post
এনআরবি লাইফ

৩ ফেব্রুয়ারী রোমের তরপিনাত্তারা ফিলারেটে পার্কে পিঠা উৎসব

আগামী ৩ ফেব্রুয়ারী রোমের বাঙালী অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা ফিলারেটে পার্কে পিঠা উৎসব উদযাপন করা হবে। এ লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।রোমের তুসকোলানায় স্থানীয়একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় এ তথ্য জানানো হয়। ইমরুল কায়েছ,সোহরাব সরকার ও আমির হোসেন মোল্লা'র আহবানে সভায় উপস্থিত ছিলেন নূরে আলম সিদ্দিকী বাচ্চু, হাসান ইকবাল, আবুল কালাম আজাদ খোকন, জুবায়ের আহমেদ রিপন, নয়না আহমেদ, উম্মেহানি প্রিন্স ও সানজিদা ইসলাম সংগীতাসহ বৃহত্তর ঢাকার অন্যান্য নেতৃবৃন্দ।

post
এনআরবি লাইফ

ইতালিতে কাজ না পেয়ে সুমন নামের এক বাংলাদেশীর আত্মহত্যা

ইতালিতে সুমন মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছেন। রাজধানী রোমের তুসকোলানা জুলিও আগ্রিকোলা পার্কে একটি গির্জার পেছন থেকে তার লাশ উদ্ধার করা হয়।  ‍পুলিশের ধারণা, মঙ্গলবার দিনগত রাতে সুমন আত্মহত্যা করেছেন। পরদিন বুধবার সকালে এক ইতালিয়ান পথচারী তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খরব দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। কয়েক মাসে আগে ইতালিতে আসেন সুমন। তার দেশের বাড়ি কুমিল্লার হোমনার চম্পক নগরে। বাবার নাম এ বারিক।এ বিষয়ে রোম বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম ও কল্যাণ) আসিফ আনাম সিদ্দিকী জানান, আত্মহত্যার ঘটনাটি তারা জেনেছেন। পুলিশের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে আত্মহত্যার সত্যতা পাওয়া গেছে। আত্মহত্যার আগে সুমন পরিবারের সঙ্গে কথা বলেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে তদন্ত চলছে। এদিকে সুমনের আত্মহত্যার ঘটনায় মুরাদ মহিবুর নামে আরেক ইতালি প্রবাসী ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার বাড়িও কুমিল্লায়। তিনি জানান, এক বুক স্বপ্ন নিয়ে সুমন মিয়া সাত মাস আগে ইতালির রোম শহরে এসেছিলেন সোনার হরিণ ধরতে! কিন্তু স্বপ্ন আর বাস্তবতা বড়ই কঠিন। দীর্ঘ সাত মাস বেকার থেকে কোনো কাজ না পেয়ে গলায় ফাঁস দিয়ে জীবনটাকে শেষ দিয়েছেন।

