post
এনআরবি লাইফ

যুক্তরাজ্যে প্রবাসীর রোগমুক্তি কামনা

কমিউনিটি ব্যক্তিত্ব বার্মিংহামের আলহাজ্ব নাসির আহমেদ। ৯৬ বছর বয়সেও কমিউনিটির স্বার্থে কাজ করে যাচ্ছেন। এই কাজের অংশ হিসেবেই সম্প্রতি বাংলাদেশে গিয়েছেন। ঢাকা যাবার পথে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকার একটি হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। তাঁর রোগমুক্তি কামনায় বাংলাদেশ মাল্টি পার্পাস সেন্টারে দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ কাউন্সিল ও বাংলাদেশ মাল্টিপার্পাস সেন্টার।দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ফয়জুর রহমান চৌধুরী এমবিই। অনুষ্ঠান পরিচালনা করেন সেন্টার ম্যানেজার ইমদাদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টারের সভাপতি মাহবুব আলম চৌধুরী মাখন, আব্দুল গফুর, তাফাজ্জাল হোসেন চৌধুরী, মাওলানা কাদির আল হাসান, ফখর উদ্দিন, শাহ রোকন আহমদ, আব্দুল কুদ্দুস রাজুসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

হজের নিয়ম জানতে যুক্তরাজ্যে কর্মশলা

হজ্ব ও ওমরাহ পালনের নিয়ম ও সঠিক আকিদা সম্পর্কে অবহিত করতে বৃটেনে হজ্বের ফজিলত ও করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে আল ইসলাহ ওয়েলসের প্রেসিডেন্ট হাফিজ ফারুক আহমদের সভাপতিত্বে ওয়েলসের কার্ডিফ বাংলাদেশ সেন্টারে এ আয়োজন করা হয়। কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের পরিচালনায় এতে আলোচনা করেন মাওলানা গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে চ্যানেল এস অনুষ্ঠান প্রধান ফারহান মাসুদ খান, আল -হারামাইন ট্রেভেলসের ম্যানেজিং ডিরেক্টর নুরুল ইসলাম, আলী আকবর , আহাদ চৌধুরী ও কাপ্তান মিয়াসহ অনেকে বক্তব্য রাখেন। এসময় প্রশিক্ষণের মাধ্যমে হজ্বের নিয়ম-কানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানীসহ গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত করা হয়।

post
এনআরবি বিশ্ব

বেগম রোকেয়ার জন্য রংপুরে ড. আলিয়া

বাংলাদেশে নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়ার ওপর গবেষণা ও তার সৃষ্টির অনুপ্রেরণা,জার্মানি ভাষায় অনুবাদ করে নিজ দেশসহ সারাবিশ্বে ছড়িয়ে দিতে রংপুরে এসেছেন দেশটির লেখক,অনুবাদক ও গবেষক ড. আলিয়া তাইসিনা। এসমসয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়ার স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন তিনি। রোকেয়া সম্পর্কে জানতে এবং বিশ্বে রোকেয়ার জীবনী তুলে ধরতে এসে তার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সেমিনারেও অংশ নিয়েছেন তিনি। ড. আলিয়ার ইচ্ছা বেগম রোকেয়ার অবদান ও জীবনী সারা বিশ্বের মানুষের কাছে পৌছে দেয়া। তাকে রংপুরে স্বাগত জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। ড. আইলিয়ার মতো দেশ-বিদেশের লেখক গবেষকরা ছুটে আসবে রোকেয়ার জন্মভূমিতে এবং তা ছড়িয়ে পড়বে সারাবিশ্বে এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর।

