post
এনআরবি লাইফ

যুক্তরাজ্যে বন্ধু উৎসব অনুষ্ঠিত

‘সারা বাংলাদেশের ব্যাচ-৯৬’ এর উদ্যোগে যুক্তরাজ্যে বন্ধু উৎসব অনুষ্ঠিত হয়েছে।রোববার রোমফোর্ড রোডের একটি হলে এ উৎসবের আয়োজন করা হয়। এসময় অংশগ্রহণকারী বন্ধুদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন সাইফুল, রাসেল মাহমুদ, এডভোকেট শাখাওয়াত, রিয়াজ সরকার, হারুন অর রশিদ, সাইফউদ্দিন সাইফ, মোহাম্মদ ইসলামসহ অনেকে। অনুষ্ঠানে সাংস্কৃতিক গান পরিবেশন করেন স্থানীয় শিল্পী শতাব্দী কর, শিল্পী মুনা, গীটারিস্ট পাপ্পু। এসময় দেশের গান ও ব্যান্ড সংগীত পরিবেশনের মাধ্যমে অতিথিদের মাতিয়ে রাখেন আয়োজকেরা।

post
এনআরবি বিশ্ব

লন্ডন-বাংলা বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব-২০২৩ উপলক্ষে পুরস্কার বিতরণ

লন্ডন-বাংলা বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব-২০২৩ উপলক্ষে আয়োজিত অনলাইন সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এ পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী শিশু-কিশোরদের মধ্যে দেশাত্ববোধ জাগ্রত করা ও বাংলা সংস্কৃতির ধারা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার এবং সনদ তুলে দেন অতিথিরা।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লন্ডন-বাংলা বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব এর প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফা। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের মখ্য সমন্বয়ক অলক দাশগুপ্ত। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা। মূখ্য আলোচক ছিলেন ড.জান্নাত আরা হেনরী এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো: কামরুজ্জআমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক গোলাম কুদ্দুস, উদীচী যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি গোলাম কবির ও কবি মিনার মনসুর সহ অনেকে।

post
এনআরবি সাফল্য

প্রবাসে থেকেও দেশের জন্যে অবদান রাখছেন বাংলাদেশিরা

অভিবাসন বা উচ্চ শিক্ষার জন্যে বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় দেড় কোটি বাংলাদেশী। তবে প্রবাসে থেকেও দেশের জন্যে তারা রাখছেন অবদান,বহিঃবিশ্বে তুলে ধরছেন বাংলাদেশের লাল-সবুজের পতাকা। তাদের কাজের স্বীকৃতি হিসেবে পাচ্ছেন বিভিন্ন আন্তর্জাতিক পুরষ্কারও। ইউরোপের দেশ জামার্নির প্রবাসীরাও রয়েছেন এই সারিতে। এ অভিবাসীদের লক্ষ্য বিশ্বদরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করানো।জীবিকার তাগিদে জামার্নিতে বসবাস করছেন বিভিন্ন দেশের অভিবাসীরা। অভিবাসন নির্ভর দেশটিতে বাংলাদেশীদের বসবাসও বেশ পুরনো। যেখানের প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছেন এই বাংলাদেশী প্রবাসীরা। তাদেরই একজন সফল জার্মান প্রবাসী বাংলাদেশী,শিব শংকর পাল। যিনি এখন পর্যন্ত ১২৭টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়েছেন। তুলে ধরেছেন বাংলাদেশের লাল সবুজের পতাকা। ১৯৮৯ সাল থেকে শুরু হয় তার স্বপ্ন ছোঁয়ার এই মিশন। শিব শংকরের লক্ষ্য, বিশ্বদরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা। তাইতো লাল-সবুজকে বুকে নিয়ে অবিরত ছুঁটছেন আন্তর্জাতিক এই দৌড়বিদ। দেশটির আরেক সফল প্রবাসী হামিদুল খান, সম্প্রতি পেয়েছেন ‘পিপল অব রেসপেক্ট’ পুরষ্কার। সামাজিক কাজের প্রতিদান হিসেবে জার্মান সরকার তাকে এই সম্মানে ভূষিত করেছে। দেশটিতে সাধারন মানুষের জন্যে কাজ করছেন এই বাংলাদেশী। জামার্নিতে বাংলাদেশীদের পথ চলা সহজ ছিলো না। তাইতো নতুন প্রজন্মের বাংলাদেশীদের মাঝে এই প্রবাসীরা তুলে ধরার চেষ্টা করছে