post
এনআরবি বিশ্ব

প্রবাসীদের সকল অধিকারের আইনগত স্বীকৃতির জোরদাবি

বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের সর্বোচ্চ অংশগ্রহণ ও তাদের নাগরিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসী পেশাজীবীদের সমম্বয়ে করোনাকালে এই সংগঠনটি গড়ে উঠে। সে সময় সব যোগাযোগ বিচ্ছিন্ন থাকা অবস্থায়ও লেবানন, কুয়েত,  লিবিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও পশ্চিমের বিভিন্ন দেশে শুধু তথ্য প্রযুক্তি ও যোগাযোগের মাধ্যমে প্রবাসীদের কল্যাণে কার্যক্রম পরিচালনা করে এই সংগঠন। লন্ডনভিত্তিক পেশাজীবীদের এই আন্তর্জাতিক সংগঠনের বার্ষিক আবাসিক সমাবেশ (রেসিডেন্সিয়াল মিটিং) ২১ ও ২২ জানুয়ারি নিউ ক্যাসেলের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সকলপক্ষকে আলোচনার মাধ্যমে সুস্থ ও গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা ও সমুন্নত রাখার আহ্বান জানানো হয়।প্রবাসী পেশাজীবী নেতৃবৃন্দ স্বাধীনতার দীর্ঘ ৫২ বছর পরেও প্রবাসীদের ভোটাধিকার ও অন্যান্য নাগরিক অধিকার প্রদানে সরকারের ব্যর্থতায় হতাশা ব্যক্ত করেন‌। তারা বলেন, লাখো শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখিয়ে বাংলাদেশকে আধুনিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। দেড় কোটি প্রবাসীর নাগরিক অধিকার অস্বীকার করে আধুনিক ও মানবিক দেশ গঠন সম্ভব নয়। তারা অবিলম্বে সরকার ও অন্যান্য সকল রাজনৈতিক দলকে প্রবাসীদের অধিকার নিশ্চিতের ব্যাপারে তাদের সুস্পষ্ট অঙ্গীকার ঘোষণা ও বাস্তবায়নের জোর দাবি জানান। তারা বলেন, আগামীতে যে কোন জাতীয় নির্বাচনের আগেই এই দাবির শতভাগ পূরণ করতে হবে। অন্যথায় প্রবাসীরা এ ব্যাপারে তাদের কার্যকর প্রতিবাদ গড়ে তুলবে। ইতিমধ্যে সরকারিভাবে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির নামে সময়ক্ষেপণ এবং পরে জটিল ও আমলাতান্ত্রিক ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে প্রবাসীদের জন্য সহজ ও জটিলতামুক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের চেয়ারপারসন ড. হাসনাত এম হোসাইন এমবিই'র সভাপতিত্বে ও ডিরেক্টর জেনারেল কাউন্সিলর ওহিদ আহমেদ এর পরিচালনায় অন্যান্যের মধ্যে অংশ নেন- ডক্টর ওয়ালি তছর উদ্দিন, অধ্যাপক আব্দুল কাদির ছালেহ, শামসুল আলম লিটন, মাহতাব মিয়া, সৈয়দ নাদির দারাজ, সাদিকুর রহমান, মিসেস সাঈদা রহমান ও মিসেস শাহীদা হোসাইন।ভয়েস ফর গ্লোবালের সভায় গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যা এবং যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বিপর্যস্ত মানবতার পাশে দাঁড়াতে বিশ্বব্যাপী বাংলাদেশ কমিউনিটিকে ত্রাণ সহায়তা, জনমত গঠন ও স্থানীয় নেতৃবৃন্দের উপর চাপ প্রয়োগের তৎপরতা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়। এ ছাড়া যুক্তরাজ্যসহ বিপুল প্রবাসী অধ্যুষিত দেশগুলোতে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে জোরালো ভূমিকায় অংশগ্রহণের উপর জোর দেওয়া হয়। যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে কমিউনিটির কার্যকর অংশগ্রহণের সুযোগ ও সমন্বয়ের জন্য একটি সাব-কমিটি গঠন করা হয়। এই কমিটির সদস্যরা হলেন- কাউন্সিলর ওহিদ আহমেদ, ব্যারিস্টার আফজাল, আনোয়ার জাকির খান, নাসিত রহমান ও শামসুল আলম লিটন। এ দিকে বাংলাদেশে প্রবাসীদের অধিকার আদায়ের ক্ষেত্রে সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয়ের জন্য ড. ওয়ালি তসর উদ্দিন ও  মাহিদুর রহমানকে সদস্য করে পৃথক আরেকটি সাব-কমিটি গঠন করা হয়।সভায় ব্যারিস্টার আফজাল জামি ও আনোয়ার জাকির খানকে নির্বাহী সদস্য এবং আতাহির খান ও দিলওয়ার হোসেনকে সর্বসম্মতিক্রমে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ভয়েস ফর গ্লোবালের বর্তমান কার্যকরী কমিটিকে পরবর্তী চার বছরের জন্য পুনঃনির্বাচন এবং আগামী আগস্ট মাসে ফ্রান্সের রাজধানী প্যারিসে কিংবা কানাডার টরেন্টোতে কার্যকরী কমিটির পরবর্তী সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।

