post
অভিবাসন

তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে ডুবে মৃত্যু মাদারীপুরের তিন তরুণের

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে ডুবে মাদারীপুরের তিন তরুণ মারা গেছেন। তাদের এমন অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোক। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আপন শেখ নামে আরও এক তরুণ। ইতালি যাওয়ার জন্য তারা প্রত্যেকে দালালকে দিয়েছিলেন ১৩ থেকে ১৫ লক্ষ টাকা। নিহতরা হলেন সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পশ্চিম পাঁচখোলা গ্রামের আলী আকাব্বরের ছেলে সম্রাট, রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম স্বরমঙ্গল গ্রামের ইউসুফ আলী শেখের ছেলে মামুন শেখ ও সেনদিয়া গ্রামের সুনীল বৈরাগীর ছেলে সজল বৈরাগী। এ ছাড়া এ ঘটনায় নিখোঁজ আপন শেখ গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের পান্নু শেখের ছেলে। ওই তিন তরুণের মৃত্যুর খবর আসার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, আপনজনদের হারিয়ে শোকে দিশাহারা পরিবার। এ ঘটনায় দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার আসাদ জানান, এ ব্যাপারে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

post
আন্তর্জাতিক

জার্মানিতে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক ও প্রবাসীদের আমন্ত্রণে সংবর্ধনা সভায় উপস্থিতির মধ্য দিয়ে জার্মানিতে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সফরের তৃতীয় দিনও মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করেন সরকারপ্রধান। এর আগে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। এরপর বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। দেশটির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী সেভেনইয়া শুলজও সৌজন্য সাক্ষাৎ করেন বঙ্গবন্ধু কন্যার সঙ্গে। এছাড়াও যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন বিষয়ক মন্ত্রী লর্ড ক্যামেরনের সঙ্গে পারস্পরিক সহযোগীতা নিয়ে ব্যাপক আলোচনা হয়। এছাড়াও সরকার প্রধানের সঙ্গে আজারবাইজানের প্রেসিডেন্ট আইহাম আলিয়েভের বৈঠক হয়েছে।

post
এনআরবি বিশ্ব

অস্ট্রিয়ায় অমর একুশে কাপ-২০২৪ অনুষ্ঠিত

বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার উদ্যোগে অমর একুশে কাপ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রিয়ার একটি ইনডোর হলে এ আয়োজন করা হয়।খেলায় দুই গ্রুপে মোট আটটি দল অংশগ্রহণ করে। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস ভিয়েনা কাউন্সিলর ও চ্যান্সারি প্রধান তানভীর আহমেদ তরফদার এবং কাউন্সিলর মোঃ তারাজুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন দেশটির প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আঞ্চলিক সমিতির সভাপতি-সেক্রেটারি ও রাজনৈতিক-সামাজিক ব্যক্তিসহ অনেকে। ফাইনালে প্রজন্ম স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয় সিলেট এক্সপ্রেস। এতে সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন শামীম মিয়া মোহাম্মদ। এছাড়াও অনুষ্ঠানে শিশু-কিশোরদের জন্যেও খেলার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

post
অভিবাসন

ব্রিটেনে প্রবেশকালে ছয় অভিবাসী আটক

লরিতে করে ব্রিটেনে প্রবেশকালে ছয় অভিবাসীকে আটক করে হাসপাতালে পাঠিয়েছে দেশটির বর্ডার পুলিশ। এসেক্সের নিউ হেভেন পোর্ট থেকে তাদের আটক করা হয়। একই সাথে আরো এক ব্যক্তিসহ মানব পাচারকারী সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। তবে ওই ছয়জন অভিবাসীদের মধ্যে কেউ গুরুতর আহত হয় নি। লরিটি আটককালে সেখানে বর্ডার ফোর্সসহ এম্ব্যুলেন্স উপস্থিত ছিলো। হোম অফিস ঘটনার সত্যতা স্বীকার করে, তদন্তের স্বার্থে কোন মন্তব্য করতে রাজি হয় নি। এদিকে অভিবাসীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোয় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মারিয়া কলফিল্ড ঘঁনা। তবে উদ্ধারকৃত অভিবাসীরা কোন দেশের নাগরিক, সে বিষয়ে কিছু জানায় নি হোম অফিস।

post
এনআরবি বিশ্ব

গ্রিসে ফ্রি অনুপ্রেরণামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

গ্রিসের এথেন্সে বসবাসরত বাংলাদেশি মা ও শিশু-কিশোরদের ফ্রি অনুপ্রেরণামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।মাইগ্রেশন বাংলার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরুজ্জামান ভূইয়া। প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় বিভিন্ন প্রশিক্ষণ দেন লন্ডন থেকে আগত তানজিলা জামান। এসময় উপস্থিত ছিলেন গ্রিসের সিনিয়র সাংবাদিক জাকির হোসাইন চৌধুরী মুন্না, গ্রিক বাংলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সৈকত ও আলম মাহমুদ এবং গ্রিক বাংলা প্রেসক্লাব সদস্য শাহ জামাল রুবেল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারী নেত্রী আমেনা জাহান রিনা, নীলা রহমান ,দিনা উম্মে হাবিবা ,নাসিমা সরকার ,মহুয়া মুক্তা ও মিলিসহ অনেকে।

