সুস্থ ধারায় বেড়ে ওঠার আহবান জার্মান প্রবাসীদের
জীবিকার তাগিদে প্রবাসের কঠিন পথ বেছে নিয়েছেন প্রায় দেড় কোটি বাংলাদেশি। তবে বিদেশে থাকলেও নানান কর্মকান্ডের মাধ্যমে মাতৃভাষা ও ভূমির প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত রাখছেন এই প্রবাসীরা। রেমিট্যান্স পাঠিয়ে যেমন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছেন, একইভাবে লাল-সবুজের বাংলাদেশকেও বিশ্ব দরবারে তুলে ধরতে ছুটছেন উল্কার বেগে। তাদের মধ্যে অন্যতম অবস্থানে রয়েছেন জার্মান প্রবাসীরাও। নতুন প্রজন্মের প্রতি এ বাংলাদেশিদের আহবান, সুস্থ ধারায় বেড়ে ওঠার।সংশ্লিষ্টরা জানান, ইউরোপের দেশটিতে উচ্চ শিক্ষা বা অভিবাসনের জন্যে পাড়ি জমিয়েছেন প্রায় অর্ধ লক্ষ বাংলাদেশি। জার্মানির প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে বাংলাদেশিদের অবস্থান। জার্মান প্রবাসী সাকি চৌধুরী, যিনি একাধারে লেখক, সমাজসেবক ও সাংস্কৃতিককর্মী। তবে দীর্ঘ জীবন প্রবাসে কাটালেও মাতৃভাষা ও ভূমির জন্যেও কাজ করছেন এই বাংলাদেশি। সামাজিক কাজে বিশেষ অবদানের জন্যে সম্প্রতি জার্মানীর সর্বোচ্চ সম্মাননা পেয়েছেন আরেক প্রবাসী মো: হামিদুল খান। জার্মানির আরেক প্রবীণ প্রবাসী শীব শংকর পাল, আন্তর্জাতিক এই দৌড়বিদ বাংলাদেশের লাল-সবুজের পতাকা বিশ্বদরবারে তুলে ধরতে ছুটছেন অবিরত।
