এনআরবি বিশ্ব

লেবাননে বিশেষ সেবা সপ্তাহ উদ্বোধন

post-img

লেবাননের বাংলাদেশ দূতাবাসে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।


দূতাবাসের হলরুমে এ সেবার উদ্বোধন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। এ সেবা চলবে ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বক্তব্যে রাষ্ট্রদূত জানান, শীঘ্রই বাংলাদেশ ও লেবানন সরকারের মাঝে শ্রম বাজার ব্যবস্থাপনা বিষয়ে দ্বি-পাক্ষিক সমঝোতা স্বাক্ষরিত হবে। পরে রাষ্ট্রদূত লেবানন সরকারের প্রতিনিধি, আইওএম , বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সাথে দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে প্রবাসীদের জন্য দূতাবাসের নেয়া প্রদক্ষেপের বিষয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে তুলে ধরেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেবাননের পররাষ্ট্র ও ইমিগ্রেশন বিষয়ক মন্ত্রণালয়ের এশিয়া, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চলের ডিরেক্টর অব পলিটিক্যাল এফেয়ার্স এর প্রধান রায়ান আসকার এবং দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোঃ বাকি বিল্লাহসহ অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.