উদ্বোধনের আজ রোববার থেকে মেট্রোরেলের বানিজ্যিক চলাচল শুরু হয়েছে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল রুটে। মেট্রোরেলে চড়ে উত্তরা-থেকে মতিঝিল,মতিঝিল থেকে উত্তরা আসা-যাওয়া করতে পারছেন নরগারবাসী। প্রথমদিনেই ব্যাপক যাত্রীর উপস্থিতি দেখা গেছে প্রতিটি স্টেশনে । রাজধানী ঢাকার যানজট এড়িয়ে কম সময়ে মেট্রোরেলে চড়ে গন্তব্যে পৌঁছাতে পারায়,খুশি যাত্রীরা।
গতকাল শনিবার মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর রোববার থেকে যাত্রীরা উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেলে চলাচল শুরু করেছেন। উত্তরা-মতিঝিল মেট্রোরেল চলাচলের প্রথমদিনেই, বিপুলসংখ্যক যাত্রীর উপস্থিতি দেখা গেছে। তবে উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেনে ভিড় ছিল বেশ।বেশিরভাগ যাত্রী ছিলেন অফিসগামী।
চিরাচরিত ঢাকার যানজট থেকে কিছুটা হলেও মুক্তি পেয়ে, উচ্ছ্বাস প্রকাশ করেছেন যাত্রীরা। অফিসগামী যাত্রিরা নির্ধারিত সময়ে স্বল্প ব্যয়ে,কম সময়ে গন্তব্যে যেতে পেরে আনন্দিত।
এর আগে,রোববার সকাল সাড়ে ৭টায় মতিঝিল থেকে আগারগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়, প্রথম ট্রেনটি।সকাল ৭টা থেকেই ট্রেনে উঠতে যাত্রীদের লম্বা লাইনে অপেক্ষা করতে দেখা যায়। প্রায় তিনকোটি বাসিন্দার এই ব্যস্ত নগরীতে মেট্রোরেল নগরপরিবহনে স্বাস্থ্যন্দ ফেরাবে বলে মন্তব্য করেছেন পরিবহন বিশেষজ্ঞ ও বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষনা বিভাগের সাবেক পরিচালক ড. শামসুল হক। আর এমআরটি কে আরো বেশি জনবান্ধব করতে সরকারের উদ্যোগের কথা জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