post
এনআরবি লাইফ

সংস্কৃতিকে ধারণ করে সুইজারল্যান্ডে বাংলাদেশিদের পিঠা উৎসব

বাংলাদেশ ও বাঙালি ঐতিহ্যকে ধারণ করে সুইজারল্যান্ডের জেনেভায় বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির সংগঠন 'বাংলা পাঠশালা'র উদ্যোগে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পিটা উৎসব। এ উৎসবে জেনেভায় অবস্থিত বাঙালি পরিবারগুলোর অংশগ্রহণে উৎসবমুখর এই আয়োজনে হরেক রকম পিঠার পাশাপাশি ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী সব সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা সুইস কালচারাল এসোসিয়েশন (বিএসসি) - এর সভাপতি রিয়াজুল হক ফরহাদ, সাধারণ সম্পাদক এহতেশামুল হক। সঞ্চালনায় ছিলেন আরিনুল হক ও ফারানা হক। উল্লেখ্য, জেনেভা পাঠশালা ২০১৩ সাল থেকে প্রবাসী বাঙালি পরিবারের শিশুদের বাংলা ভাষার পাঠদানসহ নিয়মিত সাংস্কৃতিক শিক্ষা ও কার্যক্রমের আয়োজন করে আসছে। বাংলা পাঠশালার ১০ বছর পূর্তিতে মূল সংগঠন বাংলা সুইস কালচারাল এসোসিয়েশন বাংলাদেশ ও ভারতের বাংলাভাষীদের সমন্বয়ে নতুন রূপে পুনর্গঠিত হয়ে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। বাংলা পাঠশালার পরবর্তী আয়োজন ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

post
এনআরবি বিশ্ব

বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয় কল্যান পরিষদ ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক

বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যান পরিষদ ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। লুৎফুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সাধারণ সম্পাদক বাহরাম খান ও সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি মেয়র— মাইয়ুম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর—ইকবাল হোসাইন ও আব্দুল মতিন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী—আনছার আহমদ উল্লাহ, বালাগঞ্জ ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের সভাপতি বদরুল ইসলাম, লুৎফুর রহমান ছায়াদ এবং যুব সংগঠক জামাল আহমেদ খান।

post
এনআরবি বিশ্ব

বিসিএ মিডিলসেক্স রিজিওনের উদ্যোগে কেন্দ্রিয় কমিটিকে সংবর্ধণা

যুক্তরাজ্যে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন-বিসিএ মিডিলসেক্স রিজিওনের উদ্যোগে কেন্দ্রিয় কমিটিকে সংবর্ধণা দেওয়া হয়েছে।বিসিএর ডেপুটি সেক্রেটারি মুজিবুর রহমান জুনুর সভাপতিত্বে স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়। এতে সঞ্চালনা করেন শহিদুল চৌধুরী লিটন এবং আব্দুর রউফ। সভায় বক্তব্য রাখেন সংগঠনটির নবনির্বাচিত প্রেসিডেন্ট অলি খান এমবিই, সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরী, কাউন্সিলর মুজিবুর রহমান জুনু, সিনিয়র সহসভাপতি ফয়জুল হক,সহ-সভাপতি মেহেরল ইসলাম ও আব্দুল রাজ্জাকসহ অনেকে। এসময় কমিটির কর্মকর্তারা জানান, কারী শিল্পের বিভিন্ন সংকট বিষয়ে আলোচনা করতে শিগগিরই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে দেখা করা হবে।

