post
খেলা

গ্রিস অলিম্পিয়াডে বাংলাদেশের বড় সাফল্য

গ্রিসের রাজধানী এথেন্সে বসা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বড় সাফল্য এনেছে বাংলাদেশ দল। ২৫তম এ আসরে দলের অর্জন ৩টি স্বর্ণ, ৫টি রৌপ্য, ৪টি ব্রোঞ্জ এবং দুটি টেকনিক্যাল পদক।১৬ থেকে ১৯ জানুয়ারি আন্তর্জাতিক এ রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। রোবটিক্সের আন্তর্জাতিক এ উৎসবে এবার বাংলাদেশের ১৬ সদস্যের দল অংশ নেয়। বিশ্বের ২৬টি দেশের ১ হাজার ৪০০ জনের বেশি প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নেন। বাংলাদেশ দলের পক্ষে স্বর্ণপদক জিতেছেন রোবট ইন মুভি জুনিয়র গ্রুপে রোবোস্পারকার্স দলের জাইমা যাহিন ওয়ারা, রোবট ইন মুভি সিনিয়র গ্রুপে রোবো ইডিয়টস দলের নাশীতাত যাইনাহ রহমান, ক্রিয়েটিভ আইডিয়া সিনিয়র গ্রুপে জিরোথ দলের সদস্য মিসবাহ উদ্দিন ইনান। এছাড়া টেকনিক্যাল পদক অর্জন করেছে ক্রিয়েটিভ ক্যাটাগরি সিনিয়র গ্রুপে অটোমেশন৭১ দলের সদস্য সাদিয়া আক্তার স্বর্ণা, রোবো সোলো দলের সদস্য ফাতিন আল হাবীব নাফিস।

post
অভিবাসন

জার্মানিতে অভিবাসন আইনের পরিবর্তন

জার্মানিতে অভিবাসীদের জন্য নাগরিকত্ব লাভের সময়সীমা কমিয়ে এনে নতুন আইনের অনুমোদন দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। সেই সঙ্গে নতুন আইনে দ্বৈত নাগরিকত্ব রাখার সুযোগও দেওয়া হয়েছে। জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগে নতুন আইনের পক্ষে বেশি ভোট পড়েছে। জার্মান সরকার মনে করছে, এই আইনের মাধ্যমে দেশটি দক্ষ কর্মীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এতে কর্মীসংকট লাঘব হবে। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সোশ্যাল ডেমোক্র্যাটসসহ জোট সরকারের অংশীদার ফ্রি ডেমোক্র্যাটস ও গ্রিন পার্টি আইনটির পক্ষে ভোট দিয়েছে। আর কট্টর ডানপন্থী দল এএফডির সঙ্গে এই আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট ও ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন।

post
এনআরবি সাফল্য

জার্মানিতে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন হামিদুল খান

জার্মানিতে রাষ্ট্রীয় ও সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য প্রবাসী বাংলাদেশি হামিদুল খানকে সর্বোচ্চ সম্মাননা (ম্যানশেন ডেস রেসপেক্ট) দিয়েছে দেশটির হেসেন রাজ্য সরকার। গেল ১০ জানুয়ারি হেসেন প্রদেশের বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্টের হেডারনহাইমের একটি মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মাননাটি তুলে দেন রাজ্যের পরিবেশমন্ত্রী প্রিসকা হিন্জ।প্রবাসী হামিদুল খান দেশটির রাজ্যটিতে দীর্ঘদিন যাবৎ বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ অন্য অভিবাসীদের অধিকার আদায় ও স্বার্থ রক্ষায় কাজ করছেন। পাশাপাশি দেশটির স্থানীয় বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের কোনো সরকারি বা বেসরকারি সহযোগিতা ছাড়াই সম্পূর্ণ নিজ উদ্যোগে গড়া স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান জার্মান বাংলা সোসাইটির মাধ্যমে খাবার বিতরণ, সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা দিয়ে আসছেন।রাষ্ট্রীয় পর্যায়ে সম্মাননা গ্রহণ করে স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন হামিদুল খান। তিনি বলেন, ‘আসলে পুরস্কারের জন্য সামাজিক কাজে যুক্ত হইনি। শুধুমাত্র মানুষের কষ্ট বুঝতে, সুখে ও দুঃখে কাছে থাকতেই সর্বস্তরের মানুষের জন্য মাঠ পর্যায়ে কাজ করার অঙ্গীকার করেছিলাম। এছাড়া অনেক বছর ধরে আমি জার্মানির সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রবাসীদের মধ্যে ঐক্য ধরে রাখার পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত হয়েছি।’ তিনি আরও বলেন, ‘অবসর সময়ে আমি সামাজিক শান্তি প্রতিষ্ঠা ও পারস্পরিক বোঝাপড়া তৈরির কাজে ব্যয় করি। প্রবাসী ও স্থানীয়দের মধ্যে একটি যোগসূত্র স্থাপন করতেই ১৯৯৭ সালে জার্মান-বাংলা সোসাইটি গঠন করি। একই সাথে জার্মানির মতো দেশে প্রথমবারের মত অভিবাসী বা ইমিগ্রেশন বইমেলা ও বঙ্গবন্ধু বইমেলার আয়োজনও নিয়মিতভাবে করে আসছি।’  এর আগে সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কাজে বিশেষ অবদানের জন্যও ২০২২ সালে হেসেন রাজ্য সরকার হামিদুল খানকে স্বর্ণপদক ছাড়াও দেশটির সরকারি ও বেসরকারি বেশ কয়েকটি সামাজিক সংগঠনও তাকে সম্মানিত করে। সম্মাননা অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ও সমাজের সর্বস্তরের ব্যাক্তি ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। 

