বাংলাদেশ

পূর্ব রাজাবাজারে বাড়ির মালিকের গাড়ি চাপায় দারোয়ানের মৃত্যু

post-img

রাজধানীর পূর্ব রাজাবাজারে অবস্থিত বাসার মালিকের গাড়ির চাপায় ফজলুল হক নামের এক দারোয়ানের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

চালক ছিলেন মফিদুল ইসলাম, গাড়ির স্টিকারে দেখা যায় তিনি একজন মুক্তিযোদ্ধা।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার খান।

আনোয়ার খান বলেন, সকালে পূর্ব রাজাবাজারের একটি বাসা (১৯/এ, ১৯/১) থেকে মালিক গাড়ি বের করছিলেন। এসময় দারোয়ান ফজলুল হক গ্যারেজের দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজের দরজায় ধাক্কা দেয়। এ সময় গাড়িটি গ্যারেজের দরজার দাঁড়িয়ে থাকা ফজলুল হকের ওপরে উঠে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

তিনি বলেন, আমরা ঘটনাস্থলে আছি, বিষয়টি তদন্ত করে দেখছি। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ব রাজাবাজার ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান, তিনি বলেন প্রাথমিক তদন্তে যা দেখলাম তাহলো গাড়িটির মালিক দারোয়ানকে সজোরে আঘাত করার ফলে তার মৃত্যু হয়। এখানে দুটি বিষয়ে গুঞ্জন শুনছি, ফ্লাটের মালিক গাড়ি চালনায় অজ্ঞ হতে পারে অথবা ক্ষোভ থেকে দারোয়ান কে গাড়ি চাপা দিতে পারে। তবে এবিষয়ে পুলিশের তদন্তের মাধ্যমে আমরা সঠিক বিষয় জানতে পারবো।

ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে দারোয়ানের পরিবারের ক্ষতিপূরণ দাবি করেন কাউন্সিলর ইরান।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.