post
এনআরবি বিশ্ব

স্পেনে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত

বন্ধুসূলভ মহিলা সংগঠনের উদ্যোগে স্পেনে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব।সংগঠনের সভাপতি শিউলি আক্তারের সভাপতিত্বে বার্সেলোনার স্থানীয় একটি হলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন জান্নাতুল ফেরদৌস নিগার, মিতু এবং কিশমা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের মিনিস্টার পলিটিক্যাল ও ডেপুটি চিপ আবদুর রউফ মন্ডল,সিটি কমিশনার ইভান পেরা ইসরাত, সিউতাত ভেইয়ার কাউন্সিলর সোনিয়া বেলত্রান,কাতালুনিয়ার পার্লামেন্টের সাবেক এমপি মারিয়া দান্তে, সাহেদুল সুহেদ, খাদিজা আক্তার মনিকা, নজরুল ইসলাম চৌধুরী,আফাজ জনি ,শফিক খাঁন, কামরুজামান,শফিকুর রহমান, সালাহ উদ্দিন সহ স্হানীয় কমিউনিটি সদস্যরা। পিঠা উৎসবে নানা নামের বাহারি নকশার মুখরোচক পিঠার মধ্যে ভাপা পিঠা, নারিকেল দুধ পুলি সহ বিভিন্ন স্বাদের পিঠা ছিল।

post
অভিবাসন

জার্মানিতে নাগরিকত্ব লাভের সময়সীমা কমিয়ে নতুন আইনের অনুমোদন

জার্মানিতে অভিবাসীদের জন্য নাগরিকত্ব লাভের সময়সীমা কমিয়ে এনে নতুন আইনের অনুমোদন দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। সেই সঙ্গে নতুন আইনে দ্বৈত নাগরিকত্ব রাখার সুযোগও দেওয়া হয়েছে। নতুন আইন অনুযায়ী, জার্মানিতে টানা পাঁচ বছর থাকলে যে কেউ নাগরিকত্বের জন্য যোগ্য হবেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার নতুন আইনকে স্বাগত জানিয়ে বলেছেন, জার্মানির অভিবাসন সংক্রান্ত আইনগুলোর আধুনিকায়নের ক্ষেত্রে নতুন এই আইন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।নাগরিকত্বের জন্য আবেদনের শর্ত সহজ করে নতুন একটি আইন পাস করেছে জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসতাগ। নতুন আইন অনুযায়ী, জার্মানিতে টানা পাঁচ বছর থাকলে যে কেউ নাগরিকত্বের জন্য যোগ্য হবেন। আগের আইনে এ সম্পর্কিত সময়সীমা ছিল ৮ বছর। এছাড়া আগের আইনে দ্বৈতনাগরিক এবং সব দেশ থেকে আগত লোকজনকে নাগরিকত্বের জন্য যোগ্য বলে বিবেচনা করা হতো না। নতুন আইনে সেই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। বুন্দেসতাগে নতুন আইনটি ভোটের জন্য উত্থাপনের পর সেটির পক্ষে ভোট দেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজের নেতৃত্বাধীন বাম ও উদারপন্থী জোটের আইনপ্রণেতাসহ মোট ৩৮২ জন এমপি। আর সেটির বিপক্ষে ভোট দিয়েছেন ২৩৪ জন এমপি। বিপক্ষে ভোট দেওয়া এমপিদের সবাই দেশটির রক্ষণশীল ডানপন্থী দলগুলোর সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার নতুন আইনকে স্বাগত জানিয়ে বলেছেন, বহুত্ববাদ জার্মান সংস্কৃতির অবিচ্ছেদ্য একটি অংশ। যারা বছরের পর বছর ধরে জার্মানিতে বসবাস করছেন, এই দেশের অর্থনীতিকে সচল রাখছেন, নতুন আইনের মাধ্যমে তাদের কাছে বার্তা—জার্মানি তাদেরও দেশ। বর্তমানে জার্মানিতে বসবাসরত বিদেশিদের মধ্যে নাগরিকত্ব পাননি এমন লোকজনের সংখ্যা ১ কোটি ২০ লাখ, যা জার্মানির মোট জনসংখ্যার ১৪ শতাংশ। তাদের মধ্যে প্রায় ৫৩ লাখ মানুষ গত ১০ বছর ধরে দেশটিতে বসবাস করছেন।