post
এনআরবি লাইফ

স্পেনে বৃহত্তর নোয়াখালী সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

স্পেনের রাজধানী মাদ্রিদে বৃহত্তর নোয়াখালী সমিতি-মাদ্রিদের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।বুধবার রাত ৯টায় লাভাপিয়েস এলাকার রাজপুত রেস্টুরেন্টের হল রুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। গত ২৭ ডিসেম্বর ২০২৪-২০২৫ সালের জন্য ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়। এ উপলক্ষে বুধবার সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। ২০০০ সালে বৃহত্তর নোয়াখালী সমিতি-মাদ্রিদের অগ্রযাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে কাউন্সিলর (শ্রম উইং) মোতাসিমুল ইসলাম। এছাড়া বৃহত্তর নোয়াখালী সমিতির সদ্য সাবেক সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে সংগঠনের নবনির্বাচিত সভাপতি আবুল কাশেম মুকুল, সাধারণ সম্পাদক ডালিম বেপারী রাজু ও সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন। অনুষ্ঠানে বক্তব্য দেন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, কাজী এনায়েতুল করিম তারেক, কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব আবুল আজাদ বেঙ্গল, বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলামিন মিয়া, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, সাবেক নির্বাচন কমিশনের সদস্য সচিব মো. দুলাল সাফা।

post
এনআরবি সাফল্য

বাংলাদেশ সেন্টার লন্ডনের পরিচালনা পর্ষদ গঠন

যুক্তরাজ্যে ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারে নবনির্বাচিত কাউন্সিল অব ম্যানেজমেন্ট কমিটির প্রথম সভা সম্প্রতি সম্পন্ন হয়েছে। সভায় সাবেক কমিটির সিনিয়র সহ-সভাপতি মুহিবুর রহমান মুহিব সভাপতিত্ব করেন।সভায় পার্মানেন্ট মেম্বারদের মধ্য থেকে নির্বাচিত ১৮ জন প্রতিনিধি, লাইফ মেম্বার ও জেনারেল মেম্বারদের দ্বারা যৌথভাবে নির্বাচিত ১৭ জন প্রতিনিধি, সাংবিধানিকভাবে নির্ধারিত প্রতিষ্ঠাতা মেম্বারদের ১০ জন প্রতিনিধি ও প্রতিষ্ঠাতা কর্পোরেট মেম্বারদের ৪ জন প্রতিনিধিসহ সর্বমোট ৪৯ সদস্যের এই নবনির্বাচিত কমিটির পদ-পদবি নির্ধারণ করা হয়। এক্সিকিউটিভ কমিটি ও উপ-কমিটি সমূহ গঠন করার জন্য সংবিধানের ৪২ ধারায় অর্পিত ক্ষমতা বলে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সভা আহ্বান করেন এবং সাবেক কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিষয়টি সবাইকে অবগত করেন। সভায় সর্বসম্মতিক্রমে হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমকে চেয়ারপারসন (পদাধিকারবলে) করে সংবিধানের ৪৪ ধারায় অর্পিত নিয়ম অনুসারে মুহিবুর রহমান মুহিবকে সিনিয়র  সহ-সভাপতি এবং অধ্যাপক শহীদুর রহমানকে সাধারণ সম্পাদক ও ফয়জুল হককে চিফ-ট্রেজারার করে কমিটি গঠন করা হয়।

