এনআরবি বিশ্ব

প্যারিসে ক্রিকেট ক্লাবের আত্মপ্রকাশ

post-img

ফ্রান্সের প্যারিসে ভিলজুফ সুপার কিংস ক্রিকেট ক্লাব নামে নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। দেশটিতে অবস্থানরত বাংলাদেশী তরুণদের নিয়ে গঠিত এ ক্লাবের আত্মপ্রকাশ উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।


সংগঠনের সভাপতি কামাল শিকদারের সভাপতিত্বে মেট্রোহোসের একটি হলে এ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের অধিনায়ক সজিবুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইসার প্রেসিডেন্ট ওবায়দুল্লাহ কয়েস , অফিওরা পরিচালক কৌশিক রাব্বানী, ব্যবসায়ী ইব্রাহিম হাসান,সরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপন,সংগঠক ওবায়দুল ইসলাম রিয়াদ, আমজাদ সিন্ধু , আসাদুজ্জামান সুমন ও কামাল পাশা।

এ সময় বক্তারা বলেন, ক্রিকেট খেলায় বিশ্বের দরবারে বাংলাদেশ দল যেমন সমহিমায় উচ্চ আসনে বিরাজমান তেমনিভাবে প্রবাসের মাটিতে নতুন এ ক্রিকেট ক্লাবের খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপুণ্যতা দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখবে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.