post
অভিবাসন

ইউরোপের তিনটি দেশ থেকে ৫১ বাংলাদেশিকে ফেরত

সম্প্রতি ইউরোপের তিনটি দেশ থেকে ৫১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফেরত যাওয়াদের মধ্যে রয়েছেন ফ্রান্স থেকে ২১ জন, সাইপ্রাস থেকে ১৬ জন এবং গ্রিস থেকে ১৪ জন। ফ্রান্সের ২১ জনের মধ্যে কয়েকজনের ইউরোপের বৈধ কাগজপত্র ছিল। তারপরও তাদের জোর করে ফেরত পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। তারা ১২ থেকে ১৪ লাখ টাকা খরচ করে উন্নত জীবনের আশায় বাংলাদেশ থেকে পাড়ি জমিয়েছিলেন ইউরোপের বিভিন্ন দেশে। তারা প্রতিনিয়ত রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছিলেন। এ নিয়ে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে চলেছে নানা আলোচনা-সমালোচনা। কমিউনিটি ব্যক্তিত্ব ও অভিবাসন অভিজ্ঞরা বলছেন, ফ্রান্সে কাগজবিহীন বাংলাদেশিদের ফেরত পাঠানোর নজির খুব কম। সাধারণত বড় কোনো অপরাধ না করলে দেশে পাঠানো হয় না।আগে কোনো অনিয়মিত বাংলাদেশিকে পুলিশ গ্রেপ্তার করলে প্যারিসের বাংলাদেশ দূতাবাসে নিয়ে আউট পাস চাইত। তখন দূতাবাসের পক্ষ থেকে তদন্তের কথা বলে সময় চাওয়া হতো। এসময়ের মধ্যে বিভিন্ন উপায়ে আইনজীবীর মাধ্যমে বাংলাদেশিকে ছাড়িয়ে আনা হতো। অথচ এখন ডিটেনশন সেন্টারে গিয়ে বাংলাদেশিদের লিস্ট করে আউট পাস দিয়ে দেশে ফেরত পাঠাতে সহযোগিতা করছে বাংলাদেশ দূতাবাস।

post
এনআরবি বিশ্ব

রফতানি দ্বিগুণ করতে কাজ করছে সরকার: জার্মানিতে নানক

বাংলাদেশ থেকে রপ্তানিজাত পণ্য বহুমুখীকরণের লক্ষ্যে পাটজাত এবং হস্তশিল্পের পণ্যের রফতানি বৃদ্ধি করতে কাজ করছে সরকার। জার্মানির ফ্রাঙ্কফুর্টে চলমান পাঁচ দিনব্যাপী গৃহস্থালির পণ্য সামগ্রীর আন্তর্জাতিক মেলা ‘আম্বিয়ান্তে ফ্রাঙ্কফুর্টে’ অংশগ্রহণ করে এ কথা বলেছেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এ খাতে রপ্তানি দ্বিগুণ করতে সরকার বিশেষ নজর দেবে বলেও জানিয়েছেন তিনি। এ বছর আম্বিয়ান্তে ফ্রাঙ্কফুর্টে ১৭০টি দেশের প্রায় পাঁচ হাজার কোম্পানি অংশ নিয়ে পণ্য প্রদর্শন করছে। বাংলাদেশে উৎপাদিত প্লাস্টিক, পাট, সিরামিক এবং হস্ত শিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে মেলায়। বাংলাদেশ থেকে আসা কোম্পানিগুলোর মধ্যে, রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সহায়তায় ১২টিসহ মোট ৫৯ টি কোম্পানি অংশ নিয়েছে। মেলার শুরুর দিন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) স্টল উদ্বোধন করে পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। রফতানি উন্নয়ন ব্যুরোর স্টল এর সার্বিক তত্ত্বাবধানে করছেন জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্শিয়াল) সাইফুল ইসলাম। পাট ও বস্ত্রমন্ত্রী ফ্রাঙ্কফুর্ট মেলার হেড অফ ইন্টারন্যাশনাল স্টেফান সুনদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন মেলার দক্ষিণ এশিয়ার প্রধান কর্মকর্তা ওমর সালাউদ্দিন। সাক্ষাতে পরবর্তী মেলায় বাংলাদেশের আরও বৃহৎ পরিসরে অংশগ্রহণের ব্যাপারে উভয় পক্ষ থেকে আশ্বাস ব্যক্ত করা হয়।

