রেন চলাচল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান এসএনসিএফ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত রেলপথগুলো দিয়ে চলাচল করা ১০টি ট্রেনের মধ্যে ৭টি শনিবার চালু ছিল। তবে এক থেকে দুই ঘণ্টা বিলম্ব হয়েছে। রোববারও প্যারিসের উত্তর ও দক্ষিণ-পশ্চিম দিকে ট্রেন চলাচল ব্যাহত হতে পারে। তবে পূর্ব দিকের দ্রুতগতির ট্রেন চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন, এ পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.