post
এনআরবি বিশ্ব

পোল্যান্ডে বিডি স্পোর্টস ক্লাবের অভিষেক

পোল্যান্ডে বিডি স্পোর্টস ক্লাবের বর্ণাঢ্য অভিষেক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।রাজধানী ওয়ারশর হোটেলের বলরুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন। ক্লাবের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক পার্থ প্রতিম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন অনারারি কাউন্সিলর ওমর ফারুক। এসময় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা কাজী মোহাম্মদ সাইফুদ্দিন,সাধারণ সম্পাদক আল-জাবির মোহাম্মদ, সহ-সভাপতি আমিনুল ইসলাম চাকদার সাকু, মোঃ এহতেশামুল হক, কোষাধ্যক্ষ উৎসব সরকার, ক্রীড়া সম্পাদক মোঃ আল নাসিরুল্লাহ, সিদ্দিকী সোহান, সিনিয়র সদস্য সজীব কান্তি দাশ, সহকারী ক্রীড়া সম্পাদক তমাল কৃষ্ণ পাল শচীন ও সহ-সাধারণ সম্পাদক মওদুদ হাসান উজ্জলসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যে প্রবাসী সংগঠনের পরিচিতি সভা

যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত সামাজিক উন্নয়ন মূলক সংগঠন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে-এর ২০২৩-২৫ সালের কার্য্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পূর্ব লন্ডনের একটি বিজনেস সেন্টারে অনুষ্ঠিত এ সভায় নতুন প্রজন্মের গতিশীল উন্নয়ন পরিকল্পনা নিয়ে সামাজিক কল্যানে কাজ করার আহবান জানান কমিটির নব-নির্বাচিত সদস্যরা। সমিতির সভাপতি আনোয়ার আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আহসানুল হক সুবিনের পরিচালনায় এ আয়োজন করা হয়। সভায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত সমিতির কোষাধক্ষ্য সাংবাদিক আলতাফ হোসেন চৌধুরী কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সভায় সূচনা বক্তব্য রাখেন, সরোয়ার আহমদ ভিপি, সাবেক সেক্রেটারী আনোয়ার হোসেন, কবি ইকবাল হোসেন বুলবুল, আব্দুর রহিম শামীম, জেবুল ইসলাম, নূর লোদী, ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, হাবিবুর রহমান তাফাদার, মাহমুদুল হাসান, উপদেষ্টা মনোজ্জির আলী সেট, বীর মুক্তিযুদ্ধা ফয়জুর রহমান খান অনেকে।