post
এনআরবি বিশ্ব

লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি—বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের ইম্প্রেসন ইভেন্ট ভেনুতে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন জুবায়ের—তাইসির ও নাহাস—মুসলেহ এলায়েন্স। নির্বাচনে কোন এলায়েন্স একক সংখ্যা গরিষ্ঠতা পায় নি। এতে ১৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জুবায়ের, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাহাস পাশা পেয়েছেন ১৩৯ ভোট। ১২৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তাইসির মাহমুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোসলেহ আহমেদ পেয়েছেন ১২৩ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী জি আর সোহেল পেয়েছেন ৫৭ ভোট। ১৫৭ ভোট পেয়ে ট্রেজারার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালেহ আহমদ, নিকটতম প্রতিদ্বন্দ্বি আবদুল কাদির মুরাদ পেয়েছেন ১২২ ভোট।১৯১ ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার তারেক চৌধুরী,১৪৩ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সায়েম চৌধুরী, ১৪৩ ভোট পেয়ে সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রেজাউল করিম মৃধা। আর ১৫৬ ভোট পেয়ে সহকারী ট্রেজারার নির্বাচিত হয়েছেন ইব্রাহীম খলিল । ১৬৮ ভোট পেয়ে অর্গেনাইজিং সেক্রেটারী নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আকরামুল হোসেন।

post
দূতাবাস খবর

মানিট্রান্সফার প্রতিষ্ঠানকে উদ্যোগী হওয়ার আহবান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের

প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বৈধ পথে দেশে পাঠাতে মানিট্রান্সফার প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগী হওয়ার আহবান জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: মনিরুল ইসলাম। ইতালিতে অবস্থিত জনতা এক্সচেঞ্জ কোম্পানী পরিদর্শনকালে তিনি একথা বলেন। এসময় রাষ্ট্রদূত প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে বিভিন্ন পরিকল্পনার কথা জানান।বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ রেমিটেন্স বা প্রবাসী আয়। যা সচল রেখেছে দেশের অর্থনীতিকে। আর সেই রেমিটেন্স প্রেরণকারী বাংলাদেশিদের মধ্যে অন্যতম ইতালি প্রবাসীরা। বৈধপথে টাকা পাঠিয়ে দেশের রেমিটেন্স প্রবাহে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তারা। ইতালিতে বাংলাদেশ সরকারের অর্থপ্রেরণকারী প্রতিষ্ঠান জনতা এক্সচেঞ্জ কোম্পানী বর্তমানে রোম এবং মিলানের দুইটি ব্রাঞ্চ দিয়েই সেবা দিয়ে চলেছে ইতালি প্রবাসীদের। সম্প্রতি এ প্রতিষ্ঠান পরিদর্শন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: মনিরুল ইসলাম। এসময় তিনি বৈধ পথে দেশে পাঠাতে মানিট্রান্সফার প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগী হওয়ার আহবান জানান। প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছাতে বিভিন্ন পরিকল্পনার কথা বলেন রাষ্ট্রদূত। নিরাপদে দেশে রেমিটেন্স পাঠাতে জনতা এক্সচেঞ্জের সেবার মান তুলে ধরেন সাধারণ প্রবাসীরা। মূল শহরে ব্রাঞ্চের পাশাপাশি এজেন্টদের মাধ্যমে প্রবাসীদের সেবা দিলে বৈধ পথে রেমিটেন্সের হার আরও বাড়বে বলে মনে করেন বিশিষ্টজনেরা।