post
এনআরবি সাফল্য

অ্যাসোসিয়েশন ভালিয়ান্তে বাংলার ঝালমুড়ি-২ প্রকল্পের উদ্বোধন

জাগো নারী জাগো এই স্লোগানকে সামনে রেখে স্পেনে মানবাধিকার সংগঠন ‘অ্যাসোসিয়েশন ভালিয়ান্তে বাংলা’র উদ্যোগে ঝালমুড়ি-২ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার স্থানীয় হলরুমে এ প্রকল্পের উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। অ্যাসোসিয়েশন ভালিয়ান্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহির সভাপতিত্বে ও ইছিয়ার গনছালেছের সঞ্চালনায় শুরুতে কোরআন তিলাওয়াত করেন সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আফরোজা রহমান, গাইনী বিভাগের ডাক্তার রোসা, রেড ইন্টার লাভাপিয়েসের সভাপতি পেপা টরেস, রেইনা সুফিয়ার ডিরেক্টর ছারা, ক্যাসিনো রেইনার ডিরেক্টর ক্রিস্টিনা, মাস মাদ্রিদের রিতা মায়েস্ত্র, খসে গ্রাসিয়া কাস্তিয়ানো, কমিউনিদাদ মাদ্রিদের মানোয়েলা, পার্টি সোসালিস্টার মানোয়েল, মারিয়া, আন্তনিও, মারিও, সিলভিয়া, সার্না ফার্নান্দেজসহ স্প্যানিশ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা।

post
এনআরবি বিশ্ব

প্রতিমন্ত্রী হিসেবে শফিকুর রহমান চৌধুরীকে মনোনীত করায় যুক্তরাজ্যে মিষ্টি বিতরণ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শফিকুর রহমান চৌধুরীকে মনোনীত করায় যুক্তরাজ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে।দেশটিতে বসবাসরত ওসমানী নগর ও বিশ্বনাথ বাসীর উদ্যোগে ক্যাম্বারলির জাল রেস্টুরেন্ট এ আয়োজন করা হয়। আশিক মিয়ার সভাপতিত্বে এ আনন্দ  সভা পরিচালনা করেন হাবিব আলী। সভায় বক্তব্য রাখেন আব্দুল মুহাইমিন, রকিব আলী, মঈনুল রশীদ, আজিজ মিয়া, ইসলাম আলী,বসির মিয়া, আলকাস মিয়া, বাদশা মিয়া, আসকর আলী, মিলন চৌধুরী, মকলিস মিয়া, লিটন মিয়া, মুরাদ চৌধুরী, আবুল কালাম, আজিজুল হক, শুহেল মিয়া সহ অনেকে।এসময় তাকে প্রতিমন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়। এছাড়াও সাংসদ শফিকুর রহমান চৌধুরীর নির্বাচনী সিলেট-২ এর আওতাধীন ওসমানী নগর ও বিশ্বনাথের উন্নয়ন এবং বাংলাদেশের জন্য তিনি কাজ করে যাবেন, এমনটাই প্রত্যাশা করেন বক্তারা।

post
এনআরবি বিশ্ব

ইতালির সার্দেনিয়া দ্বীপে বাংলাদেশিদের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা দেবে দূতাবাস

