এনআরবি বিশ্ব

আরব আমিরাতে প্রবাসী দিবস পালন

post-img

সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো পালিত হলো জাতীয় প্রবাসী দিবস। আরব আমিরাতের রাজধানী আবুধাবির বাংলাদেশ দুতাবাস ও বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ে প্রবাসী দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী আলাদা কর্মসূচি পালন করে।


কর্মসূচির আওতায় প্রবাসীদের জন্য কনস্যুলার সেবা প্রদান, নারীকর্মীদের জন্য চিকিৎসা সেবা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সেবা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি পেনশন স্কিমে প্রবাসীদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ সেমিনারের আয়োজন ছিল। ২৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলে সেবা সপ্তাহের কার্যক্রম। আবুধাবি দূতাবাস লিউয়া, আল ওয়াগন, আল আইনসহ বিভিন্ন দুর্গম স্থানে গিয়ে প্রবাসীদের মধ্যে কনস্যুলার সেবা প্রদানের মাধ্যমে সেবা সপ্তাহ শুরু করে। শনিবার দূতাবাস প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা সভা ও কৃতি প্রবাসীদের সম্মাননা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ১০ জন প্রবাসীকে সম্মানিত করা হয়।

আবুধাবি দূতাবাস মিলনায়তনে বিশেষ সেবা সপ্তাহের সমাপনী ও প্রবাসী দিবসের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবুধাবিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. আবু জাফর। দিবসের প্রতিপাদ্যের সঙ্গে মিল রেখে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এর আগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাস কর্মকর্তারা।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.