এনআরবি বিশ্ব

এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মাহতাব-ইয়াছিন

post-img

প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন আমিরাত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ মাহতাবুর রহমান। সিলেটের এই শিল্পোদ্যোক্তা কমিউনিটি সংগঠক ও আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান। এছাড়া পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওমান প্রবাসী বাংলাদেশি শিল্পোদোক্তা ও কমিউনিটি সংগঠক চট্টগ্রামের মোহাম্মদ ইয়াছিন চৌধুরী। বুধবার সন্ধ্যায় ঢাকায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচনে তাদের নেতৃত্বে ২০২৪-২০২৫ সালে কার্যকরী কমিটি গঠন হয়।

বিশ্বের বিভিন্ন দেশের এনআরবি সিআইপিদের সর্বসম্মতিক্রমে ২৩ সদস্যের কমিটি নির্বাচিত হয়। কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন, জ্যেষ্ঠ সহ-সভাপতি থাতেইয়ামা কবির (জাপান), সহ-সভাপতি মো. মনির হোসেন (আরব আমিরাত), রফিকুল ইসলাম মিয়া আরজু (রাশিয়া), মোহাম্মদ শাহজাহান মিয়া (ওমান), কল্লোল আহমেদ (যুক্তরাষ্ট্র), ফরিদ আহমেদ (আরব আমিরাত) ও মোহাম্মদ মাহবুব আলম (আরব আমিরাত)। এছাড়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আজিজ খান (কাতার) ও আবুল কালাম (আরব আমিরাত), সাংগঠনিক সম্পাদক এম আর খান শাহিন (হংকং) ও সহসাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ ইদ্রিস (ওমান),কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুর রহমান (ওমান) ও সহ কোষাধ্যক্ষ ইজাজ হোসেন (আরব আমিরাত), আন্তর্জাতিক সম্পাদক কাজী শাহ আলম জুনু (সুইডেন) ও সহ আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ শফি উদ্দিন (বাহরাইন), দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ (ওমান), প্রচার সম্পাদক জসীম উদ্দিন (আরব আমিরাত) ও সহ প্রচার সম্পাদক সামশুল আজিম আনসার (ওমান) নির্বাচিত হয়েছেন।  নির্বাহী সদস্যরা হলেন, শহীদ হোসেন জাহাঙ্গীর (অস্ট্রেলিয়া), মোহাম্মদ আকতার হোসেন (আরব আমিরাত) ও মোহাম্মদ কামরুজ্জামান (থাইল্যান্ড)।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.