post
শিক্ষা

তুরস্কে চলছে সরকারের বৃত্তির আবেদন, বাংলাদেশিরা যেভাবে আবেদন করবেন

সারাবিশ্বে ঐতিহাসিকভাবে সমৃদ্ধশালী দেশ তুরস্ক। ইউরোপ ও এশিয়ার মাঝামাঝি অবস্থিত দেশটির সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রতিবছর আকর্ষণীয় কিছু বৃত্তির সুযোগ দিয়ে থাকে। এরমধ্যে অন্যতম হলো তুরস্ক সরকারি বৃত্তি বা তুর্কিয়ে বুরস্লারি।মূলত মেধাবী বিদেশি শিক্ষার্থীদের সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দিতে বৃত্তিটি দেওয়া হচ্ছে। এই বৃত্তির আওতায় মাসিক উপবৃত্তি ছাড়াও ফ্রি টিউশন ফি, রিটার্ন ফ্লাইট টিকিট, স্বাস্থ্যবিমা, বাসস্থানসহ বিভিন্ন খরচ বহন করে তুরস্ক সরকার। বৃত্তিতে থাকছে যেসব সুবিধা ফ্রি টিউশন ফি, মাসিক উপবৃত্তি, স্বাস্থ্যবিমা, বাসস্থান, আসা-যাওয়ার বিমান টিকিট, এক বছরের তুর্কি ভাষাশিক্ষা কোর্স। মাসিক উপবৃত্তির পরিমাণ আন্ডারগ্র্যাজুয়েট: প্রতি মাসে ৩ হাজার ৫০০ তুর্কি লিরা (প্রায় ১২ হাজার ৬০০ টাকা)। মাস্টার্স: প্রতি মাসে ৫ হাজার তুর্কি লিরা (প্রায় ১৮ হাজার ১০০ টাকা)। পিএইচডি: প্রতি মাসে ৬ হাজার ৫০০ তুর্কি লিরা (প্রায় ২৩ হাজার ৫০০ টাকা)। ভাষা: ইংরেজি বা তুর্কি ভাষায় দক্ষতা থাকতে হবে। জাতীয়তা: তুর্কি নাগরিক বা যারা তুর্কি নাগরিকত্ব হারিয়েছেন, তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না। এছাড়া অন্য যেকোনো দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন। তবে তুরস্কের যেকোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী এই বৃত্তির জন্য বিবেচিত হবেন না। একাডেমিক স্কোর স্নাতক: ন্যূনতম ৭০ শতাংশ, মাস্টার্স এবং ডক্টরেট: ন্যূনতম ৭৫ শতাংশ, স্বাস্থ্যবিজ্ঞান (মেডিসিন, ডেন্টিস্ট্রি ও ফার্মেসি): ন্যূনতম ৯০ শতাংশ। বয়সসীমা আন্ডারগ্র্যাজুয়েট: ২১ বছরের কম, মাস্টার্স: ৩০ বছরের কম, ডক্টরেট: ৩৫ বছরের কম। আবেদন করতে যা যা লাগবে যেকোনো একটি বৈধ পরিচয়পত্র অথবা পাসপোর্ট, সাম্প্রতিক সময়ে তোলা আবেদনকারীর একটি ছবি, জাতীয় পরীক্ষার ফলাফল (যদি থাকে), ডিপ্লোমা অথবা অস্থায়ী পরীক্ষার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, আন্তর্জাতিক পরীক্ষার ফলাফল (GRE, GMAT, SAT ইত্যাদি) যুক্ত করতে হবে যদি নির্ধারিত বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান চেয়ে থাকে, প্রযোজ্য ক্ষেত্রে ভাষাগত দক্ষতার (TOEFL, DELF) সনদ। পিএইচডি প্রার্থীদের ক্ষেত্রে একটি গবেষণার প্রপোজাল এবং প্রার্থী ইতোমধ্যে সম্পন্ন করেছেন- এমন একটি গবেষণার প্রমাণ দাখিল করতে হবে। বৃত্তির জন্য আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স ও পিএইচডির বিষয়ে আবেদন করা যাবে। বিভিন্ন প্রকৌশল ক্ষেত্রসহ (কম্পিউটার, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং) বায়োকেমিস্ট্রি, জীববিদ্যা, পদার্থবিদ্যা, খাদ্য প্রকৌশল, গণিত, মেডিসিন ও আরও হাজারের বেশি প্রোগ্রাম। আবেদনের শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি, ২০২৪ আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন https://turkiyeburslari.gov.tr/

post
অভিবাসন

রোমানিয়ায় বাংলাদেশিসহ ১৬ অভিবাসী আটক

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে হাঙ্গেরি ও সার্বিয়ায় ঢোকার সময় বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসীকে আটক করেছে রোমানিয়ার সীমান্ত পুলিশ। এদের মধ্যে ১৩ জন নেপালের ও তিনজন বাংলাদেশের নাগরিক।রোমানিয়া সীমান্ত পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তিমিস কাউন্টির সেনাদ সীমান্তে আসা একটি গাড়ি থেকে তিন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা জানান, এদিন সকালে অভিবাসীদের বহনকারী একটি গাড়ি সীমান্তে আনুষ্ঠানিকতার জন্য হাজির হলে শুল্ক কর্মকর্তাদের কাছে চালকের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ কারণে গাড়িটি ভালোভাবে তল্লাশির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তল্লাশির এক পর্যায়ে গাড়ির ট্রেলারে থাকা কম্বল এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্রের মধ্যে লুকানো তিন বাংলাদেশি নাগরিককে খুঁজে পায় পুলিশ। তারা গাড়ির ট্রেলারে লুকিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে হাঙ্গেরি ঢোকার চেষ্টা করছিলেন বলে জানানো হয়েছে। এদিকে, আরেক বিবৃতিতে জানিয়েছে, তিমিসোয়ারা বর্ডার পুলিশের টেরিটোরিয়াল ইন্সপেক্টরেট সার্বিয়া সীমান্তে প্রবেশের চেষ্টা করা ১৩ জন অভিবাসীকে আটক করে।