post
অভিবাসন

গ্রিস উপকূলে ৮৪ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিতি দ্বীপের দক্ষিণ উপকূলে আসা ৮৪ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষীরা। ওই সময় অভিবাসীদের পাচারে জড়িত সন্দেহভাজন চার ব্যক্তিকে আটক করার তথ্য দিয়েছে এথেন্স। তবে, কোন বাংলাদেশি আছে কিনা সে তথ্য নিশ্চিত করেনি সংস্থাটি।ক্রিতি দ্বীপে আসা আলাদা দুটি অভিবাসী নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। প্রথম ঘটনায় ক্রিতি দ্বীপের দক্ষিণে ৮৫ কিলোমিটার দূরে আসা একটি নৌকা যান্ত্রিক ত্রুটির কারণে ঝুঁকিতে পড়েছে বলে হেলেনিক উপকূলরক্ষীদের সতর্ক করা হয়। এ তথ্যের ভিত্তিতে ওই অঞ্চলে অভিযান চালিয়ে একটি অভিবাসী নৌকা খুঁজে পেয়েছিল গ্রিক নৌবাহিনীর একটি ফ্রিগেট।

post
এনআরবি লাইফ

গ্রিসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

গ্রিসে সড়ক দুর্ঘটনায় সজিব খান নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক বাংলাদেশি গুরুতর আহত হয়। শনিবার স্থানীয় সময় রাতে এথেন্সের মেতারসুগিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধানতলিয়া এলাকার মাফুজ খানের ছেলে। সজিব খান চার বছর আগে গ্রিসে পাড়ি জমান। তিনি সিজনাল কর্মী হিসেবে আইল্যান্ডের রেস্টুরেন্টে কাজ করতেন। থাকতেন এথেন্সের ইপীরু এলাকায়।জানা যায়, বন্ধু ফাহিমকে নিয়ে সজিব ওমোনিয়া এলাকায় বাজার করতে মোটরসাইকেলে চড়ে রওনা হন। পথে মেতারসুগিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সজিব। আহত ফাহিম স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এথেন্সের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে,আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশ পাঠানো হবে।

post
আন্তর্জাতিক

ইংল্যান্ডে ভাড়াটিয়াদের উচ্ছেদে কঠোরতা

ইংল্যান্ডে কথায় কথায় বাড়ি মালিকরা ভাড়াটিয়াদের আর উচ্ছেদ করতে পারবে না। আগামী জাতীয় নির্বাচনের আগেই এর জন্য কঠোর আইন পাস করা হবে বলে ঘোষণা দিয়েছেন হাউসিং সেক্রেটারী মাইকেল গোভ।২০১৯ সালে ভাড়াটিয়াদের কোন কারণ ছাড়া উচ্ছেদ করা যাবে,এমন একটি বিল পাশ করা হয়। তাতে ফলাফল যথাযথ না হওয়ায় আরো কঠোর হওয়ার ঘোষণা দিলেন গোভ। ব্রিটেনে বাড়ি ভাড়া বেড়ে যাওয়ায় অনেক ভাড়াটিয়া হিমসিম খাচ্ছেন। এতে করে বাড়ি মালিকরা কথায় কথায় ভাড়াটিয়াদের উচ্ছেদ করার ফলে চাপ বেড়েছে কাউন্সিলগুলোতে। এ সংকট দূরীকরণের উদ্দেশ্যে হাউজিং সেক্রেটারী আরো কঠোর হওয়ার ঘোষণা দিলেন।

post
এনআরবি বিশ্ব

আয়ারল্যান্ডে বইমেলা ও পিঠা উৎসব

বই জ্ঞানের প্রতীক, আর পিঠা হচ্ছে ঐতিহ্যের। পেটের ও জ্ঞানের খোরাক মেটাতে এবং জ্ঞানকে সমৃদ্ধি করতে, সেই সাথে বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হলো বইমেলা ও পিঠা উৎসব।দিনটিতে আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা জড়ো হন বাংলাদেশ এসোসিয়েশন অফ ডাবলিন বিডি-এডি আয়োজিত এ উৎসবে। ভাষা শহীদদের স্মরণে ও গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা, পুলি, পায়েস প্রবাসের মাটিতে বেড়ে উঠা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই সংগঠনটির এ উদ্যোগ। অনুষ্ঠানে শিল্প, সাহিত্য, সাংবাদিকতা ও ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, ভাষা-সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সংগঠনটির পক্ষ থেকে দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। জহিরুল ইসলাম জহিরের তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি ছিলেন অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ডাঃ জিন্নুরাইন জায়গিরদার। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর ও লিমেরিক সিটি মেয়র আজাদ তালুকদার, কাউন্সিলর কাজী মোশতাক আহমেদ ইমন, জসিম উদ্দিন দেওয়ান, আনোয়ারুল হক আনোয়ার, ডাঃ মুসাব্বির হোসাইন, মনিরুল ইসলাম মনির, সাইফুল ইসলাম, চুন্নু মাতবর, ইকবাল আহমেদ লিটন, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, ডঃ নাসিম, হামিদুল নাসির, ডাঃ পারভেজ সহ অনেকে। অনুষ্ঠান যৌথ সঞ্চালনা করেন আবদুল্লাহ আল কাফি ও জাকারিয়া প্রধান।

post
এনআরবি লাইফ

বার্মিংহামে বাংলাদেশ মেগা মেডিকেল ক্যাম্প

যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশে মেগা মেডিকেল ক্যাম্প করার জন্য তহবিল সংগ্রহ পোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।দেশটির লাল হাভিলি ব্যাঙ্কোটিং হলে এ আয়োজন করা হয়। সচেতনতামূলক এ আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবিয়া খাতুন ও ওয়াসিম নওয়াজ। এসময় উপস্থিত ছিলেন টিআরএফ প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জাকির চৌধুরী, রাষ্ট্রদূত এম এ মুনিম, বিখ্যাত নাসিদ শিল্পী আইয়ুব কোরি, মরিয়ম জাজিমসহ অন্যান্যরা। মেডিকেল ক্যাম্পের এলাকার তালিকায় রয়েছে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলা। অস্ত্রোপচার হবে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বেসরকারি মেডিকেল হাসপাতালে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.