post
ক্যাম্পাস লাইফ

আইইএলটিএস ছাড়াই ডেনমার্কের স্কলারশিপ পাওয়ার সুযোগ

ইউরোপের অত্যন্ত আধুনিক ও আকর্ষনীয় দেশ ডেনমার্ক। অন্যান্য দেশের তুলনায় ডেনমার্কে সব কাজের মান এবং বেতন অনেক বেশি হওয়ায় বহু বাংলাদেশির বসবাস দেশটিতে। আবার অনেক শিক্ষার্থীরই পছন্দের তালিকায় থাকে ডেনমার্ক। এখানে টিউশন ফি অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় কম। ২০২৪ সালে আইইএলটিএস ছাড়াই ডেনমার্কের স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অনেক বৃত্তির সুযোগসহ ইউরোপীয় দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ডেনমার্ক। দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে অনেক স্কলারশিপের সুযোগ। যেগুলোর জন্য কোনো ভাষা পরীক্ষার প্রয়োজন নেই। তাই অনেক শিক্ষার্থীরই পছন্দের তালিকায় আছে ডেনমার্ক। এখানে টিউশন ফি অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় কম।ডেনমার্কের বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার উপযোগী পরিবেশের জন্য বেশ পরিচিত। দেশটির শহরগুলো নিরাপদ এবং থাকার জন্যও উপযুক্ত। ২০২৪ সালে আইইএলটিএস ছাড়াই ডেনমার্কের স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। রয়েছে ডেনিশ সরকারি বৃত্তি। যেখানে ডেনমার্ক সরকার সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ অথবা মৌলিক জীবনযাত্রার খরচ বহন করে। ডেনিস ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ প্রোগ্রাম হলো ইইউ বা ইইএ এবং নন-ইইউ বা ইইএ শিক্ষার্থীদের জন্য একটি স্কলারশিপ প্রোগ্রাম। সেখানেও রয়েছে ব্যান্টিং ইন্টারন্যাশনাল পোস্টডক্টরাল ফেলোশিপ। এই ফেলোশিপ তাঁদের জন্য, যাঁরা গবেষণানির্ভর কর্মজীবনের মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক এবং গবেষণাভিত্তিক ক্যারিয়ার গড়তে চান। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পোস্টডক্টরালের জন্য এ ফেলোশিপ দেওয়া হয়। এই ফেলোশিপ ডেনিশ এবং আন্তর্জাতিক—উভয় শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।এছাড়া প্রতিবছর ইইউ এবং ইইএ–এর বাইরে অসামান্য কৃতিত্বের জন্য তিন থেকে চারটি বৃত্তি দেওয়া হয় এমএসসি আবেদনকারীদের। সাধারণত স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে টিউশন, বাসস্থান সুবিধাসহ নানা সুবিধা আছে এই স্কলারশিপে।রোসকিল্ড ইউনিভার্সিটিতে ডেনিশ স্টেট টিউশন ফি ওয়েভার্স অ্যান্ড স্কলারশিপ স্নাতক শিক্ষার্থীদের দেওয়া হয়। ইউরোপীয় ইউনিয়ন বা ইইএ–এর বাইরের দেশগুলোর নাগরিক এ বৃত্তির জন্য সুযোগ পান। এ বৃত্তির আওতায় ডেনমার্কে আবাসন ফি,টিউশন ফি মওকুফ এবং প্রতি মাসে ৭ হাজার ৮০০ ডেনমার্কের মুদ্রা ক্রোন দেওয়া হবে বলে জানিয়েছেন ডেনিস সরকার।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.