post
এনআরবি লাইফ

জেনোভায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ইতালির জেনোভায় সড়ক দুর্ঘটনায় শামস বাসার নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক বাংলাদেশিসহ আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন আরও এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে মিলান কনস্যুলেট অফিসের কনসাল সাব্বির আহমেদ জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি তারা অবগত হয়েছেন। নিহত বাসারের পরিবারের সঙ্গে তার কথা হয়েছে। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। প্রশাসনিক কাজ শেষ হলে মিলান কনস্যুলেট অফিস যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। নিহত বাসারের বাবার নাম মোহাম্মদ জালাল বাসার। তার বাড়ি ঢাকা জেলার পূর্ব উত্তরার আজিমপুরে। দেশে তার স্ত্রী ও ৫ বছরের এক ছেলে সন্তান রয়েছে।

post
এনআরবি বিশ্ব

প্রবাসে বাংলা সাহিত্য প্রসারে দরকার পৃষ্ঠপোষকতা

জীবিকার তাগিদে প্রবাসের কঠিন জীবন বেছে নিয়েছেন প্রায় দেড় কোটি বাংলাদেশী। প্রবাসে থাকলেও মাতৃভূমির প্রতি তাদের রয়েছে অঘাধ ভালোবাসা। রেমিট্যান্স পাঠিয়ে যেমন দেশের উন্নয়নে অবদান রাখছেন, তেমই বাংলা ভাষা ও সংস্কৃতিকেও তুলে ধরছেন বিশ্বদরবারে। প্রবাসের ব্যস্ত জীবনেও যারা বাংলা সাহিত্যকে ছড়িয়ে দিচ্ছেন তাদেরই একজন যুক্তরাজ্য প্রবাসী ও কথাসাহিত্যিক সাগুফতা শারমিন তানিয়া। তবে বিশ্ব অঙ্গনে মাতৃ-সংস্কৃতির প্রসারে চর্চারও প্রয়োজন, বলছেন এই বাংলাদেশি। এছাড়াও ব্যস্ত টোকিওতে দীর্ঘ প্রবাস জীবন পার করছেন কথাসাহিত্যিক জুয়েল আহসান কামরুল। তবে শুধুমাত্র নাড়ীর টানে বাংলা সাহিত্যকে আকড়ে নিয়েছেন এই বাংলাদেশি। প্রবাসীদের চেষ্টায় যুক্তরাজ্যসহ ইউরোপে ছড়িয়ে পড়ছে বাংলা সাহিত্যের জয়গান। তবে এর জন্যে সরকারি পৃষ্ঠপোষকতা খুবই কম, বলছেন কবি ও কথাসাহিত্যিক মিল্টন রহমান।

post
আন্তর্জাতিক

পর্তুগালে ইসলামের পক্ষে সমাবেশ

পর্তুগালে ইসলাম বিদ্বেষী কর্মকান্ডের প্রতিবাদে সমাবেশ করেছেন বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনসহ পর্তুগিজ নাগরিকেরা। রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চলে একটি কট্টরপন্থি গোষ্ঠী ইসলামের বিরুদ্ধে সমাবেশের ঘোষণা দিলে এ প্রতিবাদ সভা করা হয়। প্রতিবাদে একাত্বতা জানাতে লারগো ইনটেনদেন্ট চত্বরে সমবেত হন কয়েক হাজার মানুষ।তাদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষও যুক্ত হন। আয়োজনের অন্যতম উদ্যোক্তা সমাজকর্মী আন্তোনিও টোঙ্গা জানান, ইসলাম বিরোধী ফ্যাসিবাদীদের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে ও দেশটিতে বসবাসকারীদের অধিকারের প্রশ্নে সবাই এক হয়েছেন। সম্প্রতি কট্টর ডানপন্থি ওই গোষ্ঠীটি পর্তুগালে মুসলিমদের আগমন ও ইসলামের বিরুদ্ধে সমাবেশের ডাক দেয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.