শান্তি আলোচনা নিয়ে ইউক্রেন পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
শনিবার লাওসের রাজধানী ভিয়েনতিয়ানে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে তিনি বলেন, এসব কথা কানে তুলতে চান না তারা। সম্প্রতি চীন সফর করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। কুলেবার চীন সফরের পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তখন বলেছিলেন, ইউক্রেনের ভূখন্ডের অখণ্ডতাকে সমর্থন করে ‘স্পষ্ট ইঙ্গিত’ দিয়েছে বেইজিং।
এই অবস্থায় জেলেনস্কি ও কুলেবার মন্তব্য নিয়ে ভিয়েনতিয়ানে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সম্মেলনে একটি বৈঠকে লাভরভকে প্রশ্ন করেন রুশ সাংবাদিকেরা। তখনই জেলেনস্কি ও কুলেবার মন্তব্য সরাসরি খারিজ করে দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