post
অভিবাসন

ইতালির মিলানে পিঠা উৎসব

ইউরোপের জনপ্রিয় সংগীত শিল্পী এবং দাওয়াত ইন্ডিয়ান রেস্টুরেন্টের কর্ণধার জিশা শ্যামের উদ্যোগে প্রথমবারের মতো মিলানে পিঠা উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসবে সহযোগিতা করতে অংশ নেন আরও ১৮ নারী। মিলানে বসবাসকারী প্রত্যেক নারীরাই নিজ নিজ পরিচয় এবং নিজেদের দক্ষতা দিয়ে জায়গা করে নেয় প্রবাসে।মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে মিলানের দাওয়াত রেস্টুরেন্টে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। অনেক পরিবার নিয়ে এই উৎসবে অংশ নেন। পিঠা উৎসবে দেশীয় স্বাদের নানা রকমের পিঠা পুলিসহ ভিন্ন ভিন্ন রসমলাই, বিভিন্ন অঞ্চলের পিঠা নিয়ে আসেন কয়েকজন নারী। প্রবাসে পরিবারকে সময় দিয়ে কর্মব্যস্ততার মধ্যও এমন একটি আয়োজন করতে পেরে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন। বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংগীত শিল্পী জিশা শ্যামকে। ইতালির বিভিন্ন শহরে শীতকালে অনেকেই এই পিঠা উৎসবের আয়োজন করলেও মিলানে এমন আয়োজন হয় না।পিঠা উৎসবে অংশ নেন জিশা শ্যাম, সুমাইয়া স্নিগ্ধা, সুমি কর্মকার, তামান্না লিপি, তানজিলা টুম্পা, স্বর্ণা দেব, রূপশ্রী পুরকায়স্থ, কথা আইস, আইতি রায়, ঝুমুর সুতোপা পাল, লিপি বনিক, ঝুমা রানী, জারা আফরোজা, শম্পা আক্তার ছাড়াও আরও কয়েকজন নারী। আগামীতে এই উৎসব আরও বৃহৎ পরিসরে আয়োজনের কথা জানান অংশ্যগ্রহণকারী নারীরা। শেষে কেক কেটে ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

post
সংবাদ

ফিলিস্তিনের সহায়তায় যুক্তরাজ্যে চ্যারিটি ব্যাডমিন্টন

ফিলিস্তিনের যুদ্ধাহত ও ক্ষতিগ্রস্থদের সহায়তায় যুক্তরাজ্যে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।রেডব্রিজ স্পোর্টস সেন্টারে সেভ ওয়ান লাইফ এর উদ্যোগে এ আয়োজন করা হয়। টুর্ণামেন্টে ব্রিটেনের বিভিন্ন স্থান থেকে ইন্টারমিডিয়েট এবং এডভান্স লেভেলে মোট একশটি টিম অংশ নেয়। বেলা এগারোটা থেকে শুরু হয়ে খেলা চলে রাত এগারোটা পর্যন্ত। এতে ইন্টারমিডিয়েট লেভেলে প্রথম স্থান অধিকার করেন তানভির-সালাম জুটি এবং রানার্সআপ হন নাহিদ-সালমান। এছাড়াও ইন্টারমিডিয়েট লেভেলে প্রথম স্থান অধিকার করেন ক্যাম্ব্রিজের মারুফ-রেদোয়ান জুটি এবং রানার্সআপ হন বিপ্লব-আমিল।

post
আন্তর্জাতিক

গণতন্ত্র ইস্যুতে যুক্তরাজ্য বাংলা‌দেশের সাথে থাকবে

মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে যুক্তরাজ্য বাংলা‌দেশ সরকার ও রাজনৈতিক দলগু‌লোর সঙ্গে কাজ করবে বলে জানালেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষা‌ৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান কুক। এ সময় বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের অবস্থান পরিবর্তন না হওয়ার ইঙ্গিত দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার। এছাড়া দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী করতে বাণিজ্য-বি‌নিয়োগ, অংশীদা‌রিত্ব, জলবায়ু সংকট,অ‌ভিবাসন এবং রো‌হিঙ্গা ইস্যুতে আলোচনার কথাও জানান। বৈঠক বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাজ্যে যারা অবৈধ তাদের বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া তারেক রহমানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তিনি শাস্তিপ্রাপ্ত আসামি তার উপযুক্ত শাস্তি সরকার দেবে।