ইতালির সার্দেনিয়া দ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা দেবে দূতাবাস। আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারী দ্বীপের কাগলিয়ারী নামক স্থানে সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই সেবা প্রদান করা হবে। নিজ ব্যবস্থাপনা ও উদ্যোগে কনস্যুলার ক্যাম্প পরিচালনা করবে বাংলাদেশ দূতাবাস রোম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাসপোর্ট আবেদন ও সার্টিফিকেট সেবা গ্রহণের জন্য ২৯ জানুয়ারী বিকেল ৩ টা থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেয়া হবে। তবে, পাসপোর্ট ডেলিভারি, এনভিআর বা নো ভিসা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য সেবার জন্য অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই।

post
শিক্ষা

যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের

উচ্চ শিক্ষার জন্য পছন্দের তালিকার শীর্ষে বরাবরই রয়েছে যুক্তরাজ্য ও  সুইজারল্যান্ড। উন্নত বিশ্বের এ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার জন্য সরকারী অর্থায়নেও দেয়া হয় বিভিন্ন স্কলারশিপ। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিউশন ফি মওকুফের পাশাপাশি বিভিন্ন ধরনের আর্থিক সুবিধাও পাওয়া যায়। বাংলাদেশি শিক্ষার্থীরাও এসব স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। উচ্চ শিক্ষার জন্যে শিক্ষার্থীদের প্রথম পছন্দের নাম যুক্তরাজ্য। দেশটিতে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের অর্থায়নে দেওয়া হচ্ছে ব্রিটিশ শেভেনিং স্কলারশিপ। স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য এই স্কলারশিপটি টিউশন ফি, আবাসিক ভাতা এবং ওয়ার্কশপের জন্য অন্যান্য ভ্রমণ খরচ দিয়ে থাকে। তবে, যুক্তরাজ্যের বাইরের শিক্ষার্থীদের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য গেটস কেমব্রিজ স্কলারশিপ দেওয়া হয়। এ স্কলারশিপটি টিউশন ফি, শিক্ষাপ্রতিষ্ঠানের কম্পোজিশন ফি, বিমান ভাড়া ও ভিসা খরচও প্রদান করে তারা।প্রাচীনতম স্কলারশিপ প্রোগ্রাম রোডসের মাধ্যমে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা স্নাতকোত্তর করার সুযোগ পাচ্ছেন। রোডস স্কলারশিপ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় খরচ,ব্যক্তিগত উপবৃত্তি, স্বাস্থ্য বিমা এবং বিমান ভাড়া বহন করে।এছাড়াও নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে ডেভেলপিং সলিউশন স্কলারশিপ। কমনওয়েলথের উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ১০৫টি বৃত্তি প্রদান করে থাকে এ প্রোগামটি । এদিকে বিশ্বের ১৮০ টিরও বেশি দেশের মধ্যে আন্তর্জাতিক বিনিময় ও গবেষণা সহযোগিতা প্রচারের জন্য গভর্নমেন্ট অ্যাক্সিলেন্স স্কলারশিপ প্রদান করছে সুইজারল্যান্ড। এ বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা টিউশন ফি, মাসিক ভাতা, লোডিং ভাতা এবং স্বাস্থ্য বিমা পাবেন।এছাড়াও সুইস গভর্নমেন্ট অ্যাক্সিলেন্স স্কলারশিপে ডক্টরাল গবেষণার জন্য পড়াশোনার সুযোগ দিচ্ছে অনন্য সৌন্দর্যের দেশ সুইজারল্যান্ড। এ স্কলারশিপে টিউশন ফি, মাসিক ভাতা, স্বাস্থ্যবিমাসহ নানা সুবিধা পান বিদেশী শিক্ষার্থীরা। তাই দেরি না করে বৃত্তিগুলো লুফে নিতে পারেন শিক্ষার্থীরা।

post
এনআরবি লাইফ

সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য প্রবাসী শরীফ উদ্দিনের আকস্মিক মৃত্যুতে সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শরীফ উদ্দিন সিলেটের ওসমানি নগর উপজেলার সাদিপুর ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্দা।ব্রিকলেন জামে মসজিদ হল রুমে প্রবীণ এ কমিনিটি নেতার স্বরণে শোক সভা করা হয়। সোসাইটির সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক হাবিব আলী। এতে বক্তব্য রাখেন তোফায়েল আহমদ , ফজল ঊদ্দিন, কয়েছ আহমদ জগলু , অমর আলী , আছাব ঊদ্দিন, মুজাহিদ আলী, আতাউর রহমান, আজম আলী ,আব্দুর রহমান, সৈয়দ মামুন , কুতুব ঊদ্দিন, কামরুল হাসান সহ অনেকে । পরে মরহুম শরীফের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা এবং সোসাইটির ইভেন্ট মেনেজম্যান্ট সেক্রেটারী সালেহ আহমদের পক্ষ থেকে আহার করানো হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.