এনআরবি বিশ্ব

কুয়েতে বেসরকারি খাতের কর্মীদের পার্টটাইম কাজের অনুমোদন

post-img

কুয়েতে বসবাসরত বেসরকারি খাতের কর্মীদের জন্য পার্টটাইম কাজের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। যা কার্যকর হবে জানুয়ারি থেকে। তবে এ সুবিধা ঠিক কারা পাবেন তা উল্লেখ করেনি কর্তৃপক্ষ।

প্রবাসীরা মনে করছেন তারাও এর অন্তর্ভুক্ত হতে পারেন। দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ মূল নিয়োগকর্তার অনুমোদন নিয়ে তৃতীয় পক্ষের সঙ্গে খণ্ডকালীন চাকরির অনুমতি দিয়ে এ সিদ্ধান্ত জারি করেন। সিদ্ধান্ত অনুযায়ী কর্মীরা সর্বোচ্চ চার ঘণ্টা কাজ করতে পারবেন।

যদি তারা মূল নিয়োগকর্তার কাছ থেকে একটি খণ্ডকালীন কাজের অনুমতি পান। তবে এটি শুধুমাত্র বেসরকারি খাতে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কুয়েতের মধ্যে বিদ্যমান কর্মশক্তিকে ব্যবহার করতে এবং বর্তমান শ্রমবাজারের চাহিদা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.