post
এনআরবি বিশ্ব

জমকালো আয়োজনে নিউইয়র্ক মাতালো এনআরবিসি টিভি নিউ ইয়ার সেলিব্রেশন ডিনার নাইট

গত ২১ই জানুয়ারি রবিবার জ্যাকসন হাইট উডসাইডের কুইন্স প্যালেসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এনআরবিসি টিভি নিউ ইয়ার সেলিব্রেশন ডিনার নাইট। অনুষ্ঠানটির আয়োজনে ছিলো এনওয়াই মিউজিক। অনুষ্ঠানের চিফ গেষ্ট ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ও পিপলএনটেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এনআরবিসি টিভির সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। এছাড়াও উপস্থিত ছিলেন নিউইয়র্কে বসবাসরত সকল শ্রেনীপেশার প্রবাসী বাঙ্গালী, কমিউনিটি লিডার, বিদেশী হাই আফিসিয়াল সহ কমিউনিটির জনপ্রিয় সব মুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিলো মুখরোচক বাঙ্গালী খাবারের আয়োজন। ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বলেন, "এনআরবিসি টিভি হলো বিশ্বব্যাপী অনাবাসিক বাংলা ভাষাভাষীদের জন্য একটি উন্মুক্ত সংবাদ প্ল্যাটফর্ম এবং টেলি ভিডিও বিনোদনের একটি প্ল্যাটফর্ম যা কোনো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ছাড়াই বাঙ্গালি সম্প্রদায়ের কাছে খবর পৌঁছে দিতে নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছে।" অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতায় ছিলেন -বিশিষ্ট ব্যবসায়ি শাহনেওয়াজ, গিয়াস আহমেদ, নূরুল আজিম, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এটর্নী মঈন চৌধুরী, ডা. সারয়ার হাসান, ডা. বানালী হাসান, ইন্জিনিয়র খালেক, আব্দুর রশিদ বাবু, শিরিন আক্তার ও ইসতিয়াক রুমি। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অভিনেতা আহমেদ শরীফ, নাসির আলী খান পল, লিটন চৌধুরী, কাজী আজম, রহমান মালিক, রওনক আহমেদ, আহসান হাবীব সহ অনেকেই । বিদেশী হাই আফিসিয়াল ও কমিউনিটি এক্টিভিষ্টদের মধ্যে ছিলেন সাগির খান, ভেন্ডি লি, জগজিত সিং প্রমুখ । বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ বলেন - সংস্কৃতি ও মেধা চর্চার জন্য এই রকম অনুষ্ঠান দরকার আঁছে ,যাতে করে সংস্কৃতি ও আনন্দ দু'টোই হতে পারে। গিয়াস আহমেদ, নুরুল আজীম, ডা. হাসান সহ সকলেই আয়োজনের ভূয়সী প্রসংসা করেন ও কমিউনিটি বিনির্মান এ এনআরবিসি টিভির পথচলাকে সাধুবাদ জানান। জমজমাট মন মাতানো গান দিয়ে দর্শকের মন আকৃষ্ট করে রাখে স্থানীয় শিল্পী নাজু, রানু নেওয়াজ, কৃষনা তিথি প্রেমা, অনব , রিয়া , জনি, কাজল, অনিক রাজ ও পারভেজ সোহেল । এছাড়াও কবিতা আবৃত্তি করেন জামান বাবু । পুরো আয়োজনটি প্রাণবন্ত করে রাখেন সঞ্চালক নওসিন এবং তাকে সহযোগীতা করেন শান্তনো। বিগত বছরে এনআরবিসি টিভির কার্যক্রম নিয়ে একটি প্রমান্য চিত্র দেখানো হয়। এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আয়োজক জলি আহমেদের মিডিয়ায় পথচলার উপর একটি বয়োগ্রাফি প্রদর্শন করা হয় । এনআরবিসি টিভি এবং তার মিডিয়া জীবন সম্পর্কে জলি আহমেদ বলেন "কঠোর পরিশ্রম ও সততার সঙ্গে কাজের প্রাপ্তি সকলের ভালোবাসা।” পুরো অনুষ্ঠান আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলে এজাজুল ইসলাম নাইম, জলি আহমেদ ও আরিফুল ইসলাম আরিফ । মনমাতানো গানের মুছনায় আর বাহারী বাঙ্গালীয়ানা খাবারের ডিনার শেষে সবাই খুব সুন্দর একটি সন্ধায় কাটিয়ে বাড়ি ফিরেন ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.